10/04/2026
Waterforest Bangladesh শুধুমাত্র লো-টেক, সহজে টিকে থাকা অ্যাকোয়ারিয়াম প্ল্যান্ট নিয়েই কাজ করে। আমরা ইচ্ছা করেই মিড - হাই-টেক বা ঝামেলাপূর্ণ গাছ রাখি না। আগে কিছু স্টেম প্ল্যান্ট ছিল, এখন নেই। কারণ খুব সোজা—বাংলাদেশের বাস্তবতায় মিড বা হাই-টেক প্ল্যান্ট মেইনটেইন করা অনেকের পক্ষেই কঠিন।
এখানে পানির কোয়ালিটি, গরমকালে অতিরিক্ত তাপমাত্রা, ভালো ব্র্যান্ডের লাইটের উচ্চ দাম, ফার্টিলাইজারের খরচ—সব মিলিয়ে স্টেম প্ল্যান্ট রাখা মানেই নিয়মিত ঝামেলা। যেমন Rotala blood red টাইপের গাছ দ্রুত বাড়লেও নিচে আলো না পেলে বটম অংশ পচে যায়, ফলে নিয়মিত ট্রিমিং ও যত্ন দরকার।
অন্যদিকে, রাইজোম বা স্ট্রং রুট-ভিত্তিক গাছ যেমন Anubias, Cryptocoryne, Echinodorus—এগুলোর শক্তি মূলত তাদের বেসে থাকে। তাই এগুলো সহজে নষ্ট হয় না, ধীরে বাড়ে, এবং খুব কম মেইনটেনেন্সেই বছরের পর বছর ভালো থাকে। উদাহরণ হিসেবে Echinodorus St. Elmo’s Fire—২০১৭ সালে সংগ্রহ করা একটি গাছ, যা প্রায় ৯ বছর ধরে টিকে আছে, এবং এখনো এর চারা ভালো দামে বিক্রি হয়।
অনেকের ট্যাংকে এমন মাছ থাকে যারা গাছ খেয়ে ফেলে, যেমন কিছু সিকলিড। সেক্ষেত্রেও শক্ত পাতার, রেজিস্ট্যান্ট গাছই দরকার। আবার অনেকেই ব্যস্ততার কারণে নিয়মিত ট্যাংকের যত্ন নিতে পারেন না—তাদের জন্য স্লো-গ্রোয়িং, লো-টেক গাছই সবচেয়ে বাস্তবসম্মত সমাধান।
এখন প্রশ্নটা ভ্যালু ফর মানির। ১০০–১৫০ টাকার স্টেম প্ল্যান্ট কিনে তার পেছনে লাইট, CO₂, ফার্টিলাইজার, তাপমাত্রা নিয়ন্ত্রণ, নিয়মিত ট্রিমিং—এই পুরো সেটআপ মেইনটেইন করা কি বেশি যুক্তিযুক্ত, নাকি একবার একটু দাম দিয়ে রেয়ার কিন্তু টেকসই লো-টেক গাছ নেওয়া ভালো?
যারা এই হিসাবটা বুঝেন, তারা সাধারণত আমাদের গাছ নেন এবং দীর্ঘমেয়াদে সন্তুষ্ট থাকেন।
[ ছবিতে: Waterforest-এর একটি নিজস্ব Zero Tech Hillstream সেটআপ, যেখানে শুধুমাত্র Anubias Coffeefolia ব্যবহার করা হয়েছে। এই সেটআপে লাইট এবং ফিল্টার ছাড়া আর কোনো কিছুই ব্যবহার করা হয়নি। কোনো ফার্টিলাইজার নেই, CO₂ নেই—সম্পূর্ণ ন্যাচারাল কন্ডিশনে গাছগুলো রাখা হয়েছে। তারপরও গাছের গ্রোথ বেশ ভালো এবং দেখতে খুবই সুন্দর লাগছে। পাথরগুলোতে জন্মানো সবুজ শেওলাও একা একা হয়েছে। পটেড বুসেগুলো ইগনোর করুন—ওগুলো শুধু সেলের জন্য আলাদা করে রাখা আছে। ]