30/10/2026
"Pisho"❤️🩹
Pisho was brought to us in an extremely critical condition after a devastating fall from a rooftop, where she became impaled and trapped on an iron rod.
She was pregnant at the time of the accident. The trauma caused severe uterine injuries, and sadly, her unborn fetus could not survive. In addition, her femur was shattered into multiple pieces, making her condition life-threatening.
Our team immediately took on this challenging case. An emergency C-section was performed first to address the uterine damage, followed by a complex fracture repair surgery to stabilize her shattered femur.
Despite the immense challenges, Pisho fought bravely through the procedures and is now under intensive critical care and close monitoring.
We kindly ask everyone to keep Pisho in their prayers as she continues her journey toward recovery. 🙏
A heartfelt thank you to our extraordinary surgery team for their dedication, expertise, and masterful surgical work in managing this highly complicated case. Your commitment gave Pisho a fighting chance.
Please send your prayers and positive wishes for this brave warrior. ❤️
পিশোর জন্য দোয়া চাই 🙏❤️
একটি ভয়াবহ দুর্ঘটনায় ছাদ থেকে পড়ে লোহার রডে বিদ্ধ হয়ে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় পিশোকে আমাদের কাছে আনা হয়।
দুর্ঘটনার সময় সে গর্ভবতী ছিল। মারাত্মক আঘাতে তার জরায়ু ক্ষতিগ্রস্ত হয় এবং দুঃখজনকভাবে তার অনাগত বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়াও তার ফিমার হাড়টি একাধিক টুকরো হয়ে ভেঙে যায়, যা তার জীবনকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলে।
আমাদের চিকিৎসক দল দ্রুত চ্যালেঞ্জিং এই কেসের দায়িত্ব নেয়। প্রথমে জরুরি সি-সেকশন অপারেশনের মাধ্যমে জরায়ুর ক্ষতি সামাল দেওয়া হয়, এরপর জটিল অর্থোপেডিক সার্জারির মাধ্যমে ভাঙা ফিমার স্থিতিশীল করা হয়।
সব প্রতিকূলতার মধ্যেও পিশো সাহসের সঙ্গে লড়াই করে যাচ্ছে। বর্তমানে সে নিবিড় পর্যবেক্ষণে ক্রিটিক্যাল কেয়ারে রয়েছে।
পিশোর সুস্থতার জন্য সবার কাছে আন্তরিক দোয়া ও শুভকামনা কামনা করছি। 🙏❤️
এই অত্যন্ত জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করার জন্য আমাদের অসাধারণ সার্জারি টিমকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের দক্ষতা, নিষ্ঠা ও অক্লান্ত প্রচেষ্টাই পিশোকে নতুন করে বেঁচে থাকার সুযোগ দিয়েছে। ❤️🐾