22/08/2026
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, ময়মনসিংহের ডক্টর’স পেট কেয়ার ক্লিনিকে একজন ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।
'গুলশান পেট ক্লিনিক' পরিবারের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি।
আমরা বিশ্বাস করি, কোনো পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে নেওয়া, চিকিৎসকের ওপর হামলা চালানো কিংবা কোনো চিকিৎসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো গ্রহণযোগ্য হতে পারে না। একই সঙ্গে সংশ্লিষ্ট পেট প্যারেন্টের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। তবে যেকোনো অভিযোগের সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সমাধান আইনের মাধ্যমেই হওয়া উচিত।
আমরা জোরালোভাবে দাবি জানাই, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং দেশের সকল ভেটেরিনারি চিকিৎসক ও পেট কেয়ার প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
ব্যক্তিগত ক্ষোভের বশবর্তী হয়ে একজন প্রাণী চিকিৎসকের প্রতি এমন সহিংস আচরণ অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়।