14/06/2026
“একজন খামারি কেন ট্রেনিং নেবে?” — শুধু ব্যবস্থাপনা শেখার জন্য নয়!
অনেকেই মনে করেন—
“ট্রেনিং মানে শুধু মুরগি পালন শেখা।”
আসলে বিষয়টা এত সহজ না।
একজন খামারির জন্য ট্রেনিং শুধু ব্যবস্থাপনা শেখার বিষয় নয়, বরং ক্ষতি কমানো, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং প্রতারণা থেকে নিজেকে রক্ষা করার সবচেয়ে বড় হাতিয়ার।
দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের অধিকাংশ খামারি এই তিনটি বিষয়ই ভালোভাবে বোঝেন না।
১. সঠিক ব্যবস্থাপনা শিখে লাভ বাড়ানোর জন্য
ট্রেনিংয়ের মাধ্যমে একজন খামারি শিখতে পারেন—
✅ ব্রুডিং
✅ ফিড ও পানির ব্যবস্থাপনা
✅ ভ্যাকসিন
✅ বায়োসিকিউরিটি
✅ পরিবেশ নিয়ন্ত্রণ
✅ রোগ প্রতিরোধ
ফলাফল?
✔ অযথা অ্যান্টিবায়োটিক কম লাগে
✔ খরচ কমে
✔ উৎপাদন বাড়ে
✔ ঝুঁকি কমে
✔ লাভ বাড়ে
২. ভুল তথ্য ও অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বাঁচানোর জন্য
যখন খামারির জ্ঞান কম থাকে, তখন—
ডিলার
অন্য খামারি
মেডিসিন কোম্পানি
বিভিন্ন পরামর্শদাতা
অনেক সময় ভুল তথ্য দিয়ে বা অপ্রয়োজনীয় ওষুধ ও পণ্য বিক্রি করে খামারির খরচ বাড়িয়ে দিতে পারে।
কিন্তু একজন প্রশিক্ষিত খামারি সহজে বিভ্রান্ত হন না।
তিনি জানেন—
কী দরকার, আর কী দরকার নেই।
৩. ডাক্তারের সাথে ভালোভাবে কাজ করার জন্য
অনেক সময় ভালো ডাক্তারও সঠিক তথ্য না পেলে সঠিক diagnosis করতে পারেন না।
একজন প্রশিক্ষিত খামারি—
✔ সঠিক history দিতে পারেন
✔ সমস্যাগুলো পরিষ্কারভাবে বুঝাতে পারেন
✔ চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারেন
✔ প্রয়োজনে চিকিৎসার সীমাবদ্ধতাও বুঝতে পারেন
এমনকি ডাক্তারের কোনো ভুল বা সীমাবদ্ধতা থাকলেও সেটা নিয়ে যুক্তিসঙ্গত আলোচনা করতে পারেন।
তাই ট্রেনিং মানে শুধু ব্যবস্থাপনা শেখা নয়
ট্রেনিং মানে—
📌 সঠিক সিদ্ধান্ত নেওয়া
📌 অপ্রয়োজনীয় খরচ কমানো
📌 প্রতারণা থেকে বাঁচা
📌 ডাক্তারের সাথে সমন্বয় করে কাজ করা
📌 ফার্মকে লাভজনক করা
শেষ কথা
একজন দক্ষ খামারি কখনো শুধু ওষুধের উপর নির্ভর করেন না।
তিনি জ্ঞান, দক্ষতা এবং সঠিক ব্যবস্থাপনার উপর নির্ভর করেন।
কারণ—
“ভালো খামার ভাগ্যের কারণে নয়, দক্ষতার কারণে তৈরি হয়।”
আর সেই দক্ষতা অর্জনের প্রথম ধাপ হলো—
ট্রেনিং। 🐔📚💙
পোল্ট্রি এবং ডেইরী ২টার জন্য ট্রেনিং এর সুযোগ আছে।
০১৭১৭৩০০৭০৬