Animals Aid & Rescue Trust- AART

Animals Aid & Rescue Trust- AART Animals Aid & Rescue Trust is an Animal Welfare Organisation registered under Indian Registration Act

এই বাচ্চাটি বহরমপুর রানীবাগানের Kids Computer- এর কাছে থাকত। সেখানে থেকে হারিয়ে যায়। ১ লা আগস্ট রাত ১০.৩০ থেকে ১১.৩০ এ...
14/08/2026

এই বাচ্চাটি বহরমপুর রানীবাগানের Kids Computer- এর কাছে থাকত। সেখানে থেকে হারিয়ে যায়। ১ লা আগস্ট রাত ১০.৩০ থেকে ১১.৩০ এর মধ্যে তাকে বেলতলা ও শিবতলা এলাকায় দেখা যায়। বাচ্চাটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ওর পাড়ার মানুষজন ওকে না পেয়ে AART-এর হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে। AART- যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ওকে খুঁজে পাওয়ার। আপনাদের কাছে অনুরোধ যদি এই বাচ্চাটিকে কোথাও দেখতে পান অবশ্যই ছবিতে দেওয়া নম্বরে ফোন করুন অথবা AART-এর হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। ওর প্রিয় মানুষজন ওকে এখনও খুঁজে বেড়াচ্ছে। আপনাদের একটুখানি সহযোগীতা ওকে ওর নিজের লোকেদের কাছে ফিরিয়ে দেবে।
ওকে যে খুঁজে দিতে পারবে পাড়া কর্তৃপক্ষ থেকে ১৫০০/- পুরস্কার ঘোষণা করা হয়েছে। বাকি তথ্য ছবিতে দেওয়া রয়েছে।

রাস্তাঘাটে এমন অনেক কুকুর বা বেড়ালকে দেখা যায় যাদের দেখে মনে হয় অন্য জায়গা থেকে এসেছে। হয়তো সে রাস্তা ভুল করে পালিয়ে এসেছে অথবা তাকে relocate করা হয়েছে। এরকম কোনও সন্দেহ হলেই AART-এর হেল্পলাইনে ফোন করুন ও আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিন যাতে কোনো বাচ্চা ঘর বা পাড়াছাড়া না হয়।

AART HELPLINE NO- 75480 12200/14400

03/08/2026

বহরমপুর গোড়াবাজার থেকে একটি কুকুরের বাচ্চাকে AART-এর শেল্টারে নিয়ে আসা হয়। ঠান্ডা লেগে তার গলা ফুলে গেছিল এবং সে কিছুই খেতে পারছিল না। শেল্টারে আনার পরে চলে তার চিকিৎসা। চিকিৎসায় সে সুস্থ হয় এবং খাওয়া শুরু করে। সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর বাচ্চাটিকে AART-এর সদস্যরা আবার তার নিজের পাড়ায় রেখে এসেছে।
রাস্তায় আহত পশু দেখতে পেলে সাধ্যমতো অবশ্যই তাকে সাহায্য করুন অথবা AART-এর হেল্পলাইন নম্বরে ফোন করুন।
AART HELPLINE NO- 75480 12200/14400

14/07/2026

একটি কুকুরের মুখে কৌটো আটকে থাকতে দেখে দস্তুরহাট থেকে এক ব্যক্তি AART-এর হেল্পলাইন নম্বরে ফোন করেন। ফোন পাওয়ার পর AART- এর সদস্য সেখানে পৌঁছয় ও অনেক চেষ্টার পর কুকুরটির মুখ থেকে কৌটোটি খুলতে সক্ষম হয়।
কৌটোটি এভাবে আটকে থাকলে না খেতে পেয়ে কুকুরটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারত। তাই আপনাদের কাছে অনুরোধ রাস্তায় অসহায় পশু দেখতে পেলে অবশ্যই তাকে সাহায্য করার চেষ্টা করুন অথবা AART-এর হেল্পলাইন নম্বরে ফোন করুন।
AART HELPLINE NO- 75480 12200/14400

06/07/2026

গোয়ালজানের এই বাচ্চাটিকে এক ব্যক্তি AART-এর শেল্টারে নিয়ে আসেন। বাচ্চাটি কোমরে চোট পাওয়ায় হাঁটতে পারছিল না। তাই শেল্টারে রেখেই চলে তার চিকিৎসা। প্রয়োজনীয় ওষুধ ও ফিজিওথেরাপিতে সে সুস্থ হয়ে আবার ঠিকমতো হাঁটাচলা শুরু করে। এরপর সম্পূর্ণ সুস্থ হওয়ার পর বাচ্চাটিকে উনি ফিরিয়ে নিয়ে গেছেন। AART যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অসহায় পশুদের সাহায্য করার। আপনারও সাহায্য করুন ওদের। বৃষ্টির দিনে আশ্রয় দিন, গরমের দিনে জল ও খাবার দিন, দরকারে অবশ্যই AART-এর হেল্পলাইনে ফোন করুন। এটুকুতেই ওরা ভালো থাকবে...

AART HELPLINE NO- 75480 12200/14400

01/06/2026

বহরমপুর স্বর্ণময়ীর কাছে একটি কুকুরের ভীষণ ঠান্ডা লেগে যাওয়ায় খাবার খাচ্ছিল না কিছুদিন ধরে। সে যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারে এই ভরসায় তাকে রেখে যাওয়া হয় AART -এর শেল্টারে। কিছুদিন স্যালাইন ও যাবতীয় ইঞ্জেকশন চলার পরে সে খাবার খেতে শুরু করে। এখন কুকুরটি সুস্থ ও তাকে নিজের পাড়ায় ফিরিয়ে দিয়ে আসা হয়েছে।

AART সব সময় অবলা প্রাণীদের সাহায্য করার জন্য প্রস্তুত। আপনারাও যদি কোনও প্রাণীকে অসহায় অবস্থায় দেখেন, অনুগ্রহ করে যোগাযোগ করুন AART-এর হেল্পলাইনে। Helpline No.: 75480 12200/14400

26/05/2026

বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের কাছে একটি জায়গা থেকে AART-এর হেল্পলাইন নম্বরে ফোন আসে। ফোনে জানানো হয় সেখানে একটি কুকুরের চোট লেগেছে কোমরে। এরপর AART-এর সদস্যরা সেখানে পৌঁছয় এবং গিয়ে দেখে কুকুরটি উঠে দাঁড়াতে পারছে না। তাই তাকে তখনই শেল্টারে নিয়ে আসা হয়। শুরু হয় তার চিকিৎসা। ধীরে ধীরে সে হাঁটতে চলতে পারে আবার। বর্তমানে তাকে সুস্থ অবস্থায় তার পাড়াতে রেখে আসা হয়েছে।

20/05/2026

এই অসহায় কুকুরটি জঙ্গিপুরের কাছে মৃতপ্রায় অবস্থায় রাস্তায় পড়ে ছিল। এক স্থানীয় ব্যক্তি AART-এর হেল্পলাইন নম্বরে ফোন করেন। এরপর AART এর সদস্যরা সেখানে গিয়ে তাকে শেল্টারে নিয়ে আসে এবং উপযুক্ত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে। আবার সে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়। বর্তমানে তাকে তার নিজের পাড়াতে রেখে আসা হয়েছে।
এই অসহায় প্রাণীগুলিকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। তাই রাস্তাঘাটে এমন কোনো আহত পশু দেখতে পেলে তাকে সাহায্য করার চেষ্টা করুন অথবা AART-এর হেল্পলাইন নম্বরে ফোন করুন।
Helpline No.: 75480 12200/14400

13/04/2026

পাঁচকুঠি থেকে ফোন আসে AART-এর হেল্পলাইনে যে সেখানে একটি কুকুরের এক্সিডেন্ট হয়েছে এবং তার চোট এতটাই যে সে উঠে দাঁড়াতে পারছে না। এরপর AART-এর সদস্যরা সেখানে যায় ও তাকে রেসকিউ করে শেল্টারে নিয়ে আসে। সেখানেই চলে তার প্রয়োজনীয় চিকিৎসা ও থেরাপি। কিছুদিন পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে তাকে আবার তার নিজের পাড়ায় রেখে আসা হয়েছে।

24/03/2026

এই কুকুরটিকে ধারালো কিছু দিয়ে মারা হয়েছিল। কিছু ভালো মানুষ AART-এর নম্বরে ফোন করে জানায় কুকুরটির অবস্থা সম্পর্কে। খবর পাওয়ার পর AART-এর সদস্যরা সেখানে যায় ও কুকুরটিকে শেল্টারে নিয়ে আসে। চিকিৎসায় সুস্থ হয়ে যাওয়ার পর কুকুরটিকে তার আগের জায়গায় রেখে আসা হয়েছে। কুকুরটির সুস্থতায় যারা ওকে ভালোবাসে তারাও খুশি।

06/03/2026

গোয়ালজান থেকে AART-এর হেল্পলাইন নম্বরে ফোন আসে সেখানে একটি কুকুরের কোমর পড়ে গেছে। এবং সে উঠে দাঁড়াতে পারছে না। AART-এর সদস্যরা সেখানে যায় ও তাকে শেল্টারে নিয়ে আসে। এরপর কিছুদিন চলে তার চিকিৎসা। বর্তমানে সে আবার নিজে পায়ে দাঁড়াতে পারছে এবং তাকে তার নিজের জায়গায় রেখে আসা হয়েছে।

Address

Berhampore
742101

Alerts

Be the first to know and let us send you an email when Animals Aid & Rescue Trust- AART posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Animals Aid & Rescue Trust- AART:

Shortcuts

Share

Category