Guest Meow Foster Home BD

Call Directions Contact the business

Guest Meow Foster Home BD This is a page of cat foster care.If Local breed owners are students, they can get discounts

😍😍
06/04/2024

😍😍

আমার লালু-বুলু🥹
আমার CCATs' TailorCATs' TailorTCATs' Tailorএর Life time brand ambassador 🥹

25/03/2024
19/11/2023

বিড়ালের শীতের পোশাক হিসাবে কেমন ড্রেস চয়েস করা প্রিফারেবল?

অনেকেই মনে করেন যে বিড়ালের জন্য খুব বেশি মোটা ফেব্রিকের ড্রেস বেশি ভালো হবে,ওদেরকে গরম রাখতে সাহায্য করবে।
ব্যপারটা এমন নয়।বিড়ালের শরীর লোমশ,সেটা ছোট লোম হোক বা বড়,সেটা বিষয় নয়।শরীরে লোম থাকার জন্য তাদের শরীর তাপ ধরে রাখতে সাহায্য করে অনেকটাই।তাছাড়া বিড়ালের চলাচলে সুবিধা হবে এমন ধরনের ড্রেসই চয়েস করা উচিত।
কেমন ফেব্রিক হওয়া উচিত?
১.গেঞ্জির কাপড় (মিডিয়াম থিক)
২.পাতলা ফ্লানেল (যেগুলো খুব দ্রুত গরম হয় এবং হালকা হয়,বিড়াল পরে আরাম বোধ করে
৩.উলের কাপড় (অবশ্যই খুব ভারি হবে না,হালকা হবে,তবে অতিরিক্ত শীত যেমন শৈত্যপ্রবাহ,জানুয়ারি মাসের তীব্র শীত ছাড়া এই ধরনের সোয়েটার পরানো উচিত নয়)

আমি কেন ফ্লানেল ব্যবহার করি-
১.এই ফেব্রিকগুলোকে তুলার কাপড় বলে,কারণ তুলার মতোই কাপড় গুলো খুবই নরম হয়,আর যারা নিজেরা ফ্লানেল ফেব্রিক ইউজ করেছেন তারা খুব ভালো করেই জানেন কতটা গরম রাখে কাপড় টা,তাই নতুন করে বলার মতো কিছু নেই।
২.কাপড়গুলো খুবই পাতলা হয়।এতে করে বিড়ালের চলাচলে সুবিধা হয়,অস্বস্তিবোধ করে না তারা,মনেই হবে না যে তারা কোনো পোশাক পরেছে।স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবে।
৩.বিড়ালের শরীর এমনিতেই লোমের জন্য মানুষের শরীর থেকে তুলনামূলক তাপ সহনীয় হয়।বাকিটার জন্য গেঞ্জি বা ফ্লানেল কাপড়ই যথেষ্ট।
তার থেকে বড় কথা,অতিরিক্ত মোটা সোয়েটার গুলোতে ওরা স্বচ্ছন্দবোধ করে না,চলাচলে অসুবিধা হয় এবমগ এগুলো শীতপ্রধান দেশগুলোর বিড়ালদের কথা চিন্তা করেই বানানো হয় সাধারণত।বাংলাদেশ এর শীতকালের তাপমাত্রা অনুযায়ী অতিরিক্ত মোটা সোয়েটার এর প্রয়োজন হয় না।

এখন আসি একটা ভুল ধারণা নিয়ে।অনেকেই মনে করেন,আমার এত শীত লাগছে,আমাত বিড়াল শীতে মরেই যাবে মোটা সোয়েটার না দিলে বা পাতলা সোয়েটার ব্যবহার করলে।
তাদের জন্য আবার ও প্রথম কথা,আপনার শরীরে এত লোম নেই যত আপনার বিড়ালের আছে।লোম শরীর গরম রাখতে সাহায্য করে অনেক।
দ্বিতীয় কথা,বিড়াল আরামপ্রিয় প্রাণী,তার জন্য পর্যাপ্ত তাপমাত্রা সে যেখানে অনুভব করবে,সে সেখানে যাবে,হতে পারে সেটা আপনার কম্বল,লেপের নিচে,আপনার কোলে বা তার নির্দিষ্ট ঘরে।
অতিরিক্ত মোটা সোয়েটার পরিয়ে তার চলাফেরায় অসুবিধা তৈরি করার কোনো মানেই হয় না।মাইনাস টেম্পারেচার এর তাপমাত্রা অনুযায়ী আপনি আপনার বিড়ালকে এই ধরনের পোশাক পরালে আরামের বদলে সে উলটে বিরক্ত হবে।কাজেই পোশাক বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন।ধন্যবাদ।

15/11/2023
15/11/2023

ঠিক দুই বছর আগে আল্লাহ আমাকে এই দুইটা সারপ্রাইজ গিফট পাঠান,ওরা আসার আগে আমি জানতামই না যে ওদের আগমন ঘটছে।ঠিক ওদের জন্মের আগ মুহুর্ত অবধি আমি নিশ্চিয় ছিলাম যে এমন কিছুই হবে না।তবে আল্লাহ আমাকে অবশেষে চমকে দিলেন।
আজ আমার টাইগন তুলতুলের দ্বিতীয় জন্মদিন,জন্মদিন কে আমি পালন করা পছন্দ করি না বড় হওয়ার পর থেকে।তবে আমার বাচ্চারা আমার কাছে স্পেশাল,তাই তাদের আগমনের দিনটাও আমার কাছে স্পেশাল।কারণ ঠিক আমার কোলে,আমার হাতে আর আমার ইকরির গর্ভে ওদের জন্ম।আল্লাহ আমার বাচ্চাদের দীর্ঘায়ু দান করুন,ওদের রিজিক যেন কোনোদিন আটকে না থাকে,আল্লাহ ওদেএ রিজিকে বরকত দান করুন,ওরা সারাজীবন আমার কাছে সুস্থ থাকুক,আমিন।
সবাই আমার বাবুদের জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ বারাক আল্লাহু ফিক্ব

Address

Mirpur

Telephone

+8801979297070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Guest Meow Foster Home BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Guest Meow Foster Home BD:

Shortcuts

Share

Category