03/09/2018
বাজরিগার এর খাবার তালিকা
বাজরিগার পালন এখন আর স্বল্প সংখ্যক মানুষে সীমাবদ্ধ নেই। এই পরিবারটি এখন অনেক বড় পরিবার। এর পরিধি যতই বাড়ছে ততই এই বিষয়ে নিত্য নতুন গবেষণা আর চিন্তার উদয় হচ্ছে। তবে আমি আজকে খুব সাধারণ একটি বিষয় নিয়ে কথা বলব, তা হল প্রতিদিন বাজরিগার এর খাবার বা সিডমিক্স এ কি কি থাকতে পারে এবং কি পরিমানে থাকতে পারে আর অন্যান্য কি খাবার দেয়া যেতে পারে।
বাজরিগার এর গৃষ্মকালীন খাদ্য তালিকায় যেসব শস্যদানা রাখা যায় তার ৫ কেজি খাবারের মিশ্রণের উপকরণ এবং পরিমাণ ।
৫ কেজি সিডমিক্স এ যা যা থাকতে পারে-
১। কাউন-৩ কেজি
২। চিনাঃ ০.৫ কেজি
৩। গুজি তিলঃ ০.২৫ কেজি
৪। পোলাও চালের ধানঃ ১ কেজি
৫। ক্যানারি সিডঃ ০.২৫ কেজি
এগুলার বাইরে অন্যকিছু দরকার নেই , সূর্যমুখির বীজ বারজিগার কে দেয়া উচিত নয় কারণ এটা বাজরিগারের এর শরীরে ফ্যাট বাড়ায় এবং অস্বাস্থকর।
অন্যান্য খাবারঃ
সিদ্ধ ডিম,পালং শাক,কলমি শাক,বরবটি,মটরশুটি,গাজর,আপেল এগুলা কাচা দেয়া যায় মাঝে মাঝে ।
মাঝে মাঝে খাটি মধু এবং ঘৃতকুমারির শাস পানিতে মিশিয়ে দিতে পারেন ।