20/09/2025
©ইচ্ছা থাকলে উপায় হয়
এক বছর আগে ঝাড়গ্রামে আমার বাড়ির সামনে এনাকে কোনো মহান ব্যক্তি ফেলে দিয়ে যান। স্বভাবদোষে না দেখার ভান করে থাকতে পারিনি। ভাড়াবাড়িতে পোষ্য রাখা যাবেনা, চেষ্টা করলাম যদি adoption করাতে পারি, পারলাম না। ৩-৪ দিন এভাবে ক্যাঙ্গারু সেজে সারা ঝাড়গ্রাম ঘুরলাম। শেষমেশ ঝাড়গ্রাম থেকে কলকাতা পারি দিয়ে একটি মা কুকুরের শরণাপন্ন হলাম, তারও সেই সময় ৪টি হৃষ্টপুষ্ট ছানা। তবু আমার request ফেলতে না পেরে এনাকে দত্তক নিলেন। আজ ওই ভদ্রমহিলার পরিবারেরই একজন হয়ে সারা পাড়া দাপিয়ে বেড়াচ্ছেন ইনি, নাম বুগি AKA গুলি।