Dream Wings Aviary

Dream Wings Aviary hey brothers, that's a cage bird-related page. We all love birds & we believe that the bird

🐥+🐥=🐣
23/07/2022

🐥+🐥=🐣

05/07/2022

মুরগীরই যদি এই অবস্থা হয়, তাইলে মানুষের আর কি দোষ😶

28/06/2022

adorable 😍

শুভরাত্রি বন্ধুরা😴
03/12/2021

শুভরাত্রি বন্ধুরা😴

পাখির জন্য পুষ্টিকর হ্যান্ডফিডিং ফর্মুলা😋🐥🐦 তোতা জাতীয় পাখিদের মধ্যে প্রজাতি ভেদে খাদ্যাভাসেও ভিন্নতা আছে।খাদ্যাভাসের ভি...
22/06/2021

পাখির জন্য পুষ্টিকর হ্যান্ডফিডিং ফর্মুলা😋🐥🐦

তোতা জাতীয় পাখিদের মধ্যে প্রজাতি ভেদে খাদ্যাভাসেও ভিন্নতা আছে।
খাদ্যাভাসের ভিন্নতা অনুযায়ী তোতা জাতীয় পাখিদের মূলত ৫ ভাগে ভাগ করা হয়।

১)ফ্লুরিভোর-- (শস্য,বীজ,বাদাম,গাছের ছাল,বিভিন্ন গাছের শেকড় বা মূল,বেরি ইত্যাদি এদের প্রধান খাবার)

২)ফ্রুগিভোর-- (ফল,মধু,বাদাম,বীজ ইত্যাদি এদের প্রধান খাবার )।

৩)ওমনিভোর --(বীজ,ফল,পোকামাকড়, ইত্যাদি এদের প্রধান খাবার )।

৪)গ্রেণিভোর-- (শস্য,বীজ,ফল মূল ইত্যাদি এদের প্রধান খাবার )

৫)নেকটারিভোর--(মধু,পোকা,বীজ ইত্যাদি এদের প্রধান খাবার )

আমাদের দেশের প্রায় অধিকাংশ কেইজ বার্ডই
গ্রেণিভোর এবং নেকটারিভোর।
বাকি প্রজাতি গুলোও আছে,তবে তা সংখ্যায় অনেক কম।যেহেতু এখন গ্রেণিভোর(বাজেরিগার, ককাটেল,লাভবার্ড) প্রজাতির প্রজনন মৌসুম চলছে,তাই অনেকেই এইসময় পাখির বাচ্চা নিয়ে বিপদে পড়ে যান,,কোথাও প্যারেন্টস অসুস্থ হয়ে পরে,কোথাও প্যারেন্টস আর ফিড করায় না,আবার কেউ কেউ অন্যান্য কারণেও পাখিকে হ্যান্ডফিড করাতে চান।অনেকেই অনেক নামি-দামি ব্র‍্যান্ডের হ্যাডফিডিং ফর্মুলা ইউজ করে,আবার অনেকেই সুযোগের অভাবে কিনে আনতে পারেন না।

যারা এই না কিনে আনার দলে রয়েছেন,তাদের জন্যই এই হ্যান্ডফিডিং ফর্মুলার রেসিপি।
------------------ ------ ------🔴

♻️হোমমেইড হ্যান্ডফিডিং ফর্মুলা(১০০ গ্রাম)--

🟢মটর/এংকর ডাল=২০ গ্রাম
🟢মুগ ডাল=২০ গ্রাম
🟢ভূট্টা=১০ গ্রাম
🟢ছোলা=১৫ গ্রাম
🟢গম=৫ গ্রাম
🟢ডিম=কোয়েলের (২টা)/মুরগীর অর্ধেক ডিম
🟢পাখির খাদ্য-যোগ্য শাকসবজি+ফলমূল =২৫গ্রাম
🟢বাদাম=৫-১০ টা
🟢লেবুর রস=২-৩ ফোটা
🟢আদার রস= ৩-৫ ফোটা
🟢মধু=১মি.লি.
🟢কড লিভার অয়েল(সপ্তাহে ২ দিন)=আধা মি.লি.

🔘এখানে বাদাম,লেবু,আদা,মধু,কড লিভার অয়েল বাদে
সকল উপাদান সেদ্ধ করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে খাওয়াবেন।

সংরক্ষণঃ শস্য গুলোর সাথে ডিম,কড লিভার অয়েল,ইত্যাদি সংযুক্ত না করলে শস্য গুলো ফ্রিজে রেখে ৪ দিন পর্যন্ত খাওয়ানো যাবে।তবে প্রতিবার খাওয়ানোর পূর্বে গরম করে নিতে হবে।
🔘এবং ৩৬°-৩৯° সেলসিয়াস তাপমাত্রায় হ্যান্ডফিড খাওয়াতে হবে।

🔷এই হ্যান্ডফিড রেসিপি থেকে পাখি যা যা পাবে---
প্রোটিন, ফ্যাট,ক্রুড অ্যাশ,ক্রুড ফাইবার,লাইসিন,মিথিওনিন,ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, ক্যালসিয়াম,ফসফরাস, সোডিয়াম,ম্যাগমেসিয়াম।

ভিটামিন ও মিনারেলঃ
ভিটামিন A,B1,B2,E,K3,D3,C,বিটা ক্যারোটিন, জিংক,সেলেনিয়াম, ক্লোরিন ক্লোরাইড,নিয়াসিন,বায়োটিন,ফলিক এসিড,আয়োডিন।

🔘পাখির বাচ্চার বয়স যখন ১-৭ দিন তখন এই ফর্মুলা যথেষ্ট পাতলা করে বানাতে হবে। ৭-১৫ দিন বয়সে এই ফর্মূলা পূর্বের চেয়ে আরেকটু ঘন করতে হবে। এবং ১৫-২৫ দিন বয়সে আরেকটু ঘন করে বানাতে হবে। ২৫-৩৫ দিনে আরো ঘন করে বানাতে হবে।
🔘 পাখির বয়স ও হজমের ক্ষমতার ওপর নির্ভর করে এই ফর্মুলা দিনে ২-১০ বার ব্যবহার করা যাবে।

ধন্যবাদ
ভালো থাকুক সবার পাখি
written by:Rakib Al Hasan Nahin
Dream Wings Aviary

প্রিয় পাখাল ভাইবোনেরা,😍আকাশে যেহেতু মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে,তাই আপাত দৃষ্টিতে বোঝাই যাচ্ছে যে অস্ট্রেলিয়ার অধীবাসীদের(বা...
22/06/2021

প্রিয় পাখাল ভাইবোনেরা,😍

আকাশে যেহেতু মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে,তাই আপাত দৃষ্টিতে বোঝাই যাচ্ছে যে অস্ট্রেলিয়ার অধীবাসীদের(বাজেরিগার, ককাটেল,ফিঞ্চ ইত্যাদি)প্রজননের উপযুক্ত সময়ও চলে এসেছে। যারা পাখিদের ব্রিডিং এর সাথে আগে থেকেই পরিচিত তারা তো অবগতই আছেনই,যে কিভাবে ব্রিডিং এর পূর্ববর্তী সময়ে এবং ব্রিডিং চলাকালীন সময়ে খাচার পাখির যত্ন নিতে হয়।

কিন্তু যারা নতুন,তারা অনেকেই এখনো এ বিষয়ে সন্দিহান যে, কিভাবে ব্রিডিং কোর্স সম্পন্ন করতে হবে❓ বা ব্রিডিং কোর্স করাতে কি কি সাপ্লিমেন্ট লাগবে❓

⭕আমাদের দেশে আমরা মূলত দুইভাবে ব্রিডিং কোর্স করিয়ে থাকি।
১)ভেট ব্রিডিং কোর্স।
২)হোমিও ব্রিডিং কোর্স।

আপনি যে কোর্সই করান না কেন,পাখিকে ব্রিডে দেওয়ার পূর্বে অবশ্যই পাখির প্রাপ্ত বয়স এবং শারীরিক সক্ষমতা বা সুস্থতা নিশ্চিত করতে হবে।

♻️ভেট ব্রিডিং কোর্সঃ

প্রথমেই কৃমির কোর্স করাতে হবে।
🔰কৃমির কোর্সঃ
প্রথম ও দ্বিতীয় দিন লিভার টনিক।
(লিভাভিট/লিভাটোন)--১ লিটার পানিতে ১ মি.লি.।

৩য় দিন কৃমির ওষুধ।
(এভিনেক্স/এসিমেক)--১ লিটার পানিতে ১মি.লি./১গ্রাম

চতুর্থ ও পঞ্চম দিন লিভার টনিক।
(লিভাভিট/লিভাটোন)--১ লিটার পানিতে ১ মি.লি.।

🔰এক দিন ফ্রেস পানি দিতে হবে।

🔰পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেঃ
(ইমোলাইট/লাইসোভিট)--১লিটার পানিতে ১মি.লি./১গ্রাম, তিন দিন দিতে হবে।

🔰একদিন ফ্রেশ পানি।

🔰মাল্টিভিটামিন কোর্সঃ
(হিপ্রাচক এমিনো/প্যানামিন/রেনা ws/অ্যামিনো ভিট ws)---১ লিটার পানিতে ১মি.লি./১ গ্রাম তিন দিন দিতে হবে।

🔰একদিন ফ্রেশ পানি।

🔰জিংক,ভিটামিন ই,সেলেনিয়াম কোর্সঃ

(ইসেল/রেনাসেল-ই ১মি.লি.+জিসভেট/ও-জিংক ০.৫ মি.লি.)---প্রতি ১ লিটার পানিতে মিশিয়ে পাঁচ দিন দিতে হবে।

🔰এই সময় পাখিকে জোড়া দিতে পারেন।

🔰ক্যালসিয়াম কোর্সঃ
খাচার পাখিকে খাচায় ক্যাটেলফিস বোন,মিনারেল ব্লক,ক্যালসিয়াম ব্লক,শাকসবজি দেওয়ার পরেও তাদের ক্যালসিয়ামের ঘাটতি অনেক ক্ষেত্রেই থেকে যায়।তাই পাখিকে ব্রিডে দেওয়ার পূর্বে ক্যালসিয়াম কোর্স করানো গুরুত্বপূর্ণ।

⭕ক্যালপ্লেক্স ১মি.লি.+ভিটামিন AD3E(ভালো যেকোনো কোম্পানির) ১মি.লি. ---প্রতি ১ লিটার পানিতে মিশিয়ে পাঁচ দিন দিতে হবে।

🔘সব গুলো বাচ্চা ফোটার পর যা করবেন।
🔷পাঁচ দিন বি-কম ভিট ১মি.লি. প্রতি এক লিটার পানিতে মিশিয়ে দিবেন।

🔷ক্যালপ্লেক্স পাঁচ দিন,১মি.লি. ওষুধ ১ লিটার পানিতে।

🔷ও-জিংক/জিসভেট পাঁচ দিন,০.৫মি.লি. ওষুধ ১ লিটার পানিতে।

কোন ওষুধই ৬ ঘন্টার বেশি সময় খাচায় রাখা যাবে না।

-------------- ------ ------🟢------ ------------ ------

♻️হোমিও ব্রিডিং কোর্সঃ

হোমিও ব্রিডিং কোর্সে যা যা হোমিও ওষুধ লাগবে সেগুলা অবশ্যই অরিজিনাল জার্মান, আমেরিকান বা সুইজারল্যান্ডের হতে হবে।

কৃমি কোর্সঃ
(সিনা২০০) প্রতি ১০০ মি.লি. পানিতে ৩ ফোটা তিন দিন।

নিম্নের ওষুধ গুলো সিরিয়ালি দিয়ে যেতে হবে।

🔰নাক্সভোম২০০---প্রতি ১০০ মি.লি. পানিতে ৩ ফোটা ওষুধ মিশিয়ে দুই দিন।

🔰 চায়না২০০---প্রতি ১০০ মি.লি. পানিতে ৩ ফোটা ওষুধ মিশিয়ে তিন দিন।

🔰ক্যালকেরিয়া ফস২০০---প্রতি ১০০ মি.লি. পানিতে ৩ ফোটা ওষুধ মিশিয়ে পাঁচ দিন।

🔰সেলেনিয়াম২০০---প্রতি ১০০ মি.লি. পানিতে ৩ ফোটা ওষুধ মিশিয়ে তিন দিন।

🔰জিংকাম মেট২০০---প্রতি ১০০ মি.লি. পানিতে ৩ ফোটা ওষুধ মিশিয়ে তিন দিন।

প্রতিটা ওষুধই সকালে খালি পেটে পাখিকে দেওয়ার চেষ্টা করবেন।সকালে খাচায় দিবেন,রাতে ওষুধ মিশ্রিত পানি ফেলে দিবেন।

ধন্যবাদ।
ভালো থাকুক সবার পাখি।
Written By:Rakib Al Hasan Nahin
Dream Wings Aviary

⛈️বর্ষাকালে পোষা পাখির যত্ন🕊️✅বর্ষা মৌসুম খাঁচায় পোষা পাখিদের জন্য একই সাথে উপকারী এবং ক্ষতিকর একটি সময়।এই সময়টা খাচার প...
22/06/2021

⛈️বর্ষাকালে পোষা পাখির যত্ন🕊️✅

বর্ষা মৌসুম খাঁচায় পোষা পাখিদের জন্য একই সাথে উপকারী এবং ক্ষতিকর একটি সময়।এই সময়টা খাচার পাখিদের প্রজননের জন্য খুবই উপযুক্ত। আবার এই সময়টা পাখি বিভিন্ন রোগে আক্রান্ত বা ক্ষতিকর জীবাণু দ্বারা সংক্রমিত হওয়ার জন্যও উপযুক্ত। ফলে এই বর্ষাকালে অনেক পাখির অসুস্থ হয়ে যায় বা অসুস্থ হয়ে মারাও যায়।

⭕নিচের কয়েকটি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা বর্ষাকালে পাখিদের অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে আনতে পারি।

🔵বৃষ্টির পানি থেকে পাখিকে নিরাপদে রাখাঃ

আমরা যারা বারান্দায় পাখি পালন করি তারা অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।কিন্তু পাখিকে বৃষ্টির পানিতে ভিজতে দেওয়া যাবে না। বৃষ্টির পানিতে ভেজার ফলে পাখির জ্বর,সর্দি,ঝিমানো,গা ফুলিয়ে রাখা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তাই আপনার পাখি যদি বারান্দায় থাকে তবে বৃষ্টির সময় পাখির খাচা পলিথিন বা ত্রিপল দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে।

🔵খাঁচার ট্রে শুকনো রাখতে হবেঃ

পাখির পুপ্স খাচার নিচে ট্রে তে গিয়ে জমা
হয়,এমনি সাধারণত গ্রীষ্মকালে বাতাসে আদ্রতা কম থাকায় পুপ্স শুকিয়ে যায়।কিন্তু বর্ষাকালে আদ্রতা বেশি থাকার কারণে পুপ্স শুকায় না,বরং তা পঁচে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং ক্ষতিকর গ্যাস উৎপন্ন হয়,যা পাখির জন্য খুবই ক্ষতিকর। আর এই পুপ্সে প্রচুর পরিমাণে ক্ষতিকর ভাইরাস এবং ব্যাকটেরিয়া বংশ বিস্তার করে, ফলে পাখি খুব সহজেই অসুস্থ হয়ে যায়।
তাই বর্ষাকালে পাখির হাড়ি এবং ট্রে নিয়মিত পরিষ্কার করতে হবে।

🔵স্যাঁতস্যাঁতে পরিবেশ থেকে রক্ষা করাঃ

যারা চিলেকোঠা বা ছোট খুপরি ঘর বা স্যাঁতস্যাঁতে কোন স্থানে পাখি পালন করে থাকেন,তারা বৃষ্টির সময় একটু সতর্ক থাকবেন।তাপমাত্রা ৬৫° ফারেনহাইটের নিচে নামার আগেই পাখির রুমে ৬০-১০০ ওয়াটের বাল্ব লাগিয়ে দেবেন।কারণ বর্ষাকালে তাপমাত্রা খুব দ্রুত উঠানামা করে, যা পাখির জন্য খুবই ক্ষতিকর।তাপমাত্রা অতিরিক্ত কমে গেলে পাখির খাচা চট বা বস্তা দিয়ে ঢেকে দিতে হবে।

🔵পাখির ঘর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

🔵বর্ষাকালে বিভিন্ন জলজ শাক পাওয়া যায়। যার অধিকাংশই পাখিরা খুব পছন্দ করে। এই শাক গুলো পাখিকে দেওয়ার আগে ভালোভাবে ধুয়ে তারপর দিতে হবে।


🔵বৃষ্টির দিন গুলোতে পাখির শরীর ভেতর থেকে গরম রাখার জন্য এবং পাখির ইমিউনিটি সিস্টেম ভালো রাখতে আদা+মধু+তুলসীর দ্রবণ পাখিকে দিতে পারেন।

🔵পাখির সিডমিক্স ভালোভাবে সংরক্ষণ করতে হবে। এ সময় সিডমিক্সে ফাংগাস জন্মাতে পারে।তাই সিডমিক্সের সাথে টক্সিন বাইন্ডার সালমোনিল ড্রাই পাউডার মিশিয়ে সংরক্ষণ করতে পারেন।

🔵পাখিকে সপ্তাহে ১ দিন জীবাণুনাশক দিয়ে গোসল করাতে পারেন।

🔵এছাড়াও পাখির ইমিউনিটি সিস্টেম ভালো রাখতে এই হোমিও কোর্সটি ফলো করতে পারেন-
একোনাইট২০০----২ দিন
ডালকামারা২০০---- ৩ দিন
গ্লোনইন ২০০----৩ দিন
প্রতিটা মেড ১০০ মি.লি. পানিতে ৪ ফোটা করে দিতে হবে।

🔵পাখির পুপ্স নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। অস্বাভাবিক কিছু লক্ষ্য করলে এক্সপার্ট অথবা ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। ❣️
ভালো থাকুক সবার পাখি।🐦🥰
Written By:Rakib Al Hasan Nahin

✅গরমে পাখির যত্ন নতুনরা উপকৃত হবেন আশা করি।আমাদের দেশে ১২ মাসে ৬ ঋতূ,তাই আবহাওয়াও দ্রুত পরিবর্তিত হয়।এই দ্রুত পরিবর্তনশী...
18/04/2021

✅গরমে পাখির যত্ন

নতুনরা উপকৃত হবেন আশা করি।

আমাদের দেশে ১২ মাসে ৬ ঋতূ,তাই আবহাওয়াও দ্রুত পরিবর্তিত হয়।এই দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ায় খাপ খাওয়াতে না পেরে পাখি অসুস্থ হয়ে যায়। যারজন্য গ্রীষ্ম এবং শীতকালে অনেক পাখালেরই অনেক পাখি মারা যায়।

🔆চলুন জেনে নেওয়া যাক এই গ্রীষ্মের তীব্র তাপদাহে কিভাবে আমরা পাখিদের যত্ন নিতে পারি------

১)পাখি যে স্থানে থাকে সেই স্থানের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। পাখির ঘরের তাপমাত্রা ১৮°-৩০° সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। তবে আদর্শ তাপমাত্রা ২৫°-২৮° সেলসিয়াস। পাখির ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এডজাস্ট ফ্যান ইউজ করতে পারেন।এছাড়া নরমাল ফ্যানও ইউজ করতে পারেন, তবে এক্ষেত্রে বাতাস পাখির গায়ে সরাসরি লাগানো যাবে না।

২)পাখিকে সরাসরি রোদ থেকে দূরে রাখতে হবে, এবং আলো বাতাস পূর্ণ স্থানে রাখতে হবে।

৩)পাখির ঘরে রুম হিটার,বেশি ওয়াটের বাল্ব বা কয়েল ইউজ করা যাবে না।

৪)যদি পাখিকে কোথাও পরিবহন করতে হয় বা কোথাও নিয়ে যেতে হয়, তবে ক্যারিং কেজ ইউজ করতে হবে।

৫)পাখিকে যথাসম্ভব বড় সাইজের খাচা দিতে হবে। এক খাচায় অতিরিক্ত পাখি রাখা যাবে না।

৬)পাখি ব্রিডে থাকলে পাখির হাড়ির চারপাশে এবং নিচে পানি স্প্রে করে দিতে পারেন।পাখির ডিমে ৫/৬ দিন পর পর আদ্রতা ঠিক রাখার জন্য খুবই অল্প পরিমানে পানি স্প্রে করে দিতে পারেন।

৭)পাখিকে নিয়মিত গোসল করাতে হবে। যদি পাখি নিজ থেকে গোসল না করে তবে স্প্রে করে গোসল করাতে হবে। পাখিকে বেলা ১২ টা থেকে দুপুর ২ টার মধ্যে গোসল করাতে হবে। মাসে ২/৩ দিন নিমপাতা বা জীবাণু নাশক ওষুধ দিয়ে গোসল করাতে পারেন।

৮)পাখিকে বিভিন্ন মৌসুমী রসালো ফল,যেমন -তরমুজ,আম,কমলা,পেপে,জাম,আপেল(বিচি ছাড়া),আঙুর ইত্যাদি সপ্তাহে ২-৩ দিন দিতে পারেন।

৯)পাখিকে সপ্তাহে কমপক্ষে ৩ দিন ডাবের পানি,এলোভেরার দ্রবণ,লেবু পানি,গ্লুকোজ,ইলেক্ট্রামিন ইত্যাদি দিতে হবে।

১০)পাখিকে প্রতিদিন প্রচুর পরিমাণে শাকসবজি দিতে হবে।

১১)এই গরমে পাখিকে অতিরিক্ত এগফুড এবং সফটফুড দেওয়া যাবে না। তাই সপ্তাহে ২-৩ দিন পাখিকে পরিমিত পরিমাণে এগফুড বা সফটফুড দিন।

১২)পাখির খাবার পানি দিনে দুইবার চেঞ্জ করে দিন।

১৩)পাখির পানির জন্য বাটির বদলে ফিল্টার বা ওয়াটার পট ইউজ করুন।খেয়াল রাখবেন যেন পানিতে পাখির পুপ্স না মিশ্রিত হয়।

১৪)আপনি নিজের খাওয়ার জন্য জন্য যে পানিটা নিরাপদ মনে করেন সেই পানিটাই পাখিকে খেতে দেন।

১৫)গ্রীষ্মের গরমে পাখিকে এক্সপার্টের পরামর্শ এবং খুব জরুরি প্রয়োজন ছাড়া যেকোন মেড দেওয়া থেকে বিরত থাকুন।

১৬)পাখির খাচা সপ্তাহে ২ দিন জীবাণু নাশক দিয়ে পরিষ্কার করুন।

১৭)পাখির খাবার ভালো করে ধুয়ে, পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর পাখিকে প্রোভাইড করুন।

১৮)আর যাদের টেম করা পাখি আছে তারা ঘরের মধ্যে পাখি ছাড়ার আগে সাবধান থাকবেন।কারণ গরমের মধ্যে সবার ঘরেই ফ্যান অন করা থাকে।ফলে প্রায়শই বিভিন্ন দূর্ঘটনা ঘটে, এবং পাখির অঙ্গহানী পর্যন্ত হয় তাই ঘরে পাখি ছাড়ার আগে ফ্যান অবশ্যই অফ করে নিবেন।

১৯)নিয়মিত পাখির পুপ্স এবং এক্টিভিটির প্রতি খেয়াল রাখুন।অস্বাভাবিক কিছু লক্ষ্য করলে দ্রুত এক্সপার্ট অথবা ডাক্তারের শরণাপন্ন হন।

২০)গরমে অভিজ্ঞ না হলে পাখিকে ব্রিডে দেওয়া থেকে বিরত থাকুন।

কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ ❤️

এই গরমে ভালো এবং সুস্থ থাকুক সবার পাখি ❤️
Written by:Rakib Al Hasan Nahin

Address

Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when Dream Wings Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Wings Aviary:

Share

Category