31/10/2025
দরকারি তথ্য, থাক সাথে, কারও উপকারে আসতে পারে।
এসআইআরের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। কিছুটা ম্যাপিংয়ের কাজও সারা। সেই ম্যাপিং অনুযায়ী, দু হাজার দুই সালে এ রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল। তার ভিত্তিতেই ভোটার খসড়া তালিকা তৈরি করে ফেলেছে নির্বাচন কমিশন। কারা কারা আছেন সে তালিকায়, আপনি, বা আপনার বাবা-মা বা পরিচিত সেই তালিকায় আছেন কী না, জানতে দুটি সাইটে ঢুকতে হবে
http://voters.eci.gov.in
http://ceowestbengal.nic.in
দু হাজার দুই সালে যাদের নাম রয়েছে, তাদের নথি নিয়ে ততটা কড়াকড়ি নেই। সেক্ষেত্রে কারও নাম নেই, অথচ তার বাবা মায়ের নাম যদি থাকে, তাহলে সেই জেরক্স দেখালে, সেটাও প্রমাণের নথি হিসেবে গ্রাহ্য হবে। অতএব এখনই এই তালিকা থেকে নাম খুঁজে তার জেরক্স হাতের কাছে রাখা ভালো।
http://ceowestbengal.nic.in
সাইটে গেলে, ডিরেক্ট ২০০২-এর লিস্ট পাওয়া যাবে
http://voters.eci.gov.in সাইটে গেলে ডানদিকে, Search Your Name in Last SIR, সেখানে রাজ্য সিলেক্ট করতে হবে। ২০০২ সালের ভোটার লিস্ট খুলে যাবে। সেখানে জেলা সিলেক্ট করবেন। ঢুকে, তারপর আপনার এলাকা।
আপনি কোনও স্কুল, ক্লাব বা বুথে যদি রেগুলার ভোট দিয়ে থাকেন, এরপর সেখানে তার নাম আছে। আমাদের যেমন সোনারপুরে বিদ্যাপীঠ ছিল। সেখানে যাবেন, বাঁ দিকে দেখবেন লেখা Final Roll, সেখানে ঢুকে আপনার বা আপনার বাবা-মায়ের নাম খুঁজতে পারেন।
অনেকে আবার ঠিকানা পাল্টে ফেলেছেন। সেক্ষেত্রে http://voters.eci.gov.in -এ যাবেন, মাঝামাঝি দেখবেন বক্স আছে, তাতে লেখা
Correction Of Entries গ্রিন কালারের। সেখানে পাবেন, fIll form 8
ফর্ম এইটে ক্লিক করলে অপশন আসবে, হয় আপনার নয়ত আপনার বাবা-মা বা অন্য কারও, কার জন্য অ্যাপ্লাই করছেন তার অপশন। ভোটার কার্ড বা এপিক নম্বর দিন। নম্বর দিলেই ডিটেলস চলে আসবে। যদি আপনার বিধানসভার ভেতরে বা বাইরে বা অন্য কোথাও যদি যান, তার অপশন পাবেন।
এরপর যে ফর্ম পাবেন, তার ডিটেলস দেবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, কারেন্টের বিল জাতীয় কিছু দিতে হবে