R&D Aviary

R&D Aviary "R&D Aviary" যেখানে প্রত্যেক পালকযুক্ত বন্ধু একটি বাড়ি খুঁজে পায়"

জরুরি সতর্কতা: ভ্যাক্সিন নিয়েছিলেন, তবুও মারা গেলেন কেন?কুকুরের কামড়ালে গত স্থান সাবান দিয়ে ধুলে ৭০% জীবাণু ধ্বংস হয়...
19/05/2026

জরুরি সতর্কতা: ভ্যাক্সিন নিয়েছিলেন, তবুও মারা গেলেন কেন?
কুকুরের কামড়ালে গত স্থান সাবান দিয়ে ধুলে ৭০% জীবাণু ধ্বংস হয়ে যায়!
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাত্র এক সপ্তাহে ৫ জনের মৃত্যু। একটি পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে পাঁচজনের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন শিশু ও নারীসহ আরও ৯ জন।
অনেকেই জিজ্ঞেস করছেন — ভ্যাক্সিন নিয়েও কেন মরলেন?
উত্তরটা লুকিয়ে আছে একটাই জায়গায়: সাবান-পানি দিয়ে ধোয়া হয়নি।
❓ মুখে কামড় কেন বেশি বিপজ্জনক?
কুকুরের কামড় বা আঁচড় যদি ঘাড় বা মাথায় হয় তাহলে ইনকিউবেশন পিরিয়ড কমে আসে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যত কাছাকাছি কামড় বা আঁচড়, তত দ্রুত রোগ ছড়ায়।
অর্থাৎ, পায়ে কামড় দিলে হয়তো ৩ মাস সময় থাকে — কিন্তু মুখ বা মাথায় কামড় দিলে ভাইরাস দিন কয়েকের মধ্যেই মস্তিষ্কে পৌঁছে যেতে পারে। ভ্যাক্সিন সেই দ্রুততার সাথে কাজ করার সুযোগ পায় না।
🧼 সাবান-পানি কেন এত গুরুত্বপূর্ণ?
এটা শুধু "পরিষ্কার করা" নয়। এটা ভাইরাস সরানো।
সঠিকভাবে ধোয়ার মাধ্যমে শরীরে প্রবেশের আগেই ভাইরাসের উল্লেখযোগ্য পরিমাণ দূর করা সম্ভব।
কামড় দিলে বা আঁচড় কাটলে যদি কোনো ধরনের ক্ষত তৈরি হয়, তাহলে ক্ষতস্থান তাৎক্ষণিকভাবে ১৫ থেকে ২০ মিনিট সময় নিয়ে কাপড় ধোয়ার ক্ষারযুক্ত সাবান দিয়ে ফেনা উঠিয়ে ধুতে হবে।
ভাবুন — ভ্যাক্সিন হলো শেষ প্রতিরক্ষা। আর সাবান-পানি হলো প্রথম প্রতিরক্ষা। প্রথম প্রতিরক্ষা না থাকলে শেষ প্রতিরক্ষা একা কাজ করতে পারে না।
*** বিশেষ সতর্কতা: ক্যাটাগরি ৩ মানে RIG ইনজেকশনও লাগবে
মাথায়, বুকে বা ঘাড়ে কুকুরের কামড় বা আঁচড়ে রক্তপাত হোক বা না হোক, সেটিকে ক্যাটাগরি ৩ ধরা হয়। বিশেষ করে ক্যাটাগরি ৩ কামড়ের জন্য অ্যান্টি র‌্যাবিস ইমিউনোগ্লোবিউলিন (RIG) ইনজেকশনও নিতে হবে।
শুধু সাধারণ ভ্যাক্সিন নয়, RIG ইনজেকশন না নিলে সুরক্ষা অসম্পূর্ণ থাকে — এই তথ্যটি অনেকেরই জানা নেই।
✅ কুকুর কামড় দিলে সঠিক ক্রম:
১. সাথে সাথে সাবান-পানি দিয়ে ১৫-২০ মিনিট ধুন
২.যত দ্রুত সম্ভব ভ্যাক্সিন নিন
৩. মুখ/মাথা/ঘাড়ে কামড় হলে অবশ্যই RIG ইনজেকশনও নিন
৪. হলুদ, চুন, মরিচ গুঁড়া কখনো লাগাবেন না⁉️
চূড়ান্ত কথা:
জলাতঙ্ক শতভাগ প্রতিরোধযোগ্য, আবার শতভাগ প্রাণঘাতী।বিড়ালের সামান্য আঁচড় কিংবা কুকুরের কামড়কে তুচ্ছ মনে করার যে সংস্কৃতি সমাজে প্রচলিত,

কোরবানির সময় কেনা-বেচার ব্যস্ততায় ও খরচ কমাতে আমরা কোরবানির সময় পশুর সাথে অমানবিক আচরণ করি। আসুন সচেতন হই, প্রাণীর প্রতি...
19/05/2026

কোরবানির সময় কেনা-বেচার ব্যস্ততায় ও খরচ কমাতে আমরা কোরবানির সময় পশুর সাথে অমানবিক আচরণ করি। আসুন সচেতন হই, প্রাণীর প্রতি সদয় আচরণ করি।

আমি না হয় মার খেয়েই পেট ভরাবো, কিন্তু আমার বাচ্চা গুলোর জন্যে তো অন্তত খাবার জোগাতে হবে... 💔রাস্তায় থাকা লাখো বিড়াল ও কু...
22/04/2026

আমি না হয় মার খেয়েই পেট ভরাবো, কিন্তু আমার বাচ্চা গুলোর জন্যে তো অন্তত খাবার জোগাতে হবে... 💔

রাস্তায় থাকা লাখো বিড়াল ও কুকুরের নিত্যদিনের গল্প... 💔

~

খাচ্ছিলাম। এমন সময় আমার বাসার বিড়ালটা এসে গা ঘেঁষে বসে পড়ল। আমি গ্রাস তোলার আগেই সে মিউ মিউ করে ডাকতে শুরু করল। বুঝে গেল...
07/02/2026

খাচ্ছিলাম। এমন সময় আমার বাসার বিড়ালটা এসে গা ঘেঁষে বসে পড়ল। আমি গ্রাস তোলার আগেই সে মিউ মিউ করে ডাকতে শুরু করল। বুঝে গেলাম—ওরও খাবারের অংশ আছে।

প্রথম গ্রাসটা ওর ছোট থালায় দিলাম। খুব শান্তভাবে চেটে-পুটে খেল। দ্বিতীয়বার আরেকটু দিলাম। এবার পুরোটা শেষ করতে পারল না। কয়েকটা ভাতের দানা প্লেটের ধারে পড়ে রইল।

আমার খাওয়া শেষ হলে হাত ধুয়ে খাটে হেলান দিয়ে মেঝেতেই বসে থাকলাম। কিছুক্ষণ পর দেখি—ওই পড়ে থাকা ভাতের দানাগুলো কামড়ে ধরেছে কয়েকটা পিঁপড়া। দুটো পিঁপড়ে মিলে একটা দানা টেনে নিয়ে যাচ্ছে।

সেই মুহূর্তে বুঝলাম—এই দানাগুলো আসলে ওদের জন্যই বরাদ্দ ছিল। বিড়াল তার অংশ নিয়েছে, পিঁপড়া তাদেরটা। আমিও আমার ভাগটুকু পেয়েছি।

এক দানা ভাত আমাদের থালায় আসে কত পথ পেরিয়ে—কত মানুষের হাত, কত ব্যবস্থার ভেতর দিয়ে। কে কোথা থেকে রিজিক পাবে, আমরা জানি না।
হালালভাবে যা পাই, সেটাই আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন।
অথচ দুবেলা খাবারের চিন্তায় আমরা কত অস্থির হই—যেখানে আল্লাহর বণ্টনে কোনো ভুল হয় না।

28/12/2025

Address

Hazaribagh
Dhaka

Telephone

+8801752351621

Website

Alerts

Be the first to know and let us send you an email when R&D Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R&D Aviary:

Shortcuts

Share

Category