Veterinarian Dr. Abdul Majid Ujjal

Veterinarian Dr. Abdul Majid Ujjal Dr. Abdul Majid Ujjal
DVM (SAU); MS (Microbiology)
CT (India); PT (Thailand)
BCS (Livestock)
Veterinary Surgeon
Bishwanath, Sylhet.

25/05/2026

সিলেটের এই টানা বৃষ্টি যেন অশনিসংকেত দিচ্ছে।
অনেক বছর পর মনে হচ্ছে, এবার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।
সবাই সতর্ক ও নিরাপদ থাকুন।

Honored to join as a Resource Speaker for the first time at Kulaura Upazila. Looking forward to sharing knowledge and le...
21/05/2026

Honored to join as a Resource Speaker for the first time at Kulaura Upazila. Looking forward to sharing knowledge and learning from everyone involved.

ঈদ-উল-আযহার আগে সচেতন হোন, নিরাপদ থাকুন।কোরবানির পশুতে যেকোনো মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ভেটেরিনারি সার্জনের পরামর্শ গ...
17/05/2026

ঈদ-উল-আযহার আগে সচেতন হোন, নিরাপদ থাকুন।

কোরবানির পশুতে যেকোনো মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ভেটেরিনারি সার্জনের পরামর্শ গ্রহণ করুন। অনেক ওষুধের “Withdrawal Period” বা প্রত্যাহারকাল থাকে। এই সময় পূর্ণ হওয়ার আগেই পশু জবাই করা হলে সেই মাংস মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

সঠিক সময়ে সঠিক চিকিৎসা ও পরামর্শই পারে নিরাপদ কোরবানি নিশ্চিত করতে।

15/05/2026

লাম্পি স্কিন ডিজিজ এর ভয়াবহতা। তাই প্রতিবছর সঠিক সময়ে আপনার গবাদিপশুকে লাম্পি স্কিন ডিজিজ এর টিকা নিশ্চিত করুন।

*D

বিদায়, বিশ্বনাথ!বিদায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বিশ্বনাথ!মাত্র ১ বছর ৫ মাসের এই কর্মজীবনের অধ্যায় ...
12/05/2026

বিদায়, বিশ্বনাথ!

বিদায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বিশ্বনাথ!

মাত্র ১ বছর ৫ মাসের এই কর্মজীবনের অধ্যায় শেষ হলেও বিশ্বনাথ আমাকে সুন্দর কিছু স্মৃতি উপহার হিসেবে দিয়েছে। বিদায়বেলায় ফিরে তাকালে খারাপ কোনো স্মৃতি মনে পড়ে না; বরং মানুষের ভালোবাসা, সহকর্মীদের আন্তরিকতা আর দায়িত্ব পালনের অসংখ্য অভিজ্ঞতাই বারবার মনে আসে।

এই উপজেলার সর্বস্তরের মানুষের পাশে থাকার এবং সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করেছি। সবাইকে সন্তুষ্ট করতে পেরেছি কিনা জানি না, তবে দায়িত্ব পালনে আন্তরিকতার কোনো ঘাটতি রাখিনি এটুকু আত্মবিশ্বাসের সাথে বলতে পারি।

বিশ্বনাথে যোগদানের প্রথম দিন থেকেই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্যারসহ সকল সহকর্মীর কাছ থেকে যে আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি, তা আমার চাকরিজীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। আমাদের টিমওয়ার্ক, পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিঃসন্দেহে অনেক বেশি মিস করবো।

এছাড়াও বিশ্বনাথে কর্মরত বিভিন্ন এগ্রোভেট কোম্পানির কর্মকর্তাদের সাথেও শুধুমাত্র অফিসিয়াল নয়, বরং আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল যা সবসময় মনে থাকবে।

বিশ্বনাথে কর্মরত সময়ের প্রায় পুরোটা জুড়ে উপজেলা অফিসার্স ক্লাব, বিশ্বনাথ-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ হয়েছিল। এ সময়ে দুইজন উপজেলা নির্বাহী অফিসার স্যারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে যে সহযোগিতা, সম্মান ও আন্তরিকতা পেয়েছি, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।

চাকরির বাস্তবতায় বদলি অনিবার্য। তাই বাস্তবতা মেনে নিয়েই বিদায় জানাচ্ছি প্রিয় বিশ্বনাথকে।

ভালো থাকবেন বিশ্বনাথের খামারি ভাই-বোনেরা।
ভালো থাকবেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও উপজেলার সকল সম্মানিত সহকর্মীবৃন্দ।

বিশ্বনাথের প্রতি রইলো অনেক শুভকামনা ও ভালোবাসা। ❤️

— ডা. আব্দুল মজিদ উজ্জল

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে
02/05/2026

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে

02/05/2026

বৃষ্টিস্নাত সকাল...........

কার্বোনেটেড ড্রিংকস (যেমন Coca-Cola, Pepsi) অনেক সময় অতিথি আপ্যায়নের “স্ট্যান্ডার্ড” হিসেবে ধরা হয়। কিন্তু এগুলোতে উচ্চ ...
28/04/2026

কার্বোনেটেড ড্রিংকস (যেমন Coca-Cola, Pepsi) অনেক সময় অতিথি আপ্যায়নের “স্ট্যান্ডার্ড” হিসেবে ধরা হয়। কিন্তু এগুলোতে উচ্চ পরিমাণ চিনি, কৃত্রিম ফ্লেভার ও গ্যাস থাকার কারণে খাওয়া স্বাস্থ্যকর নয়।

অন্যদিকে গরুর খাঁটি দুধ একেবারে মাঠের বাস্তবতার সাথে মিশে থাকা একটি পুষ্টিকর পানীয়। এতে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন থাকে, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।




সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। এখন পর্যন্ত কোন সেবাগ্রহীতার দেখা পাওয়া যায় নাই। তারপরও আবহাওয়ার প্রতিকূলতা উপেক্ষা কর...
27/04/2026

সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। এখন পর্যন্ত কোন সেবাগ্রহীতার দেখা পাওয়া যায় নাই। তারপরও আবহাওয়ার প্রতিকূলতা উপেক্ষা করে অফিশিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

World Veterinary Day-2026.The official theme: “Veterinarians: Guardians of Food and Health.”Trying to be a Veterinarian.
25/04/2026

World Veterinary Day-2026.

The official theme: “Veterinarians: Guardians of Food and Health.”

Trying to be a Veterinarian.

24/04/2026

জুম্মা মোবারক

Address

Sylhet
3100

Telephone

+8801521235795

Website

Alerts

Be the first to know and let us send you an email when Veterinarian Dr. Abdul Majid Ujjal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Veterinarian Dr. Abdul Majid Ujjal:

Share

Category