04/09/2026
মুষ্টি চালের খিচুড়ি!!!
মুষ্টি চাল বিষয়টা অনেক আগে থেকেই আমাদের বাংলাদেশে প্রচলিত। আমি ছোটবেলা দেখছি আমাদের বাড়িতে মুষ্টি চাল সংগ্রহ করার জন্য মাদ্রাসা থেকে ছোট ছোট পাত্র দিয়ে যেত এবং আমার দাদী ও মা-চাচিরা তারা এরকম পাত্রে দৈনিক রান্নার জন্য যে চাল নেয়া হত ওখান থেকে কিছু চাল রাখত মুষ্টি করে। পরে মাদ্রাসার লোকজন মাসিক ভিত্তিতে এসে সংগ্রহ করত।
আমি আমাদের সম্মানিত স্বেচ্ছাসেবক সমন্বয়কারী আলতাফ হোসেন ভাই ও মোর্শেদ সাহেবের সাথে এ বিষয়ে আলাপ করলাম মুষ্টি চালের খিচুড়ি নিয়ে। তারা বিষয়টা ভালোই বলল। আমাদের যে মক্তবগুলো আছে আমরা সেখানে বাচ্চাদের মুষ্টি চাল সংগ্রহ করার জন্য চালের পাত্র দেব এবং পরবর্তীতে তারা নিয়মিত চাল সংগ্রহ করবে এবং বেশি চাল হলে (৪০-৫০ কেজি চাল হলে ) এলাকার মানুষদের নিয়ে একটা মুষ্টি চালের খিচুড়ি আয়োজন করা হবে।
এ ধরনের আয়োজন একদিকে বাচ্চাদের মধ্যে মসজিদ বা মাদ্রাসার প্রতি আগ্রহ তৈরি হবে এবং অপরদিকে সমাজের মানুষের মধ্যে আন্তরিকতা ও একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব তৈরি হবে। এই আয়োজনে একই সাথে বাচ্চাদের নিয়ে বিভিন্ন মসজিদ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান (হামদ, নাথ, কুরআন তেলোয়াত প্রতিযোগিতা, হাদিস প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতাও আয়োজন করা যায় )।
আপনাদের এ বিষয় নিয়ে কোনো পরামর্শ থাকলে জানাবেন প্লিজ
ভালো থাকুন ভালো রাখুন সবাইকে
উন্নয়ন কর্মী নাছির, কানাডা
**ছবিগুলো প্রথম আয়োজনের, দ্বিতীয় আয়োজন করতে প্রস্তুতি চলছে, আপনি চাইলে আমাদের সাথে শরীক হতে পারেন :)