21/05/2026
ক্যাট ফ্লু ভ্যাক্সিন দিন কম খরচে!
বিড়ালের অন্যতম একটি মারাত্বক রোগ হচ্ছে ফেলাইন প্যানলিউকোপ্যানিয়া বা ফেলাইন পারভো ভাইরাস, যাকে আপনারে বিড়ালের ফ্লু নামে চিনেন।
ভ্যাক্সিন করানো হয় নি, আর বয়স মাত্র ৪ মাস বা তার কম, এমন বিড়ালে এই রোগ হলে, আপনার বিড়াল বেচে থাকার সম্ভাবনা ১০-৩০%।
আপনাদের প্রাণিপ্রেম, আর আমাদের সেবা এক হয়ে বেচে থাকবে প্রতিটি প্রাণ।
বিড়ালের ভ্যাক্সিন করানো শুরুর সর্বোত্তম সময় ৬-৮ সপ্তাহ, মানে দেড়-দুই মাস বয়স থেকেই। এরপর এক মাস পর (২১-২৮ দিন গ্যাপ) এক বা একাধিক (সর্বোত্তম ২ বার) বুস্টার করে নিবেন। এরপর প্রতিবছর একবার করে।
আপনার বিড়ালকে ২ মাস বয়সে ভ্যাক্সিন দেন নি? সমস্যা নেই। আজকে, এখনে ভ্যাক্সিন শুরু করুন, এক মাস পর পর বুস্টার করুন। এরপর প্রতিবছর।
বর্তমানে বাংলাদেশে দুই ধরণের ভ্যাক্সিন ভ্যালিড, প্রপার উপায়ে বাংলাদেশের ক্লিনিক গুলোতে আসে। একটি হচ্ছে Purevax Feline 4, যেটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস আমদানী করে। অন্যটি Biofel PCH, যেটি এসিআই আমদানী করে। র্যাবিস হিসেবে Biocan R (ACI), Rabies Vaccine (Komipharma), Rabicin (Square) আমদানী করে।
আপনার বিড়ালকে যথাসময়ে ভ্যাক্সিন করুন। বিড়ালকে সুস্থ রাখুন। আপনি নিজেই মানসিক ভাবে উৎফুল্ল থাকুন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে ভ্যাক্সিনের ব্যাপারে উৎসাহিত করুন।
এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন : 01763387090
ঠিকানা: বাড়ি নং ১৭। রোড ০৫। সেক্টর ১৩। উত্তরা, ঢাকা।