27/05/2026
আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ। প্রিয় প্রাণি প্রেমী বৃন্দ সবাইকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মুবারক। সবাই পরিবার পরিজন ও পোষ্যদের দিয়ে সুন্দর ভাবে পবিত্র ঈদ উৎযাপন করুন এই কামনা করি।
বিশেষ লক্ষণীয়ঃ
১। আপনার পোষ্যকে হঠাৎ খাদ্য পরিবর্তন করে কাঁচা বা রান্না করা গরু বা খাসীর মাংস দিবেন না।
২। আপনার কুরবানীর পর অবশ্যই রক্ত ও অন্যান্য আবর্জনা পুতে ফেলুন বা সিটি কর্পোরেশন এর নির্দিষ্ট জায়গায় ফেলুন তা রাস্তার প্রাণি বা আপনার পোষ্য থেকে নিরাপদ রাখুন।
৩। আপনার আশেপাশে অন্য মানুষগুলোর জন্য কষ্টকর হবে এমন কাজগুলো থেকে বিরত থাকার বিনীত অনুরোধ রইলো।
৪। গরীব দুখী সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করুন।
৫। আল্লাহওয়াস্তে রক্ত মাখা কোন ছবি বা ভিডিও সোস্যাল মিডিয়ায় দেওয়া থেকে বিরত থাকুন।
আল্লাহ আমাদের সকলের কুরবানী কবুল করেন।
ঈদ মোবারক