Symba Foster Care

Symba Foster Care We care your Cat as a member of our family

চট্টগ্রাম ট্যুর শেষে ফেরার পথে বাবুটার সাথে এক চায়ের দোকানে দেখা।
16/12/2023

চট্টগ্রাম ট্যুর শেষে ফেরার পথে বাবুটার সাথে এক চায়ের দোকানে দেখা।

10/12/2023
New guests Snowy & Mini 💕
07/08/2020

New guests
Snowy & Mini 💕

''Chiku" the cute boy💕
11/07/2020

''Chiku" the cute boy💕

Get acquainted with THOR.
21/02/2020

Get acquainted with THOR.

❤ Mishti ❤
04/02/2020

❤ Mishti ❤

New guest LUCY
18/01/2020

New guest
LUCY

আমরা যারা Cat Lover ভালোবাসার টানে বা শখের বশে বাসাবাড়িতে বিড়াল পালন করি, অনেকসময় জরুরী মুহুর্তগুলোতে এই অবুঝ প্রাণীটির ...
27/12/2019

আমরা যারা Cat Lover ভালোবাসার টানে বা শখের বশে বাসাবাড়িতে বিড়াল পালন করি, অনেকসময় জরুরী মুহুর্তগুলোতে এই অবুঝ প্রাণীটির কারনে সাময়িক বিড়ম্বনায় পড়তে হয়। যেমন আপনি কোথাও বেড়াতে যাবেন, কিন্তু বিড়াল নিয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা। আবার কোথাও রেখে যাওয়াও নির্ভরযোগ্য মনে করছেন না। অথবা কোনো বিপদের মুহুর্তে বিড়ালটিকে কিছুদিনের জন্য নিরাপদে রেখে যাওয়া দুরহ হয়ে ওঠে। কেননা আমরা তাদের খাদ্যাভ্যাস নিজেদের মত করেই ঠিক করি। এতে করে বাহিরে কোথাও সেই খাবার বেশিরভাগ সময়ই যোগাড় করা সম্ভব হয়না। আবার বিড়ালের স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে যারা সচেতন কিন্তু নিউটার/স্পে করানো নিয়ে চিন্তিত যেমন নির্ভরযোগ্য Vet পাওয়া, Surgery পরবর্তী Care (সাময়িক), ঔষধ খাওয়ানো ইত্যাদি বিষয়ে অনভিজ্ঞ। তাদের কথা বিবেচনা করে Symba Foster Care fostering এর পাশাপাশি এখন থেকে নিন্মোক্ত সেবা সমূহ ও চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সেবা সমূহঃ
১। নির্ভরযোগ্য Vet দ্বারা নিউটার/স্পে করানোর ব্যবস্থা করা।
২। Foster এ রেখে নিউটার/স্পে পরবর্তী Take Care (সুস্থ হওয়া পর্যন্ত) করা।
৩। Grooming করানো।
৪। ছোট বিড়ালকে Potty Trained করানো
৫। বিড়ালকে Deworming করানো।
৬। স্বল্প এবং দীর্ঘ উভয় মেয়াদে Fostering এর ব্যাবস্থা।
৭। প্যাকেজ সিস্টেমে (৩ এর অধিক বিড়ালের ক্ষেত্রে) Fostering এর ব্যাবস্থা।
বিদ্রঃ উপরোক্ত সকল সেবাসমুহের ক্ষেত্রে Symba Foster Care এর নিজস্ব নীতিমালা রয়েছে।
বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা সরাসরি যোগাযোগের জন্য 01882481133

22/11/2019

ডায়রিয়া হলে বিড়ালের যত্নে করণীয়ঃ

বিড়ালের ডায়রিয়া হলে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ অবস্থায় বিড়াল খাওয়া বন্ধ করে দেয় এবং দ্রুত পানিশূন্য হয়ে যায়।তাই প্রথমেই বুঝতে হবে কি কারনে পেট খারাপ হচ্ছে। নিচে পেট খারাপের কিছু কারন দেওয়া হলঃ
১।গরুর দুধ ঘন করে খেলে।
২।নতুন করে Cat Food খাওয়া অথবা Cat Food এর Brand পরিবর্তন করলে।
৩।মাত্রা অতিরিক্ত খাবার খেলে।
৪।হটাৎ করে (অভ্যাস না থাকলে) কাঁচা মাছ অথবা মাংস খেলে। অতিরিক্ত ঘাস বা লতা জাতীয় পাতা খেলে।
৫।পোকা মারার স্প্রে, শ্যাম্পু, পাউডার অথবা ওষুধ জাতীয় কিছু মুখে গেলে।
৬।কৃমির কারনে।
৭।জ্বর অথবা অন্য কোন অসুখ এর কারনে।

করণীয়: # #
প্রথমেই প্রাথমিক চিকিৎসা হিসেবে স্যলাইন খাওয়াতে হবে। মানুষের ওরস্যলাইনকে পরিমান মত অল্প পানিতে গুলিয়ে অথবা রাইস স্যলাইন রান্না করে ১/২ ঘণ্টা পরপর ২ সিরিঞ্জ করে খাওয়াতে হবে। খেতে না চাইলে ওয়েটফুড অথবা মাছ মিশিয়ে ফ্লেভার বানিয়ে খাওয়াতে হবে অথবা সিরিঞ্জ এবং ড্রপার দিয়ে জোর করে খাওয়াতে হবে। Petme Probiotic খাবারের সাথে মিশিয়ে দিলে খুব ভাল কাজ করবে। এটি খুব দ্রুত পানিশূন্যতা দূর করে এবং পায়খানা বন্ধ করে এবং কোনসাইড ইফেক্ট নেই। এভাবে ১/২ দিনের মধ্যেই পাতলা পায়খানা হলে তা কমে যাবে। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে যদি না কমে তাহলে অবশ্যই কোন ভেট এর সাথে যোগাযোগ করে ডায়রিয়া কমানোর জন্য ওষুধ খাওয়াতে হবে।

# # এ সময় সেদ্ধ মুরগীর মাংস এবং মাংস সেদ্ধ পানি, মিষ্টি কুমড়া সেদ্ধ এসব খাবার দেওয়া উচিৎ। মনে রাখতে হবে ভাত, মা্ছ, মাংস যা ই দেয়া হোক না কেন, ব্লেনড করে নরম করে দিতে হবে।

# # যদি গরুর দুধের কারনে হয় তাহলে অবশ্যই সেটা দেওয়া বন্ধ করতে হবে। সম্ভব না হলে সমান পরিমান পানি মিশিয়ে তারপর খাওয়াতে হবে।

# # প্রথমবার Dry Food খাওয়ালে পেট খারাপ হতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই।২-১ দিনের মধ্যে এটি ঠিক হয়ে যায়। তখন খুব অল্প পরিমানে দিতে হবে অথবা পেট ভাল হওয়া পর্যন্ত Dry Food দেয়া বন্ধ রাখতে হবে। আবার Brand পরিবর্তন করলে হতে পারে। তখন পুরনো খাবারের সাথে মিশিয়ে আস্তে আস্তে অভ্যাস করতে হবে।

# # যারা সবসময় সেদ্ধ এবং রান্না করা খাবার খায় সেসব বিড়াল কাঁচা খাবারখেলে বমি এবং পাতলা পায়খানা করে। সুতরাং এমন হলে সাথে সাথে কাঁচা খাবার দেয়া বন্ধ করতে হবে।

# # অনেক সময় কৃমি হলে পাতলা পায়খানা আর বমি হয়। পায়খানার মধ্যে কৃমি দেখা যায়। তখন খুব দ্রুত ভেটের পরামর্শ অনুযায়ী কৃমির ওষুধ খাওয়াতে হবে। জ্বর অথবা অন্য কোন শারীরিক সমস্যার জন্য হলে অবশ্যই ভেটের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে।
উপরোক্ত কারন ছাড়াও বিভিন্ন কারনে বিড়ালের ডায়রিয়া হতে পারে। বদহজমের কারনে অথবা বিভিন্ন কারনে potty নরম হতে পারে। দুর্গন্ধ যুক্ত সাথে মিউকাস অথবা হালকা রক্ত যেতে পারে। বারবার পাতলা পায়খানা হলে পানিশূন্যতা দেখা দিতে পারে তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরী।

# # #

Symba Fostar Care ফস্টার এর নিয়মাবলীঃ• ফস্টার করার জন্য আপনার বিড়াল অবশ্যই সুস্থ ও রোগমুক্ত থাকতে হবে। অসুস্থতা গোপন করে...
21/11/2019

Symba Fostar Care
ফস্টার এর নিয়মাবলীঃ
• ফস্টার করার জন্য আপনার বিড়াল অবশ্যই সুস্থ ও রোগমুক্ত থাকতে হবে। অসুস্থতা গোপন করে বিড়াল ফস্টারে দেয়া যাবেনা।
• আপনার বিড়াল অবশ্যই ভ্যাক্সিনেটেড ও ডিওরমিং করা হতে হবে (প্রয়োজনে ভ্যাক্সিন কার্ড প্রদর্শন করতে হবে)।
• আপনার বিড়াল যে খাবার খেয়ে অভ্যস্ত প্রতি বেলা হিসেব করে সাথে দিতে হবে (মাছ, মাংস কাঁচা গ্রহণযোগ্য। তবে রান্না প্রণালী জানিয়ে দিতে হবে)।
• আপনার বিড়াল অবশ্যই পটি ট্রেইন্ড হতে হবে (এক্ষেত্রে প্রয়োজনীয় লিটার সাথে দিতে হবে)।
• বিড়াল হিটে বা প্রেগন্যান্ট থাকলে জানাতে হবে।
• বিড়াল নিউটার/স্পে করানো না থাকলে জানিয়ে দিতে হবে।
• বিড়াল হঠাত অসুস্থ হলে প্রয়োজনে ডাঃ দেখানো হবে। এ ক্ষেত্রে সমূদয় খরচ আপনাকে বহন করতে হবে।
• বিড়ালের ছবি সহ খাদ্যাভ্যাস, বয়স, জেন্ডার ও আনুসাঙ্গিক তথ্য আমাদের ম্যাসেঞ্জারে অগ্রিম অবহিত করতে হবে।
• বিড়াল রাখার সময় মালিকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রদান করতে হবে।
• কতদিনের জন্য ফস্টারে রাখবেন তা হিসেব করে সমূদয় অগ্রিম প্রদান করতে হবে (আমরা প্রতি রাত হিসেব করি)।
• প্রতি বিড়াল ২০০টাকা হারে প্রদান করতে হবে।
• কোন কারণে বিড়াল ফেরত নেয়ার দিন পরিবর্তন হলে অন্ততঃ একদিন পূর্বে জানাতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত দিনের পূর্বে নিলে দিন হিসেবে টাকা ফেরতযোগ্য এবং নির্ধারিত দিনের পরবর্তী প্রতিদিনের জন্য ১০০টাকা অতিরিক্ত প্রদান করতে হবে (খাওয়া এবং লিটার বাবত)।

ফস্টার হোমের পক্ষ্য থেকে সুবিধাঃ
• আপনি আপনার বিড়ালের আপডেট জানতে পারবেন।
• ফোনে খোঁজখবর নিতে পারবেন।
• যেকোন সমস্যা হলে সাথে সাথে জানানো হবে।
• ভিডিও কলের মাধ্যমে আপনার বিড়ালকে দেখতে পারবেন।

বিঃদ্রঃ আপনার বিড়াল আমাদের কাছে অত্যন্ত যত্নে ও আদরে থাকবে। কখনো কখনো বিড়াল নতুন পরিবেশে আসলে অনিয়মতান্ত্রিক আচরণ করে, এতে আমাদের তেমন কিছু করনীয় থাকেনা। তবুও আমরা তার (বিড়ালের) ভাল থাকার সর্বাত্মক চেষ্টা করি।

 .
11/11/2019

.

Looking for more information about how to structure your kitten, adult cat or senior cat’s diet? Read on for important nutrition tips to help keep your feline friend healthy.

Address

Adabor Bazar
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Symba Foster Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Symba Foster Care:

Share