16/09/2026
বিভিন্ন জাতের আম গাছে চলছে সার প্রয়োগ । গাছ গুলো জুলাই মাসে হার্ড প্রুনিং করা হয়েছিল। ব্যস্ততার কারণে তখন সার প্রয়োগ করা হয়নি,তাই একটু দেরি করেই প্রয়োগ করা হচ্ছে ।
❗️ ক্যানোপি এরিয়া এর শেষ বরাবর ১ কোদাল পরিমাণ মাটি তুলে রিং করা হচ্ছে ।
❗️গাছ গুলোর বয়স ২.৫ বছর, প্রায় ৭৫০ গ্রাম করে প্রতিটি রিং এ মিশ্র সার প্রয়োগ চলছে ।
❗️ ক্যানোপি এরিয়া থেকে দূরে সার দেওয়া হচ্ছে ,যাতে শিকড় ক্ষতিগ্রস্ত না হয় এবং ভালোভাবে শোষণ করতে পারে ।
❗️রিং পুনরায় বন্ধ করে দিতে হবে ।
❗️মাটি শুকনো অবস্থায় সার দেওয়া উত্তম , তবে প্রয়োগের পর পানি দিতে হবে, মাটি ভেজা থাকলে পানির প্রয়োজন নেই ।
ধন্যবাদ সবাইকে ।