Qiana'$ Bird Museum

Qiana'$ Bird Museum This is a page of some Bird collection

New Couple in Our Museum.... Say Mashallah...
05/06/2026

New Couple in Our Museum.... Say Mashallah...

Good Morning
02/06/2026

Good Morning

29/05/2026

Eid ul Adha Mubarak.....

Ki Osthir Jinish.... Tai na????
29/05/2026

Ki Osthir Jinish....
Tai na????

29/05/2026

Eid Ul Adha Mubarak to All of You....

12/05/2026

Welcome to Our Family New Couple.....
Goldian Finch Green back With Purple Breast Mutation.
Say Mashallah for Everything.....
Sender: মাশাআল্লাহ বার্ডস
Thank You Ahad Vai... Owner of Mashallah Birds.






Tnx to Sultan Babu vai....for your nice knock.... Carryon...
12/05/2026

Tnx to Sultan Babu vai....for your nice knock.... Carryon...





05/05/2026

আমাদের সফল একটা পেয়ার কে বিদায় জানালাম। খুব কষ্ট হচ্ছে। তোমরা আমাদের অনেক কিছু দিয়েছো। অনেক ভালোবাসা এবং দোয়া থাকবে লোটাস ও কুড়ি এর জন্য। নতুন ঠিকানায় ও তোমরা মানিয়ে নিবা এই আশায় থাকলাম।


29/04/2026

ঝড়-বৃষ্টি বা বর্ষায় পাখির যত্ন:

আমাদের দেশে এপ্রিল-মে মাস কাল বৈশাখী ঝড় হয়। আবার জুন-জুলাই মাস হল বর্ষাকাল। যারা রুমে পাখি পালেন তাদের ঝড়-বৃষ্টিতে তেমন সমস্যা হয় না। কিন্তু যারা বারান্দায় পাখি পালন করেন তাদের জন্য এই সময় অনেক সমস্যা হয়। যদি সম্ভব হয় ঝড়ের সময় পাখি খাঁচাসহ ঘরে নিয়ে আসা(ডিম থাকলে এমনটা না করাই ভাল)। তারপরও এই সময় পাখির সঠিকভাবে যত্ন নিতে হবে।

১.পাখিকে বৃষ্টিতে ভিজতে দেওয়া যাবে না এবং ঝড়ের বাতাস যেন কোনভাবেই সরাসরি না শরীরে না লাগে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে।

২. বারান্দা অবশ্যই ভালভাবে ঢেকে দিতে হবে যাতে বৃষ্টির পানি ও বাতাস আসতে না পারে।

৩. যদি পানি জমে যায় বারান্দায় তবে খুব দ্রুত পরিষ্কার করে ফেলতে হবে। নতুবা রোগ-জীবাণু জন্মাবে।

৪. খেয়াল রাখতে হবে পাখির জায়গা যেন স্যাঁতস্যাঁতে না হয়।

৫. খাবার ও খাঁচার ট্রে যেন পানিতে না ভিজে এবং স্যাঁতস্যাঁতে না থাকে। খাবার ঝরঝরা না থাকলে খেতে দিবেন না।

৬.খাচার ট্রে শুখনো রাখতে হবে। পাখির পুপ্স খাচার ট্রের নিচে জমা হয়। এমনি গরমের সময় বাতাসের আদ্রতা কম থাকায় পুপ্স শুখিয়ে যায়।কিন্তু বর্ষাকালে বা বৃষ্টির সময় পুপ্স শুখায় না বরং পচে দুর্ঘন্ধ হয় এবং সেখান থেকে প্রচুর গ্যাস তৈরি হয়। যা পাখির শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।এই পুপ্স থেকে প্রচুর পরিমানে ব্যাকটেরিয়া তৈরি হয়।তাই বর্ষাকালে প্রতিদিন হাড়ি ও ট্রে পরিষ্কার করি ১০০% জরুরি ।

৭.পাখির পুপ্স(পায়খানা) নিয়মিত পর্যবেক্ষন করতে হবে।

৮.পাখির খাবার পানি নিয়মিত প্রতিদিন পরিবর্তন করতে হবে এবং কুসুম গরম পানি দিলে ভালো হবে।

৯.যারা ১০কেজি বা ১০কেজির উপর সিডমিক্স সংরক্ষন রাখেন তারা FUNGIZAL ব্যবহার করবেন।মূলত FUNGIZAL একটি এন্টিফাঙ্গাল এবং টক্সিন ব্রিন্ডার ফিড প্রি মিক্স।
এইটি জর্ডান তৈরিকৃত একটি প্রোডাক্ট।এবং এর প্রধান কাজ হলো ফিড গ্রেড এর মান বজায় রাখা এবং আমরা যে সীড মিক্সড ব্যাবহার করি তা দীর্ঘ দিন বস্তায় ভরে রাখার ফলে তাতে ছত্রাক সংক্রমণের পাশাপাশি ফাঙ্গাল,টক্সিন ও বিভিন্ন ধরনের ফাঙ্গাল জীবাণু উৎপত্তি হয়ে থাকে।
ফলে এতে এই সীড মিক্সড খেয়ে পাখি পেট খারাপ জনিত সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন আক্রান্ত হয়ে যায় এবং তখন বাধ্য হয়ে উপায় বের করতে হয়।সীড মিক্সচারে প্রধান যে ফাঙ্গাল ইনফেকশন গুলো থাকে তার মধ্যে প্রধান হলো এন্টি ফাঙ্গাল।এই এন্টিফাঙ্গাল পরবর্তী তে বিভিন্ন ছত্রাক ও উৎপাদন করে এবং একটা সময় পর গিয়ে সীড মিক্সড থেকে এক প্রকার গন্ধ বের হয়।পাখি খেতে চাই না সেই সীড মিক্সড। দেখা যায় সীড মিক্সড কারণে পাখির নানা পেট খারাপ জনিত সমস্যা লেগে আছে, কিন্তু কোন উপায় নেই হাতে তখন এক রকম বাধ্যই বলতে হয় এই সীড মিক্সড খাওয়াতে।

#বৃষ্টি বা বর্ষাকালে পাখির খাবারের ধরন-
১.যদি টানা বৃষ্টি থাকে এবং পাখি শরীরের লোম ফুলিয়ে রাখে তবে চাইলে আদা তুলসি দ্রবন দিতে পারেন ১-৩ দিন। ৫ থেকে ৬ টি তুলসি পাতা ভাল করে ধুয়ে ১ কাপ বা ২৫০ মিলি পরিমাণ ফুটন্ত পানিতে পাতাগুলো দিয়ে ২ মিনিট এর মত চুলায় রাখুন। নামানোর আগে ১গ্রাম বা (চা চামচের ৮ ভাগের ১ ভাগ) আদা কুঁচি দিয়ে ১ মিনিট রেখে চুলা থেকে নামিয়ে ফেলুন। এর পর দ্রবনটি সম্পূর্ণ রূপে ঠাণ্ডা হলে ১গ্রাম বা ১/৮ (চা চামচের ৮ ভাগের ১ ভাগ) মধু (অবশ্যই খাঁটি মধু) যোগ করে ভাল করে মিশিয়ে নিন। এখন দ্রবণটি পাখিকে খেতে দেয়ার জন্য তৈরী। দ্রবণটি ৬ ঘণ্টা পর্যন্ত পাখির খাঁচায় রাখা যাবে।
আপনি চাইলে দ্রবণটি এক সাথে বেশি পরিমানে বানিয়ে ফ্রিজে রেখে পর পর ২ দিন পাখিকে খাওয়াতে পারেন। তবে ফ্রিজ থেকে বের করে অন্ততপক্ষে ৩০ মিনিট পরে(ঠাণ্ডা ছাড়িয়ে) পাখির খাঁচায় দিতে হবে।

২.পাখির সিড মিক্সে যে খাবার গুলো পাখিকে গরম রাখতে সাহায্য করে সে সকল সিড গুলো একটু বাড়িয়ে দিন।
যেমন- সূর্যমুখী বীজ,গুজিতিল,তিষি,সরিষা,হ্যাম্প সিড,কুসুম ফুল।( আপনার পাখি যেগুলা খায় এরমধ্যে তাই দিবেন।)

রেফারেন্সঃ
১.সিফাত-ই-রাব্বানী ।
২.Bird Nest Admin.
৩.সিনিয়র ব্রিডার।

29/04/2026

🌧️ বৃষ্টি ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় পাখির বিশেষ যত্ন 🦜🕊️🌿🌦️

​বর্ষার এই ঠান্ডা ও আর্দ্র আবহাওয়ায় পাখিকে সুস্থ রাখা বেশ চ্যালেঞ্জিং। সামান্য অসাবধানতায় পাখি অসুস্থ হয়ে পড়তে পারে। তাই এই সময়ে আপনার করণীয়গুলো দেখে নিন:

​🥗 সফটফুড ও সবজি বিষয়ে সতর্কতা
​সবুজ শাকসবজি এড়িয়ে চলুন: এই আবহাওয়ায় সবুজ শাকসবজি দিলে পাখির পেটের সমস্যা হতে পারে। তাই আপাতত গ্রিন সবজি দেওয়া থেকে বিরত থাকুন।

​পরিমাণ কমিয়ে দিন: সফটফুডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অর্ধেক করে দিন, যেন পাখি ১-২ ঘণ্টার মধ্যে খেয়ে শেষ করে ফেলে।

​🔥 পাখির শরীর গরম রাখার টিপস
​পুষ্টিকর মিশ্রণ: সফটফুডে গুজিতিল, সাদা তিল, তিশির তেল, কমার্শিয়াল এগফুড, ডিম সিদ্ধ, গম ও সবুজ মুগডাল দিতে পারেন। এগুলো পাখির শরীর গরম রাখতে সাহায্য করবে।

​গাজর ও বিটরুট: খুব সামান্য পরিমাণে গাজর বা বিটরুট গ্রেট করে মিশিয়ে দিতে পারেন।

ড্রাই সফটফুড: চেষ্টা করুন ঝরঝরে বা ড্রাই অবস্থায় সফটফুড ও এগফুড দিতে।

💡লাইটের ব্যবহার: আর্দ্রতা কমাতে এবং ঘর হালকা গরম রাখতে রুমে লাল বাল্ব জ্বালিয়ে রাখুন।

​সাপ্লিমেন্ট: পাখির শরীরের তাপমাত্রা ঠিক রাখতে ৫ দিন ক্যালসিয়াম + এডি৩ কোর্স করাতে পারেন।

🧹​পরিচ্ছন্নতা: সফটফুড বেশিক্ষণ খাঁচায় রাখলে দ্রুত ব্যাকটেরিয়া জন্মায়, যা পাখির মৃত্যুর কারণ হতে পারে। তাই খাবার দেওয়ার কিছুক্ষণ পর বাড়তি অংশ সরিয়ে ফেলুন।

​🏠 পরিবেশ ও ঘর ব্যবস্থাপনা
​পরিচ্ছন্নতা: প্রতিদিন খাঁচার ট্রে এবং রুম পরিষ্কার রাখুন। এতে ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে পারবে না।

🪟​বাতাস নিয়ন্ত্রণ: পাখির রুমে যেন সরাসরি ঠান্ডা বাতাস না ঢোকে সেদিকে খেয়াল রাখুন। তবে গ্যাস বের করে দেওয়ার জন্য একজস্ট ফ্যান চালু রাখুন।

🕊️​ঝিমুনি: অনেক সময় ঠান্ডা আবহাওয়ায় পাখি মাথা গুঁজিয়ে ঝিমাতে পারে, এতে ঘাবড়ানোর কিছু নেই। তবে নিয়মিত পর্যবেক্ষণ করুন।

​আপনার সচেতনতাই পারে আপনার পাখিকে এই বর্ষায় সুস্থ ও প্রাণবন্ত রাখতে। ❤️

সংগৃহীত.....

​ ゚

Address

Uttar Chayabithi, Joydebpur
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qiana'$ Bird Museum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category