Bangladesh Rabbit Group - BRG

Bangladesh Rabbit Group - BRG Non-profit rescue, foster organisation based in Bangladesh. An educational platform for all rabbits.

আজ এমন একটা ঘটনা লিখছি, যেটা শুনলে আপনার ও গা শিউরে উঠবে।আমরা সত্যিই অনেক চেষ্টা করেছিলাম আপুকে সাহায্য করার। কিন্তু শেষ...
11/08/2026

আজ এমন একটা ঘটনা লিখছি, যেটা শুনলে আপনার ও গা শিউরে উঠবে।

আমরা সত্যিই অনেক চেষ্টা করেছিলাম আপুকে সাহায্য করার। কিন্তু শেষটা যে এতটা নির্মম হবে, সেটা কখনোই ভাবিনি।
একজন পরিচিত আপু গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন আপুর পরিবার তাঁর অজান্তেই আদরের খরগোশগুলো বাসার দারোয়ান রফিকের কাছে দিয়ে দেন। বলা হয়েছিল, গ্যারেজে রাখা হবে। কিন্তু রফিক কাউকে কিছু না জানিয়ে খরগোশগুলোকে ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামে পাঠিয়ে দেয়।
আপু সুস্থ হয়ে বাসায় ফিরে খরগোশগুলোর কথা জানতে চাইলে বলা হয়, ওগুলো গ্রামে আছে। আমরা ফেরত চাইলে রফিক প্রথমে চাকরি ছেড়ে পালিয়ে যায়। পরে অনেক চাপের মুখে খরগোশগুলো ফেরত দিতে রাজি হয় এবং লোক পাঠিয়ে নিয়ে যেতে বলে।
আমার হাসব্যান্ড ওর ছোট ভাইদের নিয়ে সেখানে যান। কিন্তু গিয়ে দেখা যায়, দেওয়া ঠিকানাটি ভুল। রফিক ফোনে একবার ডানে, একবার বামে—এভাবে প্রায় আরও ৪০ কিলোমিটার ঘুরায়, শেষ পর্যন্ত স্থানীয় মেম্মার দিয়ে কথা বলিয়ে তার পরিবারের সদস্যদের আনা হয়। জানা যায় সেই নির্মম সত্য।

খরগোশগুলো আর বেঁচে নেই।

এসি রুমে, পরিবারের সদস্যের মতো বড় হওয়া প্রাণীগুলোকে গ্রামের খোলা পরিবেশে মুরগির মতো ছেড়ে দেওয়া হয়েছিলো। তারা না চিনত সেই পরিবেশ, না জানত কীভাবে খাবার সংগ্রহ করতে হয়। খাবারের খোঁজ করতে গিয়েই একে একে ওরাই শিয়ালের শিকার হয়েছে।
ভাবুন তো... যাদের সারাজীবন নিরাপদে, আদরে রাখা হয়েছে, তাদের শেষ পরিণতি হলো এভাবে?

এরপর আমি রাগে কল দেই‌ সেই পরিবারের সদস্যদের, প্রশ্ন করি কেনো লুকানো হলো? কেনো চুরি করে গ্রামে আনা হলো ওদের? বিষয়টি জানার পর সে উল্টো আপুকে ফোন করে আজেবাজে কথা বলে বিভিন্ন রকমের হুমকি দেয়।
এবার আর বিষয়টি চুপ করে থাকার নয়। আপু পুলিশ নিয়ে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন।

এই পোস্টের উদ্দেশ্য কাউকে হেয় করা নয়। উদ্দেশ্য একটাই—প্রাণীরা খেলনা নয়। কারও আদরের প্রাণীকে মালিকের অনুমতি ছাড়া সরিয়ে দেওয়া, অবহেলায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, তারপর আবার ভয়ভীতি দেখানো এসবের জবাবদিহি হওয়া উচিত।
ওদের আর ফিরিয়ে আনা যাবে না। কিন্তু অন্তত এমন ঘটনা যেন আর কোনো নিরীহ প্রাণীর সঙ্গে না ঘটে।
এই হল সেই মানুষ রুপি জানোয়ার রফিক।

কষ্টের কথা হলো, বেশিরভাগ মানুষ যারা রেসপন্স করছেন, তাদের বয়স ১৪–১৯ বছরের মধ্যে। শেষমেশ কারও পরিবার রাজি হয় না, কারও সেটআ...
27/07/2026

কষ্টের কথা হলো, বেশিরভাগ মানুষ যারা রেসপন্স করছেন, তাদের বয়স ১৪–১৯ বছরের মধ্যে। শেষমেশ কারও পরিবার রাজি হয় না, কারও সেটআপ ভালো না, আবার কেউ এতটাই অবুঝ যে কীভাবে খরগোশ পালন করতে হয়, সেটাই বুঝতে বা শিখতে চায় না। কেউ তো বলছে, ৪টা বাচ্চা নিয়ে সারা বছর ব্রি/ড করাবে! 😅
আবার যারা একটু বড়, তাদের মধ্যে কেউ প্রেগন্যান্ট, কেউ বলছেন—“অন্য কাউকে না পেলে আমাকে দিয়েন।”
শেষমেশ এই দুই সোনামণির এখনও কোনো ঘর হলো না। 🥺

কেউ নিতে চাইলে জানাবেন। 🙂

Adoption postHi, we are baby
22/07/2026

Adoption post
Hi, we are baby

Ami disable bole amk keo nite chayna 💔
19/07/2026

Ami disable bole amk keo nite chayna 💔

Up for adoption. Location dhakaNote- আমরা খরগোশ কেনাবেচা বা ব্রিডিংকে কোনোভাবেই সমর্থন করি না। ৩টি বাচ্চাসহ মা খরগোশটিকে...
15/07/2026

Up for adoption. Location dhaka

Note- আমরা খরগোশ কেনাবেচা বা ব্রিডিংকে কোনোভাবেই সমর্থন করি না। ৩টি বাচ্চাসহ মা খরগোশটিকে রেসকিউ করেছি। বাচ্চাগুলোকে আরও প্রায় ১ মাস পর অ্যাডপশন দেওয়া হবে। কেউ আগ্রহী থাকলে এখন থেকেই অ্যাডপশনের বিষয়ে যোগাযোগ করে প্রাথমিক আলোচনা ও প্রক্রিয়া সম্পন্ন করে রাখতে পারেন।

13/07/2026

Emergency rescue dorker.
Location dhaka, jatrabari.

Ei bristy te oder owner evabe chade rekhe dise. Proper jotno food kichui pacche na. Keo adopt korben, ba foster korben? Foster korle amra nibo. Adopt korle oder owner er sathe kotha boliye dibo.

আমরা ওকে গতকাল রেসকিউ করেছি। আমাদের কাছে আর রাখার মতো কোনো জায়গা নেই তবুও।কেউ কি ওকে ফস্টার করতে আগ্রহী?ঢাকার মধ্যে হলে...
03/07/2026

আমরা ওকে গতকাল রেসকিউ করেছি। আমাদের কাছে আর রাখার মতো কোনো জায়গা নেই তবুও।
কেউ কি ওকে ফস্টার করতে আগ্রহী?
ঢাকার মধ্যে হলে ভালো হয়।
নাহলে ভবিষ্যতে আমাদের জন্য নতুন কোনো রেসকিউ করা খুব কঠিন হয়ে যাবে।

লিঙ্গ: ছেলে 🐰

Dhaka tej gao er ashe pashe keo achen? Oke rescue korte jete hobe amader sathe agami kal. Foster home o dorker noyto res...
01/07/2026

Dhaka tej gao er ashe pashe keo achen? Oke rescue korte jete hobe amader sathe agami kal.
Foster home o dorker noyto rescue kora jabe na.

Dhaka tej gao ei rabbit ta Ekta dokane abuse hocche. Foster home pele oke rescue korte try korbo. Keo foster korle janab...
30/06/2026

Dhaka tej gao ei rabbit ta Ekta dokane abuse hocche. Foster home pele oke rescue korte try korbo. Keo foster korle janaben. Sob khoroch amra debo

25/06/2026

Md Ebrahim Islam Sohan এই ব্যক্তি BD Clean -এর একজন সমন্বয়ক। যারা পরিবেশ ও পরিছন্নতা নিয়ে কাজ করেন বলে আমরা স্বাভাবিক ভাবেই আশা করি তারা প্রাণীদের প্রতিও দায়িত্বশীল হবেন। কিন্তু দুঃখজনক ভাবে, দীর্ঘদিন ধরে তার কাছে থাকা খরগোশ গুলোর ক্ষেত্রে বারবার অবহেলা ও নির্যাতনের প্রমাণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
কিছু মানুষ প্রথমে বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরার পর আমরা কয় একজন মানুষ তার লোকেশনে গিয়ে তার সাথে কথা বলি। তিনি নিজেই ভিডিওতে স্বীকার করেছেন উনি যেভাবে রাখছেন ওদের। আমরা তাকে বুঝিয়ে বলেছিলাম যে তিনি যেভাবে খরগোশগুলো রাখছেন, তা প্রাণী নির্যাতনের মধ্যে পড়ে। সেদিন তিনি আশ্বাস দিয়েছিলেন যে ভবিষ্যতে সঠিকভাবে যত্ন নেবেন পরিচর্যা করবেন।

কিন্তু কিছু দিন পর আবারও সামাজিক মাধ্যমে একই ধরনের অবস্থা দেখতে পাই। পুনরায় যোগাযোগ করতে গেলে তিনি অসহযোগিতা মূলক আচরণ করেন এবং জানান যে তিনি খরগোশগুলো দেবেন না, এভাবেই রাখবেন। এমনকি আমাদের বলেন, সামর্থ্য থাকলে আইনি উপায়ে নিয়ে যেতে।

নির্যাতনের প্রমাণ হিসেবে রয়েছে:
১. তিনি নিজেই ভিডিওতে বলেছেন বিড়াল খরগোশ মে/রে ফেলেছে।
২. দুইবার খরগোশ চুরি হয়েছে।
৩. নিয়মিত ব্রিডিং হলেও বাচ্চাগুলো বেঁচে থাকছে না। (যা অপুষ্টি, অস্বাস্থ্যকর আবাসন ও ইঁদুরের উপদ্রবের সঙ্গে সম্পর্কিত)
৪. এর আগেও বৃষ্টিতে ভিজে খরগোশ মা/রা গেছে।
৫. আমরা যখন গিয়েছি মাটির থেকে বড় বড় পিপড়া গুলো উঠে খরগোশ গুলোকে কাম/ড়াচ্ছিল।

বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি ৩ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু আজ ৭ দিন পার হয়ে গেলেও কোনো পদক্ষেপ দেখা যায়নি। আজও যোগাযোগ করা হলে জানানো হয়েছে যে কমিটি থেকে বিষয়টি সমাধান করা হবে। কিন্তু কবে? আর কতো গুলো অবলা প্রাণী মা/রা যাওয়ার পরে?

আমাদের একটাই দাবি, খরগোশ গুলোকে হয় যথাযথভাবে পালন করা হোক নয়তো এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হোক যারা সত্যিকার অর্থে তাদের যত্ন নিতে সক্ষম। দিনের পর দিন এভাবে প্রাণী নির্যাতন চলতে পারে না।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Rabbit Group - BRG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Rabbit Group - BRG:

Shortcuts

Share