AR Vet Info

AR Vet Info Stay connected & keep supporting us ❤️❤️ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। সাপোর্ট পাওয়ার পরও সাপোর্ট না পাইলে সরাসরি আনফলো 🖐️
(21)

01/02/2026

শুধু H5 এবং H9 নয়, এখন H7 ও পাওয়া যাচ্ছে।
তাই আপনার ফার্মকে সুরক্ষ রাখতে পর্যাপ্ত বায়ো-সিকিউরিটি নিশ্চিত করতে হবে।

08/10/2025

এনথ্রাক্স রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থাপনা:
এনথ্রাক্স কি?
এনথ্রাক্স (Anthrax) হলো Bacillus anthracis নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি মারাত্মক সংক্রামক রোগ। এটি সাধারণত গবাদিপশু (গরু, ছাগল, ভেড়া ইত্যাদি) এর মাধ্যমে ছড়ায়, তবে মানুষও সংক্রমিত হতে পারে।

🦠 এনথ্রাক্স রোগের লক্ষণ
এনথ্রাক্স ৩ ধরনের হতে পারে, এবং প্রতিটির লক্ষণ ভিন্ন:
১. চর্মজনিত এনথ্রাক্স (Cutaneous Anthrax)
সবচেয়ে সাধারণ ও কম বিপজ্জনক
ক. চুলকানিযুক্ত ফোস্কা যা পরে কালো ঘাঁয়ে পরিণত হয়।খ. ফোস্কার চারপাশে ফোলাভাব
গ. সামান্য জ্বর ও দুর্বলতা

২. শ্বাসতন্ত্রজনিত এনথ্রাক্স (Inhalation Anthrax) সবচেয়ে মারাত্মক
ক. সর্দি-কাশি, জ্বর (ঠাণ্ডা লাগার মতো)
খ. শ্বাসকষ্ট, বুকব্যথা
গ. দ্রুত অবস্থার অবনতি, শক, মৃত্যু হতে পারে

৩. অন্ত্রজনিত এনথ্রাক্স (Gastrointestinal Anthrax) – দূষিত মাংস খাওয়ার ফলে এটি হয়ে থাকে
ক. পেটব্যথা, বমি, ডায়রিয়া (প্রথমে রক্তবিহীন, পরে রক্তমিশ্রিত)
খ. জ্বর, গলার ব্যথা
গ. অতিরিক্ত পানি শুন্যতা, শক

💊 প্রতিকার ও চিকিৎসা
প্রাথমিক পর্যায়ে এনথ্রাক্স শনাক্ত হলে চিকিৎসা সম্ভব।

চিকিৎসা যত দ্রুত শুরু হবে, বেঁচে থাকার সম্ভাবনা তত বাড়ে।

⚠️ চিকিৎসার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

🛡️ প্রতিরোধ ব্যবস্থাপনা
🐄 পশুদের জন্য:
ক. পশুদের নিয়মিত টিকা প্রদান (Annual vaccination) করতে হবে
খ. অসুস্থ বা মৃত পশুর সংস্পর্শ এড়িয়ে চলতে হবে
গ. মৃত পশুকে পুড়িয়ে ফেলা বা উপযুক্তভাবে মাটিচাপা দিতে হবে কোন অবস্থাতেই খোলা অবস্থায় রাখা যাবে না
ঘ. সংক্রমিত পশুর মাংস খাওয়া বা বিক্রি বন্ধ করতে হবে।

👨‍👩‍⚕️ মানুষের জন্য:
ক. পশুর লোম, চামড়া, মাংস ইত্যাদি হ্যান্ডল করার সময় হাতমোজা, মাস্ক ব্যবহার করতে হবে

খ. পশু জবাই বা মৃত পশু পরিবহনের সময় সতর্কতা অবলম্বন করতে হবে।

📌 বিশেষ পরামর্শ:
ক. কোনো পশু হঠাৎ মারা গেলে সেটিকে জবাই করে খাওয়া, বিক্রি বা খোলা অবস্থায় রাখবেন না।
খ. গবাদিপশুতে লক্ষণ বা উপসর্গগুলো দেখা দিলে দ্রুত স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ অফিসের শরণাপন্ন হোন।
গ. গবাদিপশুদের এনথ্রাক্স এর টিকা দিন।
ঘ. সংক্রমিত এলাকা কোয়ারান্টাইন করা জরুরি।

16/09/2025

আজকে আফগানিস্তানের বিপক্ষে লিটন দাস কত রান করবে?
সঠিক উত্তরদাতা ১ জন পাবেন ১০০ টাকা মোবাইল রিচার্জ!!

19/08/2025

জীবনে কাজে লাগবে এমন ২০ টি স্কিল -

১/ পাবলিক স্পিকিং - সবার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা আপনাকে সবার চেয়ে আলাদা করে তুলবে।

২/ নেগোশিয়েশন - টাকাপয়সা চাওয়া থেকে শুরু করে নিজের জন্য সঠিক চুক্তি বা শর্ত আদায় করার দক্ষতা।

৩/ নেটওয়ার্কিং - ভালো সম্পর্কই জীবনে অনেক কাজের সুযোগ এনে দেয়। নানা ধরণের মানুষের সাথে পরিচয়ই তাই অনেক বড় শক্তি।

৪/ ইমোশনাল ইন্টেলিজেন্স - নিজের আবেগ কন্ট্রোলে রাখা আর অন্যের আবেগ বোঝার ক্ষমতা।

৫/ অ্যাকটিভ লিসেনিং - শুধু কথা বলতে পারা না, কারো কথা ভালোভাবে শুনতে পারাও ভীষণ জরুরী!

৬/ পার্সুয়েশন - কাউকে প্রভাবিত করে নিজের আইডিয়ার পক্ষে রাজি করানো।

৭/ লিডারশিপ - শুধু বস হওয়া না, বরং মানুষকে অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা।

৮/ প্রেজেন্টেশন স্কিল - আপনার আইডিয়াকে ভিজ্যুয়ালি ও কথায় আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারা।

৯/ পার্সোনাল ব্র্যান্ডিং - অনলাইনে নিজের পরিচয় ও ভ্যালু তৈরি করা।

১০/ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট - আয়ের চেয়ে কম খরচ করার দক্ষতা।

১১/ কম্পিউটার লিটারেসি - বর্তমান সময়ে Word, Excel, PowerPoint এগুলার বেসিক জানা আবশ্যক।

১২/ ভিডিও এডিটিং - ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করার অপরিহার্য এক স্কিল।

১৩/ এআই টুলস ব্যবহার - ChatGPT, Midjourney, এর মতো টুলসগুলোকে কাজে লাগানো।

১৪/ ইন্টারভিউ স্কিল - নিজের প্রতিভাকে সঠিকভাবে উপস্থাপন করতে না পারলে জীবনে অনেক সুযোগ মিস হয়ে যাবে।

১৫/ ইন্টারনেট রিসার্চ - গুগল করে সঠিক তথ্য বের করার দক্ষতা।

১৬/ ডিসিশন মেকিং - দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।

১৭/ ইমেইল এটিকেট - প্রফেশনালভাবে মেইল লেখার স্কিল।

১৮/ বাজেট তৈরি -মাসিক আয়-ব্যয়ের হিসাবও পরিকল্পনা করা।

১৯/ সেভিং হ্যাবিট - সামান্য হলেও নিয়মিত টাকা জমানোর অভ্যাস।

২০/ সেলস স্কিল - নিজের চিন্তাভাবনা বা প্রোডাক্ট বিক্রি করার ক্ষমতা।

এই ২০ টার মধ্যে কয়টা স্কিল আপনার আছে কমেন্টে সেটা জানান।

14/08/2025

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা, ৭২ ঘণ্টায় ১৫-২০ জেলায় বন্যা হওয়ার শঙ্কা।

 #আপেল বনাম  #পেয়ারা
13/08/2025

#আপেল বনাম #পেয়ারা

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
05/08/2025

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

We are grief-stricken.May the Almighty grant the departed souls eternal peace in Jannah and restore health to the injure...
22/07/2025

We are grief-stricken.
May the Almighty grant the departed souls eternal peace in Jannah and restore health to the injured.
May He bestow sabr (patience) upon the mourning families.

এই ছবি পুরো জার্মানিতে ছড়িয়ে পড়ে। বিখ্যাত জার্মান ম্যাগাজিন "ডের স্পিগেল" এটি তদন্ত করে এবং ছবিতে থাকা তরুণ ভারতীয় ব...
20/07/2025

এই ছবি পুরো জার্মানিতে ছড়িয়ে পড়ে। বিখ্যাত জার্মান ম্যাগাজিন "ডের স্পিগেল" এটি তদন্ত করে এবং ছবিতে থাকা তরুণ ভারতীয় ব্যক্তির বাসস্থান অনুসন্ধান করে।

দেখা গেল যে তিনি মিউনিখে অবৈধভাবে বসবাস করছেন। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলেন: "স্যার, আপনি কি জানেন যে আপনার পাশে বসে থাকা স্বর্ণকেশী হলেন মাইসি উইলিয়ামস, বিখ্যাত সিরিজ "গেম অফ থ্রোনস" এর একজন নায়িকা।

যার বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত রয়েছে যারা কেবল তার সাথে সেলফি তোলার স্বপ্ন দেখেন, এবং আপনি তার প্রতি কোনও নড়াচড়া বা আগ্রহ দেখাননি? তিনি উত্তর দিলেন: "ম্যাডাম, আমি কেবল টিকিট ইন্সপেক্টরকে কীভাবে ফাঁকি দেব তা নিয়েই আগ্রহী ছিলাম।

কারণ আমি "অবৈধভাবে" ট্রেনে চড়তে অভ্যস্ত কারণ আমার কোনও বৈধ আবাসিক পারমিট বা পকেটে এক ইউরোও নেই। সাক্ষাৎকারের পরে, ম্যাগাজিন তাকে 800 ইউরো মাসিক বেতনের পোস্টম্যান হিসেবে নিয়োগ করেছিলো।

তাই এখন তার কোনও সমস্যা ছাড়াই একটি কাজের চুক্তি এবং একটি বৈধ আবাসিক পারমিট রয়েছে।

কেউ জানে না কোথায় বা কখন তার জীবিকা আসবে, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুর্দশাকে আপনার উপর আছড়ে পড়তে দেবেন না, আপনার সুযোগ শীঘ্রই বা পরে আসবে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন❤️

-কালেক্টেড

20/07/2025

Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when AR Vet Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category