Vet Doctor

Directions

Vet Doctor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vet Doctor, Veterinarian, Rangpur.

Dr. Abdullah Al Mamun
DVM,MS in Dairy & Poultry Science -HSTU
TTPHRC(CT)

Registered Doctor
Dairy & Poultry Consultants
BVC Reg.9346
যেকোন পরামর্শে/WhatsApp: ( fee applicable)

04/10/2026

খামারীর স্বপ্ন

বাংলাদেশের চট্টগ্রামের, Chattogram Veterinary and Animal Sciences University (CVASU) এর ক্যাম্পাসে রয়েছে Anatomy Museum ...
10/09/2026

বাংলাদেশের চট্টগ্রামের, Chattogram Veterinary and Animal Sciences University (CVASU) এর ক্যাম্পাসে রয়েছে Anatomy Museum ও Fisheries Museum, যেখানে বিভিন্ন প্রাণীর শারিরীক গঠন ও মৎস্যসম্পদকে শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ মানুষের সামনে বাস্তব নমুনার মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এটি বাংলাদেশের প্রথম Anatomy Museum। ২০১৩ সালে Higher Education Quality Enhancement Project (HEQEP) এর অধীনে বিশ্বব্যাংকের অর্থায়নে এবং University Grants Commission (UGC), Bangladesh এর সহযোগিতায় এর যাত্রা শুরু হয়েছিল।এর মূল উদ্দেশ্য হলো বাস্তব নমুনার মাধ্যমে শিক্ষার্থীদের আ্যানাটমি শেখার সুযোগ তৈরি করা।
মিউজিয়ামের প্রবেশমুখেই রয়েছে একটি বিশাল জিরাফের কঙ্কাল। ২০১৯ সালে বানাদেশ জাতীয় চিরিয়াখানায় জিরাফটি মারা যাওয়ার পর এর দেহাবশেষ সংরক্ষণ করে এই কঙ্কালটি তৈরি করা হয়। প্রতিটি হাড় পরিষ্কার ও পুনর্গঠন করে সম্পূর্ণ কঙ্কালটি প্রস্তুত করতে প্রায় দুই বছর সময় লেগেছিল।
এখানে শুধু জিরাফ নয় হাতি, উট, কুমির, অজগর, ঘোড়া, গরু, ছাগল, হরিণ, বানর, কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কঙ্কাল রয়েছে।এছাড়াও আছে প্রাণী ও পাখির সংরক্ষিত দেহ, বিভিন্ন অঙ্গের নমুনা, প্রাণীর মডেল এবং অনুবীক্ষণ যন্ত্রের দেখার জন্য প্রস্তুত করা নমুনা।
মিউজিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ সংগ্রহ হলো বিভিন্ন সংরক্ষিত অঙ্গ।এখানে মস্তিষ্ক, চোখ, হৃদপিণ্ড, কিডনি ও জরায়ুর মত বিভিন্ন অঙ্গের নমুনার পাশাপাশি মানব ভ্রূণ সংরক্ষণ করা হয়েছে।এসব নমুনা আ্যানাটমি,ডেভেলপমেন্টাল বায়োলজি,কম্পারেটিভ স্টাডি ইত্যাদি সম্পর্কে বাস্তব ধারণা পেতে সাহায্য করে।
CVASU মৎস্য জাদুঘরটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম মৎস্য জাদুঘর।২০১৭ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরে দেশের বিভিন্ন নদী, হাওর, হ্রদ, জলাভূমি ও উপকূলীয় অঞ্চল থেকে সংগৃহীত জলজ জীববৈচিত্র্যের নমুনা সংরক্ষণ করা হয়েছে।মিউজিয়ামে প্রায় ৩২৫ প্রজাতির মাছ সংরক্ষিত রয়েছে।এর মধ্যে মিঠা পানির মাছের পাশাপাশি সামুদ্রিক মাছও রয়েছে কাজলি, রানি,গুতুম, খলিশা,ঢেলা, রিঠা, মধুপাবদা,ফোলি, বায়োম ও মশালের মতো বিভিন্ন মাছের পাশাপাশি রুই,কাতলা, মিগেল ও ইলিশের নমুনাও সংরক্ষিত আছে। মেরিন সেকিশানে মাছের পাশাপাশি তারামাছ,ডেভিল রে,হ্যামারহেড হাঙর,স্টারহর্স ও রেমোরা সহ বিভিন্ন ধরনের শামুক ও খোলস,জলজ প্রানীর কঙ্কাল এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম,পুরোনো জাল,বড়শি,মাছ ধরার ফাঁদ ও নৌকার নমুনাও প্রদর্শিত হয়েছে।

Team Science Bee

22/08/2026

ময়মনসিংহের সুদক্ষ পেট প্র্যাক্টটিশনার Dr-Md Ashikur Rahman উপর সন্ত্রাসী কায়দায় হামলা এবং ডা: হান্নান( Voice Of Vet Hannan) চেম্বারে হামলার দ্রুত বিচার চাই। ডাক্তারদের উপর হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।বাংলাদেশের ভেটেরিনারি প্রেফেশনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান BVC,BVA সহ সকল প্রতিষ্ঠানের উচিত দ্রুত ডা: আশিক এবং ডা: হান্নানের পাশে দাড়ানো, হামলাকারীদের গ্রেফতার,জেল এবং সুনাম নষ্ট করার অপরাধের জন্য জরিমানার দাবি জানানো।

!!
!!

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সিনিয়র অফিসার আর ক্যাশ ইনচার্জ ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব করে দিয়েছে।এই টাকা তারা দুই নাম্বারি ব...
14/08/2026

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সিনিয়র অফিসার আর ক্যাশ ইনচার্জ ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব করে দিয়েছে।

এই টাকা তারা দুই নাম্বারি ব্যবসায় লাগাতে পারত। জমি কিনতে পারত। ফ্ল্যাট গাড়ি বাড়ি কিনতে পারত। জুয়া খেলে, মেয়েদের নিয়ে থাইল্যান্ড বা দুবাইয়ে গিয়ে ফূর্তি করে উড়াতে পারত।

এসব যদি না-ও করত, উন্নত জীবনের লক্ষ্যে অন্তত ইউরোপ আমেরিকায় পালিয়ে যেতে পারত।

কিন্তু না, ভদ্রলোকেরা এসব করেননি। পুরুষের আজন্ম লালিত স্বপ্ন পূরণ করেছেন।

কী করেছেন?

এই টাকা দিয়ে তারা গরুর খামার দিয়েছেন। তাদের খামারে রয়েছে ৫০/৬০ টা গরু।

সুযোগ হলে মনে হয় টাকাটাও তারা ফেরত দিতেন। আস্ত খামার পকেটে করে তো আর ভেগে যাওয়া সম্ভব না।

তবুও ধরা খেয়ে গেলেন।

কিন্তু একটা ব্যাপার প্রমাণ করে গেলেন, আপনি ব্যাংকের অফিসারই হোন বা বড় কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ারই হোন, দিনশেষে পুরুষ একটা স্বপ্নই বুকে পালতে থাকে।

নিজস্ব একটা গরুর খামার...

ক্রেডিট: অন্বয় আকিব

05/08/2026

প্রতি ১,০০০টি ব্রয়লারের জন্য:

ফিডার (Tube feeder): ১৫টি
বেল ড্রিংকার (Bell drinker): ৮টি

নিপল ড্রিংকার: প্রায় ৮৩টি নিপল (প্রতি নিপলে ১০–১২টি মুরগি)

ব্রুডিং (১–১৪ দিন) সময়:
চিক ট্রে ফিডার: ১০টি
অতিরিক্ত চিক ড্রিংকার: ১০টি

আপনার ও হয়??
31/07/2026

আপনার ও হয়??

আজ ২৯ শে জুলাই বিশ্ব বাঘ দিবস বাঘ মামার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা
29/07/2026

আজ ২৯ শে জুলাই
বিশ্ব বাঘ দিবস

বাঘ মামার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা

28/07/2026

ব্রয়লার বাচ্চা পরিবহন (Transport) থেকে ব্রুডিং (Brooding) পিরিয়ড

১. পরিবহনের সময়

বাচ্চা যত দ্রুত সম্ভব খামারে আনুন (আদর্শভাবে ২৪ ঘণ্টার মধ্যে)।
অতিরিক্ত গরম বা ঠান্ডা থেকে রক্ষা করুন।

পরিবহনের সময় পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করুন।

অযথা ঝাঁকুনি ও দীর্ঘ সময় পরিবহন এড়িয়ে চলুন।
২. শেড প্রস্তুতি (Placement-এর আগে)

শেড সম্পূর্ণ পরিষ্কার, জীবাণুমুক্ত ও শুকনো হতে হবে

লিটার ২–৩ ইঞ্চি পুরু ও শুকনো রাখতে হবে।

ব্রুডার ৪–৬ ঘণ্টা আগে চালু করে তাপমাত্রা ঠিক করুন।
ফিডার ও ড্রিংকার আগে থেকেই সাজিয়ে রাখুন।

৩. ব্রুডিং তাপমাত্রা

প্রথম সপ্তাহে: ৩২–৩৪°C
এরপর প্রতি সপ্তাহে ২–৩°C করে কমান।

বাচ্চার আচরণ দেখে তাপমাত্রা সমন্বয় করুন।

৪. আর্দ্রতা (Humidity)
প্রথম সপ্তাহে ৬০–৭০% রাখা ভালো।

৫. পানি

বাচ্চা নামানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার পানিতে প্রবেশাধিকার দিন।

প্রথম কয়েক ঘণ্টা কুসুম গরম পানি দিলে ভালো।

প্রয়োজনে ইলেক্ট্রোলাইট ও ভিটামিন ব্যবহার করা যেতে পারে।
৬. খাদ্য
প্রথম ৭–১০ দিন Pre-starter feed দিন।

কাগজের ওপর অল্প ফিড ছড়িয়ে দিলে বাচ্চা দ্রুত খেতে শেখে।

৭. আলো

প্রথম ৩–৭ দিন ২৩ ঘণ্টা আলো ও ১ ঘণ্টা অন্ধকার রাখুন।

আলো সমানভাবে ছড়িয়ে দিন।

৮. স্টকিং ডেনসিটি

অতিরিক্ত ঘনত্ব এড়িয়ে চলুন।

পর্যাপ্ত ফিডার ও ড্রিংকার নিশ্চিত করুন।

24/07/2026

জমিদার বাড়ি

📌উলিপুর, কুড়িগ্রাম

22/07/2026

চাদ মসজিদ
📌পীরগাছা, রংপুর

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vet Doctor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category