04/01/2024
👇বিশেষ সতর্কতা👇
দেশের বিভিন্ন জেলাতে শৈত্যপ্রবাহ চলতেছে। যারা বারান্দায় পাখিপালন করেন তারা অবশ্যই পাখির প্রতি যত্নশীল হবেন। আপনার অবহেলার জন্য পাখি অসুস্থ হতে পারে।
➤ সরাসরি ঠান্ডা বাতাস যাতে না লাগে সেই ব্যবস্থা করতে হবে।
➤ চা পাতা ছাড়া মাসালা চা দিবেন কুসুম গরম অবস্থায়।
➤ পানির কুসুম গরম অবস্থায় দিবেন।
➤ কুসুম গরম পানির সাথে লেবুর রস মিক্স করে দিতে পারবেন।
➤ ২০০ ওয়াট লাল বাল্ব জ্বালিয়ে রাখবেন। রোদ না উঠা পর্যন্ত ও ঠান্ডার উপর নির্ভর করবে।
➤ আপেল সিডার ভিনেগার (with the mother) ৫মিলি ১লিটার পানিতে সপ্তাহে ২দিন দিবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ।
➤ তৈল জাতীয় বীজ বাড়িয়ে দিবেন পাখির খাবারে।
➤ শাক জাতীয় খাবার কমিয়ে দিবেন, শীতকালীন সবজি বেশি বেশি দিবেন।
➤ খাঁচার ১ সাইড সামান্য খোলা রেখে বাকি খাঁচা ঢেকে দিবেন।
➤ সরাসরি মেঝেতে খাঁচা রাখবেন না।
ভালো থাকুক আপনার প্রিয় পাখি ❤️