Al Aaribah Agro Village

Al Aaribah Agro Village Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Aaribah Agro Village, Urban Farm, Berabari Road, Khoyra, Rajshahi.
(1)

আল আরিবাহ এগ্রো ভিলেজ প্রকল্পের উদ্দেশ্য:

- নির্মল সবুজ ঘেরা পরিবেশে ভবিষ্যত আবাসন
- উত্তম প্রতিবেশী
- স্বনির্ভর কৃষি ব্যবস্থা
- চাষাবাদ
- মেষ পালন
- পুকুর ও ফল বাগান
- অর্গানিক খাদ্য
- প্রজন্ম স্কুলিং
- কর্জে হাসানাহ
- ফ্রী চিকিৎসা সেবা বিষয়ক পরামর্শ

15/05/2026
আগামীর পরিকল্পনা ইনশাআল্লাহ
28/04/2026

আগামীর পরিকল্পনা ইনশাআল্লাহ

জনৈক শেয়ার হোল্ডার নিজেদের পুকুরে অর্গানিক ভাবে চাষ করা মাছ ধরায় ব্যস্ত৷
26/03/2026

জনৈক শেয়ার হোল্ডার নিজেদের পুকুরে অর্গানিক ভাবে চাষ করা মাছ ধরায় ব্যস্ত৷

বিশ্বের পরিস্থিতিতে আমাদের এসেট ও পরিকল্পনা৷ আল্লাহ সহায় হোন৷ স্বনির্ভর কৃষি ব্যবস্থা৷ স্বনির্ভর মুসলিম সোসাইটি৷
07/03/2026

বিশ্বের পরিস্থিতিতে আমাদের এসেট ও পরিকল্পনা৷
আল্লাহ সহায় হোন৷
স্বনির্ভর কৃষি ব্যবস্থা৷ স্বনির্ভর মুসলিম সোসাইটি৷

13/12/2025

The beauty ❤️
MashaAllah

22/11/2025

নিজেদের গ্রামের দিকে সামর্থ্যের মধ্যে মাত্র ২ কাঠা জায়গা কিনে হলেও একটি ছোট্ট বাড়ি গড়ে তুলুন। ঢাকামুখী জীবন থেকে ধীরে ধীরে সরে আসা আজ সময়ের দাবি।

কারণ—

🔸 ঢাকা দ্রুত বসবাসের অযোগ্য শহরে পরিণত হচ্ছে।

🔸 প্রতিদিনের অসহনীয় ট্রাফিক জ্যাম—জীবনের বিশাল অংশ রাস্তায় নষ্ট হয়। আপনার গড় আয়ু ৬০ বছর হলে ১৫ বছর ট্রাফিক জ্যামে বাসের মধ্যেই গেছে অধিকাংশ ঢাকাবাসীর৷

🔸 বায়ুদূষণ বিশ্বের মধ্যে অন্যতম শীর্ষ—কালো ধোঁয়া ও দূষিত বাতাসে শ্বাসকষ্ট, অ্যালার্জি, শিশু ও বয়স্কদের রোগবালাই বাড়ছে।

🔸 জমি-ফ্ল্যাটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি—মধ্যবিত্তের পক্ষে শহরে স্থায়ী ভরসা তৈরি প্রায় অসম্ভব।

🔸 সবচেয়ে ভয়াবহ বিষয়—ভূমিকম্প হলে ঢাকার অর্ধেকের বেশি ভবন ঝুঁকিপূর্ণ বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ আছে। উদ্ধার ও নিরাপত্তার সুযোগও অত্যন্ত সীমিত।

প্রজন্মের জন্য ভাবা হোম এমন এক পরিবেশ যেখানে আছে স্বাভাবিক শান্তি, শুদ্ধ বাতাস, নিরাপদ জীবন এবং স্বাস্থ্যকর পরিবেশ।

আজ ছোট জায়গায় হলেও একটি ঘর দাঁড় করিয়ে রাখলে—আগামী দিনের জন্য এটি হবে আপনার পরিবারের নিরাপদ আশ্রয়।

“Tomorrow or the day after — the future belongs to Agro.Sustainability, purity, and prosperity will grow from the soil.”
10/11/2025

“Tomorrow or the day after — the future belongs to Agro.
Sustainability, purity, and prosperity will grow from the soil.”

07/11/2025

🦆 হাঁস চাষ: ইউটিউব নয়, বাস্তব অভিজ্ঞতার আলোকে

আপনাদেরকে নিজের অভিজ্ঞতা থেকে একটি কথা বলি—
ইউটিউব দেখে কৃষি করতে যেয়েন না।
সব ভিডিওই ভুল নয়, কিন্তু কোনটা সঠিক আর কোনটা বিভ্রান্তিকর—তা বুঝে ওঠা খুব কঠিন। দেখে মনে হবে যেন সব গুলোই সঠিক৷

আমরা এই পেইজে নিয়মিতভাবে বাস্তব অভিজ্ঞতার আলোকে কৃষি বিষয়ক ব্লগ লিখব, যেন আপনারা সঠিক তথ্য পান।

আজকের আলোচনা – হাঁস চাষ নিয়ে।

অনেকে ভিডিওতে দেখেছেন “হাঁস চাষ করে কোটিপতি”, “লাখপতি হওয়ার উপায়” – কিন্তু “হাঁস চাষ করে পথে বসেছে” এমন ভিডিও খুব একটা পাবেন না। অথচ এমনটাও হয়৷

তবে সত্যি কথা হলো, হাঁস চাষ লাভজনক, যদি সঠিকভাবে করা যায়।

---

🥚 প্রথম ধাপ: লক্ষ্য নির্ধারণ করুন

আপনি কি মাংসের হাঁস করবেন, না ডিমের হাঁস?

আমাদের পরামর্শ — ডিমের হাঁস করুন।

মাংসের হাঁস করলে সেটা প্রজেক্ট ভিত্তিক করুন (৩৩–৪৫ দিনের মধ্যে শেষ করুন), লং-টার্ম রাখবেন না। কারণ খাদ্যের খরচ ও শ্রমের তুলনায় লাভ তেমন থাকে না। অবশ্য শীতের মধ্যে মাংসের হাৃসের প্রজেক্ট ভালো৷

আর মুরগির মতো হাঁসের মাংসের বাজারও খুব বড় নয়। মানে সবাই নিয়মিত হাঁস খায় না, যেভাবে নিয়মিত মুরগি খায়৷

---

🦆 আজকের আলোচ্য বিষয়: ডিমের হাঁস চাষ

প্রথমত, ⃣ অর্গানিক চিন্তা থেকে বের হয়ে আসুন।

অর্গানিকভাবে হাঁস পালন করলে ডিম হবে ছোট আকারের, যার বাজারমূল্য কম। খুচরা বিক্রি করলে ১০ টাকা পিস, তাতে খরচও উঠবে না।

ডিম বিক্রি করতে হলে লক্ষ্য রাখুন খুচরা ২০ টাকা পিস, পাইকারি ১৫ টাকা পিসে বিক্রির দিকে।

---

🏗️ শুরু করতে পারেন ১০০ হাঁস দিয়ে

হাঁস সাধারণত ৫–৬ মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করে।

আমরা ৫ মাস বয়সী ভ্যাকসিন দেওয়া হাঁস নিয়েছিলাম নেত্রকোণা থেকে, ৫৯০ টাকা করে (পরিবহনসহ ৬১৫ টাকা)।

লোকাল বাজারে তখন একই বয়সী হাঁস ছিল ৩০০ টাকায়।
শুরুতে আফসোস করেছিলাম, কিন্তু পরের অভিজ্ঞতায় বুঝলাম—সস্তা হাঁসের ক্ষতি বেশি।

বাজারের হাঁস ২২টা কিনেছিলাম, ১ মাসের মধ্যেই সব মারা গেল বা প্যারালাইসিস হলো।

অথচ নেত্রকোণার হাঁসগুলো টিকে গিয়েছিল তূলনামূলক৷

👉 তাই, লোকাল বাজার থেকে সস্তা পেলেই হাঁস কিনবেন না।

বিশেষ করে যাদের পা বেঁধে বিক্রি করে রাখা হয়—এগুলো পরবর্তীতে প্যারালাইসিসে আক্রান্ত হয়।

---

🍚 খাবারের হিসাব

প্রতি হাঁস দিনে ৩ বেলা খায় — সকাল ৮টা, দুপুর ১২–২টা, বিকাল ৫টা।

৩ বেলা মিলিয়ে প্রতিদিন প্রতি হাঁসকে দিবেন:

ধান: ৪৫ গ্রাম + গম: ৪৫ গ্রাম+ ফিড: ৪৫ গ্রাম

১০০ হাঁসের জন্য দিনে মোট লাগবে:

ধান: ৪.৫ কেজি
গম: ৪.৫ কেজি
ফিড: ৪.৫ কেজি

মূল্য (খুচরা ধরে):

ধান: ৩৭ টাকা/কেজি
গম: ৪০ টাকা/কেজি
ফিড: ৬৮ টাকা/কেজি

মোট দৈনিক খরচ:
৪.৫ × (৩৭ + ৪০ + ৬৮) = ৬৫২ টাকা
খাবারে মাসিক খরচ: প্রায় ১৯,৫৭৫ টাকা

---

📈 আয় হিসাব

যদি রেশিও ঠিক রাখেন (নর:মাদি = ১৫:৮৫), তবে গড়ে ৬০% হাঁস ডিম দেবে।

অর্থাৎ,
প্রতি ১০০ হাঁস দিনে ডিম = ৬০টি
মাসে ডিম = ৬০ × ৩০ = ১,৮০০টি

পাইকারি ১৫ টাকা ধরে বিক্রি করলে আয় হবে = ২৭,০০০ টাকা/মাস
খরচ বাদে লাভ = প্রায় ৯,০০০ টাকা/মাস

ডিম ৬ মাস ভালোভাবে দেবে, এরপর ১৫ দিন বিশ্রাম নেবে, আবার ডিম দেবে।
১৮ মাস (কিছু ক্ষেত্রে ২৪ মাস) পর প্রোডাক্টিভিটি কমে যাবে।
তখন হাঁসগুলো বিক্রি করতে পারবেন প্রায় কেনা দামের কাছাকাছি বা বেশিতেই সম্ভব৷

---

💰 সারসংক্ষেপ

বিনিয়োগ: প্রায় ৬০,০০০ টাকা
প্রফিট: গড়ে ১৮ মাসে প্রায় ১ লক্ষ টাকা

অতিরিক্ত সেভিংস: পাইকারি মূল্যে খাবার কিনলে বা শামুক চাষ করলে খরচ আরও কমবে৷ আর খরচ কমা মানেই প্রফিট বৃদ্ধি৷

ভ্যাকসিন: প্রতি ৩ মাসে প্লেগ টিকা দিতে ভুলবেন না

---

🍳 অতিরিক্ত আয় সুযোগ

নিজের দোকান বা অনলাইন মাধ্যমে খুচরা বিক্রি করলে লাভ বাড়বে৷ সেদ্ধ ডিম বিক্রি করে আরও বেশি আয় সম্ভব

---

☝️ মনে রাখবেন

সবই আল্লাহর তকদীরের অংশ — হাঁস মারা যেতে পারে, চুরি হতে পারে, শেয়াল বা বেজির আক্রমণও হতে পারে।
তবে বাস্তব অভিজ্ঞতা বলছে, হাঁসের রোগবালাই মুরগির চেয়ে অনেক কম।

ডিম ছাড়াও হাঁস দিয়ে করা যায়:

√ মাংসের প্রজেক্ট

√ বাচ্চা উৎপাদন\ হ্যাচারী প্রজেক্ট

তবে ডিম বিক্রয়ই সবচেয়ে সহজ ও ধারাবাহিক লাভজনক মনে হয়েছে৷

Address

Berabari Road, Khoyra
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Al Aaribah Agro Village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category