Budgie Theory

Budgie Theory All about Budgerigar bird.. Budgie Theory

Safe House For Birds

20/04/2023

কবুতরের বিকেলের নাস্তা 🕊️

🐦🐦🐦কৃমি কোর্স🐦🐦🐦৩ মাসের মধ্যে কৃমি কোর্স করালে করানোর আবার করানোর প্রয়োজন নেই । প্রতি ৩ মাসে ১ বার করতে হবে । বাচ্চা থা...
09/12/2022

🐦🐦🐦কৃমি কোর্স🐦🐦🐦

৩ মাসের মধ্যে কৃমি কোর্স করালে করানোর আবার করানোর প্রয়োজন নেই । প্রতি ৩ মাসে ১ বার করতে হবে । বাচ্চা থাকা অবস্থাতেও কৃমি কোর্স করানো নিষেধ । অসুস্থ পাখিকে কৃমি কোর্স করা নিষেধ ।

👉 কৃমির কোর্স ৫ দিনঃ

★প্রথম এবং দিতীয় দিন Liva vit দিবেন ১মিলি ১ লিটার পানিতে । পানি ৫/৬ ঘন্টা রাখবেন খাচায় এরপর ফ্রেশ পানি দিবেন।

★তৃতিয়দিন Avinex দিবেন ১গ্রাম পাউডার /১ লিটার পানিতে, পানি ২/৩ ঘন্টা খাচায় রাখবেন এরপর ফ্রেশ পানি দিবেন।

★চতুর্থ ও পঞ্চম দিন উপরের নিয়মেই liva vit দিবেন, ১ মিলি/১লিটার পানিতে।

👉 এরপর ২ দিন ফ্রেশ পানি দিবেন।

👉👉**এক দিনের ঔষধ মিশ্রিত পানি পরের দিন দেওয়া যাবে না ।**

ঘুরে বেড়ানো তাহার প্রচন্ড ভালো লাগে ❤️❤️
07/12/2022

ঘুরে বেড়ানো তাহার প্রচন্ড ভালো লাগে ❤️❤️

আলহাদুলিল্লাহ! ❤️❤️ছুটির দিনে বেড়ানো আর ছবি তোলা ❤️হোম ব্রীড Budgie Theory
02/12/2022

আলহাদুলিল্লাহ! ❤️❤️
ছুটির দিনে বেড়ানো আর ছবি তোলা ❤️

হোম ব্রীড

Budgie Theory

আলহাদুলিল্লাহ, পিচ্ছিগুলো দ্রুত বড় হয়ে যাচ্ছে ❤️❤️৩১ দিন 😎
26/11/2022

আলহাদুলিল্লাহ, পিচ্ছিগুলো দ্রুত বড় হয়ে যাচ্ছে ❤️❤️
৩১ দিন 😎

Topic : নতুন পাখি বাসায় আনাআমরা সবাই পাখিপ্রেমী। নতুন পাখি দেখলে মাথা ঠিক না থাকাটাই স্বাভাবিক। তাই তা কি*নে বাসায় আনি আ...
18/11/2022

Topic : নতুন পাখি বাসায় আনা

আমরা সবাই পাখিপ্রেমী। নতুন পাখি দেখলে মাথা ঠিক না থাকাটাই স্বাভাবিক। তাই তা কি*নে বাসায় আনি আমরা। কিন্তু বাসায় আনার পর আমরা অনেক সম*স্যার সম্মুখীন হয়ে থাকি। যা মূলত আমাদের জানার ভু*লের জন্যই হয়ে থাকে। আসুন আজ এই বিষয় নিয়েই আলোচনা করি।

প্রথমেই আসা যাক পাখি কে*নার বেপারে। অনেকেই প্রশ্ন করে থাকেন পাখি কথা থেকে কি*নবো?
এর উত্তর খানিকটা জটিল। আমরা পাখি যেকোনো জায়গা থেকেই নিতে পারি। যেমনঃ কোনো breeder , পাখির দো*কান , পাখির হা*ট বা পরিচিত কোনো পাখাল। কিন্তু এখানে কিছু বিষয় অবস্যই ল*ক্ষ্য রাখতে হবে। যেখান থেকেই নিন না কেন অবস্যই পাখির activity , poops ভাল করে দেখে নিতে হবে। বিশেষ করে পাখির হা*ট গুলো থেকে নিতে গেলে অবস্যই কিছু সময় নিয়ে সব দেখে তারপর সিদ্ধান্ত নিবেন।

এবার আশা যাক আর কি কি দেখে একটা সু*স্থ পাখি চিনবেন এই ব্যাপারে।

সু*স্থ পাখি চিনার উপায় :
১. পাখি কখনো ঝিমাবে না।
২. পাখি শ*রীর ফুলিয়ে রাখবে না।
৩. পাখি এক জায়গায় চুপ করে বসে থাকবে না।
৪. পাখির নাকে পানি থাকবে না।
৫. বড় পাখি হলে তা নিজের পা এ দাঁড়াতে পারবে অবস্যই।
৬. পাখির চোঁখ ফোলা বা চোঁখে পানি থাকবে না।

সু*স্থ পাখি তো চিনে গেলেন। এইবার বাসায়ও নিয়ে আসলেন। কিন্তু তারপরও কেনো সম*স্যার সম্মুখীন হচ্ছেন তাই ভাবছেন তো ?
এটিও না জানার কারণেই হচ্ছে। আসুন এইবার জেনে নেয়া যাক পাখি আনার পর কি কি করা যাবে না।
১. বার বার পাখির সামনে যাওয়া যাবে না।
২. পাখি ভয় পায় এমন কোনো কাজ করা যাবে না।
৩. পাখির খাঁ*চা মাটিতে রাখা যাবে না।
৪. আনার পর দিন থেকেই কারণ ছাড়া কোনো course শুরু না করাই ভাল।
৫. পাখি আনার পর পরই পাখি bre*ed এ দেয়া যাবে না।

অনেকেই পাখি আনার পর পাখি খাওয়া ছেড়ে দেয়। এর মূল কারণ হচ্ছে পাখি নতুন পরিবেশে ভ*য় পাওয়া। তার জন্য অবশ্যই উপরের ১-৩ নং poi*nt মাথায় রাখতে হবে। কিন্তু তারপরও নতুন পরিবেশের জন্য কিছু পাখি আনার পর চুপ থাকতে পারে বা খাবার কম খেতে পারে। এতে ভয় এর কিছু নেই ৩-৪ দিনে তা ঠিক হয়ে যায়। কিন্তু তও ঠিক না হয়ে হোমিও নামক পানি*পড়া তো আছেই।

ভাল থাকুক সবার ভালবাসার পাখি গুলো।

01/11/2022

মাশাআল্লাহ ❤️

পাখিকে সুস্থ্য রাখার উপায়পাখিকে সুস্থ রাখার জন্য আমরা কত কিছুই না করি, ভালো খাবার দেই, দামী খাচায় রাখি, বোতল বোতল ঔষধ ও ...
26/10/2022

পাখিকে সুস্থ্য রাখার উপায়
পাখিকে সুস্থ রাখার জন্য আমরা কত কিছুই না করি, ভালো খাবার দেই, দামী খাচায় রাখি, বোতল বোতল ঔষধ ও খাওয়াই অনেকে। কিন্ত পাখি সুস্থ রাখার জন্য যে জিনিস টি সবার আগে প্রয়োজন, সেটাই ভুলে যাই – পরিষ্কার পরিচ্ছন্নতা। পাখি অসুস্থ হলে আমরা যে পরিমাণ সময় আর অর্থ ব্যয় করি, তার অর্ধেকও যদি এই পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে ব্যয় করা হয়, তাহলে পাখির ৮০-৯০% রোগই প্রতিরোধ করা সম্ভব। সুতরাং এ বিষয়ে গুরুত্ব দেওয়া প্রত্যেকটি পাখিপ্রেমীর জন্য আবশ্যক। চলুন দেখে নিই, পাখির পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য কি কি করা যেতে পারে :-

১। পাখির খাঁচার পরিচ্ছন্নতা :
পাখি পোষার জন্য যেটি সবার আগে প্রয়োজন, সেটি হলো খাঁচা। যেহেতু পাখি দিনরাত ২৪ ঘন্টাই খাঁচার সংস্পর্শে থাকে, সেহেতু খাঁচার পরিচ্ছন্নতা নিশ্চিত করা আবশ্যক। প্রতি মাসে অন্তত ১ বার পাখি বের করে কুসুম গরম নিমের দ্রবণ দিয়ে খাঁচা ভালোমত ঘষে মেজে ধৌত করতে হবে। তারপর একটানা ৩-৫ ঘন্টা কড়া রোদে শুকাতে হবে। তাহলে সব জীবাণু দূর হয়ে যাবে। বিশেষ করে, খাঁচার তলা পরিষ্কার রাখা বেশি জরুরী, কেননা এটা বেশি ময়লা হয় এবং পাখি এর ওপর দিয়েই হাটাহাটি করে। অনেকে টিমসেন জাতীয় ঔষধ স্প্রে করেন এবং মনে করেন খাচা পরিষ্কার হয়ে গেছে। কিন্ত ময়লার ওপর স্প্রে করলে তা কখনোই পরিষ্কার হয়ে যায় না। সুতরাং খাচা ঘষে ঘষে ধৌত করা বাঞ্চনিয়। পুরানো জং ধরা খাঁচা হলে তা অবশ্যই পরিবর্তন করতে হবে। খাঁচার ট্রে সপ্তাহে অন্তত ২ বার পরিষ্কার করতে হবে এবং একই উপায়ে, নিমের দ্রবন দিয়ে ঘষে ঘষে ধৌত করে রোদে শুকাতে হবে। ঝামেলা এড়ানোর জন্য ট্রের ওপর খবরের কাগজ দিয়ে ব্যবহার করতে পারেন। খাচার তলায় কাগজ দেওয়া যাবে না, কারন পুপ্স জমে থাকলে পাখি খেয়ে অসুস্থ হবে। সেজন্য ট্রেতে বিছিয়ে দিতে হবে এবং সম্ভব হলে প্রতি ১-২ দিন অন্তর পাল্টে দিতে হবে।

২। পাখির খাবারের পরিচ্ছন্নতা :-
বাজার থেকে খোলা সীডমিক্স কিনে এনে সরাসরি পাখিকে খেতে দিবেন না। এতে ধূলাবালি সহ আরো অনেক জীবাণু, ব্যাকটেরিয়া ও কীটনাশক থাকে। অন্তত ৩ দিন কড়া রোদে শুকিয়ে, ভালো করে ঝেড়ে তারপর পাখিকে খেতে দিবেন। সম্ভব হলে বড় গামলা বা বালতির মধ্যে পানিতে ধুয়ে, রোদে শুকিয়ে দিবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না। খাবারের পট সর্বদা পরিষ্কার রাখবেন। বেশি পুপ্স জমে থাকলে, তার মধ্যে খাবার না দিয়ে, লবণ পানিতে ধুয়ে রোদে শুকিয়ে তারপর খাবার দিবেন। ইদুর, তেলাপোকা বা অন্য কিছুর বিষ্ঠা থাকলে সেই খাবার ফেলে দিবেন এবং পাত্র ধৌত করবেন। এদের উপদ্রব খুব বেশি হলে রাতের বেলা খাবারের পাত্র বের করে রাখবেন। শাকসবজি, ফলমূল অবশ্যই ৩-৪ বার ডলে ডলে ধুয়ে তারপর দিবেন।

৩। পাখির পানির পরিচ্ছন্নতা :-
পানির অপর নাম জীবন, কিন্ত সেটা “মরণ” হয়ে যায় যখন পাখির পুপ্সের ইউরিন পানির সাথে মিশে যায় এবং পাখির শরীরে প্রবেশ করে। আর পাখির কথা কি বলবো, পানির মধ্যে পুপ্স করে যে ওরা কি শান্তি পায় তা ওরাই ভাল জানে। যাইহোক, পাখির পানি দিনে অন্তত দুইবার পাল্টে দেওয়া উচিৎ। প্রতিবার পানির পাত্র ভাল করে ধুয়ে দিবেন। তবে ধোয়ার সময় কোনরকম মেডিসিন ব্যবহার করবেন না, নিমের দ্রবন অথবা লবণ মিশ্রিত পানি ব্যবহার করতে পারেন। পানির পাত্র একটানা ব্যবহার করলে পাত্রের তলায় স্যাতঁসেতে ক্ষতিকর পদার্থ জমা হয়, তাই সপ্তাহে অন্তত ১ বার পাত্র গুলা কড়া রোদে শুকাবেন। যেকোনো দ্রবণ বা ঔষধ মিশ্রিত পানি ৬-৭ ঘন্টার বেশি খাচায় রাখবেন না।

৪। পাখির ঘরের পরিচ্ছন্নতা :-
যাদের পাখির জন্য আলাদা ঘর আছে, তারা সর্বদা মেঝে পরিষ্কার রাখবেন। কারণ মেঝে অপরিষ্কার থাকলে পিপড়ার উপদ্রব খুব বেড়ে যায়। পানি চলাচলের সুব্যবস্থা থাকলে মেঝে ধুয়ে দিতে পারেন। ঘরের কোনাকানা গুলোতে নিমের দ্রবণ স্প্রে করবেন। ইদুর বা তেলাপোকা থাকতে পারে, এমন কিছু ঘরে রাখবেন না, যেমন অতিরিক্ত হাড়ি বা বক্স।

৫। পাখির পরিচ্ছন্নতা :-
অনেকেই দেখি ঠান্ডা লাগার ভয়ে বা অন্যান্য কারণে পাখিকে গোসল করান না এবং নিয়মিত বিভিন্ন রকম সমস্যা নিয়ে হাজির হন, যেমন – পাখি গা চুলকাচ্ছে, পালক পড়ছে, নড়াচড়া কম করছে, গায় পোকা দেখা যাচ্ছে আরো কত কি ! এসব সমস্যার একমাত্র সমাধান হলো নিয়মিত গোসল। প্রতিদিন সকাল ১০-১১ টার দিকে পাখিকে গোসলের জন্য পানি দিবেন। নিজে থেকে না করলে স্প্রে করবেন। অনেকে ডেটল, স্যাভলন ইত্যাদি মিশিয়ে স্প্রে করেন, এটা খুবই বিপদজনক, পাখির জন্য। যদি পানির সাথে কিছু মিক্স করতেই চান, সেটা একমাত্র নিমের দ্রবণ। এটা পাখির শরীরে কোনো পোকা থাকলে দূর করবে এবং পাখিকে সুস্থ রাখবে। আমাদের মধ্যে দুইটা ভুল ধারণা খুব বেশি পরিমানে বিরাজমান। একটা হলো, শীতকালে পাখিকে গোসল করানো যাবে না। একবার চিন্তা করুন তো, পুরো শীতকাল, অর্থাৎ ৩-৪ মাস কি আপনি গোসল না করে থাকতে পারবেন?? সুতরাং গোসল অবশ্যই করানো যাবে এবং সেটা রোদে রেখে করালে ভালো হয়। আরেকটি ভুল ধারণা হলো, ডিমে বসা পাখিকে গোসল করানো যাবেনা। ডিমে বসা পাখির শরীরের তাপমাত্রা এমনিতেই বেশি থাকে, যা গোসলের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং পাখি ভেজা শরীরে ডিমে বসলে কোনো সমস্যা হয় না, বরং এটি ডিম জমতে আরো সাহাজ্য করে। সুতরাং পাখিকে নিয়মিত গোসল করানো আবশ্যক।

৬। পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা :-
পাখির খাঁচা, খাবার সবই পরিষ্কার রাখলেন, কিন্ত চারপাশ টা অপরিষ্কার, তাহলে কোনো লাভ হবেনা। আশেপাশে জঙ্গল বা পঁচা ডোবা থাকলে, মশার উপদ্রব হবে, সাথে পাখির বিভিন্ন রকম রোগ। পাশাপাশি পিপড়া, ইঁদুর, টিকটিকি এদের উপদ্রব ও বৃদ্ধি পাবে। সুতরাং আপনার পাখির খাচার চারপাশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যাদের আলাদা ঘর আছে, ঘরের চারপাশ পরিষ্কার রাখবেন। সম্ভব হলে কয়েকটা ঘৃতকুমারী, তুলসি, সজনে ও নিম গাছ লাগাবেন। এগুলো সৌন্দর্য যেমন বাড়াবে, সাথে আপনার পাখির জন্য বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।

টুনা-টুনি প্রথমবার বাবা মা হতে যাচ্ছে ❤️❤️Say Mashaallah ❤️❤️
25/10/2022

টুনা-টুনি প্রথমবার বাবা মা হতে যাচ্ছে ❤️❤️

Say Mashaallah ❤️❤️

Address

Mymensingh
2240

Alerts

Be the first to know and let us send you an email when Budgie Theory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Budgie Theory:

Share

Category