Pet Met

Pet Met Pet Met is a community of pet lovers. We intend to connect pet owners with one another!

14/10/2025

For years, things came and went, and somewhere along the way, we fell behind. But it’s too late to stay still now. We’re building a pet food brand and looking for someone to join the journey. If you’re into pets, nutrition, or product development, let’s connect. 🐾

Furry cuddles and wagging tails make our day!
04/11/2024

Furry cuddles and wagging tails make our day!

সম্প্রতি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে লোকালয়ে ঢুকে পড়েছিল একদল হাতি। এই দলেরই এক গর্ভবতী হাতিকে পুড়িয়ে মেরেছে সেখানকার হুলা পা...
19/08/2024

সম্প্রতি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে লোকালয়ে ঢুকে পড়েছিল একদল হাতি। এই দলেরই এক গর্ভবতী হাতিকে পুড়িয়ে মেরেছে সেখানকার হুলা পার্টির সদস্যরা। বন্যপ্রাণী তাড়ানোতে লোহা কিংবা আগুনের ব্যবহার নিষিদ্ধ, তারপরও এই হাতিটির পিঠে তারা গেঁথে দিয়েছিল আগুনে জ্বলজ্বলে লোহার বর্শা। এই বর্শার আগুনে ২৪ ঘণ্টা ধরে ধুঁকে ধুঁকে পুড়েছে হাতিটি। রেহাই পায়নি তার পেটে থাকা বাচ্চা হাতিটিও। পুড়ে মরেছে দুজনই।

আমরা মানুষরা সভ্যতার বড়াই করি। কিন্তু এই ঘটনাগুলোই বলে দেয় আমরা আসলে সভ্যতা থেকে কতটা দূরে আছি। দুর্ভাগা এই হাতি আর তার পেটের বাচ্চাটি মানুষের বর্ববতার সাক্ষী হয়ে থাকল।

এই ছবির আঁকিয়ে কে জানিনা। তার কাছে ক্ষমা প্রার্থনা করছি অনুমুতি না নিয়ে ব্যবহার করার জন্য। বোবা প্রাণিদের কাছে তো টাকা প...
19/08/2024

এই ছবির আঁকিয়ে কে জানিনা। তার কাছে ক্ষমা প্রার্থনা করছি অনুমুতি না নিয়ে ব্যবহার করার জন্য।

বোবা প্রাণিদের কাছে তো টাকা পয়সা নেই যে দোকানে গিয়ে কিছু কিনে খাবে। আর কত সভ্য হলে আমরা এই অবুঝ প্রানিদের জীবন কে জীবন, ক্ষুধাকে ক্ষুধা হিসেবে মানতে শিখব?

বিড়াল নাকি গোঁফ দিয়ে চেনা যায়? যারা বলেন, ভুল বলেন। প্রতিটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ যেমন একেবারে আলাদা, সে...
11/02/2023

বিড়াল নাকি গোঁফ দিয়ে চেনা যায়? যারা বলেন, ভুল বলেন। প্রতিটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ যেমন একেবারে আলাদা, সেরকমই বিড়ালের নাক। একেক বিড়ালের একেকরকম নাক।

👉👈

আপনি কি জানেন? Photo: Naziur Rahman Nayem
08/02/2023

আপনি কি জানেন?
Photo: Naziur Rahman Nayem

তিহার মানে উৎসব। কুকুর তিহার মানে কি তা তো বুঝতেই পারছেন।এমনিতে ভারতের মতো নেপালেও পালিত হয় আলোর উৎসব দীপাবলি। তবে দীপাব...
04/02/2023

তিহার মানে উৎসব। কুকুর তিহার মানে কি তা তো বুঝতেই পারছেন।

এমনিতে ভারতের মতো নেপালেও পালিত হয় আলোর উৎসব দীপাবলি। তবে দীপাবলির সময়টায় পাঁচ দিন ধরে নেপালে চলে কুকুর তিহার। সারমেয়র দল শিক্ত হয় মানুষের ভালবাসায়। এমনকি কুকুরদের এই সময় ঘটা করে টিকা দেওয়া হয়।

পথের কুকুর হোক বা ঘরের কুকুর, তিহারে সবাইকে মালা পরানো হয়, কপালে তিলক কেটে থালা ভরে খাবারও দেওয়া হয়। নো ডিসক্রিমিনেশন!

কুকুর তিহার নিয়ে কয়েকটি পৌরাণিক কাহিনি আছে। বিভিন্ন লোকগাথা রয়েছে। কিন্তু যেকারণেই এই আয়োজন শুরু হোক না কেনো, মানুষের সবথেকে ভালবন্ধু কুকুরের জন্য এই আয়োজন প্রতিটি দেশে শুরু হোক! 🥺🤝👉👈

কালো বিড়ালের সাথে আপনার পোড়া কপালের কোন যোগসূত্র নেই। Share to Agree 👉👈
27/01/2023

কালো বিড়ালের সাথে আপনার পোড়া কপালের কোন যোগসূত্র নেই।

Share to Agree 👉👈

পৃথিবীর কক্ষপথে প্রথম পরিভ্রমণ করেছিল রাশিয়ার একটি বেওয়ারিশ মাদি কুকুর। তার নাম রাখা হয়েছিল লাইকা! ১৯৫৭ সালের নভেম্বরে ক...
16/01/2023

পৃথিবীর কক্ষপথে প্রথম পরিভ্রমণ করেছিল রাশিয়ার একটি বেওয়ারিশ মাদি কুকুর। তার নাম রাখা হয়েছিল লাইকা!

১৯৫৭ সালের নভেম্বরে কুকুরটিকে মহাশূন্যে পাঠানো হয়। চারবার পৃথিবী প্রদক্ষিণ করার পর লাইকা মারা যায়।

মহাকাশযানের প্রচণ্ড শব্দ এবং চাপ লাইকাকে ত্রস্ত করে তোলে, তার হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেড়ে যায়, শ্বাসের গতি হয় প্রায় চার গুণ বেশি। উৎক্ষেপণের সময় লাইকার অস্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের রিডিং দেখতে পায় ন্যাশনাল এয়ার এণ্ড স্পেস মিউজিয়াম। ১০৩ মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করে লাইকা পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে, তখনো সে জীবিত ছিল।

কক্ষপথে চতুর্থবার পরিভ্রমণের সময় মহাকাশযানের অভ্যন্তরে তাপমাত্রা ৯০ ডিগ্রির উপরে রেকর্ড করা হয়েছিল, এমন তাপমাত্রায় লাইকার পক্ষে টিকে থাকা সম্ভব ছল না।

মৃত লাইকাকে নিয়ে স্পুটনিক ২ আরো পাঁচ মাস কক্ষপথে পরিভ্রমণ করে।

সম্মানিত বিড়ালদের উদ্দেশ্যে বলছি!
10/01/2023

সম্মানিত বিড়ালদের উদ্দেশ্যে বলছি!

আপনি যা খাবেন আপনার সন্তানতুল্য কুকুরটিও তাই খেতে চাইবে। আর তাদের ঘ্রাণশক্তি এতটাই প্রখর যে, ধরেন আপনি চকলেট এর প্যাকেট ...
07/01/2023

আপনি যা খাবেন আপনার সন্তানতুল্য কুকুরটিও তাই খেতে চাইবে। আর তাদের ঘ্রাণশক্তি এতটাই প্রখর যে, ধরেন আপনি চকলেট এর প্যাকেট খোলার সাথে সাথে পাশে দেখবেন একজোড়া কাঁদোকাঁদো চোখ তীব্র ক্ষুধা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে।

তাই অনেকেই ভালবেসে বাড়ির পোষ্য কুকুরটিকে চকলেট খাওয়ান। কিন্তু জানেন কি চকলেট কুকুরের জন্য মারাত্মক ক্ষতিকারক? এমনকি চকলেটের কারণে বিষক্রিয়ায় মৃত্যু পর্যন্ত হতে পারে কুকুরের।

শুধু চকলেট নয়, এমন আরও কিছু খাবার আছে যেগুলো কুকুরকে অসুস্থ করে তুলতে পারে।

পোস্ট টি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে প্লিজ ডু শেয়ার ❤️

মানুষের সঙ্গী হিসেবে কুকুর আর বিড়ালও এ সমাজেরই অংশ। কিন্তু এই সমাজে এমন কিছু বিকৃত মানসিকতার মানুষ আছে কুকুর, বিড়াল এব...
25/09/2022

মানুষের সঙ্গী হিসেবে কুকুর আর বিড়ালও এ সমাজেরই অংশ। কিন্তু এই সমাজে এমন কিছু বিকৃত মানসিকতার মানুষ আছে কুকুর, বিড়াল এবং আরো বিভিন্ন প্রাণীকে নিষ্ঠুরভাবে হত্যা করাই তাদের প্রিয় কাজ। তাদের জ্ঞাতার্থে বলছি, আপনার এই প্রিয় কাজ আপনাকে নিয়ে যেতে পারে জেলখানার লোহার শিকের ভেতর। সেই সাথে পকেট থেকে বড় অঙ্কের জরিমানা তো থাকছেই।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet Met posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category