Pet Expert-Dhaka

Pet Expert-Dhaka PET EXPERT-DHAKA
A Trusted Veterinary Clinic

বিশেষ ঘোষণাপেট এক্সপার্ট–ঢাকাপ্রিয় প্রাণিপ্রেমী, রেসকিউ কর্মী ও আমাদের সম্মানিত শুভানুধ্যায়ীগণ,অত্যন্ত ভারাক্রান্ত হৃদ...
20/02/2026

বিশেষ ঘোষণা
পেট এক্সপার্ট–ঢাকা
প্রিয় প্রাণিপ্রেমী, রেসকিউ কর্মী ও আমাদের সম্মানিত শুভানুধ্যায়ীগণ,
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ও গভীর সহমর্মিতার সাথে জানাচ্ছি যে, পেট এক্সপার্ট–ঢাকা কর্তৃক পরিচালিত রেসকিউ এনিমেল চিকিৎসা সেবা আপাতত সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে।
দীর্ঘ পাঁচটি বছর ধরে মোহাম্মদপুরসহ সমগ্র ঢাকাজুড়ে অসংখ্য অসহায় ও আহত রেসকিউ বিড়াল ও কুকুরের পাশে দাঁড়ানোর সৌভাগ্য আমাদের হয়েছে। কখনো বিনামূল্যে, কখনো শুধুমাত্র ঔষধ ব্যয় সাপেক্ষে—ভালোবাসা, দায়বদ্ধতা ও মানবিকতার টানেই আমরা চিকিৎসা, সার্জারি ও জরুরি সেবা প্রদান করে আসছিলাম। প্রতিটি ছোট্ট প্রাণের আরোগ্য লাভ আমাদের জন্য ছিল এক একটি প্রাপ্তি, আর আপনাদের আস্থা ও সহযোগিতা ছিল আমাদের এগিয়ে চলার প্রধান প্রেরণা।
কিন্তু সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত অপপ্রচার ও অপ্রত্যাশিত ঘটনার প্রেক্ষিতে অত্যন্ত অনিচ্ছাসত্ত্বেও আমাদের এই মানবিক সেবাটি সাময়িকভাবে স্থগিত রাখার কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। এই সিদ্ধান্ত আমাদের জন্যও বেদনাদায়ক, কারণ অসহায় প্রাণীদের কষ্ট আমরা গভীরভাবে অনুভব করি।
আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি—আপনাদের নিঃস্বার্থ সহযোগিতা, সমর্থন ও ভালোবাসা আমাদের এই দীর্ঘ পথচলায় শক্তি জুগিয়েছে প্রতিটি মুহূর্তে। আমাদের অঙ্গীকার ও মানবিক দায়বদ্ধতা অটুট রয়েছে; পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় রেসকিউ সেবা চালু করার জন্য আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাবো।
এই সাময়িক বিরতিকে আপনারা সহমর্মিতার দৃষ্টিতে দেখবেন—এটাই আমাদের বিনীত অনুরোধ। আপনাদের আস্থা, সহানুভূতি ও অব্যাহত সমর্থনই আমাদের নতুন করে শক্তি জোগাবে বলে আমরা বিশ্বাস করি।
সকলের সহযোগিতা, সহমর্মিতা ও শুভকামনা একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে,
পেট এক্সপার্ট–ঢাকা টিম 🐾

লিও যখন ডক্টর ভিজিটে আসে।।
19/02/2026

লিও যখন ডক্টর ভিজিটে আসে।।

📢 পেট প্যারেন্টসদের অবগতির জন্য বিশেষ নোটিশপবিত্র মাহে রমজান উপলক্ষে পেট এক্সপার্ট-ঢাকা ক্লিনিক-এর সোসাইটি শাখায় কার্যক...
18/02/2026

📢 পেট প্যারেন্টসদের অবগতির জন্য বিশেষ নোটিশ

পবিত্র মাহে রমজান উপলক্ষে পেট এক্সপার্ট-ঢাকা ক্লিনিক-এর সোসাইটি শাখায় কার্যক্রমের পরিবর্তিত সময়সূচী নিম্নরূপঃ

🕙 Day Shift: সকাল ১০:০০ টা – বিকাল ৫:০০ টা
🌙 Evening Shift: সন্ধ্যা ৭:০০ টা – রাত ৯:৩০ টা

📌 বি.দ্র.: তারাবির নামাজ ও প্রতি ওয়াক্তের নামাজ আদায়ের সুবিধার্থে সেবাদানে সাময়িক বিলম্ব হতে পারে। অনুগ্রহ করে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এবং এ বিষয়ে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা।
ধন্যবাদান্তে,
পেট এক্সপার্ট-ঢাকা ক্লিনিক (সোসাইটি শাখা)

আপনার প্রিয় পোষা প্রাণীর সুস্থতা কি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ?তাহলে নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন আমাদের Pet Expert...
17/02/2026

আপনার প্রিয় পোষা প্রাণীর সুস্থতা কি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ?
তাহলে নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন আমাদের Pet Expert -Dhaka clinic এর উপর 🐶🐱
আমাদের ক্লিনিকে রয়েছে অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং প্রাণীদের প্রতি আন্তরিক ভালোবাসা। কুকুর, বিড়ালসহ সকল পোষা প্রাণীর জন্য আমরা দিচ্ছি সম্পূর্ণ স্বাস্থ্যসেবা এক ছাদের নিচে।
🔹 সঠিক রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসা
🔹 ভ্যাকসিনেশন ও ডিওয়ার্মিং
🔹 পুষ্টি ও খাদ্য পরামর্শ
🔹 জরুরি চিকিৎসা সেবা
🔹 পোষা প্রাণীর যত্ন ও গ্রুমিং গাইডলাইন
আমরা শুধু চিকিৎসাই করি না, বরং আপনার পোষা প্রাণীকে পরিবারের একজন সদস্য হিসেবে যত্ন নিই। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও বন্ধুত্বপূর্ণ আচরণ আমাদের ক্লিনিকের বিশেষত্ব।
আজই আপনার প্রিয় পোষা বন্ধুটির সুস্থ ও সুখী জীবনের জন্য আমাদের ক্লিনিকে নিয়ে আসুন।
কারণ আপনার পেটের যত্ন, আমাদের দায়িত্ব ❤️🐾

08/02/2026

Dr. Md. Mushtaq Wadud
DVM, MS | Senior Pet Animal Consultant | Pet Expert–Dhaka

ডা. মোঃ মুশতাক ওয়াদুদ একজন নিবেদিতপ্রাণ ও মানবিক ভেটেরিনারিয়ান, যিনি কঠোর পরিশ্রম, নিরবচ্ছিন্ন শেখা ও প্রাণীর প্রতি নিখাদ ভালোবাসার মাধ্যমে মোহাম্মদপুরে নিজেকে একজন বিশ্বাসযোগ্য পেট প্র্যাকটিশনার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। প্রতিটি রোগী তাঁর কাছে শুধু একটি কেস নয়—একটি জীবন।

Dr. Ali IfranDVM, MS (HSTU)CT (Chennai, India)PGT in Lab Diagnosis (BAVP)Senior Pet Animal Consultant Pet Expert Dhaka চ...
08/02/2026

Dr. Ali Ifran
DVM, MS (HSTU)
CT (Chennai, India)
PGT in Lab Diagnosis (BAVP)
Senior Pet Animal Consultant
Pet Expert Dhaka

চিকিৎসা তাঁর কাছে শুধু একটি পেশা নয়—এটি প্রাণীদের প্রতি দায়িত্ব, যত্ন আর নিঃস্বার্থ ভালোবাসার প্রতিশ্রুতি।
জ্ঞান, দক্ষতা ও মানবিকতায় তিনি প্রতিদিন চেষ্টা করেন একটি প্রাণকেও যেন অবহেলা না হয়। 🤍🐶🐱

28/01/2026

Another New Successful C-Section done
টানা দুইদিন যাবত ডিসটোকিয়ার প্রবলেম নিয়ে এই বিড়ালটা কাতরাচ্ছিলো। খাওয়া দাওয়া টোটালি অফ ছিলো। অন এক্সানিমেশন চারটি বাচ্চার মধ্যে তিনটি বাচ্চা মৃত পাওয়া যায় একটি জীবিত ছিলো। বিড়ালের মালিক আর্থিকভাবে অস্বচ্ছল হ‌ওয়ায় দুইদিন নিজের কাছে রেখে শেষমেষ উপায়ান্তর না পেয়ে ভেটের কাছে নিয়ে আসে। ইমাজেন্সি আমরা বিড়ালটির সিজারিয়ান সেকশন সহ ওভারিওহিস্টেরেক্টমি করে দেওয়ার ডিসিশন নেই। আলহামদুলিল্লাহ আজকে মা সহ জীবিত বিড়ালের বা বাচ্চাটিও সুস্থ আছে। বিড়ালের মালিকের কাছে সার্জারি বাবদ কোন টাকা নেওয়া হয়নি শুধুমাত্র ঔষধের খরচ রাখা হয়েছে।

21/01/2026

What happened when ur cat administrated Paracetamol !!!

আলহামদুলিল্লাহ! আমি এ ধরনের অনেক পেশেন্ট এটেন্ড করে চিকিৎসার মাধ্যমে সুস্থ করেছি।

আপনার প্রিয় বিড়ালকে কখনো নাপা/প্যারাসিটামল খাওয়াবেননা।

অনেক সময় দেখা যায় যে, বিড়ালের মালিক নিজে থেকে প্যারাসিটামল খাইয়ে যখন অবস্থা খারাপ হয়, তখন হাসপাতালে নিয়ে আসেন।

বিড়ালকে প্যারাসিটামল (Paracetamol) কখনোই খাওয়ানো যাবে না।

এটি বিড়ালের জন্য চরমভাবে বিষাক্ত (toxic) এবং মারাত্মক জটিলতা ও মৃত্যুর কারণ হতে পারে।

কেন প্যারাসিটামল বিড়ালের জন্য বিপজ্জনক?

বিড়ালের লিভারে এমন এনজাইম নেই যেটা দিয়ে তারা প্যারাসিটামল ভাঙতে পারে।

ফলে মাত্র অল্প একটি ট্যাবলেটও তাদের দেহে জমে গিয়ে বিষক্রিয়া ঘটায়।

লক্ষণসমূহ (poisoning signs):

- নিঃশ্বাসে কষ্ট

- গাম বা জিহ্বা নীলচে রঙের হয়ে যাওয়া (cyanosis)

- বমি, অবসাদ

- শরীরে ফুলে যাওয়া

Hepatic failure (লিভার বিকল)

করণীয়:

ভুল করে যদি বিড়াল প্যারাসিটামল খেয়ে ফেলে, তাৎক্ষণিকভাবে ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যান।

বাসায় নিজে কিছু করার চেষ্টা করবেন না।

সতর্কতা:
মানুষের ওষুধ বিড়াল বা অন্য কোনো প্রাণীর জন্য নিজে থেকে ব্যবহার করবেন না।

17/01/2026

এই অবলা প্রাণ কথা বলতে পারে না
কিন্তু কষ্টগুলো ঠিক‌ই অনুভব করে।

প্রায় অন্ধত্ব বরণ করতে যাওয়া একটি প্রাণের চোখের আলো ফিরিয়ে দেওয়া যাতে এই সুন্দর পৃথিবী সে আরো ভালোভাবে দেখতে পারে 🙂

17/01/2026

🌸 Successful Complicated Ovarian Cyst Surgery & Ovariohysterectomy 🌸
পেট এক্সপার্ট-ঢাকা ক্লিনিকের সোসাইটি শাখায় সফলভাবে সম্পন্ন হলো একটি বিড়ালের
🔬 কমপ্লিকেটেড অভারিয়ান সিস্ট সার্জারি এবং Ovariohysterectomy।
এই কেসটি ছিল বেশ জটিল —
অভারিতে বড় সাইজের সিস্ট, হরমোনাল জটিলতা এবং ভবিষ্যৎ ঝুঁকি বিবেচনায় নিয়ে
আমাদের অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন টিম সর্বোচ্চ সতর্কতা ও আধুনিক সার্জিক্যাল প্রোটোকল অনুসরণ করে অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন। 🏥✨
🐱 বর্তমানে বিড়ালটি সম্পূর্ণভাবে স্টেবল ও রিকভারিং অবস্থায় রয়েছে।
💙 আমাদের অঙ্গীকার—
প্রতিটি পোষা প্রাণীর জন্য নিরাপদ সার্জারি, উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং যত্নশীল সেবা নিশ্চিত করা।
📍 Pet Expert-Dhaka Clinic (Society Branch)
🐾 আধুনিক অপারেশন থিয়েটার
🐾 অভিজ্ঞ ভেটেরিনারি টিম
🐾 হাইজেনিক ও মনিটরড পোস্ট-অপারেটিভ কেয়ার
আপনার আদরের পোষা প্রাণীর যেকোনো সার্জারি বা চিকিৎসা সেবার জন্য আজই যোগাযোগ করুন।
📞 Appointment Open







🐾❤️

02/01/2026

🐾 পেট এক্সপার্ট - ঢাকা | আপনার প্রিয় পোষা প্রাণীর নির্ভরযোগ্য ক্লিনিক 🏥
পাঁচ বছরের সফল পথচলা, আপনাদের ভালোবাসায়…

আমাদের ঠিকানা:
📍 পেট এক্সপার্ট-ঢাকা, বাসা ১২৮ রোড নং ৪, মোহাম্মদীয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা।

📞 ০১৭৫১৪২৭৯৪০ (ডাঃ মুশতাক) ও
📞 ০১৭৪৭১৫০০৬৩ (ডাঃ ইফরান)

❤️ ভালোবাসার এই যাত্রায়, আপনার পাশে আছি আমরা – পেট এক্সপার্ট-ঢাকা।

🎈নতুন বছর শুরু মানেই শুধু ক্যালেন্ডার বদল নয়, টিমের সাথে নতুন গল্পের শুরু।পেট এক্সপার্ট- ঢাকা ক্লিনিকের এই সকালটা ছিল ক...
01/01/2026

🎈নতুন বছর শুরু মানেই শুধু ক্যালেন্ডার বদল নয়, টিমের সাথে নতুন গল্পের শুরু।
পেট এক্সপার্ট- ঢাকা ক্লিনিকের এই সকালটা ছিল কাজের আগে এক চিলতে হাসি, একটু আড্ডা আর অনেকটা ভালোবাসা নিয়ে 🐾❤️
যারা আজ পাশে ছিল, তারা যেমন আপন—আর যারা অন্য শাখায়, তোমরা না থাকলেও মনজুড়ে আছো সবসময়।

Address

Road NO:04, House No:128, Mohammadia Housing Society, Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801751427940

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet Expert-Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pet Expert-Dhaka:

Share

Category