31/05/2026
After long time আমরা পেইজে active হয়েছি। ক্ষমা চাচ্ছি আমাদেী প্রতিকূলতার জন্য। এবার থেকে active পাবেন।
আজকে আপনাদেরকে ২টা ঘটনা শেয়ার করবো আমাদের সাথে recently ঘটে যাওয়া বাস্তব ঘটনা।
সবসময় সবপরিস্থিতিতে আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টদের সর্বোচ্চ সুবিধা ও সেবা দেওয়ার চেষ্টা করি। কখনোই জেনে শুনে অসম্মান করি না।
মূল ঘটনায় আসি,
১ম ঘটনা- ঈদের ৬-৭দিন আগে আমাদের পুরোনো একজন কাস্টমার এডমিনকে সরাসরি নক দিয়ে বলেন আপু তোমার নামে একটা কমপ্লেইন আছে। গায়ে মাখবা না তবে তবুও জানাই রাখলাম। একটা প্রতিবেশি তোমার শপে গিয়ে ট্রিট কিনেছে এবং বললো তুমি নাকি খুবই রুড, পঁচা ট্রিট দিয়েছো, পায়ের উপর পা তুলে দোকানে বসো, লিটারবক্সের দাম বেশি রাখছো, হাঁটতে হাঁটতে দোকানে গিয়ে কিনে লস খাইলো, জীবনেও আসবে না আর বাজে রিভিউ দিবে আরো নানান বাজে ভাষা। তো আমিও বলেছি আমি আপুকে চিনি, উনি কতটা ভাল আমি জানি। ওনারে পছন্দ না হলে তোমাকে কেউ কিনতে জোর করে নাই আর যেও না। যেখান থেকে ভাল লাগে কিনো।
তো আমি ওনাকে ঠিক মনে করতে পারছিলাম না, পরে হোয়াটসঅ্যাপ চেক করতে করতে মনে পড়লো। উনি ১২টা ট্রিট কিনেছে আমি নিউ ক্লায়েন্ট হিসেবে ২০ টাকা কমও রাখি পরে ওনার বিড়াল ট্রিট পছন্দ না করায় আমি এক্সচেন্জ করে লিটার বক্স দিই ওনাকে। যথেষ্ট Humble, clam ব্যবহার করেছি ওনার সাথে। যদি এত খারাপই হতাম ওনাকে এক্সচেন্জ করার অফারটা দিতাম না। এমনকি ট্রিটের মেয়াদ ছিল ১ বছর ওনাকে কিভাবে বাজে ট্রিট দিবো? আর পায়ের উপর পা তুলে বসার বিষয়টা? আমাদের এডমিন পায়ের উপর পা তুলে বসবে না মাথা তুলে বসবে সেটা ওনার ব্যপার। ওনার দোকান ওনার মর্জি। আপনি কে ওনার এই বিষয়ে মতামত দেওয়ার? আপনি এবং আপনার হাসবেন্ডকে এত সুন্দর করে দোকানে ওয়েলকাম করেছে যেটার আপনারা আসলেই deserve করেন না😤
২য় ঘটনা- ঈদের ১দিন আগে আরেকজন কাস্টমার হুট করে এডমিনকে কল দেয়। আপু মাত্র ঢাকা থেকেই নোয়াখালী ব্যাক করলো। কাস্টমারের বিড়ালের অবস্থা নাকি খুবই খারাপ ডাক্তার দেখিয়েছে কিন্তু বিড়াল ৫দিন ধরে কিছু খায় নাই। আপু বললো ভেটের কাছে নিয়ে যেতে। কাস্টমার ভাইয়া বললো "আপু আপনি প্লিজ একবার চেক করে আমি আপনাকে বিশ্বাস করি" আপু চেক করে দেখলো ওর ফ্লু পজিটিভ। আপু সাথেসাথে ডাক্তার দেখাতে বললো ভাইয়ার কন্ডিশন দেখে আপু অনলাইন ভেটের পরামর্শ নিতে বললো, ভেট ওনাকে ইনজেকশন দিতে প্রেসক্রিপশন লিখে দিলো। আপু বললো আপনি সব নিয়ে আসেন আমি ইনজেকশন পুশ করে দিবো। আপু সব সার্ভিস ওনাকে দিলো without any type of charge or pushing charge. পরেরদিন ঈদ আপু ভাইয়াকে বললো ওনার বিড়ালটা এডমিন আপুর বাসায় নিয়ে যেতে উনি পুশ করে দিবে সব ইনজেকশন ভাইয়ার আম্মু নিয়ে গেলো সাথে আপুর জন্য গিফটও নিয়ে গেছে। বারবার আমাদের এডমিনকে টাকা অফার করেছে আপু মানা করে দিয়ে বললো বিড়ালটা সুস্থ হলেই আপু খুশি হবেন। এটাই ভালবাসা আর শ্রদ্ধা। আপুর সম্পর্ক প্রায় প্রতিটা কাস্টমারের সাথেই এরকম। উনি কখনোই কারো সাথে শুধুমাত্র ব্যবসা করেন নাই, বন্ধুর মত সঠিক পরামর্শ দিতেন। উনি বলেন কম সেল হোক, প্রফিট কম হোক তবুও এসব অবলা প্রাণীরা ভাল সার্ভিস পাক♥️
এবার বুঝলেন ২টা ঘটনার কেন একসাথে তুলে ধরলাম আমরা?
আসলে কাস্টমার বিভিন্ন রকমের হয়। একেক সময় একেক পরিস্থিতিতে পড়ি আমরা। চাইলেই আমরা ১ম ঘটনার কাস্টমারকে ফালতু, বাজে, অসভ্য বলে ব্যঙ্গ করে এক্সপোজ করতে পারতাম। কিন্তু আপুই মানা করলো যে এরকম আসেই অনেক just ignore them and keep working good
Stay with us, we providing you best products and best services In-sha-Allah🥰