GSTU Animal Welfare Team

Directions

GSTU Animal Welfare Team Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GSTU Animal Welfare Team, Animal Rescue Service, Gopalganj Science And Technology University, Gopalganj.

🐾 Welcome to the Animal Welfare Team, GSTU! 🐾

Our mission is to ensure the well-being of the animals who share our campus and local community by providing timely rescue, medical aid, food, and shelter.

🐘 বিশ্ব হাতি দিবস | World Elephant Day — ১২ আগস্টহাতি শুধু একটি বন্যপ্রাণী নয়—তারা আমাদের বন, জীববৈচিত্র্য ও পরিবেশের গু...
12/08/2026

🐘 বিশ্ব হাতি দিবস | World Elephant Day — ১২ আগস্ট

হাতি শুধু একটি বন্যপ্রাণী নয়—তারা আমাদের বন, জীববৈচিত্র্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। অথচ বাংলাদেশে হাতির আবাসস্থল সংকুচিত হওয়া, নির্যাতন, অতিরিক্ত শ্রমে ব্যবহার এবং হাতি দিয়ে চাঁদাবাজি ও বিনোদনের নামে শোষণ তাদের জীবনকে ক্রমেই ঝুঁকির মুখে ফেলছে।

এই বিশ্ব হাতি দিবসে আসুন, হাতিকে পণ্য নয়—একটি অনুভূতিশীল প্রাণী হিসেবে দেখি।

❌ হাতি দিয়ে চাঁদাবাজি ও বিনোদনে ব্যবহার নয়
❌ নির্যাতন ও শোষণ নয়
🌿 হাতির আবাসস্থল ও বন্য পরিবেশ রক্ষা করি
🤝 প্রাণীদের প্রতি দায়িত্বশীল ও মানবিক আচরণ নিশ্চিত করি

হাতি বাঁচলে প্রকৃতি বাঁচবে, আমরাও বাঁচব। 🐘🌿

Animal Welfare Team, GSTU 🐕🐱🦅
Together for Voiceless Lives 🐾

একটি বিড়ালের মৃত্যু—প্রশ্নটা শুধু একটি প্রাণের নয়আজ GSTU-এর মেডিকেল সেন্টাররের ভবন থেকে একটি বিড়াল নিচে পড়ে গুরুতর আহত হ...
11/08/2026

একটি বিড়ালের মৃত্যু—প্রশ্নটা শুধু একটি প্রাণের নয়

আজ GSTU-এর মেডিকেল সেন্টাররের ভবন থেকে একটি বিড়াল নিচে পড়ে গুরুতর আহত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই GSTU Animal Welfare Team (GSTU AWT)-এর একজন স্বেচ্ছাসেবক ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাণীটিকে বাঁচানোর জন্য চিকিৎসার চেষ্টা করেন। কিন্তু অত্যন্ত গুরুতর আঘাতের কারণে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। 🐾

পরবর্তীতে কয়েকজনের কাছ থেকে আমাদের কাছে অভিযোগ আসে যে, বিড়ালটিকে ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া হয়েছিল। আমরা এই অভিযোগকে তদন্ত ছাড়া চূড়ান্ত সত্য হিসেবে উপস্থাপন করছি না। তবে অভিযোগটি যদি সত্য হয়ে থাকে, তাহলে এটি নিছক একটি দুর্ঘটনা নয়—এটি একটি নিরীহ প্রাণীর প্রতি চরম নিষ্ঠুরতা এবং গুরুতর জবাবদিহিতার বিষয়।

দুঃখজনকভাবে, ক্যাম্পাসে প্রাণীদের নিয়ে এমন ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও সাবেক ভিসির গাড়ির নিচে একটি কুকুরের মৃত্যু এবং রেজিস্ট্রারের গাড়িকে ঘিরে একটি কুকুরের মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব ঘটনা আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়—ক্যাম্পাসে থাকা প্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আসলে কতটা প্রস্তুত?

একটি বিশেষ অনুরোধ—
ভবিষ্যতে ক্যাম্পাসে কোনো প্রাণী দুর্ঘটনার শিকার হলে, আহত হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে, বিষয়টি নিজের মতো করে সামলানোর চেষ্টা না করে যত দ্রুত সম্ভব GSTU Animal Welfare Team-এর সঙ্গে যোগাযোগ করুন। দ্রুত খবর পেলে আমাদের স্বেচ্ছাসেবকরাও দ্রুততম সময়ে প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করতে পারবেন।

আজ যে বিড়ালটি মারা গেল, তাকে আমরা আর ফিরিয়ে আনতে পারব না।
কিন্তু তার মৃত্যু যেন আরেকটি প্রাণীর মৃত্যুর কারণ না হয়—সেটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার।

নীরব প্রাণীগুলো কথা বলতে পারে না।
তাই তাদের হয়ে কথা বলাটাই আমাদের দায়িত্ব। 🐾

Animal Welfare Team, GSTU 🐕🐱🦅
Together for Voiceless Lives 🐾

🐱🌍 INTERNATIONAL CAT DAY 2026 🌍🐱8 August | A Day for Every Purr, Every Paw & Every Life ❤️Cats may be independent, but t...
08/08/2026

🐱🌍 INTERNATIONAL CAT DAY 2026 🌍🐱
8 August | A Day for Every Purr, Every Paw & Every Life ❤️

Cats may be independent, but they are not invincible. Behind every pair of curious eyes is a life that deserves kindness, safety, care, and respect. 🐾

On this International Cat Day, let’s take a moment to remember not only the cats we call our pets, but also the countless community and stray cats who survive every day without a home, protection, or a guaranteed meal.

❤️ Adopt, don’t abandon.
💉 Vaccinate and provide proper veterinary care.
🥣 Feed responsibly and provide clean water.
✂️ Support humane spaying and neutering.
🚫 Never tolerate cruelty or abuse.
🏡 Give abandoned cats a second chance at a loving home.

A small act of kindness may mean very little to us, but it can mean everything to an animal.

Let’s build a community where cats are not treated as disposable beings, but recognized for what they truly are — living, feeling beings who deserve compassion. 🐈‍⬛❤️

Today, and every day, let’s stand for those who cannot speak for themselves.

🐾 Together for Voiceless Lives. 🐾

-Animal Welfare Team, GSTU 🐕🐱🦅

🐾 Adoption Alert 🏡❤️এই দুইটি আদুরে বিড়ালছানা তাদের চিরস্থায়ী ভালোবাসার ঠিকানা খুঁজছে। 🐱✨দুজনেই খুবই চঞ্চল, কৌতূহলী এবং...
02/08/2026

🐾 Adoption Alert 🏡❤️

এই দুইটি আদুরে বিড়ালছানা তাদের চিরস্থায়ী ভালোবাসার ঠিকানা খুঁজছে। 🐱✨

দুজনেই খুবই চঞ্চল, কৌতূহলী এবং মানুষের সান্নিধ্য পছন্দ করে। একটু যত্ন, ভালোবাসা আর নিরাপদ একটি ঘর পেলেই তারা আপনার পরিবারের সবচেয়ে আদরের সদস্য হয়ে উঠবে।

❤️ যা আশা করছি:

* বিড়ালকে পরিবারের সদস্য হিসেবে ভালোবাসবেন।
* নিরাপদ ইনডোর পরিবেশে রাখবেন।
* নিয়মিত ভালো খাবার, চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা নিশ্চিত করবেন।
* ভবিষ্যতে কোনো কারণে রাখতে না পারলে রাস্তায় ছেড়ে দেবেন না; আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

📍 Location: choton sorok
📩 Adopt করতে আগ্রহী হলে ইনবক্স করুন।

একটি ছোট্ট সিদ্ধান্ত বদলে দিতে পারে দুটি নিষ্পাপ প্রাণের পুরো জীবন। আপনার একটি ভালোবাসার ঘরই হতে পারে ওদের নিরাপদ আশ্রয়। ❤️

🐾

একটি শিশুর মৃত্যু, একটি নির্যাতিত হাতি, আর আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতাএকটি ১০ মাস বয়সী শিশু আজ আর বেঁচে নেই।এই একটি বাক্যই...
29/07/2026

একটি শিশুর মৃত্যু, একটি নির্যাতিত হাতি, আর আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতা

একটি ১০ মাস বয়সী শিশু আজ আর বেঁচে নেই।

এই একটি বাক্যই আমাদের বিবেককে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

ফরিদপুরের সদরপুরে হাতি দিয়ে রাস্তার পাশে অর্থ আদায়ের সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় একটি নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শিশুটির পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

কিন্তু এই ঘটনা কেবল একটি দুর্ঘটনা নয়।

এটি বহু বছর ধরে চলতে থাকা একটি অবৈধ, অমানবিক ও রাষ্ট্রীয়ভাবে উপেক্ষিত কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতি।

বাংলাদেশের বিভিন্ন জেলায় বছরের পর বছর ধরে হাতিকে ব্যবহার করে রাস্তা, বাজার ও যানবাহনের সামনে ভয়ভীতি সৃষ্টি করে অর্থ আদায় করা হচ্ছে। কোথাও শুঁড় বাড়িয়ে পথ আটকে রাখা হচ্ছে, কোথাও দোকানের সামনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, আবার কোথাও মানুষের আবেগকে পুঁজি করে টাকা আদায় করা হচ্ছে।

একটি বন্যপ্রাণীকে মানুষের লোভের হাতিয়ারে পরিণত করা হয়েছে।

বাংলাদেশের আইন কী বলে?

বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বন্যপ্রাণী সংরক্ষণ রাষ্ট্রের দায়িত্ব। আইনটির উদ্দেশ্যই হলো বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুরতা, অবৈধ ব্যবহার এবং শোষণ প্রতিরোধ করা।

অন্যদিকে প্রাণিকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী কোনো প্রাণীর প্রতি অপ্রয়োজনীয় কষ্ট, নির্যাতন বা নিষ্ঠুর আচরণ দণ্ডনীয় অপরাধ।

তাহলে প্রশ্ন হলো—

বছরের পর বছর ধরে প্রকাশ্যে হাতি দিয়ে ভয় দেখিয়ে অর্থ আদায় চললেও, এই আইনগুলো কার্যকরভাবে প্রয়োগ করা হলো না কেন?

একটি প্রাণহানি না হওয়া পর্যন্ত প্রশাসন কেন নীরব ছিল?

হাতিটি কি অপরাধী?

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মাহুতকে আটক করেছে, এমনকি হাতিটিকেও বেঁধে রেখেছে।

কিন্তু আমাদের মনে রাখতে হবে—

হাতিটি কোনো অপরাধী নয়।

সে নিজে সিদ্ধান্ত নেয়নি রাস্তায় নেমে মানুষের কাছ থেকে টাকা আদায় করবে। সে কোনো চাঁদাবাজি চক্রের সদস্য নয়।

মানুষই তাকে বন্দি করেছে।

মানুষই তাকে প্রশিক্ষণের নামে নির্যাতন করেছে।

মানুষই তাকে দিনের পর দিন ব্যস্ত সড়কে, তীব্র গরমে, যানজটের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে।

মানুষই তাকে একটি জীবন্ত “উপার্জনের যন্ত্র” বানিয়েছে।

আজ যদি সেই নির্যাতিত প্রাণী ভয়, ক্লান্তি বা মানসিক চাপে অস্বাভাবিক আচরণ করে, তাহলে তার দায় কি শুধুই প্রাণীর?

না। দায় সেই মানুষের, যে তাকে এই অবস্থায় নিয়ে এসেছে। দায় সেই ব্যবস্থার, যা বছরের পর বছর এটি চলতে দিয়েছে।

এই মৃত্যু আমাদের কী শিক্ষা দেয়?

এই ঘটনায় আমরা কোনো পক্ষ নিচ্ছি না।

আমরা শিশুটির জন্য ন্যায়বিচার চাই।

আমরা নির্যাতিত হাতিটির জন্যও ন্যায়বিচার চাই।

কারণ, এই ঘটনার প্রকৃত ভুক্তভোগী দুজনই—

একজন নিষ্পাপ শিশু, যে আর কখনও মায়ের কোলে ফিরবে না।

আরেকজন একটি বন্যপ্রাণী, যার জন্ম হয়েছিল বনে মুক্তভাবে বেঁচে থাকার জন্য, কিন্তু মানুষ তাকে শোষণের যন্ত্রে পরিণত করেছে।

মানুষ ও প্রাণী—উভয়েই এখানে একই শোষণব্যবস্থার শিকার।

GSTU Animal Welfare Team-এর দাবি

✅ হাতি ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আদায় অবিলম্বে বন্ধ করতে হবে।

✅ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এবং প্রাণিকল্যাণ আইন, ২০১৯ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

✅ শুধু মাহুতকে নয়, এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত পুরো নেটওয়ার্ককে আইনের আওতায় আনতে হবে।

✅ উদ্ধার হওয়া হাতিদের বন বিভাগের তত্ত্বাবধানে নিরাপদ পুনর্বাসন, চিকিৎসা ও দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করতে হবে।

✅ সাধারণ মানুষকে সচেতন হতে হবে—রাস্তার হাতিকে টাকা দেওয়া মানেই এই নিষ্ঠুর ও অবৈধ ব্যবস্থাকে টিকিয়ে রাখা।

একটি শিশুর মৃত্যু যেন আরেকটি সংবাদ হয়ে না থাকে।

একটি নির্যাতিত হাতির আর্তনাদ যেন আমাদের বিবেককে স্পর্শ করে।

সভ্য সমাজে কোনো শিশুর জীবন ঝুঁকিতে থাকবে না, আবার কোনো বন্যপ্রাণীকেও মানুষের লোভের হাতিয়ারে পরিণত করা হবে না।

প্রাণিকল্যাণ মানে শুধু প্রাণীকে রক্ষা করা নয়; মানুষ ও প্রাণী—উভয়ের নিরাপত্তা, মর্যাদা এবং সহাবস্থান নিশ্চিত করাই প্রকৃত প্রাণিকল্যাণ।

হাতি অপরাধী নয়। অপরাধী সেই মানুষ, সেই চক্র এবং সেই নীরবতা, যারা একটি বন্যপ্রাণীকে চাঁদাবাজির অস্ত্রে পরিণত করেছে এবং একটি শিশুর মৃত্যুর পথ তৈরি করেছে।
Animal Welfare Team, GSTU 🐕🐱🦅

21/07/2026

🐾❤️ আরেকটি প্রাণ ফিরে পেল সুস্থতা — GSTU AWT-এর মানবিক উদ্যোগ ❤️🐾

গত ১৫ জুলাই, GSTU Animal Welfare Team -এর একজন ভলান্টিয়ার একটি অসুস্থ বিড়ালকে আমাদের কাছে নিয়ে আসেন। অসুস্থ অবস্থায় বিড়ালটির প্রয়োজন ছিল দ্রুত চিকিৎসা, যত্ন এবং নিয়মিত পর্যবেক্ষণের।

এরপর কয়েকদিন ধরে নিয়মিত চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং যথাযথ যত্নের মাধ্যমে বিড়ালটির চিকিৎসা চলতে থাকে। প্রতিদিন ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। অবশেষে কয়েকদিনের চিকিৎসা ও পরিচর্যার পর বিড়ালটি এখন অনেকটাই সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। 🐱✨

একটি অসহায় প্রাণীর জন্য সময়মতো চিকিৎসা ও সামান্য যত্নও অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। তারা কথা বলে নিজেদের কষ্টের কথা জানাতে পারে না, কিন্তু তাদেরও ব্যথা হয়, অসুস্থতা হয় এবং বেঁচে থাকার অধিকার আছে। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ❤️

GSTU AWT বিশ্বাস করে—প্রতিটি প্রাণই গুরুত্বপূর্ণ। একটি প্রাণকে বাঁচানোর প্রতিটি প্রচেষ্টা আমাদের কাছে মূল্যবান। এই বিড়ালটির চিকিৎসা ও যত্নে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি Animal Welfare Team, GSTU 🐕🐱🦅 -এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। 🙏

আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলোই একদিন একটি আরও মানবিক ও প্রাণীবান্ধব সমাজ গড়ে তুলতে সাহায্য করবে।

🐾 Let’s continue to care.
🐾 Let’s continue to help.
🐾 Because every life matters. ❤️

A few days ago, this street dog suffered an accident and was left without help. Thankfully, a kind stranger noticed and ...
27/06/2026

A few days ago, this street dog suffered an accident and was left without help. Thankfully, a kind stranger noticed and reached out to the Animal Welfare Team, GSTU 🐕🐱🦅 . Today, we are proud to reach this dog in time and provide the successful treatment needed to start their recovery. Let’s keep looking out for those who cannot speak for themselves. 🐾❤️




🐾 Animal Welfare Team, GSTU 🐕🐱🦅 এর টিকাদান কার্যক্রম সম্পন্ন 🐾গতকাল, ৫ জুন ২০২৬, GSTU Animal Welfare Team (GSTU AWT)-এর ...
06/06/2026

🐾 Animal Welfare Team, GSTU 🐕🐱🦅 এর টিকাদান কার্যক্রম সম্পন্ন 🐾

গতকাল, ৫ জুন ২০২৬, GSTU Animal Welfare Team (GSTU AWT)-এর উদ্যোগে ক্যাম্পাস, বালুর মাঠ এবং নবীনবাগ এলাকায় অবস্থানরত প্রায় ৩২টি পথকুকুরকে RecombiTEK® C4 Vaccine প্রদান করা হয়েছে।

পথপ্রাণীদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করার লক্ষ্যে আমাদের চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। নিয়মিত টিকাদান শুধু কুকুরগুলোর স্বাস্থ্য সুরক্ষাই নিশ্চিত করে না, বরং ক্যাম্পাস ও আশেপাশের পরিবেশে রোগ সংক্রমণের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।

💉 RecombiTEK® C4 Vaccine-এর উপকারিতা:
এই ভ্যাকসিনটি কুকুরকে কয়েকটি মারাত্মক ও সংক্রামক রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে, যেমন—

🔹 Canine Distemper Virus (CDV) – অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী একটি ভাইরাসজনিত রোগ।
🔹 Canine Adenovirus Type-2 (CAV-2) – শ্বাসতন্ত্র ও লিভার-সংক্রান্ত জটিলতা প্রতিরোধে সহায়ক।
🔹 Canine Parvovirus (CPV) – মারাত্মক ডায়রিয়া, বমি ও পানিশূন্যতার অন্যতম প্রধান কারণ।
🔹 Canine Parainfluenza Virus (CPiV) – শ্বাসতন্ত্রের সংক্রমণ ও কেনেল কাফ প্রতিরোধে ভূমিকা রাখে।

এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে যারা সময়, শ্রম ও আন্তরিকতা দিয়ে পাশে ছিলেন, সেই সকল স্বেচ্ছাসেবকদের প্রতি GSTU AWT-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ❤️

আমরা বিশ্বাস করি, মানুষের পাশাপাশি পথপ্রাণীদের প্রতিও সহমর্মিতা ও দায়িত্ববোধ একটি উন্নত সমাজ গঠনের অন্যতম ভিত্তি। ভবিষ্যতেও GSTU AWT পথপ্রাণীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

🐕💙

চলছে আমাদের খাদ্য সরবরাহ কার্যক্রমের অষ্টম দিন।ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই এখানকার বোবা প্রাণীগুলো খাদ্যসংকটে পড়ে...
29/05/2026

চলছে আমাদের খাদ্য সরবরাহ কার্যক্রমের অষ্টম দিন।
ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই এখানকার বোবা প্রাণীগুলো খাদ্যসংকটে পড়ে। সাধারণ সময়ে মানুষজনের উপস্থিতিতে কোনো না কোনোভাবে খাবারের ব্যবস্থা হলেও ছুটির সময়ে তারা অনেকটাই অসহায় হয়ে যায়। সেই দায়িত্ববোধ থেকেই আমরা বন্ধের প্রথম দিন থেকেই নিয়মিতভাবে তাদের জন্য খাবার সরবরাহ করে আসছি।

গতকাল পবিত্র ঈদের দিনেও বন্ধ ছিল না এই কার্যক্রম। আনন্দ ও ব্যস্ততার মাঝেও আমাদের স্বেচ্ছাসেবীরা ক্যাম্পাসের প্রাণীগুলোর কথা ভুলে যায়নি। কারণ, উৎসব সবার জন্য হলেও এই বোবা প্রাণীগুলোর ক্ষুধা তো আর থেমে থাকে না।

আশা করি, সবার সম্মিলিত সহযোগিতায় এই কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। ❤️




ক্যাম্পাস খোলা থাকাকালীন সময়ে এখানকার প্রাণীগুলো শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য মানুষের উপস্থিতির কারণে কোনো না কোনোভাবে ...
26/05/2026

ক্যাম্পাস খোলা থাকাকালীন সময়ে এখানকার প্রাণীগুলো শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য মানুষের উপস্থিতির কারণে কোনো না কোনোভাবে তাদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করতে পারে। তবে ক্যাম্পাস বন্ধ হয়ে গেলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। মানুষের আনাগোনা কমে যাওয়ার ফলে এই বোবা প্রাণীগুলো চরম খাদ্যসংকটে পড়ে এবং অনেক সময় না খেয়েই দিন কাটাতে বাধ্য হয়।

এই বিষয়টি বিবেচনায় রেখে, ক্যাম্পাসের প্রাণীগুলোর প্রতি আমাদের দায়িত্ববোধ ও মানবিকতার জায়গা থেকে আমরা বন্ধের প্রথম দিন থেকেই নিয়মিতভাবে তাদের জন্য খাবার সরবরাহের কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের লক্ষ্য শুধু তাদের ক্ষুধা নিবারণ নয়, বরং এই অসহায় প্রাণীগুলোর নিরাপত্তা ও সুস্থতার দিকেও নজর রাখা।

এই উদ্যোগ বাস্তবায়নে যারা স্বেচ্ছাসেবক হিসেবে নিরলস পরিশ্রম করছেন এবং নানাভাবে সহযোগিতা করছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এই মানবিক কার্যক্রম সফলভাবে এগিয়ে যাচ্ছে।



Address

Gopalganj Science And Technology University
Gopalganj
8105

Website

Alerts

Be the first to know and let us send you an email when GSTU Animal Welfare Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share