Sunrise pet life care

Sunrise pet life care i am a veterinarian

08/05/2026
প্যারাসিটামল কেন বিড়ালের জন্য ক্ষতিকারক? প্যারাসিটামলের রাসায়নিক সংকেত -C_8 H_9 NO_2।প্যারাসিটামলের টক্সিক ডোজ কত? সাধ...
12/07/2023

প্যারাসিটামল কেন বিড়ালের জন্য ক্ষতিকারক?

প্যারাসিটামলের রাসায়নিক সংকেত -C_8 H_9 NO_2।

প্যারাসিটামলের টক্সিক ডোজ কত?
সাধারণত বিড়ালের 10-40mg/kg ওজনে প্যারাসিটামল দিলে হয়তো কোন ক্ষতি হবে না কিন্তু 40mg উপরে আমরা যখন ব্যবহার করব তখন এটা টক্সিসিটি তৈরি করবে ।
প্যারাসিটামল সাধারণত কি ধরনের ক্ষতি করে?
★হেপাটোটক্সিসিটি- প্যারাসিটামল মেটাবলিজম এর জন্য Glucuronyl transferase এনজাইমের প্রয়োজন হয় কিন্তু বিড়ালে Glucuronyl transferase এনজাইম না থাকায় মেটাবলিজম বাধা প্রাপ্ত হয় ফলে টক্সিসিটি তৈরি করে।
★ লোহিত রক্তকনিকা(RBC) ধ্বংস করে। বিড়ালকে যখন প্যারাসিটামল খাওয়ানো হয় তখন রক্তে গিয়ে মেথো-মোগ্লোবিন তৈরি করে। এই মেথো-মোগ্লোবিন রক্তে অক্সিজেন পরিবহনে বাধা দেয় এবং হিনজ বডি তৈরী করে।যেটা বিড়ালের লোহিত রক্তকনিকা (RBC) কে দ্রুত ধ্বংস করে দেয় ফলে রক্তশূন্যতা দেখা দেয়।

লক্ষণ সমূহ :
★বিড়ালের মাড়ি ও জিহবা বাদামী বর্ণের হবে। কোন কোন সময় জিহ্বা নীল রঙের হতে পারে।
★বমি হতে পারে।
★হার্টরেট বৃদ্ধি পাবে।
★ মুখে/পায়ে পানি জমতে পারে।
★শ্বাস-প্রশ্বাস বৃদ্ধি পাবে।।
★সর্বশেষ Liver necrosis কারনে বিড়ালটা মারা যাবে।

17/09/2022

(ছেলে বিড়ালের সার্জিক্যাল বন্ধ্যাত্বকরণ )
কেন করাবেনঃ
১)অনাকাংখিত মেটিং ঠেকাতে
২) মার্কিং স্প্রে এবং এগ্রেসিভনেস কমাতে
৩) বিড়াল শান্ত করতে (ফ্রি মোভিং, যখন তখন বাইরে যেতে চাওয়ার প্রবণতা কমাতে)
৪) প্রস্টেট ক্যান্সার সহ জেনিট্যাল ট্রাক্ট এর সাধারণ রোগ প্রতিরোধে
৫)গড় আয়ু বাড়াতে সহ নানাবিধ স্বাস্থ্য সুরক্ষায়।

বিঃদ্রঃ Brachycephalic Breed (পারশিয়ান, ব্রিটিশ শর্ট হেয়ার, হিমালিয়ান, বার্মিজ, এক্সটিক শর্ট হেয়ার ইত্যাদি বিড়ালের) যেকোনো ধরনের সার্জারিতে তুলনামূলক এক্সট্রা সাপোর্ট এবং ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট এর প্রয়োজন হতে পারে। তাই ওদের বেলায় ক্রিটিক্যাল কেয়ার এবং ইমারজেন্সি সাপোর্ট নিশ্চিত করতে পারে এমন ডাক্তার বা ক্লিনিকের শরণাপন্ন হওয়াটাই সমীচীন।

17/08/2022

cannula of cat 😊

আপনার প্রিয় পোষা প্রানীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা আছি আপনার পাশেই।আমাদের সেবা সমূহঃ১। পোষা প্রানীর(বিড়াল,কুকুর,পাখি...
23/07/2022

আপনার প্রিয় পোষা প্রানীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা আছি আপনার পাশেই।
আমাদের সেবা সমূহঃ
১। পোষা প্রানীর(বিড়াল,কুকুর,পাখি,
খরগোশ সহ) অন্যান্য প্রানীর স্বাস্থ্য সেবা প্রদান।
২।জরুরী চিকিৎসা সেবা প্রদান।
৩। সার্জিক্যাল অপারেশন( স্পে,নিউটার,সি-সেকশন সহ যাবতীয় অপারশেন করা হয়।
৪। কৃমিনাশক ও ভ্যাকসিন প্রদান।
৫। অন্যান্য সেবা প্রদান।

যোগাযোগঃ ০১৭২৫-২২৫৯৯৭

আপনার পোষা প্রাণীর যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন।
22/07/2022

আপনার পোষা প্রাণীর যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন।

Address

Jhenida
7300

Telephone

+8801725225997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunrise pet life care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sunrise pet life care:

Share