উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ধনবাড়ী, টাঙ্গাইল।

  • Home
  • Bangladesh
  • Gopalpur
  • উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ধনবাড়ী, টাঙ্গাইল।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ধনবাড়ী, টাঙ্গাইল। আপনার গবাদিপ্রাণি ও পাখির লালনপালন এ প্রয়োজনীয় বিষয়ে যোগাযোগ করতে পারেন।

15/09/2024
স্কুল মিল্ক ফিডিং প্রোগ্রাম মনিটরিং। ০৯/০৯/২০২৪ খ্রিস্টাব্দ।
09/09/2024

স্কুল মিল্ক ফিডিং প্রোগ্রাম মনিটরিং। ০৯/০৯/২০২৪ খ্রিস্টাব্দ।

ধনবাড়ী উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম আরো গতিশীল করতে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তাকে ল্যাপটপ...
04/09/2024

ধনবাড়ী উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম আরো গতিশীল করতে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তাকে ল্যাপটপ ও এলএফএদেরকে ট্যাপ প্রদান করা হয়েছে।

অদ্য ২৮/০৮/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ধনবাড়ী, টাংগাইল এবং প্রাণিসম...
28/08/2024

অদ্য ২৮/০৮/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ধনবাড়ী, টাংগাইল এবং প্রাণিসম্পদ এর গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন, টাংগাইল জেলার স্বনামধন্য সম্মানিত জেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডা. মো: মোস্তাফিজুর রহমান।

তিনি "তনয় এগ্রো কমপ্লেক্স " এর ফিড় মিল পরিদর্শন কালে বিভিন্ন ইউনিট ঘুরে দেখে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
LDDP প্রকল্পের অধীনে নির্মাণাধীন Wet Market পরিদর্শনকালে তিনি এর সঠিক নির্মাণ এবং কার্যকর ব্যবহার এর উপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষে তিনি অত্র উপজেলার সম্মানিত স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করে জাতীয় জনগুরুত্বপূর্ণ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব ডা: তাপস কান্তি দত্ত, ভেটেরিনারি অফিসার, টাংগাইল, জনাব ডা. মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার এবং জনাব ডা. মোহাম্মদ গোলাম মোর্শেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ধনবাড়ী, টাংগাইল।

22/08/2024

সুপ্রিয় খামারি, আসসালামু আলাইকুম।
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা শুরু হয়েছে। যদিও আমাদের ধনবাড়ী উচু এলাকা। বন্যার সম্ভাবনা কম। তারপরও আসুন আমরা সতর্ক অবস্থায় থাকি।

তবে তিস্তা ব্যারেজ দিয়ে কুড়িগ্রাম, রৌমারী হয়ে যমুনা নদীতে পানির প্রবাহ এবং উচ্চতা বৃদ্ধির আশংকা রয়েছে। তাই সময় নিয়ে আমরা মানুষের পাশাপাশি গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিতে কিছু ব্যবস্হা নিতে পারি।

১। যতদূর সম্ভব গবাদিপশুর খাবার উঁচু স্হানে সংরক্ষণ করা,
২। সাইলেজ যাদের ছিল তা সংরক্ষণ করা, প্রয়োজনে সাইলেজ কিনে রাখা,
৩। নিচু এলাকার বিশেষ করে কেরামজানি বাজার, কেন্দুয়া এবং নল্লা বাজারের আশেপাশের নিচু এলাকার ঘাসগুলো তলিয়ে যাবার সম্ভাবনা থাকলে কেটে সংরক্ষণ করা। অল্প পানি হলে (২-৩ ইঞ্চি), ঘাসের মাঝে নাড়া দিয়ে মাটিতে অক্সিজেন যাবার ব্যবস্থা করবেন। এতে ঘাস বেচে থাকে।

৪। যেহেতু বন্যার সময় পানিবাহিত রোগ ছড়াতে পারে তাই স্যালাইন, টুকটাক প্রাথমিক ঔষধ ঘরে রাখা। আর বিশেষ করে যাদের মূরগীর খামার রয়েছে তারা যদি আশংকা করেন পানি খামারে ঢুকবে তবে আগে থেকেই পরিবেশ বুঝে ব্যবস্হা নিবেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ধনবাড়ী একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, বন্যায় প্রাণিসম্পদ ক্ষতিগ্রস্ত হলে/ঝুকিপূর্ণ হলে/অসূস্থ হলে কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। কন্ট্রোল রুমের নাম্বার গুলো হলো
01324290086(ULO)
01739943114(LEO),
01518609624(Intern), 01712692459(SALO-Animal Health), 01727817898(SALO- AI),
01728784340 (VFA- Extension), 01781734476(VFA-AI).

05/08/2024

আলহামদুলিল্লাহ। জনতার জয় হয়েছে।
এরপর দ্বায়িত্ব বেড়ে গিয়েছে।

সংখ্যালঘু সহ সকলকে নিরাপত্তা দিন।

আনন্দের আতিশয্যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না।

আইন হাতে তুলে নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবেন না।

প্রতিশোধের নেশায় মত্ত না হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন।

লুটপাট ও ভাঙচুর হতে দিবেন না।

সবাই সংযত আচরণ করি। পরিবেশটা নষ্ট করলে ক্ষতি আমাদেরই।

Address

Gopalpur
1990

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801718700640

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ধনবাড়ী, টাঙ্গাইল। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ধনবাড়ী, টাঙ্গাইল।:

Share

Category