MaQesi Animal farm limited

MaQesi Animal farm limited ম্যাকসি এমন একটি স্বপ্ন দেখে যেখানে সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করে সামনে অগ্রসর হবে It work since 3 September in 2010.

MaQesi is the Bangladeshi foods and farms with free library system Educational group.

টাকা দিয়ে টেনশন ঘরে আনার আগে একবার খামারটা দেখুন মুন্সী মোখলেস উদ্দিন আশিকটাকা দিয়ে টেনশন ঘরে আনার কথা যদি কখনো চিন্তা ক...
08/08/2026

টাকা দিয়ে টেনশন ঘরে আনার আগে একবার খামারটা দেখুন মুন্সী মোখলেস উদ্দিন আশিক

টাকা দিয়ে টেনশন ঘরে আনার কথা যদি কখনো চিন্তা করে থাকেন, তাহলে খামার করতে পারেন। গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি কিংবা অন্য যেকোনো প্রাণী নিয়ে।
তবে খামারকে শুধু লাভের হিসাব দিয়ে দেখলে ভুল করবেন।
এই সেক্টরে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয় লেবার বা কর্মী ব্যবস্থাপনা।
কারণ প্রাণী প্রতিদিন আপনার কাছে খাবার চায়, পানি চায়, পরিচর্যা চায়। তাদের কোনো শুক্রবার নেই, ঈদের ছুটি নেই, সরকারি ছুটি নেই। তারা অসুস্থ হলে আপনার হিসাব অনুযায়ী অসুস্থ হয় না।
আর কর্মীর জীবনও তার নিজের বাস্তবতায় চলে।
হঠাৎ সকালে খবর এলো, দূরের কোনো আত্মীয় হাসপাতালে ভর্তি।
কেউ মারা গেল।
কারও জ্বর হলো।
কারও ডায়রিয়া হলো।
আত্মীয়ের বিয়ে।
পারিবারিক সমস্যা।
সংসারে ঝামেলা।
কখনো কখনো এসব কারণে হঠাৎ ছুটি চাইবে।
ছুটি দিতে না চাইলে আবার তৈরি হবে অন্য সমস্যা। কর্মীর আত্মসম্মান, অভিমান, ক্ষোভ, ইগো, সম্পর্কের টানাপোড়েন সবকিছুই এসে পড়ে খামারের কাজে।
আপনি যদি নিজেই প্রয়োজনের সময় রিপ্লেসমেন্ট লেবার হতে পারেন, তাহলে আপনি অনেকটাই নিরাপদ।
কিন্তু নিজে যদি সেটা না পারেন, তখন শুরু হবে আসল দুশ্চিন্তা।
কারণ আপনি হয়তো ঢাকায় বসে হিসাব করছেন, আজ এত লিটার দুধ, এত কেজি খাবার, এত টাকা বিক্রি। অথচ খামারে প্রাণীগুলো ঠিকমতো খাবার পেল কি না, পানি পেল কি না, অসুস্থ প্রাণীটি আলাদা রাখা হলো কি না, বাচ্চাগুলো ঠিকমতো পরিচর্যা পেল কি না, এসবের ওপরই আপনার বিনিয়োগের ভবিষ্যৎ নির্ভর করছে।
খামারের লাভের গল্প শুনে সিদ্ধান্ত নেবেন না
সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা খামারের অনেক সফলতার গল্প দেখি।
“এত টাকা দিয়ে শুরু করে এত টাকা লাভ।”
“একটি গাভী থেকে এত আয়।”
“এক বছরে খামার দ্বিগুণ।”
“চাকরি ছেড়ে খামার করে লাখ লাখ টাকা আয়।”
এসব গল্পের কিছু সত্যি হতে পারে। কিন্তু সব গল্প আপনার বাস্তবতা নয়।
অনেক সময় খামারের সঙ্গে খাদ্য, সাপ্লিমেন্ট, সাইলেজ, গরু-বাছুর, মুরগি-হাঁস-কোয়েল বাচ্চা বিক্রি, প্রশিক্ষণ, পরামর্শ, ফেসবুক কনটেন্ট কিংবা অন্যান্য আয়ের উৎসও যুক্ত থাকে।
তখন মানুষ যে আয়টি দেখছে, সেটিকে শুধু “খামারের লাভ” হিসেবে ধরে নেয়।
এখানেই নতুন উদ্যোক্তা বিভ্রান্ত হতে পারেন।
আরেকটি বিষয় হলো, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় খামারের বিক্রয়মূল্যকে লাভ হিসেবে দেখানো হয়।
ধরুন, একটি বাছুর ৬০ হাজার টাকায় কিনে ১ লাখ টাকায় বিক্রি হলো।
দেখতে লাভ ৪০ হাজার টাকা।
কিন্তু মাঝখানে খাবার, শ্রম, চিকিৎসা, পরিবহন, জমি বা শেডের খরচ, বিদ্যুৎ, পানি, মৃত্যুঝুঁকি, মূলধনের খরচ এবং সময়ের মূল্য কত ছিল?
সেগুলো বাদ দেওয়ার পর প্রকৃত লাভ কত?
এই হিসাবটাই গুরুত্বপূর্ণ।
আমি এটাকে ভালো মার্কেটিং বলতে পারি, কিন্তু খরচ বাদ না দিয়ে শুধু বিক্রয়মূল্যকে লাভ হিসেবে দেখানো হলে নতুন উদ্যোক্তার জন্য সেটি বিভ্রান্তিকর।
খামার মানে শুধু গরু-ছাগল নয়
আমার নিজের কাজের জায়গা থেকেও বিষয়টি একটু ভিন্নভাবে দেখি।
আমি নিরাপদ ও টেকসই কৃষি-প্রাণিসম্পদভিত্তিক পণ্য ও ব্যবস্থাপনার দিকে কাজ করতে চাই। তাই আমার কাছে গরু, ছাগল, ভেড়া, মাছ, কৃষি এবং জৈব উপাদানগুলো আলাদা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়।
একটি সমন্বিত ব্যবস্থায় প্রাণীর বিষ্ঠা যেমন সম্পদ হতে পারে, তেমনি দুধ, মাংস, মাছ কিংবা অন্যান্য উৎপাদনও আয় ও খাদ্যব্যবস্থার অংশ হতে পারে।
আমার কাছে খামারের আসল শক্তি হলো মাল্টিপল ফাংশন।
একটি খাত থেকে শুধু একটি আয় নয়, বরং পুরো ব্যবস্থাটিকে কীভাবে পরস্পরের সঙ্গে যুক্ত করা যায়, সেটিই উদ্যোক্তার চিন্তার বিষয়।
সবচেয়ে বড় কথা, আগে নিজের শ্রমের হিসাব করুন
যারা অনেক আশা নিয়ে চাকরি ছেড়ে খামারে আসতে চান, তাদের আমি নিরুৎসাহিত করছি না।
বরং বলছি, সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের সক্ষমতা যাচাই করুন।
আপনার হাতে কত টাকা আছে?
কত মাস লোকসান সহ্য করতে পারবেন?
নিজে কতটা সময় দিতে পারবেন?
লেবার না থাকলে আপনি কি নিজে কাজ করতে পারবেন?
প্রাণী অসুস্থ হলে আপনি কি রাত জেগে দেখাশোনা করবেন?
খাদ্যের দাম বাড়লে আপনার ব্যবসা কতদিন টিকবে?
বাজারে দাম পড়ে গেলে আপনার হাতে বিকল্প কী থাকবে?
এসব প্রশ্নের উত্তর না জেনে শুধু ফেসবুকের সফলতার গল্প দেখে চাকরি ছেড়ে খামারে নেমে পড়া বিপজ্জনক হতে পারে।
খামার একটি ব্যবসা, আবার একই সঙ্গে এটি জীবন্ত প্রাণীর দায়িত্ব।
এখানে লাভ আছে, সম্ভাবনাও আছে। কিন্তু ঝুঁকিও কম নয়।
তাই খামার করবেন, অবশ্যই করবেন।
কিন্তু আগে হিসাব করুন।
নিজের শ্রমের মূল্য হিসাব করুন।
লেবারের ঝুঁকি হিসাব করুন।
খাদ্যের খরচ হিসাব করুন।
মৃত্যুঝুঁকি হিসাব করুন।
বাজারের ওঠানামা হিসাব করুন।
তারপর সিদ্ধান্ত নিন।
আর যারা নিজের শ্রম দিয়ে, নিজের হাতে, ধৈর্য নিয়ে খামার গড়ে তুলতে চান, তাদের জন্য অবশ্যই আমার শুভকামনা রইল।
আপনাদের খামারের বাস্তব অভিজ্ঞতা শুনতে চাই। লাভের গল্প যেমন বলবেন, তেমনি লোকসান, লেবার সমস্যা, রোগবালাই, বাজারঝুঁকি এবং তিক্ত অভিজ্ঞতাগুলোও বলুন।
কারণ নতুন উদ্যোক্তার জন্য সবচেয়ে মূল্যবান শিক্ষা অনেক সময় সফলতার গল্পে নয়, ব্যর্থতার সত্যিকারের অভিজ্ঞতায় লুকিয়ে থাকে।

মুন্সী মোখলেস উদ্দিন আশিক
উদ্যোক্তা আল আনাম র্ফাম লিমিটেড
MaQesi Animal farm limited

Munshi Mokhles Uddin Ashiq

বিশ্বের বিশালকায় ৫টি ষাঁড় 🐂🌍বিশাল আকৃতি আর অকল্পনীয় শক্তির জন্য এই ৫টি জাতের ষাঁড় সারা বিশ্বে পরিচিত। শুধু ওজন নয়, এদের ...
18/04/2026

বিশ্বের বিশালকায় ৫টি ষাঁড় 🐂🌍

বিশাল আকৃতি আর অকল্পনীয় শক্তির জন্য এই ৫টি জাতের ষাঁড় সারা বিশ্বে পরিচিত। শুধু ওজন নয়, এদের শারীরিক বৈশিষ্ট্যও বেশ চমকপ্রদ। চলুন জেনে নিই এদের সম্পর্কে আরও কিছু বিস্তারিত:

১. চিয়ানিনা (Chianina) - ইতালি 🇮🇹

ইতিহাস: এটি বিশ্বের প্রাচীনতম জাতগুলোর একটি। প্রাচীন রোমানরা এদের কৃষিকাজে এবং ধর্মীয় উৎসবে ব্যবহার করত।

বিশেষত্ব: এদের গায়ের রঙ ধবধবে সাদা এবং চামড়া খুবই শক্ত। বিশাল উচ্চতার কারণে এদের 'সাদা দানব'ও বলা হয়।

২. সাউথ ডেভন (South Devon) - যুক্তরাজ্য 🇬🇧

নামকরণ: এদের গায়ের রঙ তামাটে বা লালচে হওয়ায় এদের ‘দ্য জেন্টল জায়ান্ট’ (The Gentle Giant) বলা হয়।

উপকারিতা: এরা যেমন ওজনে ভারী, তেমনি এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলক বেশি।

৩. মেইন-অ্যাঞ্জু (Maine-Anjou) - ফ্রান্স 🇫🇷

উন্নত জাত: ১৮৩৯ সালে ফ্রান্সের 'মেইন' এবং 'অ্যাঞ্জু' নদীর তীরের দুটি জাতের সংমিশ্রণে এটি তৈরি করা হয়।

স্বভাব: এরা শান্ত স্বভাবের হয়, যা খামারিদের জন্য পালন করা সহজ করে তোলে।

৪. চারোলাইস (Charolais) - ফ্রান্স 🇫🇷

অর্থনৈতিক গুরুত্ব: এরা খুব কম সময়ে বেশি মাংস উৎপাদন করতে পারে, তাই বাণিজ্যিক খামারের জন্য এটি সেরা পছন্দ।

গঠন: এদের হাড়ের গঠন বেশ চওড়া এবং মজবুত হয়।

৫. বেলজিয়ান ব্লু (Belgian Blue) - বেলজিয়াম 🇧🇪

বিজ্ঞানের বিস্ময়: এদের শরীরে 'মায়োস্ট্যাটিন' (Myostatin) নামক প্রোটিনের প্রাকৃতিক পরিবর্তনের কারণে পেশি সাধারণের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পায়।

চর্বিহীন মাংস: এদের মাংসে চর্বি বা কোলেস্টেরল অনেক কম থাকে, যা স্বাস্থ্যের জন্য ভালো।

💡 আপনি কি জানেন?
এই বিশালকায় ষাঁড়গুলো প্রতিদিন প্রায় ৩০ থেকে ৫০ কেজি পর্যন্ত খাবার (ঘাস ও দানাশস্য) গ্রহণ করতে পারে! এদের রক্ষণাবেক্ষণ সাধারণ গরুর চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং।

#বিশালষাঁড় #খামার #পশুপালন #অজানা_তথ্য

Ai রে কইলাম বিশ্বে তো যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এনিটাইম WW3 লাইগা যাইতে পারে। আর তখন তো আধুনিক জীবন লাইফ-স্টাইলে খরার ...
14/04/2026

Ai রে কইলাম বিশ্বে তো যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এনিটাইম WW3 লাইগা যাইতে পারে। আর তখন তো আধুনিক জীবন লাইফ-স্টাইলে খরার ঘাঁ লাগবে। তাইলে তুমি আমাকে এমন একটা বুদ্ধি দাও যেটা করলে আমারে কোনো যুদ্ধ-টুদ্ধয় পাইবো না।

তখন জিমিনি আমারে মেলা জ্ঞান টেন দিলো আর একটা ছবি বানায়া দিয়া কইলো তুমি এইটা করো তাইলে তুমি ভালা থাকবা। অথচ এই পেচাল কিন্তু আমরা আগের থিকাই কইয়া আসছি যে, গ্রামে যান এগ্লা এগ্লা করেন।

কিন্তু আপনারা শুনেন না। যাইহোক এবার তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেইম কথা কইছে। অন্তত তার কথা হুনেন প্লিজ লাগে।

দা*জ্জা*লি সি*স্টেমের আধু-নিক পৃথিবীর বলয় থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। কৃষিভিত্তিক অর্থনৈতিক প্রকল্প গড়ে তুলতে হবে।কৃষি ...
25/03/2026

দা*জ্জা*লি সি*স্টেমের আধু-নিক পৃথিবীর বলয় থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। কৃষিভিত্তিক অর্থনৈতিক প্রকল্প গড়ে তুলতে হবে।

কৃষি জমি,ফসলের জমি,গবাদিপশু,ফার্ম, পুকুর, মৎস্য চাষ ইত্যাদি। নিজেরাই নিজেদের উৎপাদন প্রক্রিয়া বৃদ্ধি করতে হবে।

এটা একদিনের কোনো প্রজেক্ট নয়, আর কারোও একার পক্ষে এই কাজ গুলো করাটা প্রায় অসম্ভব, কারন অনেকেই অর্থনৈতিক ভাবে এতটা স্বচ্ছল নয় যে একাই একটা প্রকল্প গড়ে তুলবে।

বর্তমান এবং আগামীর চতুর্মুখী সংকট মোকাবেলায় আমাদের জন্য এখন কাহাফ ন্যাচার ভিলেজ আবশ্যকীয় হয়ে পরেছে।

এই বিষয়ে আপনার চিন্তাভবনা কি?

23/03/2026

মাত্র ১ বিঘা জমিতে ছাগল খামার | Goat Farming Business Plan | বছরে ৬ লাখ আয় সম্ভব‌।




18/01/2026
ছাগল পালনে লোকসান হয় না—লোকসান হয় সংখ্যা না জানার কারণে!❌ “ছাগল তো এমনিতেই বাচ্চা দেয়”✅ বাস্তবতা: হিসাব না জানলে ছাগলই খ...
18/01/2026

ছাগল পালনে লোকসান হয় না—লোকসান হয় সংখ্যা না জানার কারণে!

❌ “ছাগল তো এমনিতেই বাচ্চা দেয়”
✅ বাস্তবতা: হিসাব না জানলে ছাগলই খামারিকে খায়

📌 চোখ খুলে দেওয়ার মতো সংখ্যাগুলো👇

🔢 ১৪৫-১৫৫ দিন → ছাগলের গর্ভকাল
🔢 ৬-৮ মাস → প্রজননে আসার বয়স
🔢 ১-৩ টি → প্রতি বার বাচ্চা (যমজ স্বাভাবিক)
🔢 ১৮-২৫ টি → ১০টি মাদি থেকে বছরে বাচ্চা
🔢 ১-১.৫ কেজি → জন্মের সময় বাচ্চার ওজন
🔢

With Mahmudul Hasan Gunovi – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉
18/01/2026

With Mahmudul Hasan Gunovi – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉

Address

Dhaka
1207

Telephone

01515629504

Website

Alerts

Be the first to know and let us send you an email when MaQesi Animal farm limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MaQesi Animal farm limited:

Shortcuts

Share