Dr. Anik’s VetSphere

Dr. Anik’s VetSphere Dr. Md. Anik Munshi🩺
B. Sc. Vet. Sci. & A. H. (SAU-Dhaka)🎓
BVC Registered Veterinary Doctor🩺

ভেটেরিনারি অনুষদে পড়া মানেই আসলেই কি গরুর ডাক্তার? 🤔এই ধারণাটা ভাঙার সময় এসেছে! চলো আজ ভেটেরিনারি অনুষদ আর এর বিশাল কর...
24/05/2026

ভেটেরিনারি অনুষদে পড়া মানেই আসলেই কি গরুর ডাক্তার? 🤔
এই ধারণাটা ভাঙার সময় এসেছে! চলো আজ ভেটেরিনারি অনুষদ আর এর বিশাল কর্মক্ষেত্র নিয়ে কিছু তথ্য জেনে নিই।
ভেটেরিনারি পেশা আসলে কী?
এটা শুধু প্রাণীর চিকিৎসা নয় বরং খাদ্য নিরাপত্তা, প্রাণিজ সম্পদ উন্নয়ন, রোগ গবেষণা, ভ্যাকসিন তৈরি, এমনকি মানুষের স্বাস্থ্য সুরক্ষার সাথেও এই পেশা সরাসরি জড়িত।
বাংলাদেশে মোট ৯টি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদ রয়েছে। এর মধ্যে বাকৃবির ভেটেরিনারি অনুষদ সবচেয়ে পুরনো ও মর্যাদাপূর্ণ। এখানে মূলত চারটি বিষয়ে পূর্ণ জ্ঞান দেওয়া হয়:
Basic Veterinary Science
Disease & Clinical Science
Livestock & Production
Public Health & Research

চাকরির সুযোগ কোথায় কোথায়?
🏛️ সরকারি সেক্টর
DLS-এ ভেটেরিনারি সার্জন, লাইভস্টক অফিসার ও গবেষণা কর্মকর্তা হিসেবে ৯ম গ্রেডের সরকারি চাকরির সুযোগ রয়েছে। মেধাতালিকায় থাকলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগও রয়েছে।
🏢 বেসরকারি সেক্টর
এখানে ভেটদের চাহিদা তুলনামূলক বেশি। যেমন-
Poultry Industry, Dairy Industry, Feed Company, Hatchery Management, Livestock Pharmaceutical Company সহ বিভিন্ন বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজের সুযোগ রয়েছে।
🔬 গবেষণা
রিসার্চ ফিল্ডে এই সেক্টরের পরিধি অত্যন্ত বিস্তৃত। এদিকে আগ্রহ দেশে-বিদেশে অগ্রগতির সুযোগ অনেক।
🏥 উদ্যোক্তা
চাইলে নিজেই একটি ভেটেরিনারি ক্লিনিক দিয়ে সেখানে প্র‍্যাকটিস করতে পারো।
✈️ বিদেশে সুযোগ
Animal Health, Livestock Farming, Poultry Industry, Veterinary Clinic, Animal Surgery, Food Safety, Dairy Production এবং আন্তর্জাতিক প্রাণিসম্পদ উন্নয়ন সংস্থায় কাজের সুযোগ রয়েছে।

⚠️ এতোক্ষণ তো অনেক সুখের আলাপ করলাম এখন একটু বাস্তবতার কথাও বলি-
সুযোগ যেমন অনেক, চ্যালেঞ্জও তেমনই। ভেটেরিনারিতে ক্লাস ও প্র্যাকটিক্যালের চাপ তুলনামূলক বেশি — এটা মেনে নিয়েই এগোতে হবে। এখানে তোমার দিন যত যাবে, চাপ ততই বাড়বে।
ভালো CGPA নিয়ে বের হতে চাইলে প্রতিদিন অল্প হলেও একাডেমিক পড়াশোনা চালিয়ে যেতে হবে। এখানে ধারাবাহিকতার কোনো বিকল্প নেই।কথায় আছে না-
"কষ্ট ছাড়া কেষ্ট মেলে না।"

তোমাদের সামনের দিনগুলো উজ্জ্বল হোক। সবার জন্য অসংখ্য শুভকামনা রইলো💐

সাদিক রাফি
ভেটেরিনারি অনুষদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

🛑 হান্টাভাইরাস কী?হান্টাভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীবাহিত একটি ভাইরাস। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র...
09/05/2026

🛑 হান্টাভাইরাস কী?

হান্টাভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীবাহিত একটি ভাইরাস। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ইঁদুরের শুকিয়ে যাওয়া মলমূত্র বা লালা থেকে বাতাসে ভেসে আসা ক্ষুদ্র কণার মাধ্যমে এটি মানুষের দেহে প্রবেশ করে। বিরল ক্ষেত্রে ইঁদুরের কামড় বা আঁচড়ের মাধ্যমেও এটি ছড়াতে পারে। তবে এটি ছোঁয়াচে নয়।

👉 ভাইরাসটি প্রধানত দুটি মারাত্মক রোগের সৃষ্টি করে:

✅ হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম (এইচপিএস):

ক্লান্তি, জ্বর এবং পেশিব্যথার মাধ্যমে এর সংক্রমণ শুরু হয়। পরবর্তীতে মাথাব্যথা, ঝিমুনি ও পেটের সমস্যা দেখা দেয়। শ্বাসকষ্ট শুরু হলে এ রোগে মৃত্যুর হার প্রায় ৩৮ শতাংশ।

✅ হেমোরেজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম (এইচএফআরএস):

এটি সরাসরি কিডনিকে আক্রান্ত করে এবং তুলনামূলক বেশি মারাত্মক। নিম্ন রক্তচাপ, অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও কিডনি অকেজো হওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।

🌎 বিশ্বজুড়ে সংক্রমণের হার

ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ এইচএফআরএস-এ আক্রান্ত হন। যার অর্ধেকের বেশি সংক্রমণ ঘটে চীনে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৮৯০টি হান্টাভাইরাস কেস নথিবদ্ধ হয়েছে। তবে ‘সিউল ভাইরাস’ নামে হান্টাভাইরাসের একটি বিশেষ স্ট্রেইন সারা বিশ্বেই ছড়িয়ে আছে।

🎯 চিকিৎসা ও প্রতিরোধ

হান্টাভাইরাসের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা বা ওষুধ নেই। লক্ষণভিত্তিক ‘সাপোর্টিভ কেয়ার’-এর পরামর্শ দেয় সিডিসি। এর মধ্যে রয়েছে অক্সিজেন থেরাপি, মেকানিক্যাল ভেন্টিলেশন, অ্যান্টি-ভাইরাল ওষুধ আর প্রয়োজনে ডায়ালাইসিস। গুরুতর রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসার প্রয়োজন হয়।

প্রতিরোধের জন্য ঘরবাড়ি বা কর্মক্ষেত্রে ইঁদুরের উপদ্রব বন্ধ করার পরামর্শ দিয়েছে সিডিসি। বিশেষ করে বেজমেন্ট বা চিলেকোঠায় ইঁদুর ঢোকার পথ বন্ধ করা এবং ইঁদুরের মল পরিষ্কারের সময় মাস্কসহ সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহারের ওপর জোর দেয়া হয়েছে।

শ্রমিক দিবসের শুভেচ্ছা ও শ্রদ্ধা 💚
01/05/2026

শ্রমিক দিবসের শুভেচ্ছা ও শ্রদ্ধা 💚

ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো প্রতি সপ্তাহে সার্কুলার দেয় কেনো?আপনার মনে কি একবারও প্রশ্ন জাগে না যে ফার্মাসিউটিক্যালস ...
30/04/2026

ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো প্রতি সপ্তাহে সার্কুলার দেয় কেনো?

আপনার মনে কি একবারও প্রশ্ন জাগে না যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো প্রতি সপ্তাহে সার্কুলার দেয় কেনো? আকর্ষণীয় বেতন কাঠামো, আকর্ষণীয় ইনসেন্টিভ পলিসি থাকা সত্ত্বেও কেনো এতো বেশি লোক চাকরি ছাড়ে?

ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর প্রতি সপ্তাহে চাকরির সার্কুলার দেওয়ার প্রধান কারণ হলো এই সেক্টরে চাকরি ছাড়ার হার অনেক বেশি। বিশেষ করে সেলস বা মার্কেটিং বিভাগে প্রতি বছর প্রায় ৩৮% কর্মী চাকরি ছেড়ে দেন।

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের (MR/MPO) প্রতিদিন দীর্ঘসময় ধরে কাজ করতে হয় (১৬/১৭ ঘন্টা) এবং সেলস টার্গেট পূরণ করে বাসায় ফিরতে হয়। এই সেলস টার্গেট পূরণ করতে দোকানদারকে মাস শেষে নির্দিষ্ট পার্সেন্টেজে নিজের বেতনের টাকা দিতে হয় বা কোম্পানির মূল্যের চেয়ে কম মূল্যে হোলসেলস মার্কেটে ওষুধ বিক্রি করতে হয়।

এই চাকরিতে ইদের ৩/৪ দিন ছুটি ছাড়া সারা বছরে আর কোনো ছুটি নেই। পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়লে ছুটি দেওয়া হয় না। বাবা-মা, ভাই-বোন এবং স্ত্রী-সন্তানের মৃত্যু ব্যতীত অন্য কারোর মৃত্যুতেও ছুটি নেই। পরিবারের সদস্যদের মৃত্যুতে ছুটি দেওয়া হয় মাত্র একদিন। এই চাপ সহ্য করতে না পেরে অনেকে দ্রুত চাকরি ছেড়ে দেন।

রোদ-বৃষ্টি উপেক্ষা করে সারাদিন এক ডাক্তার থেকে অন্য ডাক্তারের চেম্বারে দৌড়ঝাঁপ করতে হয়, যা অনেকের জন্য দীর্ঘমেয়াদে কষ্টসাধ্য হয়ে পড়ে। প্রতিদিন ২০ থেকে ৩০ টা ডাক্তার ভিজিট থাকে, যা সকাল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলতে থাকে, বিরামহীন এই কাজ মাঝেমধ্যে সহ্য করা অসম্ভব হয়ে যায়।

পুরনো কর্মীদের বেতন বেশি থাকে। নতুন কর্মী নিলে বেতন কম। বেশি বেতনের পুরনো কর্মী বাদ দিয়ে অল্প বেতনের নতুন কর্মী নিতে পারলে খরচ কমবে, সুকৌশলে এই কাজটা করতে পারলে ম্যানেজমেন্ট বাহবা পাবে মলিকপক্ষের কাছ থেকে। এজন্য পুরনো কর্মীদের অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয় যাতে চাকরি ছেড়ে চলে যায়, তারপর একজন পুরনো কর্মীর বেতনের টাকা দিয়ে দুইজন নতুন কর্মী নিয়োগ দেন।
©

30/04/2026
বেসরকারি চাকরির মধ্যে ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভের চাকরি আমার নিকট সবচেয়ে কঠিন কাজ মনে হয়। যাদের ডাক্তারের চেম্বারে ডি...
30/04/2026

বেসরকারি চাকরির মধ্যে ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভের চাকরি আমার নিকট সবচেয়ে কঠিন কাজ মনে হয়। যাদের ডাক্তারের চেম্বারে ডিউটি শুরু হয় ভোর ৫ টা থেকে, শেষ হয় রাত ১১/১২ টায়।

রাত ১০ টা পার হয়ে গেছে। এখনো ফরমাল ড্রেস পড়ে তীর্থের কাকের মতো ডাক্তারের সাক্ষাৎ পাওয়ার জন্য তারা লাইনে দাঁড়িয়ে আছে। তাহলে কখন এই ভাইদের ডিউটি শেষ হবে? কখন তারা বাড়ি ফিরবে? যখন বাসা থেকে বের হয় তখন তো আদরের সন্তানটা ঘুমিয়ে ছিলো। বাসায় ফেরার পরও দেখবে সেই সন্তান বাবা ডেকে ডেকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে😥।

আমার মনে হয় শিক্ষিত মানুষের জীবিকা নির্বাহ করার মতো দ্বিতীয় কোনো পথ খোলা না থাকলেই কেবল বাধ্য হয়ে তারা এই চাকরি করে! অন্যথায় এতো সামান্য বেতনে এরকম পরিশ্রমের কাজ কেউ করতো না। তাদের কাজের প্রেশার কমানো উচিৎ বলে মনে করি। আপনার কী মনে হয়❓
©

একোয়াটিক ট্রিটমেন্ট বা ফিস ট্রিটমেন্ট ভেটেরিনারিয়ানদের জন্য নতুন কিছু না বরং সারা বিশ্বের মত বৈধভাবে একোয়াটিক ট্রিটমেন্ট...
29/04/2026

একোয়াটিক ট্রিটমেন্ট বা ফিস ট্রিটমেন্ট ভেটেরিনারিয়ানদের জন্য নতুন কিছু না বরং সারা বিশ্বের মত বৈধভাবে একোয়াটিক ট্রিটমেন্ট করার অধিকার ভেটেরিনারিয়ানদেরই। Aquatic Veterinary Medicine বলতে শুধু ফিস মেডিসিন না এখানে সাপ,কুমির, মাছ, রেপটাইস সব কিছুই বোঝানো হচ্ছে।
WOAH( World Organisation of Animal Health), European Union, United State Food & Drug Administration (US-FDA) এর গাইডলাইড অনুযায়ী সারা বিশ্বে একোয়াটিক বা ফিস ট্রিটমেন্ট ভেটেরিনারিয়ানরাই করে।
✍️শেকৃবি, ASVM এ অলরেডি
1. Aquatic Pathology
2. Aquatic Pharmacology
3. Aquatic Parasitology
4. Aquatic Animal Medicine
5. Aquatic Animal Surgery
পড়ানো হয়।যা আমি নিচে সংযুক্ত করে দিয়েছি।
নতুন করে BVC থেকে বলার অর্থ হলো Aquatic Veterinary Medicine যেন প্রতিটি ইউনিভার্সিটির ভেটেরিনারি ফ্যাকাল্টিতে গুরুত্বের সাথে পড়ানো হয় বা সিলেবাসে না থাকলে ইনক্লুড করা হয়।

আর হ্যা পুকুর ব্যাবস্থাপনা,মাছের জাত,মাছ চাষ এগুলো ভেটেরিনারিয়ানদের কাজ না এগুলো ফিসারিজের কাজ।
কিন্তু চিকিৎসা সারা বিশ্বের মত বাংলাদেশে ফিস ট্রিটমেন্ট বা একোয়াটিক ট্রিটমেন্টের একমাত্র বৈধতা ভেটেরিনারি ডাক্তার বা ভেটেরিনারিয়ানদেরই।
"শুধু ফার্মাকোলজি পড়ে ট্রিটমেন্ট করার বৈধতা পাওয়া যায় না"
শুধুমাত্র বাংলাদেশেই ফিসারিজ ট্রিটমেন্ট করে শুধুমাত্র ফার্মাকোলজি পড়ে,কোন মেডিসিন, সার্জারী পড়া নাই।ফার্মাকোলজি তাও মেবি ১ সেমিস্টার পড়ে।

একোয়াটিক মেডিসিন না পড়ে ট্রিটমেন্ট করাও অবৈধ কাজ।✍️ফার্মাকোলজি আর মেডিসিন সেম না দুইটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট।
দুনিয়ায় বিখ্যাত ক্লিনিক্যাল ফিস মেডিসিন বুক ও ভেটেরিনারিয়ানদেরই লেখা যার ফটো আমি নিচে দিয়ে দিছি।আপনি খোঁজ নিয়ে দেখেন ওয়ার্ল্ডে ফিস ট্রিটমেন্ট কারা করে একোয়াটিক ট্রিটমেন্ট কারা করে কাদের বৈধতা আছে।

যাইহোক নতুন করে বিতর্ক করে লাভ কি,
যেখানে মানুষেরই অপারেশন করে অষ্টম শ্রেণি পাস মানুষ, কোয়াকরা মানুষের ট্রিটমেন্ট করে,কৃত্রিম প্রজনন কর্মীরা লাইভস্টকের ট্রিটমেন্ট করে বেড়ায়।যেখানে প্রসাশন কিছু করতে পারে না।
সেখানে ফিস ট্রিটমেন্ট ফিসারিজের বাধা দিবে এরকম না।
সরকার মানুষ ও প্রানীর নিরাপত্তা দেয় না সেখানে মাছ, যা মরা তাও খাওয়া জায়েজ আছে।

কাউন্সিল থেকে এই ম্যাসেজ ভেটদের নিজেদের কোয়ালিটি বাড়ানোর জন্য।
আর হ্যাঁ Aquatic Veterinary Medicine বলতে শুধু মাছের চিকিৎসা না,সাপ 🪱, কুমির 🐊, ফিস 🐳 রেপটাইস সব কিছুই বোঝানো হয়েছে।

আদর্শ FCR ১.৫ এর নিচে✅
27/04/2026

আদর্শ FCR ১.৫ এর নিচে✅

Address

Ganakbari, Ashulia, Dhaka-1349
Dhaka
1349

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Anik’s VetSphere posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category