ECO AVIARy

ECO AVIARy Chemical

09/07/2023

পাখির খামার হাত বদল হবে কেউ ইন্টারেস্ট হলে যোগাযোগ করবেন।
০১৭০৭৯৭৮১৭৯

ল্যাদা বাচ্চা ❤️
01/12/2020

ল্যাদা বাচ্চা ❤️

সে ক্লান্ত
09/11/2020

সে ক্লান্ত

20/01/2020

❤️❤️

❤🐦
22/12/2019

❤🐦

02/09/2019

বাজরিগার ও ককাটেল পাখির প্রাকৃতিক খাবার এবং উপকারিতা
তুলসী পাতা : ঠান্ডা, কাশি, শ্বাস কস্ট, ফুসফুসের সমস্যা দূর করে, জ্বরনাশক, ভিটামিন কে এর উৎস। প্রচণ্ড শীতে ঠান্ডা জনিত সমস্যা প্রতিরোধে সপ্তাহে একদিন দিতে পারেন।
এক লিটার পানির সাথে ৫-১০মিলি পাতার রস।
এলোবেরা বা ঘৃতকুমারি : গরমে দুর্বলতা কমায়, কিডনি ফুসফুস ভাল থাকে, পালক গজায়, পেটের সমস্যা দূর করে, বাচ্চার লোম ছেঁড়া বন্ধ হয়, কাঁটা ছেঁড়া পোড়া ক্ষত ভাল হয়, ত্বকের জন্য বিশেষ উপকারী।
সারাবছর নিয়মিত ব্যবহার করতে পারেন, সপ্তাহে একদিন করে।
এক লিটার পানির সাথে ১০-১৫মিলি এলোবেরা রস।
পুদিনা পাতা : পেটের সমস্যা ও আমাশয় দূর করে, রুচি বর্ধক ও ঠান্ডা ভাব দূর করে, শক্তিবর্ধক।
৫-১০মিলি রস এক লিটার পানির সাথে মিশিয়ে মাসে এক-দুইদিন।
থানকুনি পাতা : পেটের সমস্যা ও আমাশয় দূর করে, রক্ত পড়া বন্ধ করে, বায়ু নাশক, প্রশান্তি দান করে।
৫-১০মিলি রস এক লিটার পানির সাথে মিশিয়ে মাসে এক-দুইদিন।
নিম পাতা : কৃমি নাশক, শক্তিশালী জীবাণুনাশক, মাইট ধ্বংস হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পরিবেশের বাতাস পরিষ্কার করে। অতিরিক্ত বা বেশি খাওয়ানো যাবেনা।
কৃমি হলে নিমের দ্রবন– প্রতি মাসে টানা ৩ দিন (দিনের বেলায় নিমের দ্রবণ,বিকাল বেলায় সাধারণ খাবারের পানি) ২০/২৫ টি নিম পাতা ভালো করে ধুয়ে ৫০০ মিলি পরিমাণ ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিন।
এর পরে পাত্রটি ঢাকনি দিয়ে ঢেকে ১৫-২০ মিনিট ধরে হালকা আঁচে সিদ্ধ করুন। পানির রঙ গাঢ় বাদামী হলে পাত্রটি চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন তারপর পাখির পানির পাত্রে দিবেন।
আদা : কফ পরিষ্কার করে, হজমকারক, বায়ুনাশক, বমিভাব দূর করে, দীর্ঘ মেয়াদী ব্যথা দূর করে।
এক লিটার পানিতে এক-দুই চামচ আদা বাটা মিশিয়ে সেই পানি ছেকে খাওয়াতে পারেন সপ্তাহে একদিন।
রসুন : জ্বর নাশক, ঠান্ডা ভাব দূর করে, এগ বাইন্ডিং প্রতিরোধক। আস্ত রেখে দিলে পোকা মাকড় আসে না। বেশি খাওয়ানো যাবেনা।
দুই লিটার পানিতে এক চামচ রসুন বাটা মিশিয়ে সেই পানি ছেকে খাওয়াতে পারেন মাসে এক-দুই দিন।
হলুদ : বায়ুনাশক, ব্যথা নাশক, রক্ত পড়া বন্ধ করে, ক্ষত নাশক, ভাঙ্গা অঙ্গ জোড়া দিতে বিশেষ সাহায্যকারী।
এক লিটার পানিতে এক চামচ হলুদ বাটা মিশিয়ে সেই পানি ছেকে খাওয়াতে পারেন মাসে এক-দুই দিন।
পেয়ারা ও পেয়ারা পাতা : এন্টি অক্সিডেন্ট, পালক গজায়, প্রচুর ভিটামিন সি এর উৎস।
৫-১০মিলি রস এক লিটার পানির সাথে মিশিয়ে মাসে এক-দুইদিন।
জাম্বুরা : জ্বর নাশক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় মজবুত করে, চর্বি কমায়। বেশি খাওয়ানো যাবেনা।
৫মিলি রস এক লিটার পানির সাথে মিশিয়ে মাসে এক-দুইদিন।
তরমুজ : এন্টি অক্সিডেন্ট, গরমে দুর্বলতা কমায়, আঘাতের ধকল দূর করে, হজমকারক, বায়ুনাশক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
১০-১৫মিলি রস এক লিটার পানির সাথে মিশিয়ে মাসে এক-দুইদিন, প্রচণ্ড গরমে প্রতি সপ্তাহে একদিন করে দিতে পারেন।
সজনে পাতা : বহু রোগের ঔষধ, ক্যালসিয়াম এর প্রাকৃতিক উৎস, পেটে গ্যাস বদহজম এবং পেটে ব্যথা উপশম করে, টিউমার বা আঘাত জনিত ফোলা উপশমে বেটে প্রলেপের মতো ব্যবহার করা যায়।
এক লিটার পানির সাথে ১০-১৫মিলি পাতার রস প্রতি সপ্তাহে একদিন দিতে পারেন।
লেবুর রস : এন্টি অক্সিডেন্ট, চর্বি কমায়, গরমে দুর্বলতা কমায়, ভিটামিন সি এর উৎস, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেকোন ক্ষত দ্রুত শুকায়, রুচি বর্ধক, হজমকারক, ফুসফুসের সমস্যা দূর করে।
এক লিটার পানির সাথে ১৫-৩০মিলি লেবুর রস প্রতি সপ্তাহে একদিন দিতে পারেন।
কালোজিরা : কালোজিরার মধ্যে রয়েছে ফসফেট, লৌহ, ফসফরাস, কার্বো-হাইড্রেট, ক্যন্সার প্রতিরোধক কেরোটিন, শক্তিশালী হর্মোন ও জীবাণু নাশক বিভিন্ন উপাদান। ক্ষতিকর ব্যাকটেরিয়া নিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়তা করে কালোজিরা।
এক চামচ কালোজিরা বাটা এক লিটার পানিতে মিশিয়ে সেই পানি ছেকে খাওয়াতে পারেন খাবার পানি হিসাবে প্রতি মাসে এক-দুই দিন।
এই খাবারগুলা নিয়মিত দিলে অনেক রোগের হাত থেকে মুক্ত থাকা যায়।
উল্লেখ্য, পাখির পানির পাত্রে পাতা বা ফল গুলোর রস বেটে দেয়া যেতে পারে তবে কিছু কিছু পাতা পাখি নিজ থেকেই খেতে পছন্দ করে।
সংগ্রহ
বাজরিগার ও ককাটেল ব্রীডার, চট্টগ্রাম
বাজরিগার ও ককাটেল পাখি লালন, পালন এবং প্রজনন কেন্দ্র

গুরুগুর গম্ভির মেঘ নাদঝিরিঝির শ্রাবন ধারাচারিদিক স্যাতস্যাতেকবুতরগুলোকে চাঙ্গা, সুস্থ্য সবল রাখাই একটা চ্যালেঞ্জ। এসময় য...
15/08/2019

গুরুগুর গম্ভির মেঘ নাদ
ঝিরিঝির শ্রাবন ধারা

চারিদিক স্যাতস্যাতে

কবুতরগুলোকে চাঙ্গা, সুস্থ্য সবল রাখাই একটা চ্যালেঞ্জ।
এসময় যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে শুকনা ঝরঝরে খাবার৷ ভেজা, ফাঙ্গাসধরা খাবার নিমিষেই অসুস্থকরে তুলবে কবুতরকে। এরপর প্রয়োজিন কবুতরের জন্য শুষ্ক আবাস স্থল, পর্যাপ্ত বায়ু চলাচল।

চোখে পানি, খক খক শব্দ, নাকে পানি, খাবার হজমে সমস্যা, পাতলা ড্রপিংস, এগুলো যেন কমন অভিযোগ হয়ে উঠেছে।

এসময় ঘরে থাকা যে উপাদানগুলো ভিষন উপকার করতে পারে কবুতরের স্বাস্থ্য ঠিক রাখার জন্য তার ভেতর কয়েকটা হলোঃ

(প্রতি লিটার পানিতে মিশানোর পরিমান)

(১) আদা - রস ১ মিলি বা আদা বাটা আধা চামুচ।
(২) রসূন - রস ১ মিলি বা রসুন বাটা আধা চামুচ।
(৩) কাচি হলুদ - রস ১ মিলি বা হলুদ বাটা আধা চামুচ। অথবা পানি ফুটিয়ে নিয়ে তার ভেতর হলুদ গুড়া দিয়ে পরে পানি ঠান্ডা হলে সেটাও ব্যবহার করতে পারি।
(৪) ধনিয়া এবং মৌরি - এক মুঠ ধনিয়ার সাথে ১ চামুচ মৌরি ১ গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রেখে সেই পানি সকালে ৩-৫ লিটার পানিতে মিশিয়ে।
(৫) পুদিনা পাতা - ১-৩ মিলি রস বা ২০-২৫টা পাতা সিদ্ধ করা পানি
(৬) তুলশী পাতা - ১-৩ মিলি রস বা ২০-২৫টা পাতা সিদ্ধ করা পানি
(৭) লেবু - ১ টি
(৮) মধু - ২ চা চামুচ

এগুলো সবই যে ব্যবহার করতে হবে এমন নয়। আপনার কাছে যেটা যখন সম্ভব রস করে বা সিদ্ধ করে সেই পানি কবুতরকে খেতে দিন। দেখবেন কবুতর ঠান্ডা জনিত রোগ থেকে নিরাপদ থাকবে।

আরো অনেক উপাদান আছে যেগুলোর ব্যবহারে অগ্রজ অভিজ্ঞ ভাইয়েরা তাদের কবুতরকে সুন্দর স্বাস্থ্যবান রেখে আসছেন বছরের পর বছর ধরে। সেগুলোর ব্যাপারেও জানতে চাই। তাই আপনার সিক্রেট কিছু রেসিপি যদি থাকে, আমাদের সাথে শেয়ার করলে ভালো লাগবে।
সংগ্রহঃ-Abdulla Wahidur Raman ভাই

অনেক ধংসের পর এক টুকরো  আশার আলোর আগমন।
03/08/2019

অনেক ধংসের পর এক টুকরো আশার আলোর আগমন।

ভাবযয gf op sky vio cw  ❤
26/05/2019

ভাবযয
gf op sky vio cw ❤

সপ্নগুলো সপ্ন হয়ে রয়😥😥
19/05/2019

সপ্নগুলো সপ্ন হয়ে রয়😥😥

Address

18/1 Armanian Street
Dhaka
1100

Telephone

+8801933358222

Website

Alerts

Be the first to know and let us send you an email when ECO AVIARy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category