10/10/2025
বিড়ালের খাদ্য হিসাবে ডিম - করণিয় ও বর্জনিয় :
….......…...........................
১) ডিম কি বিড়ালকে খাওয়ানো যাবে?
উত্তর - হ্যাঁ সুপার ফুড ডিম বিড়ালের খাদ্য তালিকায় যুক্ত হলে বিড়ালের পুষ্টির অভাবজনিত অনেক সমস্যার-ই সমাধান হবে।
২) কিভাবে খাওয়াতে হবে?
উত্তর - কোন প্রকার মসলা, লবণ, দুধ, তেল ছাড়া সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে খাওয়াতে হবে।. কাঁচা, অর্ধ সিদ্ধ, ভাজা ডিম খাওয়ানো যাবে না।
৩) কি সাবধানতা অবলম্বন করতে হবে?
উত্তর - যদি ডিমে বিড়ালের এলার্জি দেখা দেয় তাহলে বন্ধ করে দিতে হবে। Individual Hypersensitivity এর কারণে যদি চুলকানি, পাতলা পায়খানা কীংবা বমি হয় সেক্ষেত্রে ডিম খাওয়ানো যাবে না। ]
৪) মানুষের মত প্রতি দিন ডিম খাওয়ানো যাবে কী না?
উত্তর - সপ্তাহে ১-২ দিন খাওয়াতে হবে, প্রতিদিন নয়।
৫) বিড়ালকে কি একটা আস্ত ডিম খাওয়ানো যাবে?
উত্তর - কোন অবস্থাত্ই একটা বিড়ালকে একটা আস্ত মুরগী/হাঁসের ডিম খাওয়ানো যাবে না । 1-3 কেজি ওজনের জন্য আধা চা চামচ, ৩-৫ কেজি ওজনের বিড়ালকে ১ চা চামচ, ৬-৮ কেজি ওজনের বিড়ালের জন্য ২ চা চামচ ডিম ভর্তা খাওয়াতে হবে।
বিশ্ব ডিম দিবসের প্রেরণা হিসাবে নিজের ডিম খান এবং আপনার বিড়ালকে খেতে দিন। Adopted Cat কীংবা Orphan Cat গুলি বেশী লাভবান হবে। দূর হবে Stunted growth, Muscle Wasting, Rickets/Osteomalacia, Anorexia Syndrome এবং Hair fall এর মত সমস্যা।