Oyesri Biswas

Directions

Oyesri Biswas Pet lover
(4)

না হওয়া সংসার - বলো তো, আকাশ কার?- যার বুক চিরে তারাগুলো প্রতিদিন  নিঃশ্বাসে ঝরে পড়ে, অথচ ভোরের প্রথম আলোয় তার নিজের ...
02/11/2026

না হওয়া সংসার
- বলো তো, আকাশ কার?
- যার বুক চিরে তারাগুলো প্রতিদিন
নিঃশ্বাসে ঝরে পড়ে,
অথচ ভোরের প্রথম আলোয় তার নিজের
কোন চিহ্নমাত্র থাকে না।
- তবে আমি কে?
- তুমি সেই অন্তহীন দিগন্ত,
যেখানে গিয়ে আমার সমস্ত মেঘেরা
অভিমান ভুলে হার মানে।
- আচ্ছা,সম্পর্ক তবে কাকে বলে?
- সম্পর্ক হলো একমুঠো জোনাকির আলো,
যা হাতের মুঠো খোলার আগেই হারিয়ে যায়,
যেখানে অধিকার ফলোানোর কোন
ক্লান্তিকর কোলাহল নেই,
আছে কেবল বহু দুরে দাঁড়িয়ে নিঃশব্দে
ভালোবেসে যাওয়ার এক অদ্ভুত অধিকার।
- তাহলে অভিমানগুলো কোথায় জমে?
- অভিমানগুলো নদীর দুকুল ভাঙা জলের মতো,
যা বাঁধে আটকাতেও চায়, আবার হারিয়েও যেতে চায়।
কেউ জানতে পারে না সেই গোপন কান্নার ভাষা,
যেখানে বালুচরে শুধু পড়ে থাকে একলার দীর্ঘশ্বাস।
- তাহলে আমাদের এই মায়ার বাঁধন
কিসের?
- এ এক নামহীন আশ্রয়, এক দীর্ঘ ছায়ার
সংসার-
যেখানে আমরা দুজনে একই ছাদের নিচে
থেকেও সম্পূর্ণ আলাদা ভুবনের বাসিন্দা।
জীবনের শত শত বাঁক নিঃশব্দে পার হয়ে
এসেও দেখি -
আমাদের দুয়ারে মেলানোর সমস্ত রাস্তা
ফুরিয়ে গেছে,
আর আমরা পরস্পরের চেনা মুখ নিয়েও
থেকে গেছি দুই চির -অচেনা ঠিকানায়!

দিন যায়, রাত যায়  না জানি কত স্বপ্ন রয়ে যায়  মনের ভিতর। নদীর স্রোতের মতন ভেসে যায়  কিছু না বলা কথা, কিছু জমানো ব্যথ...
30/10/2026

দিন যায়, রাত যায়
না জানি কত স্বপ্ন রয়ে যায়
মনের ভিতর।

নদীর স্রোতের মতন ভেসে যায়
কিছু না বলা কথা,
কিছু জমানো ব্যথা।

নদী, পাহাড় আর একাকী বসে আমি,
আর সামনে ওই দূর আকাশ -
সবাইকে সাক্ষী রেখে
ভেসে যেতে চাই
স্বপ্নের নীল আকাশে।

যেখানে নেই কোন অভিমান,
নেই কোন না বলা অভিযোগ,
শুধু আছে আমি, আর আমার নিজেকে
খুঁজে পাওয়ার এক অনন্ত আকাশ।।

হে গোবিন্দ... আমি জানিনা তোমাকে কিভাবে ভালবাসতে হয়। আমি জানিনা,তোমার প্রতি কিভাবে শ্রদ্ধা জানাতে হয়। আমি জানিনা, কিভাব...
29/10/2026

হে গোবিন্দ...
আমি জানিনা তোমাকে কিভাবে ভালবাসতে হয়।
আমি জানিনা,তোমার প্রতি কিভাবে শ্রদ্ধা জানাতে হয়।
আমি জানিনা, কিভাবে তোমার যত্ন নিতে হয়।
আমি তো কিছুই জানিনা,প্রভু!
যে শ্বাসটুকু নিয়ে আমি বেঁচে আছি, সেই শ্বাস তো তোমার দান। যে চোখ দিয়ে তোমার রূপ দেখি, সেই চোখও তো তোমারই দেওয়া। যে হৃদয় দিয়ে তোমাকে ভালবাসতে চাই, সেই হৃদয়টুকু তো তোমারই সৃষ্টি।

হে দয়াময়, আমি কিছুই জানিনা!
আমি শুধু এইটুকু জানি, আমি তোমাকে হারাতে চাই না। পৃথিবীর সবকিছু একদিন আমার থেকে দূরে চলে যেতে পারে। সময় বদলে যেতে পারে, আপন মানুষ ও দূরে সরে যেতে পারে, আমার জীবনের সমস্ত পরিচয় একদিন মুছে যেতে পারে।
কিন্তু হে গোবিন্দ, আমার হৃদয় থেকে তুমি কখনো হারিয়ে যেও না!

হে গোবিন্দ, আমার আর কিছুই চাওয়ার নেই....
শুধু এইটুকু কৃপা করো।

হে গোবিন্দ..... হে গোপাল.... হে আমার প্রাণের ঠাকুর............
আমাকে তোমার করে রেখো।

রাধে রাধে 🙏 হরে কৃষ্ণ 🙏

আমার নিজের জন্যই  আমার সবচেয়ে বেশি কষ্ট হয়। কারন আমি দেখি, প্রতিদিন আমিই  আমাকে ঠকিয়ে যাচ্ছি। নিজের ইচ্ছা, নিজের সত্য...
27/10/2026

আমার নিজের জন্যই
আমার সবচেয়ে বেশি কষ্ট হয়।
কারন আমি দেখি, প্রতিদিন আমিই
আমাকে ঠকিয়ে যাচ্ছি।
নিজের ইচ্ছা, নিজের সত্য,
নিজের অনুভূতিগুলোকে
জীবন্ত মাটিচাপা দিয়ে বেঁচে আছি।
বাইরে থেকে মানুষ ভাবে,
হয়তো কোনো সম্পর্ক ভেঙেছে,
কোন মানুষ ছেড়ে গেছে, তাই এমন।
কিন্তু মানুষ হারানোর কষ্টের বদলে
আরেকজন মানুষকে খুঁজে পাওয়া যায়।
সম্পর্ক ভাঙলে নতুন সম্পর্ক ও গড়া যায়।
অথচ নিজের ভেতরে যে বিচ্ছেদ,
মন আর শরীরের যে লড়াই,
আত্মার সঙ্গে নিজের যে দূরত্ব,
তার বিকল্প আসলে কোথায়?

শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা 🙏
21/10/2026

শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা 🙏

চোখে জল, তবুও হাসিমুখে বলি, শুভ বিজয়া। আসছে বছর আবার এসো মা, আমাদের আলো করে। শুভ বিজয়া দশমী 🙏
21/10/2026

চোখে জল, তবুও হাসিমুখে বলি,
শুভ বিজয়া।
আসছে বছর আবার এসো মা,
আমাদের আলো করে।
শুভ বিজয়া দশমী 🙏

20/10/2026

আমি থাকলেই ঝামেলা, আমি বিহীন সবকিছু ই সুন্দর....!

স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর নয়। নিজের স্ত্রীর প্রেমিক হওয়ার বিষয়টা  কেন যেন তারা ভাবতেই ...
20/10/2026

স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি,
তবে সেটা নিজের স্ত্রীর নয়।
নিজের স্ত্রীর প্রেমিক হওয়ার বিষয়টা
কেন যেন তারা ভাবতেই চায় না।
রবীন্দ্রনাথ ঠাকুর

" মেয়েরা যদি মুখ বুঝে  কষ্ট না সয়ে থাকতো  তবে সংসার বলে কিছু  থাকতো না পৃথিবীতে। "
19/10/2026

" মেয়েরা যদি মুখ বুঝে
কষ্ট না সয়ে থাকতো
তবে সংসার বলে কিছু
থাকতো না পৃথিবীতে। "

একটা বিছানা, দুটো সংসার। থমথমে রাত। দুটো মানুষ একে অপরের বিপরীতে পাস ফিরে চোখ বুঝলো। জীবনের খুঁটিনাটি হিসাব আজ যে যার ব্...
19/10/2026

একটা বিছানা, দুটো সংসার। থমথমে রাত।
দুটো মানুষ একে অপরের বিপরীতে পাস ফিরে চোখ বুঝলো।
জীবনের খুঁটিনাটি হিসাব আজ যে যার ব্যক্তিগত।

Address

Kolkata
700091

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oyesri Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby pet stores & pet services