Pet Point Gazipur

Pet Point Gazipur Get all your pet accessories in one place!

26/05/2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের ক্লিনিক ও শপ ২৭ মে ২০২৬ হতে ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১ জুন ২০২৬ হতে আমাদের কার্যক্রম পুরোদমে চলবে ইন শা আল্লাহ।

🐾 বিড়াল ও বিড়ালছানা দত্তক দেওয়া হবে (গাজীপুর) 🐾বাসার সিঁড়িতে একটি দেশি মা বিড়াল এবং তার ৩টি ছানা থাকে। বাসায় আগে থেকেই আ...
18/05/2026

🐾 বিড়াল ও বিড়ালছানা দত্তক দেওয়া হবে (গাজীপুর) 🐾

বাসার সিঁড়িতে একটি দেশি মা বিড়াল এবং তার ৩টি ছানা থাকে। বাসায় আগে থেকেই আরেকটি বিড়াল থাকায় একসাথে রাখা সম্ভব হচ্ছে না, তাই তাদের জন্য একটি নিরাপদ ও স্থায়ী পরিবার খুঁজছি।

📍 লোকেশন: মাঝির খোলা, ডুয়েট, গাজীপুর ( চাইলে ঢাকায় মিরপুর এও দেয় যাবে)

🐱 বয়স (ছানা): ১ মাস ১০ দিন

💉 মা বিড়াল: ভ্যাকসিনেশন করা হয়েছে

💰 দত্তক: সম্পূর্ণ ফ্রি

✨ চাইলে শুধু ছানাগুলো বা মা বিড়ালসহ

পুরো পরিবার দত্তক নেওয়া যাবে।

আগ্রহীরা প্রদত্ত নাম্বারে যোগাযোগ করবেন।

Facebook link: https://www.facebook.com/share/1EMKCJDSPy/?mibextid=wwXIfr

Whatsapp: 01765699644

একটা কেইস শেয়ার করি। বাচ্চাটা এসেছে আমাদের এখানে কম্পেইন শরীর গরম, খাবার কম খাচ্ছে। এক্সামিনেশনের এক পর্যায়ে আমাদের কাছে...
10/05/2026

একটা কেইস শেয়ার করি।

বাচ্চাটা এসেছে আমাদের এখানে কম্পেইন শরীর গরম, খাবার কম খাচ্ছে। এক্সামিনেশনের এক পর্যায়ে আমাদের কাছে FPV সাসপেক্টেট মনে হয়ায় আমরা টেস্ট রান করি আর দূর্ভাগ্যবশত পজেটিভ আসে। গল্প এখানে থেমে গেলেই হত। কিন্তু এক্সামিনেশন এর সময় পেটে চাকা চাকা লাগে। প্রেগ্ন্যাসির চান্স নাই, লাস্ট বাচ্চা দিয়েছে ইদের ২ দিন পর, মানে আরো প্রায় ২ মাস আগে। এতদিন একেবারে স্বাভাবিক ছিল। তার তাহলে এক্সরে তে এটা কি? আল্ট্রাসাউন্ড এ কোন হার্টবিট নাই।

এখানে দুইটা মামিফাইড ফিটাস (Mummified fetus)। বিড়ালের মামিফাইড ফিটাস বলতে গর্ভের ভেতরে ভ্রূণ মারা গিয়ে সেটি পচে না গিয়ে শুকিয়ে ছোট ও শক্ত হয়ে যাওয়াকে বোঝায়। সাধারণত সার্ভিক্স বন্ধ থাকে এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন না থাকলে এমন হয়।

সম্ভাব্য কারণ হিসেবে, হরমোনাল সমস্যা, ভ্রূণের জেনেটিক ত্রুটি, প্লাসেন্টার রক্ত সরবরাহ কমে যাওয়া, ট্রমা, কিছু সংক্রমণ, একাধিক বাচ্চার মধ্যে একটি মারা যাওয়া হতে পারে।

লক্ষণ হিসেবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও প্রসব না হওয়া, পেট ছোট হয়ে যাওয়া বা ফিটাল মুভমেন্ট না থাকা, অনেক সময় কোনো ডিসচার্জ থাকে না, মাঝে মাঝে অ্যানোরেক্সিয়া বা লেথার্জি।

সমাধান Ovariohysterectomy (spay surgery)। কিন্তু জটিলতা অনেক বাচ্চাটার ক্ষেত্রে। ভেক্সিনেশন কমপ্লিট না, প্যানলিউকোপেনিয়া ভাইরাসে আক্রান্ত। দীর্ঘদিনের মামিফিক্যাশন।

সবাই ওর জন্য দোয়া করবেন।

🐱✨ SmartHeart Cat Food এখন Pet Point-এ উপলব্ধ! ✨🐱আপনার প্রিয় বিড়ালের জন্য সেরা পুষ্টি এখন এক জায়গায়! 🐾🔹 SmartHeart Dry...
10/04/2026

🐱✨ SmartHeart Cat Food এখন Pet Point-এ উপলব্ধ! ✨🐱

আপনার প্রিয় বিড়ালের জন্য সেরা পুষ্টি এখন এক জায়গায়! 🐾

🔹 SmartHeart Dry Food
🔹 SmartHeart Wet Food (Pouch & Can)
🔹 SmartHeart Creamy Treats

সব ধরনের SmartHeart ক্যাট ফুড এখন পাওয়া যাচ্ছে Pet Point-এ। আপনার পোষা প্রাণীর সুস্থতা ও পুষ্টির জন্য আজই ভিজিট করুন।

📍 Location: 1st Floor, Kazi Market, Joydebpur Railgate, Gazipur
📞 Helpline: +8801767 488404

❤️ Every Life Matters ❤️

🐾 আপনার প্রিয় বিড়ালটি কি টুশির মতো ভুল খাবার খাচ্ছে? 🐾আমাদের ক্লিনিকে সম্প্রতি টুশি নামের একটি মিষ্টি বিড়াল এসেছিল বেশ ক...
06/04/2026

🐾 আপনার প্রিয় বিড়ালটি কি টুশির মতো ভুল খাবার খাচ্ছে? 🐾

আমাদের ক্লিনিকে সম্প্রতি টুশি নামের একটি মিষ্টি বিড়াল এসেছিল বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে। টুশির খাদ্যাভ্যাসে ছিল চা-বিস্কুট, কফি আর চকলেট পাউরুটি। শুনতে সাধারণ মনে হলেও, এই খাবারগুলোই টুশিকে অসুস্থ করে ফেলেছিল।

এখন টুশি সুস্থ আলহামদুলিল্লাহ। কিন্তু সব বিড়াল টুশির মতো ভাগ্যবান নাও হতে পারে।
বিড়ালকে মানুষের খাবার দেওয়ার আগে আমাদের কিছু বিষয় অবশ্যই জানতে হবে:

🚫 কেন এই খাবারগুলো বিড়ালের জন্য বিষাক্ত?
• চা ও কফি: এতে থাকা ক্যাফেইন বিড়ালের হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়, যা থেকে খিঁচুনি বা মৃত্যু পর্যন্ত হতে পারে।

• চকলেট: চকলেটে থিওব্রোমিন (Theobromine) নামক উপাদান থাকে যা বিড়ালের শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত। এটি হজম করার ক্ষমতা ওদের নেই।

• চিনি ও বিস্কুট: বিড়াল মিষ্টির স্বাদ পায় না। অতিরিক্ত চিনি ও কার্বোহাইড্রেট ওদের ডায়াবেটিস এবং স্থূলতার প্রধান কারণ।

• দুধ ও পাউরুটি: বেশিরভাগ প্রাপ্তবয়স্ক বিড়াল 'ল্যাকটোজ ইনটলারেন্ট'। পাউরুটির ইস্ট এবং দুধ ওদের পেটে গ্যাস ও ডায়রিয়া তৈরি করে।

✅ বিড়ালকে কী খাওয়াবেন?
বিড়াল মূলত মাংসাশী প্রাণী। তাদের সুস্থ রাখতে প্রোটিন সমৃদ্ধ খাবার দিন:
1. সেদ্ধ করা মাছ বা মাংস (মশলা ও লবণ ছাড়া)।
2. মানসম্মত ক্যাট ফুড।
3. পরিষ্কার ও বিশুদ্ধ পানি।

আপনার বিড়াল আপনার আদরের ভাগীদার হতে পারে, কিন্তু আপনার দুপুরের নাস্তা বা বিকালের চায়ের ভাগীদার নয়। ভাল থাকুক বাচ্চাগুলো।

Pet Point
Every Life Matters
Kazi Market, Railgate
Joydebpur, Gazipur
Hotline: 01767488404

18/03/2026

আসসালামু আলাইকুম।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯/০৩/২০২৬ হতে ২৩/০৩/২০২৬ তারিখ পর্যন্ত আমাদের ক্লিনিক ও শপ বন্ধ থাকবে। আগামী ২৪/০৩/২০২৬ তারিখ হতে আমাদের কার্যক্রম পুনরায় চালু হবে ইন শা আল্লাহ।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

Alhamdulillah.Rani was suffering from Pyometra (fatal bacterial infection where the uterus fills with pus). Successfully...
10/03/2026

Alhamdulillah.

Rani was suffering from Pyometra (fatal bacterial infection where the uterus fills with pus).

Successfully had the surgical correction. See smile in her face.

Pet Point
Every Life Matters.

18/02/2026

আসসালামু আলাইকুম,

★পবিত্র রমজান মাস উপলক্ষে সময়সূচীঃ
সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা।

[আজ রাত ৭ টা পর্যন্ত খোলা থাকবে।]

পেট পয়েন্ট
কাজী মার্কেট, রেলগেইট, জয়দেবপুর, গাজীপুর।
হটলাইনঃ 01767488404

★★★৭ দিনের অফার★★★★জনপ্রিয় ব্রেন্ড "জাংগাল" ক্যাট ফুডে ৭ দিনের বিশেষ অফার।★১.৫ কেজি মাত্র ৭২০/- টাকা।
13/02/2026

★★★৭ দিনের অফার★★★

★জনপ্রিয় ব্রেন্ড "জাংগাল" ক্যাট ফুডে ৭ দিনের বিশেষ অফার।

★১.৫ কেজি মাত্র ৭২০/- টাকা।

11/02/2026

আসসালামু আলাইকুম,
পেট পয়েন্ট আগামী ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।
১৪ তারিখ থেকে যথাযথভাবে সকল কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।
সাময়িক অসুবিধার ধন্য আমরা আন্তরিকভাবে দু:খিত।

Address

Kazi Market, Joydebpur Railgate
Gazipur
1700

Opening Hours

Monday 15:00 - 20:00
Tuesday 15:00 - 20:00
Wednesday 15:00 - 20:00
Thursday 15:00 - 20:00
Friday 14:00 - 20:00
Saturday 23:00 - 20:00
Sunday 15:00 - 20:00

Telephone

+8801767488404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet Point Gazipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pet Point Gazipur:

Share

Category