24/10/2026
ফ্রেয়াকে নিয়ে গাড়িতে বেরোলেই কেলো! 😂❤️
বাড়ি থেকে ময়দান যেতে প্রায় আধঘণ্টা লাগে। ভেবেছিলাম, গাড়িতে চুপচাপ বসে যাবে। কিন্তু এটা তো যে সে নয়, এটা ফ্রেয়া !🤣
সারা রাস্তা ডাকাডাকি, কখনও এদিকে যাচ্ছে, কখনও ওদিকে। আমি ড্রাইভ করছি তার থোড়াই কেয়ার, একটু পরপর আমার কাছে আসার চেষ্টা, কখনও গায়ের ওপর উঠে পড়ছে, কখনও কাঁধে মুখ তুলে আদর করছে, আবার কখনও মুখ চেটে একেবারে অস্থির করে দিচ্ছে! 😂❤️
যেন বলছে, “উফ আর কতক্ষণ? তাড়াতাড়ি মাঠে চলো! দৌড়োব, খেলব, তোমার পিছনে ছুটব! গাড়িতে আর ভালো লাগছে না!” 🐶
সত্যি বলতে কী, ওর এই দুষ্টুমিগুলোই তো ওকে সবার থেকে আলাদা করে.. যতই ঝামেলা করুক ওকে নিয়ে গাড়ি চালানো আলাদাই এডভেঞ্চার 😂😂
শেষমেশ ময়দানে পৌঁছে ট্রেনারের সঙ্গে বেশ ভালো ট্রেনিং হল। গাড়িতে যে মেয়েটা এক মুহূর্তও স্থির হয়ে বসতে পারছিল না, মাঠে নেমে তার এনার্জি লেভেল আর কে দেখে..
ফ্রেয়ার সঙ্গে এই আধঘণ্টার গাড়ির যাত্রাটাও আমার কাছে কম আনন্দের নয়। ওর দুষ্টুমি, আদর আর ওই পাগলামি —সব মিলিয়ে আমার দিনটা ভালো করে দেয়। ❤️🐾
আপনাদের বাড়িতেও কি এমন কোনও দুষ্টু আছে, যে এক জায়গায় বেশিক্ষণ চুপ করে বসতেই পারে না? 😂 কমেন্টে জানাবেন!
PetParents MaidanDiaries PetLove