Golden Feather Poultry Consultancy

Golden Feather Poultry Consultancy Dr Shahjahan Siraj DVM
Poultry Consultant
What's up 01951002185

Common Factors leading to body Weight uniformity problems:1) Presence of formaldehyde gas at chick placement. 2) Mixing ...
08/08/2024

Common Factors leading to body Weight uniformity problems:
1) Presence of formaldehyde gas at chick placement.
2) Mixing of parent age sources at day old.
3) Incorrect beak conditioning.
4) Extreme temperature
5) Poor feed distribution
6) Incorrect feed amounts
7) Incorrect feed specs
8) Incorrect or variable pellet size
9) Over stocking
10) Insufficient water supply
11) Too high to low energy feeds
12) insufficient light at feeding time
13) incorrect feeder height
14) irregular feeding time
15) incorrect birds number or pen drift
16) disease or parasitic infections
17) fast feed clean up time less than 30 minute
18) incorrect feeding space

14/07/2024

Feeding of Broiler Parents.

Broiler Parents # Control house # Poultry Consultant #

Broiler Parents Body Weight Management:ব্রয়লার প্যারেন্টসের ভালো পারফরম্যান্সের অন্যতম বড় ম্যানেজমেন্ট হলো তাদের ওয়েট...
12/07/2024

Broiler Parents Body Weight Management:
ব্রয়লার প্যারেন্টসের ভালো পারফরম্যান্সের অন্যতম বড় ম্যানেজমেন্ট হলো তাদের ওয়েট ম্যানেজমেন্ট। কারণ তাদের খাদ্যের প্রতি খুবই চাহিদা, তাই সঠিকভাবে ওজন নিয়ন্ত্রণ করতে না পারলে ভালো ফলাফল পাওয়া যাবে না তেমনি ভাবে তাদের মৃত্যুর হার বেশি হবে।

এখানে চারটি গ্রাফ দিয়ে বডি ওয়েট ম্যানেজমেন্ট আলোচনা করছি।

১) যদি পাঁচ সপ্তা বয়সে ১০০ গ্রাম আন্ডার ওয়েট হয় তাহলে আমি টার্গেট করব নয় সপ্তাহ বয়সের মধ্যে যেন স্ট্যান্ডার্ড ওজন অর্জন করা যায়। যদি ১০০ গ্রামের বেশি আন্ডার ওয়েট থাকে তাহলে যেন বারো সপ্তাহের মধ্যে স্টান্ডার ওজন গেইন করা যায়।
এতে বোঝা যায় আন্ডার ওয়েট থাকলে এটা ১২ সপ্তা বয়সের মধ্যে অর্জন করতে হবে। সপ্তাহে ২০ থেকে ২৫ গ্রাম করে স্টান্ডার ওজনের চেয়ে বেশি ওজন বৃদ্ধি করে , আন্ডার ওয়েট ওজন এডজাস্ট করে নিতে হবে। এক দুই সপ্তাহের মধ্যে এডজাস্ট করলে সঠিক হবে না।

তবে পাঁচ সপ্তাহ বয়সে যদি ১০০ গ্রাম ওভার ওয়েট থাকে বা ১০০ গ্রামের বেশি ওভারওয়েড থাকে সেক্ষেত্রে ৭ থেকে ১০ সপ্তাহ বয়সের মধ্যে সেটা স্টান্ডারে নিয়ে আসা যাবে।

২) ১০ সপ্তাহ বয়সে যদি ১০০ গ্রাম আন্ডার ওয়েট থাকে সেটা ১৯ সপ্তাহের মধ্যে স্টান্ডারে নিয়ে আসা যাবে।

যদি ১০ সপ্তাহ বয়সে ১০০ গ্রাম ওভার ওয়েট বা বেশি ওভার ওয়েট থাকে ২১ সপ্তাহ পর্যন্ত ওয়েট কমানো যাবে না, যতটুকু ওয়েট বেশি আছে ওটা মেইনটেইন করে যেতে হবে।

তবে ২৫ সপ্তাহের মধ্যে স্টান্ডার ওয়েটে ফিরে আসা যাবে।

৩) যদি ১৫ সপ্তা বয়সে ১০০ গ্রাম আন্ডার ওয়েট থাকে তবে ১৯ সপ্তাহের মধ্যে স্টান্ডার ফিরে আসা যাবে।

যদি ১০০ গ্রাম ওভার ওয়েট থাকে ২২ সপ্তাহ পর্যন্ত ওয়েট কমানো যাবে না, ওই 100 গ্রাম মেনটেন করে যেতে হবে।

২৫-২৬ সপ্তাহ বয়সে স্টান্ডার ওজনে ফিরে আসা যাবে।

৪) যদি ২০ সপ্তা বয়সে ১০০ গ্রাম আন্ডার ওয়েট থাকে তবে লাইটিং এক সপ্তাহ পিছাতে হবে।
বডি ওয়েট ৫% ডিম উৎপাদনের সময়ের মধ্যে স্টান্ডার ওজনে ফিরে আসতে হবে।

এই বয়সে যদি ওভার ওয়েট বা অতিরিক্ত ওজন থাকে সেটা আর কমানো যাবে না, কালিং পর্যন্ত ওই অতিরিক্ত জন মেনটেইন করে যেতে হবে। তাহলে ভালো প্রোডাকশন ও ভালো বাচ্চা উৎপাদন করা সম্ভব হবে।

কোন কনফিউশন থাকলে , কমেন্টে জানান।

08/07/2024

Alternative Feeding in Broiler Parents
ব্রয়লার প্যারেন্টসে বিভিন্ন রকম ফিডিং প্রোগ্রাম প্র্যাকটিস করা হয়।
প্রথম তিন সপ্তাহ প্রতিদিন ফিডিং করানো হয়। ২১ দিন থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত বিভিন্ন ধরনের ফিডিং প্রোগ্রাম প্র্যাকটিস করা হয়।
যেমন ৭ দিনের ফিডকে ছয় দিনে, পাঁচ দিনে, চার দিনে খাওয়ানো হয়।
চার ধরনের ফিডিং প্রোগ্রাম প্র্যাকটিস করা হয়।

১)৬/১ ফিডিং=৭ দিনের ফিড ৬ দিনে দেওয়া।
২)৫/২ ফিডিং প্রোগ্রাম
৩)৪/৩ ফিডিং প্রোগ্রাম
৪) স্কিপ ফিডিং প্রোগ্রাম

উপরোক্ত ৪ ধরনের ফিডিং প্রোগ্রামকে অল্টারনেটিভ ফিডিং প্রোগ্রাম বলা হয়।

Skip Feeding স্কিপ ফিডিং প্রোগ্রামটা হল একদিন পরপর মুরগিকে ফিডিং করানো।

অল্টারনেটিভ ফিডিং প্রোগ্রাম এর উদ্দেশ্য:

১) ফিডিং সিস্টেমে খাদ্যের ভলিউম বাড়ানো যাতে অটোমেটিক ফিটিং সিস্টেম চালু করা যায়।
২) মুরগির ফিড ফিনিশ টাইম বাড়ানো। যাতে করে সব মুরগির খাদ্য গ্রহণ নিশ্চিত হয়।
৩) মুরগির Crop বা খাদ্যতলীর বৃদ্ধি করানো যাতে করে প্রোডাকশন পিরিয়ডে পিক ফিড বা দৈনিক সর্বোচ্চ খাদ্য গ্রহণ করতে কোন অসুবিধা না হয় ।
৪) ফিডিং স্পেস কম থাকলে অল্টারনেটিভ ফিডিং করানো হয়।

ফিড ফিনিশ টাইম ৩০ মিনিটের কম হলে ৬/১ থেকে ৫/২ থেকে ৪/৩ ফিডিং প্রোগ্রামে নিয়ে যাওয়া হয়।

ফিড ফিনিশ টাইম 30 মিনিটের কম হলে মুরগির ইউনিফরমিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ফিদার পিকিং শুরু হয়ে যায়।

অল্টারনেটিভ ফিডিং প্রোগ্রামে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। ফিডিং এর আধা ঘণ্টা আগে পানি খাওয়ার ব্যবস্থা করতে হয় যেন মুরগির Feed choke এবং Crop impaction
না হয়।

অল্টারনেটিভ ফিডিং প্রোগ্রামে দৈনিক ফিডগ্রাম যেন কোনভাবে প্রোডাকশন পিরিয়ডের দৈনিক সর্বোচ্চ ফিডের পরিমাণ কে অতিক্রম না করে।

যথেষ্ট পরিমাণ ফিডিং স্পেস থাকলে প্রতিদিন ফিডিং করা যায় । তবে ফিড ফিনিশ টাইম বাড়ানোর জন্য অল্টারনেটিভ ফিটিং করা ভালো।

ছবিতে দুইটা মোরগের ওজন সমান কিন্তু একটা মোরগ দেখতে মুরগির মত। মোরগ ব্যবস্থাপনার ক্ষেত্রে শুধু স্ট্যান্ডার্ড ওজন থাকলেই হ...
06/07/2024

ছবিতে দুইটা মোরগের ওজন সমান কিন্তু একটা মোরগ দেখতে মুরগির মত। মোরগ ব্যবস্থাপনার ক্ষেত্রে শুধু স্ট্যান্ডার্ড ওজন থাকলেই হবে না ,সাথে সাথে একটা আদর্শ মোরগের মতো শারীরিক গঠন থাকতে হবে।

ব্রয়লার প্যারেন্ট ফার্মে মোরগ মিক্সিং করার সময় আদর্শ মোরগের কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে।
১) চেহারা লাল হতে হবে, ম্যাচুরিটি আসতে হবে।
২) পায়ের আঙ্গুলে কোন ধরনের ত্রুটি থাকতে পারবে না বিশেষ করে কেন্দ্রীয় আঙ্গুল ত্রুটিমুক্ত থাকতে হবে।
৩) পা লম্বা হতে হবে।
৪) ঠোঁটে কোন ধরনের ত্রুটি থাকতে পারবে না।
৫) ডানা শরীরের সাথে লাগানো থাকতে হবে।
৬) বুক বা Chest উঁচু থাকতে হবে।
৭)Tail feathers উপরের দিকে খাড়া থাকতে হবে।
৮) চোখ ত্রুটি মুক্ত থাকতে হবে।

উপরোক্ত বৈশিষ্ট্য গুলির মধ্যে কিছু সরাসরি Mating organ হিসেবে কাজ করে। তাই উপলক্ষে বৈশিষ্ট্যগুলোর সাথে ডিমের ফার্টিলিটির সরাসরি সম্পর্ক আছে।

ব্রয়লার পেরেন্ট ফার্মে কোয়ালিটি সম্পন্ন মোরগ বাছাই করতে ব্যর্থ হলে বাচ্চা উৎপাদনের উপর ব্যাপক প্রভাব পড়ে।

ভালো মানের মোরগ হলে ৯% মিক্সিং করলে ভালো রেজাল্ট পাওয়া যায়।

Physiological development of Broiler Parents.ব্রয়লার ব্রিডার মুরগির শারীরিক বৃদ্ধির ধাপ সমূহ: Cobb , Indian River, Ross...
04/07/2024

Physiological development of Broiler Parents.

ব্রয়লার ব্রিডার মুরগির শারীরিক বৃদ্ধির ধাপ সমূহ:
Cobb , Indian River, Ross , Efficiency Plus , AA মোটামুটি সবগুলি ব্রয়লার প্যারেন্টের শারীরিক বৃদ্ধির ধাপসমূহ একই রকম।

১) Growth Phase : ১ থেকে ৪ সপ্তাহ brooding period. এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তবে growth phase ০৭ সপ্তাহ পর্যন্ত বিবেচনা করা হয়।এই সময় কোনভাবেই স্টান্ডার বডি ওয়েট থেকে ওজন কম হতে পারবে না। এ সময় মুরগি প্রধান অঙ্গগুলির ডেভেলপমেন্ট হয়। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়। এই সময়ের ব্যবস্থাপনার উপর নির্ভর করবে পরবর্তীতে প্রোডাকশন কি রকম হবে। তাই এ সময়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মুরগির বডি ওয়েট, খাদ্য সহ সবকিছুর সঠিক ব্যবস্থাপনা থাকলেই প্রথম চার সপ্তাহের বডি ওয়েট অর্জন করা সম্ভব।

এ সময় Fleshing Score 3.

এই সময়টাতে মুরগির কাঠামো (Skeletal Development)তৈরি হয় এবং ১২ সপ্তাহ বয়সে মুরগির কাঠামো মোটামুটি পরিপূর্ণতা লাভ করে।

প্রথম ৮ সপ্তাহ পর্যন্ত 78% frame development হয়।

ইউনিফর্ম ফ্রেম ডেভেলপমেন্ট এর জন্য ১ম সপ্তাহ Eye grading সহ এবং চতুর্থ সপ্তাহ ও অষ্টম সপ্তাহে ৩ বার ১০০% grading করা খুবই গুরুত্বপূর্ণ।

১২ সপ্তাহ বয়সে ইউনিফরবিটি ৮০% এর নিচে হলে আরেকবার ১০০% গ্রেডিং করে নিতে হবে।

Meat type মুরগিতে ফিড খাওয়ার টেনডেন্সি বেশি তাই গ্রেডিং করে ইউনিফরমেটি ঠিক রাখতে হয়।

লেয়ার মুরগি তে ১০০% গ্রেডিং না করলেও চলে।

২) Maintenance Phase, : ৮ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত। Growth Phase এ মুরগির ওজন কম বেশি থাকলে এই সময়ের মধ্যে সেটা খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে ঠিক করে নিতে হয়।

এই সময় Fleshing Score 2.

৩) Controlled Phase : ১৩ থেকে ১৫ সপ্তাহ ।
১৩ সপ্তা বয়সে ফিউবারটি বা বয়ঃসন্ধিকাল শুরু হয়। এই সময় মুরগির সাপ্তাহিক ওজন নিজ নিজ জাতের মুরগির স্ট্যান্ডার অনুযায়ী হতে হবে। কমবেশি করা যাবে না।
Follicular development শুরু হয়। তাই সাপ্তাহিক মুরগির ওজন স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে। এ সময় মুরগির ওজন কম বেশি থাকলে আর এডজাস্ট করা যাবে না।

৪) Preparation for lay / Accelerated growth :

১৬ সপ্তাহ থেকে ২০ সপ্তাহ পর্যন্ত মুরগির খাদ্য এমনভাবে বাড়াতে হবে যেন সাপ্তাহিক স্ট্যান্ডার্ড ওজন অনুযায়ী বৃদ্ধি পায়।
এই সময়ে প্রতি সপ্তাহে ৫/৬/৭ গ্রাম বা তার চেয়েও বেশি সাপ্তাহিক ফিড বাড়াতে হবে।

১৬ সপ্তাহে মুরগির যে ওজন থাকবে এই পাঁচ সপ্তাহে তার ৩৩ /৩৪ % ওজন বৃদ্ধি পেতে হবে।

এই সময় Fleshing Score 3.

এই সময় সেক্সচুয়াল ম্যাচুরিটির উপর ভিত্তি করে মুরগির একটি গ্রেডিং করতে পারলে ভালো হয়।

20 সপ্তাহের পর থেকে 5% ডিম পাড়ার আগ পর্যন্ত ১/২ গ্রাম হারে সাপ্তাহিক ফিড বাড়াতে হবে। এই সময় অতিরিক্ত ফিড বাড়ালে মুরগির প্রোডাকশন শুরুর পরে মৃত্যুহার বেড়ে যায়।
মুরগির ওজন দ্রুত বেড়ে যায়, এত ভবিষ্যতে প্রোডাক্টিভিটি ও হ্যাচাবিলিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Light Stimulation দেয়ার পরে মুরগির দ্রুত পলিকুলার ডেভেলপমেন্ট হয়, তাই এ সময় সাপ্তাহিক ফিড ইনক্রিমেন্ট ১/২ গ্রামের বেশি দেয়া যাবে না। ৫% ডিম দেয়ার সময় থেকে ডিমের পার্সেন্টেজ দেখে দেখে ফিড বাড়াতে হবে।

লাইট দেয়ার পর থেকে মোরগের টেস্টিকুলার ডেভেলপমেন্ট শুরু হয়, তাই মোরগের ক্ষেত্রে ৩/৪/৫ গ্রাম হারে সাপ্তাহিক ফিড ইনক্রিমেন্ট দিতে হয় যেন স্টান্ডার বডি ওয়েট ইনক্রিমেন্ট অর্জন করা যায়।

Light Stimulation কখন দিতে হয়।

১)৬০% এর দেশি মুরগির Fleshing Score হবে ৩ বাকি ৪০% Fleshing Score ৪ হবে।
২) P***c bone space দুই আঙ্গুল বা বেশি।
৩) Pelvic Fat deposition ৯০% এর বেশি।
৪) মুরগির ওজন জাত অনুযায়ী স্টান্ডার বা তার চেয়ে বেশি।
৫) মুরগির বয়স ১৪৭ থেকে ১৫৪ দিন হলে ভালো হয়।

এক কথায় ব্রয়লার প্যারেন্টের ক্ষেত্রে স্টান্ডার্ড ওজন, ইউনিফর্মিটি, সঠিক সময়ে লাইটিং খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলোর উপর নির্ভর করবে ভবিষ্যৎ প্রোডাক্টিভিটি, হ্যাচাবিলিটি ও মর্টালিটি।

একজন পোল্ট্রি ফার্ম ম্যানেজার যখন ফার্ম ভিজিট করে তখন তার পঞ্চন্দ্রিয় সক্রিয় রাখতে হয়। যেমন ১.কান : কান দিয়ে মুরগির ...
02/07/2024

একজন পোল্ট্রি ফার্ম ম্যানেজার যখন ফার্ম ভিজিট করে তখন তার পঞ্চন্দ্রিয় সক্রিয় রাখতে হয়। যেমন

১.কান : কান দিয়ে মুরগির শব্দ শুনবে, সুস্থ মুরগির শব্দ অসুস্থ মুরগির শব্দ থেকে আলাদা। মুরগির রেস্পিরেটরি সাউন্ড শুনবে, চেইন ফিডার ,এডজাস্ট ফ্যান ও অন্যান্য যন্ত্রপাতির শব্দ চেক করবে।

২)নাক: নাক দিয়ে সেডের ভিতরে এমোনিয়া গ্যাস, লিটারের গন্ধ, খাদ্যের ঘ্রাণ, সেডের ভিতরে ডাস্ট ইত্যাদি বুঝবে।

৩) চোখ: মোরগ মুরগি ঠিক আছে কিনা, ডিমের রং আকার আকৃতি, লিটার, সেডের সব যন্ত্রপাতি ঠিক আছে কিনা দেখবে।

৪) শরীরের ত্বক: সেডের ভিতর তাপমাত্রা, আদ্রতা , ভেন্টিলেশন স্পিড , ডাস্ট ইত্যাদি বুঝবে।

৫) জিহ্বা: খাদ্য ,পানির স্বাদ পরীক্ষা করে দেখবে।

একজন অভিজ্ঞ ম্যানেজারের ফার্ম ভিজিটের জন্য নিজের পঞ্চ ইন্দ্রিয় যথেষ্ট।

29/06/2024

Brooding is the foundation for future performance of birds . Todays chicks is the money maker of future . So every farmer and technical person must know what is the basic fundamentals of brooding .

More Productivity, More Profit.
29/06/2024

More Productivity, More Profit.

Address

Metro Palitan Housing Society, Babar Road
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Golden Feather Poultry Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golden Feather Poultry Consultancy:

Share

Category