22/08/2026
পেঁয়াজ কেটে ফ্রোজেন করে রাখুন—রান্নার সময় বাঁচবে, পেঁয়াজ কাটার ঝামেলাও কমবে! 🧅
রান্নার সময় পেঁয়াজ কাটা একটা ঝামেলার কাজ। এজন্য অবসরে বেশি করে পেঁয়াজ কেটে সংরক্ষণ করলে দ্রুত রান্না করা যায়।
নরমাল ফ্রিজে কাঁচা পেঁয়াজ কেটে রাখলে পেঁয়াজের গন্ধে অন্য খাবারের টেস্ট নষ্ট হয়ে যায় । এছাড়াও কাঁচা পেঁয়াচে দ্রুত ব্যাকটেরিয়া সৃষ্টি হয় এজন্য নরমালে পেঁয়াজ রাখা উচিত নয়।
এ সমস্যা থেকে মুক্তি পেতে পেঁয়াজের বেরেস্তা করে কাঁচের বয়মে করে সংরক্ষণ করা যায়।
এছাড়াও এয়ারফ্রায়ারে তেল ছাড়া পেঁয়াজ ভেজে ঠান্ডা করে বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়।
আমি পেঁয়াজ গুলো হালকা করে ভেজেছি কারণ রান্নার সময় আবার তেলে দিয়ে আরেকটু বাদামি করে ভেজে নিব।
#পেঁয়াজ #ফ্রোজেনপেঁয়াজ #পেঁয়াজসংরক্ষণ #ফ্রোজেনফুড #খাবারসংরক্ষণ #কিচেনটিপস #রান্নারটিপস #রান্নাঘরেরটিপস