Urban Chirping Aviary

Call Directions Contact the business

Urban Chirping Aviary Did you ever feel lost in the vast sea of knowledge about birds? Then, behold, for I was in your shoes 13 years ago.
(2)

In this page, I upload tips regarding Budgies, Cockatiels, Turquoise, Indian Ringnecks & sweet tales about the feathered friends.

পাখির অসুস্থতার নীরব সংকেত 😨🐦পাখি অসুস্থ হলেও কেন আমরা অনেক সময় বুঝতে পারি না, আসুন জেনে নেই কারণগুলো।গবেষণায় দেখা যায়, ...
29/10/2026

পাখির অসুস্থতার নীরব সংকেত 😨🐦

পাখি অসুস্থ হলেও কেন আমরা অনেক সময় বুঝতে পারি না, আসুন জেনে নেই কারণগুলো।
গবেষণায় দেখা যায়, শিকারি প্রাণীর হাত থেকে বাঁচার জন্য, পাখি তার স্বাভাবিক প্রবৃত্তির কারণে অনেক সময় অসুস্থতার লক্ষণ আড়াল করে রাখে। তাই খাবার কম খাওয়া, অস্বাভাবিক চুপচাপ থাকা, মলের পরিবর্তন কিংবা শ্বাসকষ্টকে অবহেলা করাযাবে না।
শ্বাসকষ্ট, ভারসাম্য হারানো বা খাঁচার মেঝেতে বসে থাকার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত পাখির চিকিৎসায় অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের সাহায্য নিতে হবে।

মনে রাখবেন, পাখির স্বাভাবিক আচরণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা বা আপনার সচেতনতাই হতে পারে পাখির সুস্থতার প্রথম পদক্ষেপ।

📚 UCA Bird School
🦜 শিখুন • যত্ন নিন • ভালোবাসুন
🇧🇩 বাংলাদেশে সচেতন পাখি পালনের সংস্কৃতি গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।💚

পাখি কি একঘেয়েমিতে ভুগতে পারে?🤔🦜হ্যাঁ, পাখি একঘেয়েমি বা পর্যাপ্ত মানসিক উদ্দীপনার অভাবজনিত সমস্যায় ভুগতে পারে। বিশেষ করে...
27/10/2026

পাখি কি একঘেয়েমিতে ভুগতে পারে?🤔🦜

হ্যাঁ, পাখি একঘেয়েমি বা পর্যাপ্ত মানসিক উদ্দীপনার অভাবজনিত সমস্যায় ভুগতে পারে। বিশেষ করে প্যারট পরিবারের পাখিদের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ।
তবে গবেষণায় বলা হয়েছে, পাখির অনুভূতি মানুষের মতো করে ব্যাখ্যা না করে, তাদের আচরণ, পরিবেশ, স্বাভাবিক চাহিদা এবং শারীরিক সুস্থতার ভিত্তিতে মূল্যায়ন করতে।

১. একঘেয়েমি কেন হতে পারে?
প্রকৃতিতে রিংনেকসহ বিভিন্ন প্রজাতির প্যারট দিনের বিভিন্ন সময়ে খাবার অনুসন্ধান, গাছের ডালে ওঠানামা, পরিবেশ পর্যবেক্ষণ, সামাজিক যোগাযোগ এবং অন্যান্য স্বাভাবিক আচরণে ব্যস্ত থাকে। কিন্তু বাড়িতে পালিত পাখির পরিবেশে এসব নিশ্চিত না করলে পাখি একঘেঁয়েমিতে ভূগতে পারে।
২. একঘেয়েমি বা মানসিক অস্বস্তির সম্ভাব্য লক্ষণ কী, এই বিষয়ে জানতে হলে পাখির আচরণে কিছু পরিবর্তন পর্যবেক্ষণ করা যেতে পারেঃ
ক। পালক অতিরিক্ত কামড়ানো বা উপড়ে ফেলাঃ এটি মানসিক চাপসহ বিভিন্ন সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে ত্বকের রোগ, সংক্রমণ, পুষ্টিগত সমস্যা ও অন্যান্য শারীরিক কারণও থাকতে পারে।
খ। আচরণে পরিবর্তনঃ আগে যে কার্যক্রমে আগ্রহ দেখাত, তাতে আগ্রহ কমে যাওয়া বা অস্বাভাবিক উত্তেজনা দেখা দেওয়া।
গ। অতিরিক্ত ডাকাডাকিঃ পরিবেশ, সামাজিক যোগাযোগের প্রয়োজন, ভয়, প্রজননকালসহ বিভিন্ন কারণে ডাকাডাকি বাড়তে পারে।
৩. পাখির মানসিক সুস্থতায় Environmental Enrichment কেন গুরুত্বপূর্ণ?
Environmental Enrichment বলতে পাখির পরিবেশে এমন উপযুক্ত উপকরণ, কার্যক্রম ও সুযোগ যোগ করাকে বোঝায়, যা তার শারীরিক ও মানসিক কল্যাণে সহায়তা করে।
এটি শুধু খাঁচায় খেলনা ঝুলিয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। নিরাপদ খেলনা ও চিবানোর উপকরণ সংযুক্ত করা, Foraging বা খাবার অনুসন্ধানের সুযোগ করে দেয়া, নিরাপদ সামাজিক যোগাযোগ ও ইতিবাচক প্রশিক্ষণ দেয়া।
৪. নতুন খেলনা দিলেই কি পাখি খুশি হবে?
না। সব পাখি নতুন বস্তু সমানভাবে গ্রহণ করে না। কিছু পাখি দ্রুত আগ্রহ দেখায়, অন্যরা ভয় পেতে পারে।
মনে রাখবেন, enrichment-এর লক্ষ্য খেলনা জমা করা নয়; পাখির স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ বাড়ানো।
৫. পাখি চুপচাপ থাকলেই কি সে একঘেয়েমিতে ভুগছে?
একেবারেই নয়।
কিছু পাখি স্বভাবগতভাবে শান্ত। বিশ্রাম নেওয়া, পালক পরিচর্যা করা বা পরিবেশ পর্যবেক্ষণ করাও স্বাভাবিক আচরণ।
তাই পাখির স্বাভাবিক আচরণ সম্পর্কে ধারণা রাখা জরুরি।

📚 UCA Bird School
🦜শিখুন • যত্ন নিন • ভালোবাসুন
🇧🇩 বাংলাদেশে সচেতন পাখি পালনের সংস্কৃতি গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।💚

ঘরের বাতাসেও লুকিয়ে থাকতে পারে পাখির জন্য বিপদ 😨🦜যত্নশীল পাখিপালক নিয়মিত পাখির খাঁচা পরিষ্কার রাখেন, ভালোমানের খাবার ও...
26/10/2026

ঘরের বাতাসেও লুকিয়ে থাকতে পারে পাখির জন্য বিপদ 😨🦜

যত্নশীল পাখিপালক নিয়মিত পাখির খাঁচা পরিষ্কার রাখেন, ভালোমানের খাবার ও পানির ব্যবস্থা করেন, কিন্তু অনেকেই ঘরের বাতাসের ঝুঁকি সম্পর্কে জানেন না।
পাখির শ্বাসতন্ত্র সংবেদনশীল। অতিরিক্ত গরম হওয়া PTFE-যুক্ত ননস্টিক রান্নার সামগ্রী থেকে নির্গত ধোঁয়া বা গ্যাস, কিছু অ্যারোসল স্প্রে এবং সুগন্ধি ছড়ানোর কিছু পণ্য পাখির জন্য বিপজ্জনক হতে পারে।
আপনি কি জানেন, আপনার রান্নাঘরের ননস্টিক প্যান আপনার প্রিয় পাখিটির জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।
আসুন জেনে নেই PTFE কী?
PTFE-এর পূর্ণরূপ Polytetrafluoroethylene।এটি একধরনের কৃত্রিম পলিমার, যা সাধারণত ননস্টিক রান্নার পাত্রের আবরণ হিসেবে ব্যবহৃত হয়।
পাখির জন্য কেন বিপজ্জনক?
PTFEযুক্ত পাত্র অতিরিক্ত গরম হলে ক্ষতিকর ধোঁয়া ও গ্যাসীয় পদার্থ নির্গত হতে পারে।এগুলো পাখির শ্বাসতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে।পাখির ক্ষেত্রে বিষক্রিয়া দ্রুত ঘটতে পারে এবং গুরুতর পরিস্থিতিতে মৃত্যু পর্যন্ত হতে পারে।
আপনার পাখিকে সুরক্ষিত রাখতে ৭টি সতর্কতাঃ
১. সম্ভব হলে PTFE-মুক্ত রান্নার পাত্র ব্যবহার করুন।স্টেইনলেস স্টিল ও কাস্ট আয়রন বিকল্প হতে পারে।
২. PTFE-যুক্ত ননস্টিক প্যান খালি অবস্থায় অতিরিক্ত গরম হতে দেবেন না।
৩. রান্নাঘরের ধোঁয়া ও গরম বাতাস যেন পাখির থাকার জায়গায় না পৌঁছায়, তা নিশ্চিত করুন।
৪. শুধু জানালা খুলে রাখাকে সম্পূর্ণ নিরাপত্তা মনে করবেন না।বাতাস চলাচলের পথ ও রান্নাঘরের সঙ্গে পাখির ঘরের সংযোগ বিবেচনা করুন।
৫. নতুন রান্নার পাত্র কেনার আগে প্রস্তুতকারকের নির্দেশনা দেখে নিশ্চিত হোন, সেটিতে PTFE বা অন্য কোনো ফ্লুরোপলিমার আবরণ রয়েছে কি না।
৬. ধূপ, সিগারেটের ধোঁয়া ও অ্যারোসল স্প্রে থেকে সতর্কতা।
৭. পাখির ঘরে সুগন্ধি পণ্য ব্যবহারে সতর্ক থাকা।

আপনার বাড়িতে কি ননস্টিক রান্নার পাত্র ব্যবহার করা হয়? কমেন্টে জানান এবং পাখিপ্রেমী বন্ধুদের সচেতন করতে পোস্টটি শেয়ার করুন।

🦜 UCA Bird School
শিখুন • যত্ন নিন • ভালোবাসুন
💚 বাংলাদেশে সচেতন পাখি পালনের সংস্কৃতি গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

যে পাখি কথা বলে, সে কি ছেলে? আর যে কামড়ায়, সে কি মেয়ে?” 😳🦜পাখির ছেলে ও মেয়ে নিয়ে সবচেয়ে বড় যে ভুল ধারণা সেটা হচ্ছে -- য...
25/10/2026

যে পাখি কথা বলে, সে কি ছেলে? আর যে কামড়ায়, সে কি মেয়ে?” 😳🦜

পাখির ছেলে ও মেয়ে নিয়ে সবচেয়ে বড় যে ভুল ধারণা সেটা হচ্ছে -- যে পাখি বেশি কথা বলে, সে ছেলে আর যে বেশি কামড়ায়, সে মেয়ে।
পাখিপ্রেমীদের মধ্যে এমন ধারণা প্রায়ই শোনা যায়। কিন্তু বিজ্ঞান কী বলে, এ বিষয়ে?
১. শুধু কথা বলার ক্ষমতা দিয়ে পাখির লিঙ্গ নিশ্চিত করা যায় না।
২. কামড়ানো বা শান্ত স্বভাব দেখে নির্ভরযোগ্যভাবে ছেলে-মেয়ে চেনা যায় না।
৩. জোড়া হয়ে থাকা বা একে অপরকে খাবার খাওয়ানোও লিঙ্গ নির্ধারণের নিশ্চিত প্রমাণ নয়।

🔬 তাহলে সঠিক উপায় কী?
প্রজাতিভেদে পাখির লিঙ্গ শনাক্ত করার পদ্ধতি আলাদা। কিছু প্রজাতির পূর্ণবয়স্ক পাখির বাহ্যিক বৈশিষ্ট্যে পার্থক্য দেখা যায়। আবার অনেক প্রজাতির ক্ষেত্রে DNA sexing প্রয়োজন হতে পারে।
যেমন, ইন্ডিয়ান রিংনেকের পুরুষ পাখির গলায় প্রাপ্তবয়স্ক অবস্থায় বৈশিষ্ট্যপূর্ণ রিং দেখা দিতে পারে। কিন্তু অল্পবয়সী পাখির গলায় রিং না থাকলেই সেটি মেয়ে—এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

🦜 পাখি সম্পর্কে অনুমান নয়, সঠিক তথ্য জানুন।

এবার আপনার অভিজ্ঞতা জানতে চাই! আপনার পাখির লিঙ্গ কীভাবে নিশ্চিত করেছেন?
১.DNA টেস্টের মাধ্যমে
২. প্রাপ্তবয়স্ক পাখির বাহ্যিক বৈশিষ্ট্য দেখে
৩. বিক্রেতার দেওয়া তথ্যের ভিত্তিতে
৪. এখনো নিশ্চিত নই

🦜 UCA Bird School
শিখুন • যত্ন নিন • ভালোবাসুন
💚 বাংলাদেশে সচেতন পাখি পালনের সংস্কৃতি গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

পাখির ডানা কেটে দিলে কি সে বেশি পোষ মানে?🦜🤔পাখিকে পোষ মানানোর জন্য ডানা কেটে দিলে পাখি ভালোভাবে পোষ মানে, এই কথাটা প্রত্...
24/10/2026

পাখির ডানা কেটে দিলে কি সে বেশি পোষ মানে?🦜🤔

পাখিকে পোষ মানানোর জন্য ডানা কেটে দিলে পাখি ভালোভাবে পোষ মানে, এই কথাটা প্রত্যেক পাখিপ্রেমিই কমবেশি শুনেছেন নিশ্চয়ই। কিন্তু সত্যি কি পাখির ডানা কাটার প্রয়োজন আছে, তাকে টেম করার জন্য? এই বিষয়ে বিজ্ঞান কি বলে, আমরা জেনে নেই।

বিজ্ঞানের সংক্ষিপ্ত উত্তর: না।

এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য মনে রাখতে হবে: উড়তে না পারা আর পোষ মানা এক বিষয় নয়।

১. গবেষণা ও ভেটেরিনারি নির্দেশনা কী বলছে?
ভেটেরিনারি রেফারেন্সে বলা হয়েছে, নিরাপদ পরিবেশে পাখিকে উড়তে দেওয়া সম্ভব হলে ডানা ছাঁটা প্রয়োজন নাই ।

২. অন্য একটি গবেষণায় পাখির স্বাভাবিক উড়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
উড়া পাখির পেশি, শারীরিক সক্ষমতা ও স্বাভাবিক আচরণ বজায় রাখতে সাহায্য করে।

৩. ২০২৪ সালে প্রকাশিত বিশেষজ্ঞ-সম্মতিভিত্তিক গবেষণায় ডানা ছাঁটার ফলে শারীরিক ক্ষতি ও উড়ার ক্ষমতা সীমিত হওয়াকে প্যারটের কল্যাণসংক্রান্ত গুরুত্বপূর্ণ উদ্বেগ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

৪. এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলোঃ ডানা কাটে পাখিকে নিয়ন্ত্রণ করা ও টেম করা এক বিষয় নয়।

৫.পাখি যদি ভয়ে স্থির হয়ে থাকে, সেটিকে বিশ্বাসের লক্ষণ ধরে নেওয়া ভুল। আবার পাখি কামড়ালে বা পালানোর চেষ্টা করলে সেটি সব সময় বদমেজাজের লক্ষণ নয়—ভয়, অস্বস্তি কিংবা নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টাও হতে পারে।

৬. ডানা ছাঁটার সম্ভাব্য ক্ষতি কী কী?
পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা, ব্যায়াম কমে যাওয়ায় পেশির ব্যবহার ও শারীরিক কার্যকলাপ কমে যাওয়া, মানসিক চাপ বা উড়তে না পারায় আচরণগত সমস্যা, নতুন গজানো রক্তনালিযুক্ত পালক ভুলভাবে কাটলে রক্তপাত।

এখানে উল্লেখ্য যে, এই ঝুঁকিগুলো সব পাখির ক্ষেত্রে একই মাত্রায় দেখা যায় না।

UCA Bird School এর পরামর্শ হচ্ছেঃ পাখিকে টেম করার লক্ষ্য হবে ভয় দেখিয়ে বাধ্য করা নয় বরং বিশ্বাস তৈরি করা। এ বিষয়ে আপনার মতামত কি?

🦜UCA Bird School
শিখুন • যত্ন নিন • ভালোবাসুন
🇧🇩 বাংলাদেশে সচেতন পাখি পালনের সংস্কৃতি গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

আপনার পাখি যদি শুধু ১টি গুণে সেরা হতো—কোনটি চাইতেন? 🦜ভাবুন তো, আপনার প্রিয় পাখির মধ্যে শুধু একটি গুণ বেছে নেওয়ার সুযোগ দ...
27/09/2026

আপনার পাখি যদি শুধু ১টি গুণে সেরা হতো—কোনটি চাইতেন? 🦜

ভাবুন তো, আপনার প্রিয় পাখির মধ্যে শুধু একটি গুণ বেছে নেওয়ার সুযোগ দেওয়া হলো! 😍
🗣️ কথা বলা — আপনার সঙ্গে সারাদিন মিষ্টি মিষ্টি কথা বলবে!
❤️ খুব আদুরে হওয়া — আপনাকে দেখলেই কাছে আসবে, ভালোবাসা প্রকাশ করবে!
🎾 খেলতে ভালোবাসা — খেলনা নিয়ে ব্যস্ত থাকবে, আপনাকেও খেলায় সঙ্গী করবে!
🤝 খুব টেম হওয়া — ভয় না পেয়ে হাতে আসবে, সহজে আপনাকে বিশ্বাস করবে!
তবে মনে রাখবেন—প্রতিটি পাখির ব্যক্তিত্ব আলাদা। একই প্রজাতির দুইটি পাখির স্বভাবও একরকম নাও হতে পারে। ভালোবাসা, ধৈর্য, নিয়মিত ইতিবাচক যোগাযোগ ও নিরাপদ পরিবেশ পাখির সঙ্গে মানুষের বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ।
আর সত্যি বলতে—কথা বলা বা খেলতে পারার চেয়েও একজন পাখিপ্রেমীর কাছে পাখির সুস্থ, নিরাপদ ও আপন মনে থাকা সবচেয়ে বড় আনন্দ।
এবার আপনার পালা— শুধু ১টি বেছে নিতে হলে কোনটি নিতেন?
🗣️ কথা বলা | ❤️ আদুরে | 🎾 খেলুড়ে | 🤝 টেম

🦜 UCA Bird School
শিখুন • যত্ন নিন • ভালোবাসুন
💚 বাংলাদেশে সচেতন পাখি পালনের সংস্কৃতি গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

🦜💛 হ্যালো! তুমি কি আমার বন্ধু হবে? 🥰আজ আমাদের ছোট্ট লুটিনো রিংনেকটা আপনাদের জন্য একটা প্রশ্ন নিয়ে এসেছে—💛 “হ্যালো, তুমি ...
26/09/2026

🦜💛 হ্যালো! তুমি কি আমার বন্ধু হবে? 🥰

আজ আমাদের ছোট্ট লুটিনো রিংনেকটা আপনাদের জন্য একটা প্রশ্ন নিয়ে এসেছে—
💛 “হ্যালো, তুমি কি আমার বন্ধু হবে?” 🥹🦜

Urban Chirping Aviary-তে আমরা শুধু পাখি নিয়ে কথা বলতে চাই না—
আমরা চাই, পাখিপ্রেমীদের একটি সুন্দর পরিবার তৈরি হোক। 🌿🤍
যেখানে কেউ নতুন পাখি পালন শুরু করলে অভিজ্ঞরা তাকে উৎসাহ দেবেন,
কেউ কোনো সমস্যায় পড়লে সবাই মিলে অভিজ্ঞতা শেয়ার করবেন,
আর প্রতিদিন আমরা শিখব—
কীভাবে আমাদের প্রিয় পাখিদের আরও ভালোভাবে যত্ন নেওয়া যায়। 🐦💚
তাই আজকের ছোট্ট বন্ধুত্বের চ্যালেঞ্জ। যদি আমাদের পোস্ট, ছবি, পরামর্শ আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন 🙏 🦜 😇

🦜 UCA Bird School
শিখুন • যত্ন নিন • ভালোবাসুন
💚 বাংলাদেশে সচেতন পাখি পালনের সংস্কৃতি গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

পাখি পালন মানে শুধু খাবার দেওয়া নয়, ওর প্রয়োজনগুলোও বোঝা🦜💚আমরা অনেক সময় ভাবি, পাখির পাত্রে নিয়মিত খাবার ও পানি থাকলেই দা...
26/09/2026

পাখি পালন মানে শুধু খাবার দেওয়া নয়, ওর প্রয়োজনগুলোও বোঝা🦜💚

আমরা অনেক সময় ভাবি, পাখির পাত্রে নিয়মিত খাবার ও পানি থাকলেই দায়িত্ব শেষ।
কিন্তু একটি পাখির সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য খাবারের পাশাপাশি আরও অনেক কিছু প্রয়োজন।
🌿 ১. উপযুক্ত পরিবেশ
খাঁচা বা এভিয়ারি এমন হওয়া দরকার, যেখানে পাখি স্বাচ্ছন্দ্যে নড়াচড়া করতে, ডানা মেলতে ও বিশ্রাম নিতে পারে।
🥗 ২. সুষম খাবার
শুধু এক ধরনের seed-এর ওপর নির্ভর না করে প্রজাতি অনুযায়ী সুষম খাদ্য, নিরাপদ শাকসবজি/ফল এবং পর্যাপ্ত পরিষ্কার পানি দিতে হবে।
🎾 ৩. খেলাধুলা ও মানসিক উদ্দীপনা
খেলনা, নিরাপদ chew toy, নতুন ধরনের enrichment এবং খাবার খুঁজে খাওয়ার সুযোগ পাখির স্বাভাবিক আচরণ প্রকাশে সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গেছে, companion parrots-এর enrichment-এর ক্ষেত্রে foraging, flight exercise ও positive-reinforcement training আরও বেশি ব্যবহার করা যেতে পারে।
🤍 ৪. সময় ও সামাজিক যোগাযোগ
অনেক পাখিই সামাজিক প্রাণী। তাই শুধু খাঁচায় খাবার দিয়ে রেখে না দিয়ে তার সঙ্গে কথা বলা, সময় দেওয়া এবং তার আচরণ বোঝার চেষ্টা করাও গুরুত্বপূর্ণ।
🛁 ৫. বিশ্রাম, পরিচর্যা ও নিরাপত্তা
পর্যাপ্ত ঘুম, গোসল, শরীর পরিষ্কারের সুযোগ, নিরাপদ perch ও toy এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ তার দৈনন্দিন সুস্থতার অংশ।
👀 ৬. পাখির ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করা
খাবারে অনীহা, আচরণ পরিবর্তন, অস্বাভাবিক পায়খানা, অতিরিক্ত চুপচাপ থাকা, পালক নষ্ট করা বা অস্বাভাবিক আচরণ—এসবকে অবহেলা না করে গুরুত্ব দিয়ে দেখা উচিত। অসুস্থতার সন্দেহ হলে avian veterinarian-এর পরামর্শ নেওয়াই নিরাপদ।
💚 সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা—পাখিকে শুধু “পোষা প্রাণী” হিসেবে নয়, একটি জীবন্ত প্রাণী হিসেবে বুঝতে শিখুন।
আপনি খাবার দেওয়ার পাশাপাশি আপনার পাখির কোন প্রয়োজনটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পূরণ করেন? কমেন্টে জানাবেন।

🦜 UCA Bird School
শিখুন • যত্ন নিন • ভালোবাসুন
💚 বাংলাদেশে সচেতন পাখি পালনের সংস্কৃতি গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

আপনার পাখি আপনাকে কয়েকদিন পর দেখলে প্রথমে কী করে?কখনো কি এমন হয়েছে—কয়েকদিন বাইরে থাকার পর বাসায় ফিরে পাখির কাছে যেতে...
26/09/2026

আপনার পাখি আপনাকে কয়েকদিন পর দেখলে প্রথমে কী করে?
কখনো কি এমন হয়েছে—কয়েকদিন বাইরে থাকার পর বাসায় ফিরে পাখির কাছে যেতেই সে আপনাকে দেখে ডাকতে শুরু করেছে, কাছে এসেছে কিংবা অস্থির হয়ে উঠেছে?
তখন কিন্তু একটু খেয়াল করে দেখুন…
সে কি শুধু খাবারের জন্য আপনার কাছে আসছে, নাকি আপনাকে চিনে সত্যিই প্রতিক্রিয়া দেখাচ্ছে?
পাখির আচরণ একেকটির একেক রকম হতে পারে। কেউ—
❤️ আপনাকে দেখেই ডাকতে শুরু করে
🦜 খাঁচার সামনে এসে দাঁড়ায়
🥰 কাছে আসার চেষ্টা করে
👀 একদৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে থাকে
🎶 পরিচিত কণ্ঠ শুনে সাড়া দেয়
🤍 আবার কেউ চুপচাপ থেকেও আপনার উপস্থিতি লক্ষ্য করে
আর কেউ কেউ…
খাবার দেখলেই শুধু দৌড়ে আসে! 😂🍎
তাই আজ একটু পরীক্ষা করুন—
💬 আপনার পাখির আচরণটা কমেন্টে লিখুন।
হয়তো আপনার উত্তর থেকেই অন্য পাখিপ্রেমীরাও তাদের পাখিকে নতুন করে বুঝতে শিখবেন।

🦜 UCA Bird School
শিখুন • যত্ন নিন • ভালোবাসুন
💚 বাংলাদেশে সচেতন পাখি পালনের সংস্কৃতি গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

🏡 নতুন করে পাখি পালন শুরু করলে কোন পাখি দিয়ে শুরু করবেন?🐦🦜নতুন করে পাখি পালন শুরু করার সময় অনেকেই দ্বিধায় পড়েন—Budgie, C...
25/09/2026

🏡 নতুন করে পাখি পালন শুরু করলে কোন পাখি দিয়ে শুরু করবেন?🐦🦜

নতুন করে পাখি পালন শুরু করার সময় অনেকেই দ্বিধায় পড়েন—Budgie, Cockatiel, Ringneck, love bird নাকি Sun Conure? 🤔
প্রতিটি পাখিরই আছে আলাদা স্বভাব, যত্নের প্রয়োজন, শব্দের মাত্রা ও মানুষের সঙ্গে মানিয়ে নেওয়ার ধরন। তাই শুধু দেখতে সুন্দর বা জনপ্রিয় বলেই নয়—আপনার সময়, অভিজ্ঞতা ও যত্ন দেওয়ার সক্ষমতার সঙ্গে কোন পাখিটি মানানসই, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
চলুন দেখি, চারটি পাখির মধ্যে কোনটির কী বিশেষত্ব!
🐦 Budgie — তুলনামূলক ছোট, প্রাণবন্ত এবং নতুন পালনকারীদের জন্য সহজে ব্যবস্থাপনা করা যায়।
🐤 Cockatiel — সাধারণত শান্ত স্বভাবের, মানুষের সঙ্গে ভালোভাবে অভ্যস্ত হতে পারে এবং নিয়মিত interaction পছন্দ করে।
🦜 Ringneck — বুদ্ধিমান ও সক্রিয়; ভালো socialization ও নিয়মিত training-এর প্রয়োজন হয়।
☀️ Sun Conure — অত্যন্ত সামাজিক, খেলাপ্রিয় ও মানুষের সঙ্গে interaction-প্রবণ; তবে শব্দের মাত্রা ও দৈনিক সময় দেওয়ার প্রয়োজন বিবেচনা করা গুরুত্বপূর্ণ।
❤️ Lovebird
ছোট হলেও বেশ সক্রিয়, কৌতূহলী ও সামাজিক। জোড়ায় রাখলে নিজেদের মধ্যে ভালো bond তৈরি করতে পারে। তবে জোড়া থাকলেই তারা মানুষের সঙ্গে tame হবে—এমন নয়; নিয়মিত gentle interaction গুরুত্বপূর্ণ।

মনে রাখবেন: “কোন পাখি সেরা?”—এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার জীবনযাপন ও যত্ন দেওয়ার সক্ষমতার সঙ্গে কোন পাখিটি সবচেয়ে ভালোভাবে মানানসই।

🦜UCA Bird School
শিখুন • যত্ন নিন • ভালোবাসুন
🇧🇩 বাংলাদেশে সচেতন পাখি পালনের সংস্কৃতি গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

Address

Farmgate
Dhaka

Telephone

+8801712655565

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urban Chirping Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Urban Chirping Aviary:

Shortcuts

Share

Category