01/08/2026
কিছু সো কলড এনিমেল লাভারদের দেখি রাতে মুরগির দোকান থেকে পঁচা পা চামড়া, নাড়ি ভুঁড়ি নিয়ে কুকুরদের খাওয়ায়। যদি বলি এসব দিয়েন না, ওদের শরীর খারাপ করে, হজম হয় না। তারা শুনে না, বলে এইসবে কুকুর বিড়ালদের কিছু হয় না। আপনারা যারা কুকুর বিড়ালদের এসব পঁচা বাঁশি খাবার দেন তারা কতক্ষণ থাকেন ওদের সাথে? আপনারা চলে যাবার পর ওদের কি অবস্থা হয় সেটা জানেন?
এসব পচাবাশি খাবার ক্ষুধায় গিলে ফেলে ঠিকই কিন্তু হজম করতে পারে না। হয় বমি করে দেয় নয়তো বা পেট খারাপ করে।
অনেকেই বলে এসব ধুয়ে খাওয়াতে গেলে তাদের বাসা নোংরা হবে, সিদ্ধ করতে গেলে তাদের কষ্ট হবে। যদি এটুকু করতে না পারেন তাহলে ওদের খাবার দেয়ার দরকার নাই। এসব আলগা মায়া দেখায় ওদের ক্ষতি কইরেন না দয়া করে 🙏