Pet World Patuakhali

Pet World Patuakhali You can get here all pet accessories and vaccine

💔💔
30/06/2026

💔💔

আমরা নিজেরা অসুস্থ হলে যেমন বিচলিত হয়ে পড়ি, তার চেয়ে বেশি চিন্তা হয় যখন দেখি আমাদের পোষা বিড়াল অসুস্থ হয়ে পড়েছে। মানুষের মতো বিড়ালেরও জ্বর হয়। তবে মানুষ আর বিড়ালের জ্বর-ঠান্ডার ওষুধ এক নয়। এসব ক্ষেত্রে অনেকেই না বুঝে প্যারাসিটামল গ্রুপের বিভিন্ন ওষুধ (যেমন, নাপা, এইস ইত্যাদি) বিড়ালকে খাইয়ে দেন। যা ডেকে আনে ভয়ানক বিপদ।

প্যারাসিটামল গ্রুপের ওষুধগুলো বিড়ালের জন্য খুবই বিষাক্ত। বিড়ালের শরীরে প্যারাসিটামল হজম করার এনজাইম থাকে না। ফলে এটি গিয়ে সরাসরি লিভারে আঘাত করে। বিড়ালের লিভার প্রায় অকেজো হয়ে যায় আর দেখা দেয় প্যারাসিটামল পয়জনিং। রক্তকণিকা নষ্ট হয়ে যায় আর খুব দ্রুত বিড়াল নিস্তেজ হয়ে পড়তে থাকে। মাড়ি ও ঠোঁট নীল হয়ে যাওয়া, প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যাওয়া, মুখ ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা না করা হলে মৃত্যু অনিবার্য।

তাই, পোষা বিড়ালের কোনো অসুস্থতা দেখা দিলে দ্রুত ভেটের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোনো অবস্থাতেই ভেটের সাথে পরামর্শ না নিয়ে ঘরে আছে বলেই মানুষের কোনো ওষুধ বিড়ালকে দেওয়া যাবে না।

09/06/2026
😆😆
06/05/2026

😆😆

রুগী: আমার বিড়াল এর অনেক কৃমি। পটিতে কৃমি, কোথাও বসলে কৃমি, লেজে কৃমি,বমিতে কৃমি।🥵
ডাঃ: শেষ কবে কৃমি ঔষধ খাইছে।😐
রুগী: খায়নায় , ওরে কেউ খাওয়াইতে পারে না।🙄😬
ডাঃ: আচ্ছা চিন্তা করবেন না , ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।আমরা খাওয়াইয়া দেই।🥴🥵

30/04/2026

অ্যাঞ্জেলিনা জোলি এমন কিছু করেছেন যা নিছক দানের চেয়েও অনেক বড়। তিনি কম্বোডিয়ায় ৬০,০০০ হেক্টর জমি কিনেছেন, যে অঞ্চলে আগে পশু শিকার করা হতো, এবং সেটিকে একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে পরিণত করেছেন। কিন্তু তিনি এই পরিবর্তনের বাইরে স্থানীয় মানুষদেরও রাখেননি: এই প্রকল্পের একটি অংশ ছিল এলাকাটি রক্ষার কাজে সম্প্রদায়ের সদস্যদের নিয়ে আসা, যাদের মধ্যে এমন মানুষও ছিলেন যারা আগে শিকার করে জীবিকা নির্বাহ করতেন।

উদ্দেশ্য ছিল সেই প্রথা বন্ধ করা, সেই সাথে ওই জমিগুলোকে একটি ভিন্ন উদ্দেশ্য দেওয়া এবং স্থানীয় বন্যপ্রাণীর সাথে সম্পর্ক পরিবর্তন করা। এইভাবে, যে জায়গায় একসময় পশু শিকার করা হতো, তা এখন তাদের সুরক্ষার জন্য পরিকল্পিত একটি স্থানে পরিণত হয়েছে।

19/04/2026

জ্বলাতঙ্ক নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম সেখানে আমি বিড়াল পালার জন্য অনেকেই ট্রিগার হয়েছেন। অনেকেই বলছেন পালিত বিড়াল থেকেও রেভিস হয়। আমারও হতে পারে। আমি বলব আমার হবে না ইনশাআল্লাহ।
কারণ কী বলেন তো? কারণ আমি শুধু শখের বশে বিড়াল পালি না আমি মনে করি একটা প্রাণের দায়িত্ব আমি নিয়েছি। আর যে প্রাণের দায়িত্ব নিয়েছি তাকে ঘরে বাইরে মনমতো পাললেই সব মিটে যায় না। আমার বিড়াল আমি বাসার ভেতর রাখি। বাইরে নিয়ো গেলে সাথে করে নিয়ে ঘুরিয়ে আনি। ১ বছর পর পর রেভিস, ফ্লু ভ্যাকসিন দিচ্ছি। তিন মাস অন্তর অন্তর ডিওয়ার্মিং করাচ্ছি। ১ মাস অন্তর অন্তর চেক আপ করাচ্ছি। আমার বিড়ালকে সবচেয়ে ভালো খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। সেক্ষেত্রে তাদের রেভিস হওয়া বা আমার তাদের থেকে হওয়ার কোনো চান্স নাই।

কেন পালিত বিড়াল দিয়ে রেভিস ছড়াতে পারে বলি এবার। যারা বিড়াল পালে নামে। ঠিকমতো ভ্যাকসিন দেয় না। ঠিকমতো যত্ন নেয় না। বিড়াল বাসা থেকে বের হলেও বাসায় ফেরার পর চেক করে না, অন্য বাইরের বিড়াল কামড় খামচি দিছে কিনা। এমনকি জীবনে একবার চেকআপও করায় না। তাদের বিড়ালেই বাইরে থেকে কোনো জ্বলাতঙ্ক আক্রান্ত বিড়াল কুকুরের কামড় খামচি খেয়ে এ রোগ বহন করে এনে বাসায় ছড়ায়।

তাই বলব বিড়াল যারা পালেন, কুকুর যারা পালেন ভ্যাকসিনের ব্যাপারে সচেতন হোন। আর যদি টাকা খরচ করে দায়িত্ব নিয়ে না পালতে পারেন তাদের বাইরেই রাখেন। আমি বিড়াল কুকুর মারার পক্ষে না। কুকুর বিড়াল স্পে নিউটার করে সংখ্যা কামাতে হবে এবং ভ্যাকসিন ও দিতে হবে। বাইরের কুকুর বিড়ালের এ দায়িত্ব নিতে হবে জনগণের স্বার্থে সরকারের। পরিবেশের শৃঙ্খল থেকে একটা প্রাণীকে নিশ্চিহ্ন করতে গেলে পরিবেশের উপর খারাপ প্রভাব পরবে।

এখন বিড়াল কুকুর কামড়ালে কী করবেন?

সরাসরি ভ্যাকসিন দিতে যাবেন। এর আগে জায়গাটা ক্ষার জাতীয় কিছু দিয়ে ১৫ মিনিট ধুবেন। ভ্যাকসিন দেওয়ার পরও অনেকে রক্ষা পায়না এর কারণ ভ্যাকসিন সঠিক নিয়মে দেওয়া হয়নি। সরকারের উচিত প্রতিটা গ্রামে প্রতিটা পাড়ায়,মহল্লায় অবশ্যই টিকা সম্পর্কে সঠিক জ্ঞান দেওয়া। কোন টিকা কোন সময় এবং কোন জায়গায় পুশ করা হয় জানা দরকার। এতে করে ডাক্তারও যদি জ্বলাতঙ্কের টিকা দিতে ভুল করে আপনি সচেতন থাকলে প্রতিবাদ করতে পারবেন বুঝতে পারবেন।

এখন কথা হচ্ছে জ্বলাতঙ্কের আতঙ্কে যারা বিড়াল পালে কুকুর পালে আপনি তাদের আঘাত করতে পারেন না। আবার যারা মানুষের থেকে কুকুর বিড়ালকে বেশি প্রায়োরিটি দেয় আমি তাদেরকেও মানবিক বলব না। তবে বিড়াল কুকুর যারা পালে তারা সন্তানের মতো পালে। সুতরাং সন্তানের দায়িত্ব সঠিকভাবে নিন।

ছবিতে আমার বিড়াল পায়ে আলতা পরেছি বলে পা যেখানেই নিচ্ছিলাম ধরে রাখতেছিল। এই যে মায়া এটা উপেক্ষা করা যায় না। সুতরাং বিড়াল আমরা যারা পালি তাদের আড়চোখে দেখার কিছু নাই। আমরা বিড়াল পালি মানসিক শান্তির জন্য আর সেটা আমরা পাই ও।

08/04/2026

লেখাটি শেয়ার করুন... আমার অভিজ্ঞতা থেকে বলছি।

একটা কথা আমি বারবার বলি... প্রয়োজনে আমি আরো ১০০ বার হাজার বার বলবো...
বিড়ালের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং রোগ মুক্ত থাকার জন্য একমাত্র যেটা দরকার সেটা হচ্ছে দৈনিক ৮ ঘন্টা রোদ, আমার অভিজ্ঞতার আলোকে বলছি।

১. দৈনিক ৮ ঘন্টা বিড়ালকে রোদে থাকতে হবে।
২. বিড়ালকে ঘুমোনোর নির্দিষ্ট জায়গা দিতে হবে এবং তার ব্যবহৃত তোয়ালে এবং কাপড় প্রতি ৩ দিন অন্তর বদলে দিতে হবে এবং জীবাণুনাশক ও সাবানে ধুয়ে ছাদে টাটকা রোদে শুকিয়ে নিতে হবে।
৩. মাছ মাংস কলিজা এবং ভাত বিড়ালের জন্য আদর্শ খাবার যেহেতু সে মাংসাশী প্রাণী।
৪. প্রতি আড়াই থেকে তিন মাসের মধ্যে কৃমিনাশক খাওয়াতে হবে এবং সম্ভব হলে প্রত্যেক বছর ভ্যাকসিন দিয়ে নিতে হবে।
৫. মেয়ে বিড়াল হলে অবশ্যই তাকে বাচ্চা না হওয়ার অপারেশন করে নিতে হবে। ছেলে বিড়াল হলে আর্থিক সামর্থ্য থাকলে সেটা করিয়ে নেয়া যেতে পারে।
৬. আপনি বাহিরে থেকে আসলে অবশ্যই ঠিকমতো হ্যান্ডওয়াশ দিয়ে হাত না ধুয়ে বাসায় বিড়ালকে ধরবেন না।

Sun ☀️ in the natural Sterilizer… বিড়ালকে রোগমুক্ত রাখার সর্বোত্তম উপায়।
এগুলি ফলো করুন সহজেই আপনার বিড়াল রোগমুক্ত থাকবে এবং কথায় কথায় আপনাকে বিড়াল নিয়ে ডাক্তারের কাছে দৌড়াতে হবে না।


08/04/2026
06/04/2026

“গ্রামের সবাই তাকে তাড়িয়ে দিতে চেয়েছিল। সে ছিল কুৎ"সিত। সে ছিল খা"রাপ স্বভাবের। সে খাবার চু"রি করত। রস্তায় যত বিড়াল ছিল, সবার সাথেই ঝ"গড়া করত।
তারপর শীত এলো, আর একটি ড্রেনের পাশে চারটি বিড়ালছানা প"রিত্যক্ত অবস্থায় পাওয়া গেল।সে একে একে তাদের নিজের পাইপের ভেতরে নিয়ে গেল। তাদের পরিষ্কার করল। নিজে না খেয়ে তাদের খাওয়াল।
ভেট বলেছিল,সে তার জীবনে কোনো পুরুষ বিড়ালকে এমন করতে দেখেনি।”

সংগৃহীত

Address

Patuakhali
8600

Telephone

+8801782890597

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet World Patuakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pet World Patuakhali:

Shortcuts

Share

Category