06/08/2026
প্রিয় সহকর্মী,
Association of Veterinary Doctors-এর YouTube চ্যানেল উদ্বোধন ও অনলাইন মাস্টারক্লাসে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যেই ১০০০-এরও বেশি ভেট ও প্যারাভেট রেজিস্ট্রেশন করেছেন।
এই প্রশিক্ষণ প্রতিটি প্রাণিচিকিৎসক, প্যারাভেট ও ভেটেরিনারি ছাত্রছাত্রীর জন্য উন্মুক্ত, আপনি যে সংগঠনেরই সদস্য হোন না কেন। জ্ঞান পেশার সম্পদ, কোনো সদস্য-তালিকার নয়। কোনো সহকর্মী রেজিস্ট্রেশন না করে থাকলে এই ইমেলটি পাঠিয়ে দিন; আজ রাতে তিনিও আমন্ত্রিত।
আজ, বৃহস্পতিবার ৬ অগাস্ট ২০২৬, আমরা শুরু করছি অনুষ্ঠান দিয়ে নয়, প্রশিক্ষণ দিয়ে।
আজকের সময়সূচি (দুটি আলাদা লিঙ্ক):
১. সন্ধ্যা ৭টা: প্রশিক্ষণ ভিডিও
"Sample Collection, Preservation and Dispatch in Domestic Animals, Poultry Birds & Wild Animals"
লিঙ্ক: https://youtu.be/md_2c4JLJgo?si=PR57gGw6qWUyfQHN
২. রাত ৯টা: সরাসরি প্রশ্ন-উত্তর পর্ব, তিনজন প্রশিক্ষকই উপস্থিত থাকবেন
লিঙ্ক: https://www.youtube.com/watch?v=8jSo9fQS4Tg
খেয়াল রাখবেন: লিঙ্ক দুটি আলাদা। ৭টার ভিডিও শেষ হলে ওটা বন্ধ করে ৯টার লিঙ্কে ঢুকতে হবে।
প্রশিক্ষক:
ডা. লিটন বিশ্বাস: রক্তের স্লাইড তৈরি ও স্টেনিং, সামনে করে দেখাবেন
ডা. প্রলয় মণ্ডল: বন্যপ্রাণীর নমুনা সংগ্রহ, সংরক্ষণ ও প্রেরণ
ডা. তপব্রত সাহা: হাঁস, মুরগি ও পাখির নমুনা সংগ্রহ, সংরক্ষণ ও প্রেরণ
Participatory Certificate পেতে তিনটি সহজ কাজ:
১. রেজিস্ট্রেশন না করে থাকলে এখনই করুন: https://forms.gle/N12ByX2zgAsLQqxf9 (ফর্ম খোলা আজ রাত ১০টা পর্যন্ত)
২. ৭টার ভিডিওর comment box-এ আপনার পুরো নামটি লিখুন
৩. ৯টার প্রশ্ন-উত্তর পর্বের comment box-এও একই নামটি লিখুন
দুটো জায়গায় নাম থাকলেই সার্টিফিকেট আপনার; ডিজিটাল কপি মেলে চলে যাবে। ফর্মে যে নামটি লিখেছেন, comment-এও ঠিক সেই নামটিই লিখবেন। বানান আলাদা হলে নাম মেলানো যাবে না।
নিজেদের চ্যানেল, নিজেদের শিক্ষক, নিজেদের ভাষা, আর প্রতিটি সহকর্মীর জন্য আসন।
জ্ঞান । সেবা । বিজ্ঞান । ঐক্য ।
শুভেচ্ছান্তে,
সাধারণ সম্পাদক
Association of Veterinary Doctors
[email protected] | www.avdwb.com