Pet Supply Express BD

Pet Supply Express BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pet Supply Express BD, Pet Supplies, Dhaka.

Show customers you understand their needs by utilizing fixtures that promote specific merchandise, and impress them by incorporating interactive and educational signage.

27/08/2022

'গাছের ছায়ায় রোদের ঝিকিমিকি
আমায় চমকে দাও, চমকে দাও
দাও দাও দাও'

31/07/2022

জিনিসপত্রের দাম কেনো বাড়ছে জানতে চান? আসুন একটু জেনে নেয়া যাক....
মুদ্রাস্ফীতির সাথে খেলাপী ঋণ ওতোপ্রোতোভাবে জড়িত।
প্রথেমেই বুঝতে হবে মুদ্রাস্ফীতি জিনিস টা আসলে কি? খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি।
মুদ্রাস্ফীতিঃ কোন দেশে সর্বোপরি যতটুকু সম্পদ আছে তার মূল্য ওই দেশের বর্তমানের মোট মুদ্রামাণের(টাকা) সমান। মনে করুন, বাংলাদেশে সর্বমোট ১৫ টাকা আছে এবং এই দেশের সম্পদ বলতে সাকুল্যে আছে ৫ টি কমলা। আর কিছুই নেই। যেহেতু দেশের মোট সম্পদের মূল্য মোট মুদ্রামানের সমান, সেহেতু এই ৫ টি কমলার মূল্য ১৫ টাকা। অর্থাৎ, প্রতিটি কমলার মূল্য ৩ টাকা। এখন যদি আরো ৫ টা ছাপানো হয়, তাহলে মোট মুদ্রামান হয়ে যাবে ১৫+৫ = ২০ টাকা। কমলা কিন্তু বাড়েনি। তারমানে এখন[নতুন করে ৫ টাকা ছাপানোর পর] ৫ টি কমলার মোট মূল্য হয়ে গেল ২০ টাকা। অর্থাৎ প্রতিটি কমলার বর্তমান মূল্য ৪ টাকা।
এই যে সম্পদ না বাড়িয়ে অতিরিক্ত টাকা ছাপানোর ফলে কমলার দাম ৩ টাকা থেকে ৪ টাকা হয়ে গেল, এইটাই সহজ ভাষায় "মুদ্রাস্ফীতি"। একই পণ্য আগের থেকে বেশি দামে ক্রয় করা মানেই মুদ্রাস্ফীতি হয়েছে।
অর্থাৎ, আমরা বলতে পারি "কোন দেশের সম্পদের পরিমাণ না বাড়িয়ে টাকা ছাপালে মুদ্রাস্ফীতি হবে।"
এইবার আসি খেলাপী ঋণের প্রসঙ্গে। সহজ ভাষায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করলে সেই ঋণ কে খেলাপী ঋণ বলা যায়। আবার সেই ১৫ টাকা এবং ৫ কমলায় ফিরে আসা যাক।
মনে করুন, এই ১৫ টাকা থেকে এক ব্যক্তি ৫ টাকা ঋণ নিল। যতক্ষণ পর্যন্ত ঋণের ৫ টাকা দেশের মধ্যেই থাকছে, ততক্ষন দেশের মোট মুদ্রামান ১৫ টাকাই থাকে। মানে প্রতিটি কমলার মূল্য ৩ টাকাই থাকে। অর্থাৎ মুদ্রাস্ফীতি এখন পর্যন্ত ঘটেনি।
এইবার ধরুন ওই ব্যক্তি ঋণের ৫ টাকা ডলারে কনভার্ট করে বিদেশে গিয়ে খরচ করে ফেলেছে এবং সে ঋণ পরিশোধ করতে অক্ষম। ডলারে কনভার্ট করার মানে হচ্ছে ওই ৫ টাকা এখন আর টাকা নাই। ধরুন ১ ডলার হয়ে গেছে[ধরি, ১ ডলার = ৫ টাকা]। এখন ওই ১ ডলার কিন্তু আর বাংলাদেশে ব্যবহার করা সম্ভব নয়। যে দেশের মুদ্রা শুধুমাত্র সে দেশেই ব্যবহার করা যায়। মানে ওই ৫ টাকা বাংলাদেশের মধ্যে আর নাই!! অথচ খাতা কলমের হিসাবে বাংলাদেশের মোট টাকার মান এখনো ১৫ ই আছে!!! কিন্তু প্রকৃতপক্ষে আছে ১০ টাকা। ওই খেলাপী ৫ টাকার ক্ষতি পুষিয়ে নিতে আবার ৫ টাকা অতিরিক্ত ছাপানো হয়। অর্থাৎ খাতাকলমে মোট মুদ্রামান হয়ে যায় ২০। কিন্তু প্রকৃতপক্ষে ১৫ টাকা থাকে।
এইখানে দুইটা ভয়কংর ঘটনা ঘটেঃ
১)যেহেতু টাকা ছাপানো হয় নতুন করে, সেহেতু মুদ্রাস্ফীতি হবে। অর্থাৎ একই কমলার দাম আগে ছিল ৩ টাকা। এখন হয়ে যাবে ৪ টা।
২)উপরের সমস্যা টাও খুব একটা প্রভাব ফেলত না যদি সত্যি সত্যি দেশে ২০ টাকা থাকত। তাহলে পণ্যের দাম বাড়ার সাথে সাথে মানুষের ক্রয়ক্ষমতাও বাড়ত। কিন্তু সেটা তো হচ্ছে না। কারন দেশে তো ২০ টাকা নাই। আছে ১৫ টাকা। ৫ টাকা গায়েবুল হাওয়া হয়ে গেছে। মানে আমাদের কাছে ১৫ টাকা। কিন্তু পণ্য কিনতে হচ্ছে এমন দামে যেন আমাদের ২০ টাকা আছে।
২০২১ সালের সেপ্টেম্বর এর পর মোট খেলাপী ঋণের পরিমাণ দাঁড়ায় এক লাখ এক হাজার ১৫০ কোটি টাকা। এর অর্থ এই হিউজ পরিমাণ টাকা আমাদের দেশে নাই। অথচ আমাদের পণ্য ক্রয়ের সময় এমন দাম দিতে হচ্ছে যেন ওই এক লাখ এক হাজার ১৫০ কোটি টাকাা আমাদের মুদ্রামাণে যুক্ত আছে। কি ভয়ংকর!!! এইসব হিসাবেই গ্যাসের সিলিন্ডার আজ ১৪০০ টাকা, অথচ মানুষের ক্রয়ক্ষমতা সেই ৭০০ টাকা ই আছে।
ভয়ংকর ব্যাপার। আপনাকে টাকা না দিয়ে বলা হচ্ছে টাকা দিয়েছি, আছে তোমার পকেটে, বেশি দাম দিয়ে চাল, ডাল, তেল কিনবা। নাহলে না খেয়ে মরবা।

20/05/2022
25/03/2022

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

14/03/2022

বাংলাদেশ নিয়ে
এ সব তথ্য সকলের জানা উচিৎ।।
আয়তন: ১,৪৭,৬১০ বর্গ কি:মি
✪বাংলাদেশ' নামকরণ করা হয়: ১৯৬৯ সালের
৫ডিসেম্বর
✪রাষ্ট্রীয় নাম: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
✪ইংরেজি নাম: The people's Republic of Bangladesh.
✪বিজয় লাভ: ১৯৭১ সালের ১৬ ডিসেস্বর
✪স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ
✪বিজয় দিবস: ১৬ ডিসেস্বর
✪উপনিবেশ ছিল: প্রথমে যুক্তরাজ্যের কাছে
(১৭৫৭-১৯৪৭) এবং পরে পাকিস্তানের কাছে
(১৯৪৭-১৯৭১)
✪স্বাধীনতা লাভ: পাকিস্তানের কাছ থেকে।
✪জাতিসংঘের সদস্য পদ লাভ: ১৯৭৪ সালের ১৭
সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)
✪রাজধানী: ঢাকা
✪বানিজ্যিক রাজধানী: চট্টগ্রাম
✪রাষ্ট্রভাষা: বাংলা (৯৮শতাংশ)
✪সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়: মুসলিম (৯০.৩৯%), হিন্দু
(৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান (০.৩১%) ও অন্যান্য
(০.১৪%)
✪সরকার পদ্ধতি: সংসদীয় পদ্ধতির সরকার
✪আইন সভা: জাতীয় সংসদ
✪স্থানীয় সময়: গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা
✪জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে : ২য়
✪মোট উপজাতি ৪৮ টি
✪জাতীয় সংসদের মোট আসন : ৩৫০ টি (নির্বাচিত
৩০০টি এবং সংরক্ষিত মাহিলা আসন ৫০টি)
✪জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : ১১ বার
✪আবহাওয়া কেন্দ্র : ৪টি
✪আবহাওয়া স্টেশন : ৩৫টি
✪এভারেস্ট জয়ী দেশ : ৬৭ তম
✪ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য : ৩টি (ষাট গম্বুজ
মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন)
✪প্রশাসনিক বিভাগ : ৮টি (সর্বশেষ ময়মনসিংহ)
✪জেলা : ৬৪টি
✪সিটি কর্পোরেশন : ১২টি (১২ তম ময়মনসিংহ সিটি
কর্পোরেশন)
✪পৌরসভা : ৩২৮টি
✪উপজেলা: ৪৯২ টি
✪থানা : ৬৫০ টি
✪ইউনিয়ন : ৪৫৬২ টি
✪গ্রাম: ৮৭১৯১ টি
✪আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান: ৯৪ তম
✪ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র: ৪ টি
✪নদী বন্দরের জন্য সতর্ক সংকেত: ৪টি
✪সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত: ১১টি
✪উপকূলীয় জেলা: ১৯টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য: ৫টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের
জেলা: ৮টি
✪জনসংখ্যায় বিশ্বে অবস্থান: ৮ম
✪জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান: ৫ম
✪জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান: ৩য়
✪জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান: ৪থ
✪সীমান্তবর্তী দেশ: ২টি (ভারত, মায়ানমার)
✪আদমশুমারি হয়েছে: ৫বার
✪মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা: ১১টি
✪নিবন্ধিত রাজনৈতিক দল: ৪১টি
✪ভূ-উপগ্রহ কেন্দ্র: ৪টি
✪অভিন্ন নদীর সংখ্যা: ৫৭টি
✪আন্তর্জাতিক মানের নদী: ১টি (পদ্মা)
✪সরকারি নোট: ৩টি (১টাকা, ২টাকা ও ৫ টাকা)
✪ব্যাংক নোট: ৬টি (১০ থেকে ১০০০ টাকার নোট)
✪শেয়ার বাজার: ২টি (DSE ও CSE)
✪EPZ: ১০টি (সরকারি ৮টি ও বেসরকারি ২টি)
✪গনভোট অনুষ্ঠিত হয়: ৩বার (১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে)
✪জরুরী অবস্থা ঘোষিত হয়েছে: ৫বার
✪উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট: ৫বার
✪আন্তর্জাতিক বিমানবন্দর: ৩টি
✪মোবাইল ফোন অপারেটর: ৬টি (সিটিসেল, গ্রামীণ
ফোন, রবি, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল)
✪সংবিধানের মোট অনুচ্ছেদ: ১৫৩টি
✪সংবিধান সংশোধিত হয়েছে: ১৭ বার
✪বাংলাদেশ ব্যাংকের শাখা: ১০টি (সর্বশেষ
ময়মনসিংহ)
✪মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত
মুক্তিযুদ্ধা: ৬৭৭ জন
✪গ্যাস ক্ষেত্র: ২৭টি
✪সমুদ্রবন্দর: ৩টি (চট্টগ্রাম, মংলা,পায়রা)
✪স্থল বন্দর: ২৩টি
✪মোট মন্ত্রণালয়: ৪১টি
✪চা বাগান: ১৬৬টি
✪সরকারি টেলিভিশন: ২টি
✪পাবলিক বিশ্ববিদ্যালয়: ৪১টি
✪আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়: ২টি (এশিয়ান উইমেনস্
ইউনিভার্সিটি, চট্টগ্রাম এবং ইসলামিক
ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি, গাজীপুর)
✪সরকারি মেডিকেল কলেজ: ৩১টি
✪মেডিকেল বিশ্ববিদ্যালয়: ১টি (বঙ্গবন্ধু মেডিকেল
বিশ্ববিদ্যালয়)
✪ক্যাডেট কলেজ: ১২টি (ছেলেদের জন্য ৯টি,
মেয়েদের জন্য ৩টি)
✪জাতিসংঘের সদস্য রাষ্ট্র: ১৩৬তম
✪OIC এর সদস্য রাষ্ট্র: ৩২তম
✪সীমান্তবর্তী জেলা: ৩২টি (ভারতের সাথে ২৯টি,
মায়ানমার সাথে ৩টি,, রাঙামাটির সাথে উভয়
দেশের সীমান্তে রয়েছে।

22/02/2022

এদেশে পড়াশুনা না করলে সামাজে শিক্ষিতদের পাশে যাওয়াটা অনেক কঠিন হয়,
আর পড়াশুনা করে চাকরি না পেলে সামাজে মানুষ তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে।

21/02/2022

""পেট সাপ্লাই এক্সপ্রেস বিডি"" এর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ।

16/11/2021

:: একটি শিক্ষামূলক পোস্ট ::

১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।
১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।

২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন।

৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।

৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।

৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।

৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।

৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।

৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।

৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।

১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।

১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।

১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।

১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।

১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন।

১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।

১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।

১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।

১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপপ্রচার করবেন না।

১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন। হয়তো আপনিও পারবেন।

২০. ছোট-বড় সবার সাথে মাধুর্য্যপূর্ণ আচরন করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন।

২১. বন্ধুত্বের মধ্যে ঝগড়া-বিবাদ হলে তার দোষ রটনা করবেন না।

২২. কাউকে খোঁটা দিবেন না।

২৩. কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না।

২৪. ছোট-বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না।

২৫. যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলু বনে মুক্তা ছড়াবেন না।

ধৈর্য্য সহকারে অত্যন্ত মনোযোগের সাথে প্রতিটি অক্ষর পড়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো।
(সংগৃহীত)

27/09/2021

রতন টাটাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল বি.এম.ডব্লিউ কিনতে আপনার কতদিন লাগবে?
-তিনি বললেন ২ বৎসর। প্রশ্নকর্তা অবাক হয়েছিলেন। প্রশ্নকর্তা অবাক হয়ে বললেন একটা বি.এম.ডব্লিউর টাকা আপনি স্যার হয়তো ঘন্টায় রোজগার করেন।

রতন টাটা হেসে বললেন বি.এম.ডব্লিউ একটা অনেক বড় কোম্পানি। এটা কিনতে অবশ্যই আমার ২ বৎসর লাগবে। প্রশ্নকর্তা খুব অবাক ছিলেন।

নামটা রতন টাটা প্রশ্নকর্তা ভুলে গিয়েছিলেন।

25/09/2021

১. বিজ্ঞানের জনক কে?
- থ্যালিস।

২. আধুনিক বিজ্ঞানের জনক কে?
- রজার বেকন।

৩. রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
- অ্যারিস্টটল।

৪. আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
- নিকোলার ম্যাকিয়াভেলী।

৫. অর্থনীতির জনক কে?
- এডাম স্মিথ।

৬. আধুনিক অর্থনীতির জনক কে?
- পল স্যামুয়েলসন।

৭. সমাজ বিজ্ঞানের জনক কে?
- অগাস্ট কোঁৎ।

৮. ইতিহাসের জনক কে?
- হেরোডোটাস

৯. আধুনিক গণতন্ত্রের জনক কে?
- জন লক।

১০. অপরাধ বিজ্ঞানের জনক কে?
- ল্যামব্রাসো।

১১. জীব বিজ্ঞানের জনক কে?
- অ্যারিস্টটল

১২. প্রাণী বিজ্ঞানের জনক কে?
- অ্যারিস্টটল

১৩. রসায়ন বিজ্ঞানের জনক কে?
- জাবির ইবনে হাইয়ান

১৪. আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে ছিলেন?
- ল্যাভয়সিয়ে।

১৫. আধুনিক রসায়নের জনক কে?
- জন ডাল্টন।

১৬. পদার্থ বিজ্ঞানের জনক কে?
- আইজ্যাক নিউটন।

১৭. হিসাব বিজ্ঞানের জনক কে?
- লুকাপ্যাসিওলি।

১৮. মনোবিজ্ঞানের জনক কে?
- উইলহেম উন্ড।

১৯. চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
- ইবনে সিনা।

২০. দর্শন শাস্ত্রের জনক কে?
- সক্রেটিস।

২১. ভূগোলের জনক কে?
- ইরাটস থেনিস।

২২. মেডিসিনের জনক কে?
- হিপোক্রেটিস।

২৩. জীবাণু বিদ্যার জনক কে?
- লুই পাস্তুর।

২৪. বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
- চার্লস ডারউইন।

২৫. সামাজিক বিবর্তনবাদের জনক কে?
- হার্বাট স্পেন্সর।

২৬. বংশগতি বিদ্যার জনক কে?
- গ্রেডার জোহান মেনডেল।

২৭. শ্রেণীকরণ বিদ্যার জনক কে?
- কারোলাস লিনিয়াস।

২৮. শরীর বিদ্যার জনক কে?
- উইলিয়াম হার্ভে।

২৯. গণিতের জনক কে?
- আর্কিমিডিস।

৩০. সংখ্যাতত্ত্বের জনক কে?
- পিথাগোরাস।

৩১. জ্যামিতির জনক কে?
- ইউক্লিড।

৩২. বীজ গণিতের জনক কে?
- আল-খাওয়ারেজমী।

৩৩. ম্যাট্রিক্সের জনক কে?
-কেইলে।

৩৪. ত্রিকোণমিতির জনক কে?
- হিপ্পারচাস (গ্রীক)।

৩৫. পাটিগণিতের জনক কে?
- আর্যভট্ট।

৩৬. গণনার জনক কে?
- চার্লস ব্যাবেজ।

৩৭. লগারিদমের জনক কে?
- জন নেপিয়ার।

৩৮. সেট তত্ত্বের জনক কে?
- জর্জ ক্যান্টর।

৩৯. শূন্য আবিষ্কারকারক কে?
- ব্রক্ষগুপ্ত ও আর্যভট্ট।

৪০. ক্যালকুলাসের জনক কে?
- আইজ্যাক নিউটন।

৪১. পরিসংখ্যানের জনক কে?
- রোনাল্ড আলমার ফিশার।

৪২. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ( সাইন্টিফিক ম্যানেজমেন্ট) জনক কে?
- ফ্রেডরিক উইনসল টেইলর।

৪৩. ব্যবস্থাপনার জনক কে?
- হেনরী ফেওল।

৪৪. আধুনিক শিক্ষার জনক কে?
- সক্রেটিস।

৪৫. এনাটমির জনক কে?
- আঁদ্রে ভেসালিয়াস।

৪৬. ফিনান্সের জনক কে?
- এ্যারোরা।

৪৭. হিসাব বিজ্ঞানের জনক কে?
- লুকা প্যাসিওলি।

৪৮. মার্কেটিং এর জনক কে?
- ফিলিপ কোটলার।

৪৯. ব্যাংকিং এর জনক কে?
- আলেকজেন্ডার হ্যামিলটন।

৫০. মিও শাস্ত্রের জনক কে?
- ড.স্যামুয়েল হ্যানিম্যান।

৫১. টেস্ট টিউব বেবির জনক কে?
- আর জে এডওয়ার্ড।

৫২. অলিম্পিকের জনক কে?
- ব্যারন পিয়েরে দ্য কুবার্তে।

৫৩. সমাজ কর্মের জনক কে?
- জন অ্যাডামস।

৫৪. কমিউনিজমের জনক কে?
- কার্ল মার্কস।

৫৫. ফ্যাসিজমের জনক কে?
- মুসোলীনি।

৫৬. ওপারেশন ম্যানেজমেন্ট এর জনক কে?
- হেনরী ফাওল।

৫৭. মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে?
- জর্জ এলটন ম্যায়ো।

৫৮. আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কে?
- ম্যাক্স ওয়েবার।

৫৯. প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?
- হেনরী ফেওল।

৬০. পারমানবিক বোমার জনক কে?
- ওপেন হাইমার।

৬১. তেজস্ক্রিয়তার জনক কে?
- হেনরি বেকরেল।

৬২. আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে?
- আলবার্ট আইনস্টাইন।

৬৩. গতি বিদ্যার জনক কে?
- গ্যালিলিও।

৬৪. হাইড্রোজেন বোমার জনক কে?
- অ্যাডওয়ার্ড টেলর।

৬৫. কম্পিউটারের জনক কে?
- চার্লস ব্যাবেজ।

৬৬. ই-মেইল এর জনক কে?
- রে টমলিনসন।

৬৭. লেজার এর জনক কে?
- মেইম্যান।

৬৮. www বা world wide web এর জনক কে?
- টিম বার্ণাস লি।

৬৯. বাংলাদেশের জনক কে?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৭০. বাংলাদেশের সংবিধানের জনক কে?
- ডঃ কামাল হোসেন।

৭১. সনেটের জনক কে?
- পের্ত্রাক।

৭২. বাংলা সনেটের জনক কে?
- মাইকেল মধুসুদন দত্ত।

৭৩. বাংলা গদ্যের জনক কে?
- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।

৭৪. বাংলা উপন্যাসের জনক কে?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৭৫. বাংলা নাটকের জনক কে?
- দীন বন্ধু মিত্র।

৭৬. বাংলা মুক্তক ছন্দের জনক কে?
- কাজী নজরুল ইসলাম।

৭৭. বাংলা চলচিত্রের জনক কে?
- হীরালাল সেন।

৭৮. বাংলা গজলের জনক কে?
- কাজী নজরুল ইসলাম।

৭৯. বাংলা গদ্য ছন্দের জনক কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর।

৮০. ইংরেজী কবিতার জনক কে?
- জিওফ্রে চসার।

৮১. আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
- জর্জ বার্নার্ড শ।

৮২. ইংরেজি নাটকের জনক কে?
- শেক্সপিয়র।

৮৩. রুশসাহিত্যের জনক কে?
- ম্যাক্সিম গোর্কি।

৮৪. ইন্টারনেটের জনক কে?
- ভিন্টন গ্রে কার্ফ।

৮৫. মাইক্রোসফটের জনক কে?
- বিল গেটস।

৮৬. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক বলা হয় কাকে?
- ট্যাভেলড লিনাক্স।

৮৭. মোবাইল ফোনের জনক কে?
- মার্টিন কুপার।

৮৮. গুগলের জনক কে?
- সার্জেই বিন।

৮৯. ফেসবুকের জনক কে?
- মার্ক জুকারবার্গ।

৯০. টুইটারের জনক কে?
- জ্যাক ডোরসেই।

৯১. Wi-Fi এর জনক কে?
- ভিক্টর ভিক হেয়েস।

৯২. আধুনিক ল্যাপটপের জনক কে?
- বাল মেগারিজ।

৯৩. ATM-এর জনক কে?
- জন শেফার্ড ব্যারন।

৯৪. রেডিও বা বেতারের জনক কে?
- মার্কনী।

৯৫. বাই সাইকেলের জনক কে?
- কার্ল ভ্যান ড্রেইস।

৯৬. আমেরিকার জনক কে?
- জর্জ ওয়াশিংটন।

৯৭. You Tube (ইউটিউব) এর জনক কে?
- চ্যাড হারলি, স্টিভ চ্যান এবং বাংলাদেশী বংশোদ্ভুত জাভেদ করিম।

৯৮. Blogging ( ব্লগিং ) এর জনক কে?
- ইভান উইলিয়ামসডন।

৯৯. E-Book ( ই-বুকের ) জনক কে?
- মাইকেল এস হার্ট।

১০০. মাইক্রোকম্পিউটারের জনক কে?
- এইচ রবার্ট এডওয়ার্ডকে।

তথ্যসূত্রঃ বই ও ইন্টারনেট (ভুল থাকলে জানাবেন,যাচাই করে ঠিক করে নেব)
সকংলনেঃ ✍️ The B**g Kannya

22/08/2021

#বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??

#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

#পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেঁড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি।

#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

#এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।

#একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!

আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!

🙄সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।

🌴একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন, আমরা মনটাকে একটু ভালো করি; ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি; হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি; সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই; আর কাউকে না ঠকাই আমাদের জীবন সুখের হবে।

♦বাম পাশ থেকে    ➪︎ ১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর কোন সৌন্দর্যই দেখতে পাচ্ছে না...   ➪︎ ২য় জন-শুধু শিক্ষা অর্জন ক...
21/08/2021

♦বাম পাশ থেকে
➪︎ ১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর কোন সৌন্দর্যই দেখতে পাচ্ছে না...
➪︎ ২য় জন-শুধু শিক্ষা অর্জন করতে করতে পরিপূর্ণ সুন্দরটা দেখতেছে না...
➪︎ ৩য় জন-শিক্ষা ও অর্থ উপার্জন দুটা একসাথে করতেছে তাই পৃথিবীর আসল সৌন্দর্য্য উপভোগ করতেছে...
➪︎ ৪র্থ জন- শিক্ষা এবং অর্থ কিছু না থাকাতে পুরো পৃথিবীটা তার কাছে অন্ধের মতো...
এটাই পৃথিবীর শ্রেষ্ঠ বাস্তবতা..

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet Supply Express BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category