Shamim Kushtia

Shamim Kushtia I Love Pigeon

03/05/2023
29/04/2023

শুনেছিলাম দেশি ঘুঘু নাকি খাচায় ডিম পারে না, তাই একজোড়া দেশি ঘুঘুর বাচ্চা এনে পালন করে দেখলাম। দেশি ঘুঘু খাচায় বাচ্চা উঠায়।

29/04/2023

২৯ এপ্রিল ২০২৩ আজকের বৃষ্টি।

29/04/2023

২৯ এপ্রিল ২০২৩ আজকের বৃষ্টিতে পাওয়া শিলা।

সম্ভাবনা ময় উপার্জনের জমি...কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে অবস্থিত ১১ কাঠা জমি।আলোচনা সাপেক্ষে দাম কম করা যাবেপ্রায় ৪৯ ফিট চওড...
24/12/2022

সম্ভাবনা ময় উপার্জনের জমি...
কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে অবস্থিত ১১ কাঠা জমি।
আলোচনা সাপেক্ষে দাম কম করা যাবে
প্রায় ৪৯ ফিট চওড়া মুখ বিশিষ্ট, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংলগ্ন, রহমান ফিলিং স্টেশন ও চৌড়হাস মোড়ের মাঝে অবস্থিত,
# # সামনে পাঁচটা দোকান আছে। সেখান থেকে ভাড়া আসে।
# # বাণিজ্যিক এলাকা # #
আমি নিজে একজন মালিক, বিস্তারিত জানার জন্য কল বা What's App করুন: 01772-161616
একদিকে বিআরবি হসপিটাল, আর একদিকে বিআরবি ইন্ডাস্ট্রি আরেক দিকে কুষ্টিয়া মেডিকেল, মাঝখানে চোরহাস মোড়। যদি ১০ তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করা যায় নিচ তলা, মার্কেট দুইতলা ব্যাংক তিন/চার তালা আবাসিক হোটেল এইভাবে প্লান করা যায় ওই জায়গায় ব্যাপক সম্ভাবনা আছে টাকা উপার্জনের।

17/05/2021

সন্ধ্যার সময় বৃষ্টির প্রস্তুতি নিচ্ছে মেঘ।

25/04/2021

আমার ভালোবাসার বাজরিকা পাখি।

25/03/2021

এক ঘরে দশটা পাখি একসাথে।

20/03/2021

আমার বাজরিকা পাখি।

এক লোক পাখির দোকানে তোতা কিনতে যায়। প্রথমে একটি তোতার দাম জিজ্ঞেস করলে দোকানি উত্তর দেয়, এর দাম পাঁচশো টাকা। এই তোতা ও...
19/03/2021

এক লোক পাখির দোকানে তোতা কিনতে যায়। প্রথমে একটি তোতার দাম জিজ্ঞেস করলে দোকানি উত্তর দেয়, এর দাম পাঁচশো টাকা। এই তোতা ওয়ার্ড-এক্সেল-আর পাওয়ার পয়েন্ট জানে।
পাশের তোতাটির দাম জিজ্ঞেস করলে দোকানি উত্তর দেয়, এর দাম এক হাজার টাকা। কারণ সে ওয়ার্ড-এক্সেল-পাওয়ার পয়েন্ট-এর পাশাপাশি প্রোগ্রামিং জানে।
লোকটি তৃতীয় একটি ঘুমন্ত তোতার দাম জিজ্ঞেস করলে দোকানি বলে , ওটার দাম পাঁচ হাজার টাকা।
লোকটা জানতে চায়, তা এ কী কী জানে!
দোকানি উত্তর দেয়, তা জানি না; সারাদিনই ঘুমায় তবে এই দুটি তোতা ওকে বস বলে ডাকে।
সংগৃহীত

14/03/2021

রাতের কুষ্টিয়া শহর যেমন দেখতে।

13/06/2020

>ইন শা আল্লাহ,>সুবহান আল্লাহ,>মাশা আল্লাহ… এর অর্থ কি এবং কখন কোনটি বলতে হবে???

ইন শা আল্লাহ (In Shaa Allah) :
অর্থঃ ইন শা আল্লাহ শব্দের অর্থ, মহান আল্লাহ যদি চান তাহলে।
কখন বলতে হয়ঃ
• ভবিষ্যতে হবে,
• করবো বা ঘটবে,
ইত্যাদি ক্ষেত্রে এমন কোন বিষয়ে ‘ইন শা আল্লাহ’ বলা
সুন্নাত। যেমনঃ ‘ইন শা আল্লাহ’ আমি আগামীকাল আপনার কাজটি
করে দিবো। পবিত্র কুরআনে মহান আল্লাহ মুমিনদেরকে
এর নির্দেশ দিয়েছেন।👨‍🏫👨‍🏫
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
সুবহান আল্লাহ (Subhan Allah):
অর্থঃ ‘সুবহান আল্লাহ’ এর অর্থ, সকল পবিত্রতা আল্লাহর ।
কখন বলতে হয়ঃ
• আল্লাহর মহিমা শুনে,
• সুন্দর ফল ও ফুল দেখে,
• দৃষ্টিপাত বৈধ এমন সুন্দর জিনিসদেখে,
• ভাল কথা শ্রবন করে,
• আশ্চার্যজনক কোন কথা শুনে বা ভালো কোন কাজ হতে দেখলে,
ইত্যাদি ক্ষেত্রে বলতে হয় ‘সুবহান আল্লাহ’।
যেমনঃ ‘সুবহান আল্লাহ’! আগুনে পুরো ঘর পুরে গেলেও
কুরআন শরীফ অক্ষত আছে।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আলহামদুলিল্লাহ (Alhamdulillah) :
অর্থঃ ‘আলহামদুলিল্লাহ’ এর অর্থ, সকল মহান প্রশংসা আল্লাহর জন্য।
কখন বলতে হয়ঃ
• কেউ অবস্থাদি জিজ্ঞেস করলে,
• পরীক্ষা ভাল হলে,
• কোন কাজ সুষ্ঠুভাবে শেষ হলে,
• আহার ও পান শেষ হলে,
• কোন সুসংবাদ শুনে,
ইত্যাদি ক্ষেত্রে বলতে হয় ‘আলহামদুলিল্লাহ’।
যেমনঃ ভাই আপনি কেমন আছেন? জবাবে বলা উচিত, ‘আলহামদুলিল্লাহ’, ভালো আছি।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
মাশা আল্লাহ (Masha Allah) :
অর্থঃ ‘মাশা আল্লাহ’ শব্দের অর্থ, আল্লাহ যেমন
চেয়েছেন।
কখন বলতে হয়ঃ
• কেউ পরীক্ষায় ভাল করেছে শুনলে,
• যেকোন সুসংবাদ শুনলে,
• কেউ ভাল কাজ করেছে শুনলে,
ইত্যাদি ক্ষেত্রে বলতে হয় ‘মাশা আল্লাহ’।
এটি ‘আলহামদুলিল্লাহ’ শব্দের মতোই ব্যবহৃত হয়ে থাকে।
অর্থাৎ, যে কোনো সুন্দর এবং ভালো ব্যাপারে এটি বলা
হয়। যেমনঃ ‘মাশা আল্লাহ’ তুমি তো অনেকবড় হয়ে গেছো।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
নাউযুবিল্লাহ (Nauzubillah) :
অর্থঃ ‘নাউযুবিল্লাহ’ শব্দের অর্থ, আমরা মহান আল্লাহর কাছে এ
থেকে আশ্রয় চাই।
কখন বলতে হয়ঃ
• যেকোনো মন্দ কাজ দেখলে,
• যেকোনো গুনাহের কাজ দেখলে,
ইত্যাদি ক্ষেত্রে তার থেকে নিজেকে আত্মরক্ষার্থে
এটি বলা হয়ে থাকে।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আসতাগফিরুল্লাহ (Astaghfirullah) :
অর্থঃ ‘আসতাগফিরুল্লাহ’ শব্দের অর্থ আমি মহান আল্লাহর
কাছে ক্ষমা চাই।
কখন বলতে হয়ঃ
• অনাকাঙ্খিত কোন অন্যায় করলে,
• অনাকাঙ্খিত কোন গুনাহ হয়ে গেলে,
ইত্যাদি ক্ষেত্রে তার থেকে নিজেকে আত্মরক্ষার্থে আমরা এটি বলবো।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ইন্নালিল্লাহ বা ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রা - জিউনঃ
অর্থঃ নিশ্চয়ই আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাবো।
কখন বলতে হয়ঃ
• যে কোনো দু:সংবাদ,
• বিপদের সময়,
ইত্যাদি ক্ষেত্রে আমরা এটি বলবো।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহঃ
অর্থঃ মহান আল্লাহর সাহায্যও সহায়তা ছাড়া আর কোন আশ্রয় ও সাহায্য নেই।
কখন বলতে হয়ঃ
• শয়তানের কোন ওয়াসওয়াসাবা দূরভিসন্ধিমূলক কোন প্রতারণা
থেকে বাঁচার জন্য এটি পড়া উচিত।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আস সালামু আলাইকুম (As Salamu Alaikum) :
অর্থঃ আপনার উপর মহান আল্লাহর শান্তি বর্ষিত হোক।
কখন বলতে হয়ঃ
• কারো সাথে দেখা হলে- হাই, হ্যালো না বলে বলুন- ‘আস সালামু আলাইকুম’।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
জাযাক আল্লাহু খায়রান ( Jazak Allahu Khayran) :
অর্থঃ মহান আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন।
কখন বলতে হয়ঃ
• কেউ আপনার কোন উপকার করলে- তাকে থ্যাংক ইউ না বলে বলুন- ‘ ‘জাযাক আল্লাহু খায়রান’।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আল্লাহ হাফেজ (Allah Hafez) :
অর্থঃ মহান আল্লাহ সর্বোত্তম হিফাজতকারী।
কখন বলতে হয়ঃ
• কারো কাছ থেকে বিদায় নেয়ার সময়- টা টা না বলে বলুন- ‘আল্লাহ হাফেজ’ অথবা ‘ফি আমানিল্লাহ’।
বিঃদ্রঃ কখনো ‘খোদা হাফেজ’ বলবেন না।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
(সংগৃহীত, সংশোধিত ও সংযোজিত)

Address

Kushtia
7000

Telephone

+8801772161616

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamim Kushtia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shamim Kushtia:

Share

Category