27/04/2026
আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখো,
এখনও গল্প লেখো, গান গাও প্রাণ ভরে!
মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে!
তোমাদের ভালোবাসা এখনও গোলাপে ফোটে।
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ,
তোমাদের কাছে এসে দু'হাত পেতেছি,
আমি দু'চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু,
রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না...
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু'চোখ পেতেছি।
তাই তোমাদের কাছে এসে, আমি দু'হাত পেতেছি।