28/10/2026
জীবনের সব ব্যস্ততা আর ঝড়ের মাঝে আমার এক টুকরো শান্ত আকাশ—আমার লুসু। 💙
সবাই যখন দূরে থাকে কিংবা নিজের সাথে নিজেরই লড়াই চলে, তখন সে নীরবে পাশে এসে বসে। কোনো কথা না বলেই চোখের ভাষা বুঝে ফেলা এক অদ্ভুত মায়াবী শক্তি আছে ওর। আমার মন খারাপের দিনে একটু গা ঘেঁষে বসা, কিংবা অসুস্থতায় আমার শিয়রে পাহারা দেওয়া । লুসু শুধু একটা পোষা বিড়াল নয়, ও আমার পরম প্রশান্তি আর বিশ্বস্ত এক নীরব সঙ্গী।🌻
নিশব্দ এই ভালোবাসার কাছে পৃথিবীর অনেক বড় বড় সান্ত্বনাও হার মানে। সৃষ্টিকর্তা যেন আমার এই আদুরে বন্ধুটিকে সবসময় সুস্থ রাখেন। 🐾✨