04/05/2026
আসসালামু আলাইকুম প্রিয় প্রাণিপ্রেমীবৃন্দ
অনেক পেট ওনারই আমাদের বলেন
“ডাক্তার, ভর্তি রাখার কোনো ব্যবস্থা নেই?”
কারণ প্রতিদিন দূর থেকে প্রাণিটাকে নিয়ে আসা জ্যাম, গরম, হঠাৎ বাহিরে বের হয়ে ভয়ের মধ্যে দিয়ে যেতে যেতে তারা আরও দুর্বল হয়ে পড়ে… কখনো কখনো অবস্থাও খারাপ হয়ে যায় 💔
বিশেষ করে ক্যাট ফ্লু-এর মতো রোগে, যেখানে প্রতি ঘন্টায় যত্ন দরকার…
আর আমাদের সাভার এলাকায় এখনো নেই নিরাপদ, যত্নশীল ফোস্টার বা ইনডোর কেয়ার সার্ভিস; যেখানে প্রাণিগুলো ভালোবাসা ও সঠিক চিকিৎসা একসাথে পাবে।
🌿 তাই আমরা স্বপ্ন দেখছি…
একটা এমন জায়গার—
যেখানে অসুস্থ প্রাণিগুলো শুধু চিকিৎসাই না, পাবে নিরাপদ আশ্রয়…
যেখানে তারা একা থাকবে না…
যেখানে প্রতিটা প্রাণি হবে আমাদের নিজের মতো 💚
👉 আমরা সাভার এলাকায় একটি অ্যানিমেল হসপিটাল ও ইনডোর কেয়ার সেন্টার গড়ে তুলতে চাই, যেখানে থাকবে
✔️ ভর্তি রেখে নিবিড় চিকিৎসা
✔️ ২৪ ঘন্টা পর্যবেক্ষণ
✔️ জটিল রোগের বিশেষ যত্ন
✔️ ভালোবাসা দিয়ে ফোস্টার সার্ভিস
🕹️এখন আপনার সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন…
সাভার এরিয়ার কোন জায়গাটা এই উদ্যোগের জন্য সবচেয়ে উপযুক্ত হবে বলে আপনি মনে করেন?
🏠 আর যদি আপনার পরিচিত কারো এমন কোনো জায়গা থাকে—যা আমাদের এই স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতে পারে, অনুগ্রহ করে জানাবেন।
☎️01986909978
আপনার একটি ছোট সহায়তা, একটি মতামত…
কোনো এক অসহায় প্রাণির জন্য হয়ে উঠতে পারে নতুন জীবনের শুরু।
ধন্যবাদান্তে
Pet Point & Vet Diagnostics