Little Aviary

Little Aviary A wide range of Budgerigars available. Various mutations and healthy birds.

Clutch of October 2017
06/11/2017

Clutch of October 2017

ডমিন্যান্ট পাইড (সিঙ্গেল ফ্যাক্টর) নিয়ে বিস্তারিত আলোচনা :  ১। মাথা- হলুদ বা সাদা পিছনের অংশে পাইড প্যাঁচ থাকে।২। চোখ- ক...
30/04/2017

ডমিন্যান্ট পাইড (সিঙ্গেল ফ্যাক্টর) নিয়ে বিস্তারিত আলোচনা :

১। মাথা- হলুদ বা সাদা পিছনের অংশে পাইড প্যাঁচ থাকে।
২। চোখ- কালো, প্রাপ্তবয়স্ক পাখির সাদা আইরিশ দৃশ্যমান
৩। নাক- পুরুষ পাখির ক্ষেত্রে গোলাপি/ বেগুনি/ এদের সংমিশ্রণ
স্ত্রী পাখির ক্ষেত্রে ব্রিডিং কন্ডিশন অনুসারে হালকা নীল/ সাদা/ বাদামী
৪। থ্রোট স্পট- কালো।
৫। গায়ের রং- ডার্ক ফ্যাক্টর অনু্যায়ী সবুজ বা নীল। তলপেটে সাদা বা হলুদ বেল্ট অথবা এলোমেলো অবস্থা থাকে।
৬। পালকের ডোরা- মূল ডানার নিচ থেকে উপরের দিকে মধ্যভাগ পর্যন্ত পাশে থেকে কাঁধ পর্যন্ত পাইডের প্রভাবে সাদা বা হলুদ। ঘাড় থেকে নিচে মধ্যভাগের দিকে ৫০% পর্যন্ত ডোরা থাকতে পারে।
৭। প্রাইমারী পালক- হালকা হলুদ বা সাদা।
৮। পা- গোলাপি বা নীলাভ অথবা এদের সংমিশ্রণ।
৯। লেজ- পাইডের প্রভাবে সাদা বা হলুদ।

👉টেম করার জন্য কেমন অথবা কত বয়সের বাজরিগার পাখি নির্বাচন করবো?অনেকে টেম করার জন্য কেমন বয়সের পাখি কিনবেন অথবা নিজের বাসা...
30/04/2017

👉টেম করার জন্য কেমন অথবা কত বয়সের বাজরিগার পাখি নির্বাচন করবো?

অনেকে টেম করার জন্য কেমন বয়সের পাখি কিনবেন অথবা নিজের বাসায় থাকা কোন পাখিটি টেম করবেন তা বুঝতে পারেন না। পাখিকে যেকোনো বয়সে টেম করা যায়। কিন্তু পাখির বয়স ৩০-৪০ দিনের মধ্যে হলে বেশ কিছু সুবিধা আছে। পাখিকে হ্যান্ড ফিড করানোর দরকার পড়ে না। পাখটি শুরু থেকেই আপনার সংস্পর্শে থাকার কারণে ভয় তাড়াতাড়ি কেটে যায় ফলে এডাল্ট পাখির থেকে কম সময়ে টেম করা যায়।

দেখা যায় কিছু পাখির বাচ্চা কাল থেকেই ভয় কম থাকে। আপনি খাঁচার ভেতর হাত দিলে দেখা যাবে আপনাকে ভয় না পেয়ে উল্টা ঠোকর দিতে আসছে, এমন পাখি বেশ মিশুক হয় তাই এই ধরনের পাখি নির্বাচন করলে ফলাফল তাড়াতাড়ি পাবেন।

🔷পাখিকে ভালোবাসুন তাহলে পাখিটিও আপনার সংস্পর্শ ছাড়তে চাইবে না।🔷

আজকে আলাপ করা হবে পাইড মিউটেশন নিয়ে। পাইড সাধারণত তিন ধরনের দেখা যায়। ১। ডমিন্যান্ট পাইড (সিঙ্গেল ফ্যাক্টর)।২। ডমিন্যান্...
29/04/2017

আজকে আলাপ করা হবে পাইড মিউটেশন নিয়ে।
পাইড সাধারণত তিন ধরনের দেখা যায়।
১। ডমিন্যান্ট পাইড (সিঙ্গেল ফ্যাক্টর)।
২। ডমিন্যান্ট পাইড ( ডবল ফ্যাক্টর)।
৩। রেসিসিভ পাইড।

পরবর্তীতে ডমিন্যান্ট পাইড (সিঙ্গেল ফ্যাক্টর) নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

"আপনার পাখিকে ধোঁকা দিন"আপনার শাক-পাগল পাখিরা এগফুড খেতে চায়না? এগফুড দেখলে মুখ ফিরিয়ে নেয়? তাহলে এই পদ্ধতি আপনার জন্যই!...
29/04/2017

"আপনার পাখিকে ধোঁকা দিন"
আপনার শাক-পাগল পাখিরা এগফুড খেতে চায়না? এগফুড দেখলে মুখ ফিরিয়ে নেয়?
তাহলে এই পদ্ধতি আপনার জন্যই!
অনেকে পাখিকে ছোটবেলা থেকে এগফুড খাওয়ানা বলে অভ্যাস হয় না, তাই বড় হলে খেতে চায় না বা অনেক সময় ছোটবেলা থেকেই খেতে চায় না। যদি শাক খাওয়ার অভ্যাস থাকে তাহলে এভাবে এগফুড বানিয়ে তার মধ্যে একটু শাক কুচি কুচি করে মিশিয়ে দিন। তাহলে পাখি শাক খাওয়ার লোভে এগফুড খেয়ে নিবে। শাকের পরিবর্তে এগফুডের উপর সীড ছিটিয়ে দিয়েও এই কাজ করা যায়।

♥ baby pair ♥
27/04/2017

♥ baby pair ♥

সকাল সকাল একটা ঘটনা শেয়ার করি।পাখির খাবার কিনতে দোকানে গিয়াছিলাম। সেখানে গিয়ে দেখি যথারীতি একটা কেইজে অনেকগুলো পাখি। ঐ ক...
27/04/2017

সকাল সকাল একটা ঘটনা শেয়ার করি।
পাখির খাবার কিনতে দোকানে গিয়াছিলাম। সেখানে গিয়ে দেখি যথারীতি একটা কেইজে অনেকগুলো পাখি। ঐ কেইজের মধ্যে সুস্থ পাখিও ছিল আবার অসুস্থ পাখিও ছিল। অবাক করা ব্যাপার হল তারা দেখি ঐ কেইজের পাখিগুলোকে 'cosomix plus' দিচ্ছে। আমরা জানি যে 'cosomix plus' হল এন্টিবায়োটিক, যেটা কখনই কোনো সুস্থ পাখিকে দেয়া উচিত নয়। কিছু ব্যাকটেরিয়া আছে ভালো আবার কিছু ব্যাকটেরিয়া আছে খারাপ। এন্টিবায়োটিক এই ভালো-খারাপ দুই ধরনের ব্যাকটেরিয়াকেই ধ্বংস করে দেয়, তাই খুব বেশী প্রয়োজন ছাড়া এন্টিবায়োটিক ব্যবহার করা ঠিক না। দোকানে রাখা পাখিগুলো নিয়ে দোকানদার তেমন চিন্তা করে না। তারা কিছু হলে তাড়াতাড়ি সুস্থ করার জন্য এমন এন্টিবায়োটিক ব্যবহার করে থাকে। পাখি ঠিক রেখে বেচায় তাদের লক্ষ্য। প্রতিনিয়ত এন্টিবায়োটিক ব্যবহারে পাখি দুর্বল হয়ে পড়ে। তাই দোকান থেকে পাখি কিনে আনার পর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পাখিগুলো দুর্বল এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম দেখা যায়। পাখি কেনার ব্যপারে সর্তক হন।

Good Morning!
21/04/2017

Good Morning!

14/02/2017
New clutch of February 2k17
05/02/2017

New clutch of February 2k17

Address

Dhanmondi
Dhaka
1209

Telephone

01989210995

Website

Alerts

Be the first to know and let us send you an email when Little Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category