Rio Aviary

Directions

Rio Aviary Rio Aviary for you if you love Cage Bird

21/03/2024

অনেক অপেক্ষার পর ফিমেলটা জোড়া নিল এবং ডিম দিয়েছে, ফিমেলটা এই প্রথম ব্রিড করেছে তাই ডিম জমবে নাকি আমার এই বিষয়ে সন্দেহ আছে।
দেখা যাক, আল্লাহ ভরসা।

17/03/2024

পাখিটাকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছে তাই না!
জ্বি হে ও অসুস্থ ছিল এখন আল্লহর রহমতে ওকে আমি সুস্থ করে তুলতে পেরেছি।
মূলত পাখিটির এগবাইন্ডিং হয়েছিল শারীরিক অবস্থা অনেক ভাল ছিল এবং ব্রিডে দেওয়ার উপযোগী ছিল পাখিটি তারপরও পাখিটি এই সমস্যা হয়েছে।
তাই আমার অনুরোধ সবাই সবার পাখি ব্রিডে দেওয়ার আগে অবশ্যই ব্রিডিং কোর্স করিয়ে নিবেন এবং আপনার পাখির শারিরীক সুস্থতা নিশ্চিত করে তারপর ব্রিডে দিবেন।

বিদ্রো: অনাকাঙ্খিত কারণে ডিম ভেন্ট থেকে পুশ করে বের করার ভিডিওটা দেওয়া হয়নি।

23/11/2023

Budgies baby grow period | Birds Activity

16/09/2023

পাখিকে এই গরমে গোসলের জন্য পানি দিন, এতে করে আপনার পাখি হিটস্ট্রোক থেকে রক্ষা পাবে।

অনেক চেষ্টার পরেও তোমাকে আমি বাচাঁতে পারলাম না চিক। তুমি আমার পাখি পালার এই ছোট যাত্রাতে অনেক আনন্দ দুঃখের সৃত্মি হয়ে ছি...
23/08/2023

অনেক চেষ্টার পরেও তোমাকে আমি বাচাঁতে পারলাম না চিক। তুমি আমার পাখি পালার এই ছোট যাত্রাতে অনেক আনন্দ দুঃখের সৃত্মি হয়ে ছিলে, আমি তোমাকে কোন সময় ভুলতে পারবো না টিটু। ওপারে ভাল থাকিস টিটু। 😭😭😭😭

15/04/2023

এই গরমে পাখিকে ব্রিডিং দেওয়া থেকে বিরত থাকুন, যদিও এই দুই জোড়া আমি ব্রিডিং করিয়েছি। তাই বলে আবার বলতে পারেন আপনিতো করাচ্ছেন আমরা করালে সমস্যা কোথায়।

সমস্যা ১ঃ আপনি কি পাখির ঘরের তাপমাত্রা পাখির ব্রিডিং এর জন্য সহনশীল রাখতে পারবেন? প্রতিদিন ২-৩ বার করে পাখির ঘর ঠাণ্ডা রাখার জন্য স্প্রে করতে হবে এবং প্রয়োজনে পাখার ব্যবস্থা করতে হবে। যদি রাখতে পারেন তাহলে পাখিকে ব্রিডিং এ দিতে পারেন।

সমস্যা ২ঃ পাখিকে হিটস্ট্রোক থেকে বাঁচাতে কি কি করনিও তা কি আপনার জানা আছে? জানা থাকলে জেনে নিন, যেমনঃ ১. পাখিকে একদিন পরপর / বেশি গরমে প্রতিদিন গোসলের পানি দিতে হবে, ২. পাখিকে রেগুলার যেই সিড মিক্স দেন সেটা দেওয়া যাবে না সিড মিক্সে গরম খাবার যেমনঃ কুসুমফুল, সূর্যমুখী, তিশি, গুজিতিল এগুলো পরিমানে কম দিতে হবে, ৩. পাখিকে প্রতিদিন সকালের পানির সাথে স্যালাইনের পানি দিতে হবে, ৪. পাখিকে সকালে ঠাণ্ডা সবজি/ফল খেতে দিতে হবে, যা খেলে পাখির শরীর ঠাণ্ডা থাকবে (তরমুজ, সসা, এলভেরা, ডাবের পানি, কলমিশাক ইত্যাদি)। যদি এগুলো অনুসরণ করতে পারেন তাহলে দিবেন।

সমস্যা ৩ঃ পাখি ব্রিডিং এ আছে বলে কি প্রতিদিন এগফুড দিবেন? না প্রতিদিন দেওয়া যাবে না, সপ্তাহে ১-২ দিন মাঝখানে ২-৩ দিনের বিরতি রেখে দিবেন সাথে পানিতে স্যালাইন দিবেন। আপনি এগফুড কম দিয়ে কেনারি বেশি দিবেন সিড মিক্সে।

বিদ্রঃ এটি আমি সম্পূর্ণ নিজের ব্যাক্তিগত অভিজ্ঞতার দিক থেকে কথা গুলো বলছি, আমি কোন পশু-পাখির / ভেট ডাক্তার নই।

আপনারা পাখিকে চা দিচ্ছেনতো?কিভাবে দিতে হয় না জেনে থাকলে যেনে নিন।১. উপকরণঃ প্রথমত আপনাকে এই উপকরণগুলো সংরঙ্কণ করতে হবে য...
14/05/2022

আপনারা পাখিকে চা দিচ্ছেনতো?

কিভাবে দিতে হয় না জেনে থাকলে যেনে নিন।

১. উপকরণঃ প্রথমত আপনাকে এই উপকরণগুলো সংরঙ্কণ করতে হবে যেমনঃ এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, তুলসিপাতা, পেয়ারাপাতা, নিমপাতা, আদা, রসুন, মধু ও লেবু। (বিদ্রঃ উপরক্তো সবগুলো উপকরণ আপনার কাছে না থাকলে কোন সমস্যা নেই হাতের সামনে যেটা আছে সেগুলো দিয়েই পাখিকে চা দিতে পারেন।)

২. প্রস্তুতকরণঃ যেভাবে প্রস্তুত করতে হবে তা হল, একটি পাতিলে ৫০০ মি.লি. সিদ্ধ পানি নিবেন এবং তা চুলাতে বসাবেন তারপর এরমধ্যে মধু ও লেবু ব্যতিত সকল উপকরণ হালকা সেচে দিয়ে দিবেন। তারপর দ্রবণটি হালকা আচে ৫ মিনিটের জন্য ঢেকে দিবেন। ৫ মিনিট পর দ্রবণ চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিবেন।

৩. পরিবেশনঃ ঠাণ্ডা হয়ে গেলে এতে ১ চা চমুচ মধু এবং ১ টি লেবুর অর্ধেক রস চিপে দিতে হবে। তারপর তা ভাল করে মিশ্রিত করে পাখিকে দিবেন।

এর উপকারিতা হলঃ পাখি হঠাৎ করে অসুস্থ হবে না, পাখির সবুজ চুনা পুপস্ বা ড্রপিং ঠিক করতে সাহায্য করে, পাখির সহজে ঠাণ্ডা লাগবে না, পাখি হালকা ঝিমালে তা দুর করতে সাহায্য করে ইত্যাদি।

Address


Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rio Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed pet store/pet service?

Share